১ম প্রকাশ, ২০২৪
মস্তিষ্ক
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
জৈব যৌগ নোটস
মোমেন তাজোয়ার মমিত
গণিতের সূত্রসমূহ - (৫ম - ১০ম শ্রেণি)
অধ্যাপক রাবেয়া খাতুন (অব.)
পর্যায় সারণির সহজ পাঠ
এরিক স্কেরি
সরল জীববিজ্ঞান অষ্টম-দ্বাদশ শ্রেণি
ড. মোহাম্মদ আবুল হাসান
পদার্থবিজ্ঞানে হাতেখড়ি
ইউ আর উদয়
Excellence in Mental Maths Book-2
মোঃ মহসিন মিয়া
বইটির বিস্তারিত দেখুন
| Title | মস্তিষ্ক |
| Author | হাসান তারেক চৌধুরী |
| Publisher | ভাষাচিত্র |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 336 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গনিত, বিজ্ঞান ও প্রযুক্তি |
| Weight | 0.52 Kg |
| ISBN | 9789849745440 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টিMosa. Farida Parvin , May 5, 2024
"A very informative book. I think a little bit broader discussion on each subject will make it better. However really liked the book very much ☺️."
Rifat Muhammad Asif , Mar 6, 2024
"বিজ্ঞান লেখা, যেসকল লেখা তথ্য ও উপাত্ত নির্ভর; সেগুলোর প্রতি আমার দুর্বলতা অনেক আগে থেকেই। আমি সব সময় বিজ্ঞান বিষয়ক বই সংগ্রহ করি। নিঃসন্দেহে এই লেখকের ' সময় ' গ্রন্থের পরে, এটি আমার দ্বিতীয় উপযুক্ত সংগ্রহ। লেখক হাসান তারেক চৌধুরীর ' মস্তিষ্ক : বিজ্ঞান ও রহস্যের গভীরে ' গ্রন্থটি এই বিষয় নিয়ে লেখা সরল ভাষার একটি মাইলফলক বিজ্ঞান গ্রন্থ হিসেবে বিবেচিত থাকবে। মস্তিষ্কের মতো জটিল একটি বিষয়কে আমাদের মত যারা চিকিৎসা শাস্ত্রের বিষয় বলে মনে করে, ঠিক তাদের জন্যই অত্যন্ত সরল ভাষায় লেখক এই বইটি লিখেছেন। ঘটনার মাধ্যমে এবং বিভিন্ন সময় প্রকাশিত বিভিন্ন খবরের আলোকে মস্তিষ্কের রহস্যকে চিকিৎসা শাস্ত্রের আলোকে ও বিজ্ঞানের আলোকে তুলে ধরা হয়েছে। খুব ভালো একটি বই. সকলের সংগ্রহে রাখার মত।"
K.M.Masum Reza , Feb 28, 2024
"সমগ্র মহাবিশ্বই অপার রহস্যে ঘেরা।আর মানব মস্তিষ্কের রহস্য ত আজও অজানা।যখন শুনেছিলাম এমন একটা বই প্রকাশ হতে যাচ্ছে তখন থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থন করছিলো এই বইটা।অবশেষে এলো,আর মুহুর্তেই যেন জয় করলো... বিজ্ঞান ঘরনার বই এত আকর্ষণীয় হতে পারে,এটা এই বইটা কেউ না পড়লে বোঝা কঠিন।আমার কাছে মনে হয় একটা লেখা তখনই স্বার্থক হয় যখন লেখাটা নিয়ে পাঠক চিন্তা করে। এদিক থেকে মস্তিষ্ক বইটা অতুলনীয়। আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে একজনের মাথা আরেকজনের শরীরে জোরা লাগিয়ে দিলে কি ঘটতে পারে? নিজের মাথা আর অন্যের শরীর মিলিয়ে যে আমিত্বের প্রশ্ন,এটার চমকপ্রদ বিশ্লেষণ বইটাকে করেছে অনন্য। আচ্ছা আবার কখনো কারো এটা মনে হয়েছে যে একটা কুকুর আসলেই প্রভুভক্ত,নাকি মানুষই কুকুরের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে? বইটিতে এসব নিয়েও অসংখ্য চিন্তার জন্ম দেয়। আর সে সাথে মস্তিষ্কের কি বিচিত্রিতা!!! আমি বইটা পড়ছিলাম আর ভাবছিলাম।এই বইটা লেখার জন্য কত শত পড়তে হয়েছে লেখককে। এমন একটা বই সবাইকে দিয়ে লেখা সম্ভব নয়।আর সেটা সাবলীল ভাবে সহজ কথায় ফুটিয়ে তোলা মাত্রাতিরিক্ত অসম্ভব কাজ বলায় যায়। সেই কঠিন কাজ টায় লেখক করেছেন নিপুন ভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই লেখক কে।এমন একটা বই পাঠকদের উপহার দেবার জন্য।আর সেসাথে লেখকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।"
Mehedi Hasan , Jan 28, 2024
"মস্তিষ্ক, প্রায় ১৪০০ গ্রামের এই অঙ্গ যা নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি, মূল্যবোধ থেকে শুরু করে আমাদের সমস্ত জৈবিক প্রক্রিয়া | আমাদের শরীরের ছোট্ট এই অঙ্গটি ঠিক কিভাবে কাজ করে, ঠিক কিভাবে আমাদের ভাবনাগুলোকে প্রভাবিত করে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? কিংবা কখনো কি আমরা ভেবে দেখেছি আমরা কেন ঘুমাই, কেনই বা আমরা স্বপ্ন দেখি... সেই স্বপ্নের কি কোন স্তর থাকে কিংবা স্বপ্ন দেখার সময় আমাদের মস্তিষ্কে কি কোন পরিবর্তন ঘটে, কেনই বা স্বপ্নের মাঝে কিছু মানুষের স্লিপ প্যারালাইসিস হয় ? আচ্ছা, স্পর্শ আর ব্যথার অনুভূতি কি সবার এক হয় ? স্পর্শ বা ব্যথার অনুভূতি কি করে সৃষ্টি হয় ? কিংবা কেমন হত যদি আমাদের জীবনে ব্যথার কোন অনুভূতিই না থাকতো ? আবেগ, প্রেম, আনন্দ, তৃপ্তি, ভালোবাসা, ভয়, আতঙ্ক, ঘৃণা এগুলোর সাথে আমরা সবাই পরিচিত কিন্তু এই অনুভূতিগুলো কি করে উৎপত্তি হয়, কি করেই বা আমাদের মস্তিষ্ক এগুলো নিয়ন্ত্রণ করে ? নিয়ন্ত্রণ প্রক্রিয়া এক হলেও কেন একটা ঘটনা একেকজন মানুষকে একেকভাবে প্রভাবিত করে ? মানসিক স্বাস্থ্যের অসুখগুলোই বা আসলে কেমন ? ব্রেন মেশিন ইন্টারফেস কিংবা বায়োনিক অঙ্গ প্রতিস্থাপন কি আমাদের আরও দক্ষ করে তুলবে ? আমাদের কল্পনার জগতের ভবিষ্যৎ পৃথিবীতে মস্তিষ্কগুলো কি আরও উর্বর, তীক্ষ্ণ হবে কিংবা মানুষের মত স্বাভাবিক কাজকর্ম করতে পারা রোবট থেকে থেকে শুরু করে মাইন রিডিং ও লাই ডিটেক্টর মেশিন কি করে আসলে কাজ করে অথবা কৃত্তিম মস্তিষ্কও কি কখনো তৈরি করা সম্ভব ? আমাদের অবচেতন মনের এরকম শতশত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইটিতে | একটা বিজ্ঞান বিষয়ক বইও যে কখনো কখনো দম আটকানো থ্রিলার মুভির অনুভূতি দিতে পারে তা এই বইটি না পড়লে হয়তো আর জানা হতো না | বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে খুব সহজভাবে ব্যাখ্যা করায় লেখকের অসামান্য মুনশিয়ানা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আর সে অসীম মমতার ক্লান্তিহীন প্রচেষ্টার সাক্ষী বইটির প্রতিটি পৃষ্ঠা | শুভকামনা নিরন্তন |"
Dr. Muhtarima Amily , Jan 16, 2024
"মস্তিষ্ক বা brain খুব রহস্যময় কিন্তু জটিল একটা জিনিস। আশ্চর্যজনকভাবে আমাদের শরীরের সব জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রণ মস্তিষ্কের হাতে। অদ্ভুতভাবে আমাদের সব ভালোলাগা মন্দলাগা ও সেই নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের সেই জটিল এবং রহস্যময় কাজগুলো অত্যন্ত সহজভাবে ব্যখ্যা করা হয়েছে এই বইটিতে। আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা। বৈজ্ঞানিক বিষয়গুলো সাধারণ মানুষের বোধগম্য করার সব উপকরণ আছে এখানে৷ একজন ডাক্তার হিসেবে বইয়ের বৈজ্ঞানিক বিষয়গুলো যাচাইয়ের কাজ করেছি আমি। বইটি আমার অনেক ভালো লেগেছে। আপনারা পড়ে ও চমৎকৃত হবেন আমার বিশ্বাস।"
Saadat Shadman Hossain , Jan 15, 2024
"সময় বইটা মাত্র শেষ করে রেটিং দিতে এসে দেখি, লেখকের নতুন বইয়ের প্রি অর্ডার চলছে। প্রি অর্ডার করে ফেললাম। আশা করছি মস্তিষ্ক আগের বই গুলোর মত ইন্টারেস্টিং হবে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
Ata ki hardcover
koyta page ace baiya
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মস্তিষ্ক" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: