১ম প্রকাশ, ২০২০
মোহভঙ্গ : দুনিয়াসক্তি কাটাবেন যেভাবে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | মোহভঙ্গ : দুনিয়াসক্তি কাটাবেন যেভাবে |
| Author | ইবনু কুদামা মাকদিসি |
| Publisher | ইলহাম |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.21 Kg |
| Translator | শাহরিয়ান নাজিম শিহাব |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টিilias uddin , Aug 27, 2022
"Excellent..."
Naim Hossain , Apr 27, 2020
"#প্রগতি বুক রিভিউ প্রতিযোগিতা বইয়ের নামঃমোহভঙ্গঃ দুনিয়াসক্তি কাটাবেন যেভাবে মূলঃ ইবনু কুদামা মাকদিসি অনুবাদকঃ শাহরিয়ান নাজিম শিহাব সম্পাদনাঃ মাসুদ শরীফ প্রকাশনীঃ ইলহাম মোট পৃষ্ঠা : ৮০ মূল্যঃ১৪০ টাকা রেটিং -৮.৫/১০ বোধ হবার পর থেকে মানুষ একটা ঘোরের টানে ছোটে৷ তারপর হঠাৎ যখন মৃত্যুঘণ্টা বাজে, যেন অ্যালার্মের কড়কড় শব্দে আচমকা ঘুম ভাঙে সবার৷ জেগে দেখে সময় শেষ—দুয়ারে দাঁড়িয়ে মৃত্যুদূত৷ একটু সচেতন থাকলে সময় থাকতেই জেগে ওঠা সম্ভব৷ দুনিয়ার যে-মোহে আমরা এত বিভোর, তা কাটানোর উপায় বলা থাকছে এই বইতে৷ মৃত্যুচিন্তাকে রাসুল(সঃ) এভাবে বলেছেন - " দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি এখানে প্রবাসী বা মুসাফির " (বুখারী শরিফ -৬৪১৬) দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষকে ভুলিয়ে রাখে মৃত্যুচিন্তা থেকে। সে মজে থাকে দুনিয়ার সাময়িক আনন্দ আর প্রভৃতির দাসত্বে। এসব থেকে মুক্তি পাওয়া তার জন্য কঠিন। মৃত্যু যে একদিন আসবে তাকে এবং এই মায়াবী পৃথিবীর সমস্ত ভালোবাসা ছেড়ে চলে যেতে হবে সে একথা কানেই নেয়না।তার সব চিন্তা ধনসম্পদ, বাড়িঘর, বন্ধুবান্ধব নিয়ে। সে ভাবে " মৃত্যু আসতে দেরি আছে।বয়স আরো বাড়ুক, তখন না হয় তওবা করে নিবো "।কিন্তু তার আর তওবা করা হয়ে উঠে না এর আগেই মৃত্যুর ফেরেশতা তার নিকট চলে আসে। জ্ঞানহীনতার কারনে মানুষ তার যৌবন নিয়ে মেতে থাকে। মৃত্যু যে তার কত নিকটে তা বুঝতে পারে না। মৃত্যু কোন সময় মানে না। পরোয়া করে না বয়সের।রাসুল (সঃ) বলেছেন- " ৫ টি জিনিস আসার পূর্বেই তার প্রস্তুতি নিতে তার মধ্যে মৃত্যু একটি। মৃত্যু মানে দেহ আর আত্মার বিচ্ছেদ।ধনসম্পদ, জমি, বাড়িঘর ছেড়ে চলে যেতে হয় ভিন্ন এক জগতে। আল্লাহর স্মরণে, তার সাথে সম্পর্ক স্থাপনে যে সুখ পেয়েছে, সেই জগতে সে থাকবে সবচেয়ে সুখে।তার জন্য অনুগ্রহের পরিমাণ হবে বিশাল। মৃত্যু হলে মানুষের কর্মফল দেখতে পারে। সে বুঝতে পারে তার জন্য কোন কাজগুলি ছিল উপকারী আর কোনগুলি ছিল ক্ষতিকর।ভালোখারাফ সে দুনিয়া থেকেই বুঝতো কিন্তু দুনিয়ার মোহনীয় জিনিস তাকে আচ্ছন্ন করে রাখত। ভালো আমল করেও কিছু লোক জাহান্নামে যাবে তার কারন রাসুল(স) বলেছেন - " আমার উম্মতের মধ্য দেউলিয়া হলো সে, যে কিয়ামতের দিন অনেক সালাত-সিয়াম - যাকাত নিয়ে হাজির হবে বটে। কিন্তু দেখা যাবে দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, কিংবা কারো রক্ত ঝরিয়েছিল। সেদিন তার সব সওয়াব ভুক্তভোগীদের দিয়ে দেয়া হবে। অতপর তার আমল ফুরিয়ে যাবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম শরিফ -২৫৮১) আপনি কি পাপ করতে করতে ক্লান্ত? ভাবছেন এত গুনাহ করলাম আল্লাহ কি আমায় মাফ করবেন! অথচ তিনি ত দয়ার সাগর।শিরকের গুনাহ ব্যতীত পাহাড়সম গুনাহ ও তিনি মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমার দরজা সবসময় উন্মুক্ত কেননা তিনি বলেছেন - " (হে নবী) বলে দাও, হে আমার বান্দারা নিজেদের আত্মার প্রতি যারা জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।নিশ্চিতভাবেই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন।তিনি ক্ষমাশীল ও দয়ালু"। ( সুরা যুমারঃ৫৩)"
Md. Masudur Rahman Mamun , Apr 9, 2020
"মোহভঙ্গ দুনিয়াসক্তি কাটাবেন যেভাবে বইটির রিভিউ--- বইটি লিখেছেন ইমাম ইবনু কুদামা মাকদিসি (রঃ) অনুবাদ করেছেন শাহরিয়ান নাজিম শিহাব সম্পাদনা করেছেন মাসুদ শরীফ প্রকাশনায়-- ইলহাম। বইটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৃত্যুচিন্তা, ইহার গুরুত্ব ও মাহাত্ম্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর মুহূর্তের অবস্থা, বিশিষ্ট সাহাবীদের অবস্থা, তাঁরা মৃত্যুকে কিভাবে আলিঙ্গন করেছেন তার সুনিপুণ বর্ণনা। সাথে আরো আলোচনা করা হয়েছে মৃত্যুপরবর্তী বারযাখের জীবন, জান্নাত -জাহান্নাম। আল্লাহর দয়া। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সাথে সাক্ষাতের বর্ণনা। বইটি যিনি পড়বেন তার দুনিয়াসক্তি কাটবে, জান্নাত জাহান্নাম তার চোখের সামনে ভেসে উঠবে। প্রতিনিয়ত তিনি আনন্দ লাভ করবেন আল্লাহর সাথে সাক্ষাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন। যে ব্যক্তির কাছে আল্লাহর সাক্ষাত প্রিয়, আল্লাহর নিকটও তার সাক্ষাত প্রিয়।” বইটির কিছু দিক নিয়ে নিম্নে আলোকপাত করা হলো-- # ধার্মিক দুনিয়া বিরাগী মানুষগণ আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন। তারা প্রস্তুতি নিয়ে থাকেন মৃত্যুকে আনন্দের সাথে আলিঙ্গন করার জন্য। তারা পাপীদের নিবাস ছেড়ে মহান আল্লাহর সান্নিধ্যে যেতে চান। তাই মৃত্যু মুহূর্তে তাদের উক্তি হলো--"প্রিয় মুহূর্ত এসেছে- সময়টা যদিও যন্ত্রণাময়।" # রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "সকল আনন্দের বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।" মৃত্যুকে যারা বেশি বেশি মনে করে যথাযথ প্রস্তুতি নেয়, তারাই সবচেয়ে বুদ্ধিমান। হাসান আল বসরী রাহিমাহুল্লাহ বলেন, "দুনিয়ার জীবনের আসল পরিচয় উন্মোচন করে মৃত্যু। কোন বুদ্ধিমান ব্যক্তির দুনিয়ার আনন্দ উপভোগের সুযোগ নেই। মৃত্যু নিয়ে ভাবনা চিন্তাকারীর কাছে দুনিয়া এবং এতে থাকা সব ভোগ বিলাসের সামগ্রী মূল্যহীন।" # দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষকে মৃত্যু চিন্তা এবং তওবা করা থেকে দূরে রাখে৷ জাহান্নামীরা সবচেয়ে বেশি আফসোস করবে তাদের দীর্ঘসূত্রতা এবং গাফিলতির জন্য। # মৃত্যু যন্ত্রণা দরবারির আঘাতের চেয়েও বেশি বিস্বাদ। জীবনের শেষ অধ্যায় কেমন হবে তা নিয়ে আমাদের পূর্বসূরী মনীষীরা অনেক পেরেশান থাকতেন। মৃত্যুর সময় উপস্থিত হলে আমাদের কি করা উচিত? এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সম্পর্কে সুধারণা রাখতে হবে। কলেমা পড়ার চেষ্টা করতে হবে। মৃত্যুর সময় শান্ত থাকা ভালো মৃত্যুর নিদর্শন। মৃত্যুশয্যায় সুলাইমান তাইমি তার ছেলেকে বলেছিলেন, আল্লাহর দয়া আর ছাড় সম্পর্কে আমাকে বল আমি যাতে সুধারণা নিয়ে তার সাথে দেখা করতে পারি। # মৃত্যুর আগে যেসব বিষয় মানুষের অজানা ছিল মৃত্যু তা মানুষের কাছে উন্মুক্ত করে দেয় অনেকটা ঘুম থেকে জেগে উঠে আশপাশ সম্পর্কে সচেতন হবার মত। মানুষ এখন ঘুমিয়ে আছে, মৃত্যুর পর তাদের বোধোদয় হবে। # মৃত্যুর পরের জীবন হচ্ছে কবর বা বারযাখের জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জান্নাতের বাগান গুলোর মাঝে একটি বাগান অথবা জাহান্নামের খাদগুলোর একটি খাদ হবে। # আল্লাহর দয়ার বিবরণ দিতে গিয়ে লেখক বুখারী শরীফের একটি হাদিস বর্ণনা করেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, "আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং এই অবস্থায় মারা যায় সে জান্নাতে যাবে। আমি বললাম, সে যদি ব্যাভিচার আর চুরি করে তবুও? তিনি বললেন, ব্যাভিচার চুরি করলেও, ব্যাভিচার চুরি করলেও, ব্যাভিচার চুরি করলেও, ব্যাভিচার চুরি করলেও, ৪ বার বলার পর তিনি বললেন, 'এতে আবু যার যাই মনে করুক না কেন। " # কিয়ামতের বিচার ফায়সালার পর আমাদের ঠিকানা হবে জান্নাত বা জাহান্নাম। যার ফায়সালা হবে জান্নাত, সে হবে চিরসুখী। যার ফায়সালা হবে জাহান্নাম, সে হবে চির দুখী। মহান রবের কাছে প্রার্থনা, তিঁনি যেন আমাদেরকে চিরসুখের স্থান জান্নাতে কবুল করেন। আমীন।"
Abdullah Yasin Sharifi , Mar 16, 2020
""মোহভঙ্গ:দুনিয়াসক্তি কাটাবেন যেভাবে" লিখেছেন-ইবনু কুদামা মাকদিসি, অনুবাদ-শাহরিয়ার নাজিম শিহাব সম্পাদনা-মাসুদ শরীফ রাতে ঘুমালাম,হয়তো সকাল হবে আমাদের,নয়তো পরকাল। আমাদের জীবনে সব থেকে নিশ্চিত বিষয় হচ্ছে এই '' মৃত্যু"।অথচ আমরা এই মৃত্যু নিয়ে অধিক উদাসীন।বোধ সম্পন্ন হওয়ার পর থেকে স্বপ্নের পিছে ছুটছি,দুনিয়ার মায়ায় আচ্ছন্ন হয়ে আছি।এই হাসছি,এই কাঁদছি, উড়ে বেড়াচ্ছি।পুরা জীবনটাই এলোমেলো যেন আমদের কোন লক্ষ নেই,উদ্দেশ্য নেই।সারাক্ষন দুনিয়ার মোহে বিভোর। তারপর হঠাৎ একদিন মৃত্যু উপস্থিত হবে,তখন আমাদের হৃদয় জাগ্রত হতে চাইবে,কিন্তু না,অসম্ভব বেলা যে ফুরিয়ে গেছে। জেগে উঠে দেখবো যে মৃত্যু আমার সামনে উপস্থিত। অথচ একটু সজাগ হলে এই মহাক্ষতি থেকে বাঁচাতে পারতাম। এই বই আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে তুলবে। মহান আল্লাহ সবাইকে মৃত্যুর পূর্বে আমল করে পরকালের সামানা জোগাড় করার তাওফিক দান কু্রুন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মোহভঙ্গ : দুনিয়াসক্তি কাটাবেন যেভাবে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: