১ম প্রকাশ, ২০২১
মমতা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | মমতা |
| Author | সালাহ উদ্দিন মাহমুদ |
| Publisher | অন্যধারা |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.26 Kg |
| ISBN | 9789849518877 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টিসালাহ উদ্দিন মাহমুদ , Apr 24, 2021
"ধন্যবাদ"
Harun-Ar-Rashid , Apr 22, 2021
"আড়িয়াল খাঁ নদের পাশ ঘেঁষে গড়ে ওঠেছে ছবির মতো সুন্দর একটি গ্রাম। নাম তার শশীরচর। বর্ষায় নৌকা আর গ্রীষ্মে ভাঙা রাস্তা ধরে পায়ে হাঁটাই এ গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। কৃষিনির্ভর এলাকাখ্যাত সুন্দর এই শশীরচরেই বাস করে সদ্য যৌবনের সাজে সজ্জিত এক সুশ্রী তরুণী মমতা। উড়ু উড়ু মন, দুচোখ ভরা রঙিন স্বপ্ন আর ঠোঁটের ডগায় যখন সিনেমার গান ঠিক তখনই বিয়ের করুণ সুর বেজে ওঠে মমতার জীবনে। একই গাঁয়ের বলাই মুন্সির ছেলে জালালের সাথে সাত পাকে বাধা পড়ে মমতা। মুহূর্তেই খান খান হয়ে যায় জীবনের সব রঙিন স্বপ্ন। গোধুলী লগ্নে স্বামীর হাতে ধরে মমতা চলে যায় শ্বশুরালয়ে। যা ভেবেছিল ঠিক তা-ই হলো। হাতে মেহেদীর রঙ ঝাপসা হয়ে যাওয়ার আগেই স্বামীর ঠিকানা হলো প্রবাসে। মমতার বিষণ্ন জীবনে আবারও একাকিত্বের সুর। মমতার দিন যায়, রাত কাটে চরম বিষণ্নতায়। রাতের আঁধার মারিয়ে মমতার জীবনে আচমকা আভির্ভূত হয় বাল্য প্রেম। মালয়েশিয়া থেকে ফিরে কুয়াশার আস্তরণ ভেদ করে মধ্যরাতে রাশেদ দেখা করে করতে যায় মমতার কাছে, বলাই মুন্সির বাড়ি। ভালোবাসার পরম উষ্ণতা পেয়ে একেবারে গলে যায় মমতা। রাশেদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে মমতা। অতঃপর অন্ধকারকে স্বাক্ষী রেখে দুটো দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। রাশেদে এ আচমকা আগমন মমতার জীবনে বয়ে নিয়ে আসে চরম এক ভয়াবহ অধ্যায়। নির্মম নিয়তির প্রবল ধাক্কায় এলোমেলো হয়ে যায় মমতার জীবন। সময়ের প্রয়োজনে রাশেদও পাড়ি জমায় প্রবাসের পথে। মনের অজান্তেই মমতার দেহে সন্তোর্পনে বেড়ে ওঠে আরেকটা দেহ। এ অধ্যায়টা মমতার জীবনকে দাঁড় করিয়ে দেয় চরম সংকটের মুখোমুখি। সমাজ-সংসার কেউ সহজভাবে মেনে নেয়নি মমতাকে, মমতার দ্বিতীয় অধ্যায়কে। কলংকের দাগ গায়ে মেখে এদিক-ওদিক ছুটতে থাকে মমতা। অতঃপর ডালপালা মেলতে থাকে মমতা গল্পের। লেখক সালাহ উদ্দিন মাহমুদ দারুণ বর্ণনাশৈলীর মাধ্যমে 'মমতা'কে এগিয়ে নিয়ে যায় নিজস্ব ভঙিতে। মমতার শেষ পরিণতি আমাকে চরমভাবে ব্যথিত করেছে। চোখের জল ধরে রাখতে পারিনি। মমতা উপন্যাসটি মূলত বাঙালি মুসলমান পারিবারিক জীবনধারা অবলম্বনে একটি সরল ও স্নিগ্ধ কাহিনী। উপন্যাসটির সারল্য অতি সুন্দর। আদর্শ জীবনবোধের চিত্র হিসেবে এ বইটি এক উৎকৃষ্ট উদাহরণ। এ উপন্যাসটিকে মুসলিম বাঙালি জীবনের চিত্র অতি সততা এবং সরলতার সাথে অঙ্কিত হয়েছে। শশীরচরে যেমন অসংখ্য ভালোমানুষ আছে- যারা স্নেহ, মায়া, মমতা ও পরোপকারে উদারচিত্ত, তেমনি এ জনপদে হিংসা, দ্বেষ ও নীচপ্রবৃত্তিসম্পন্ন মানুয়েরও অভাব নেই। পারিবারিক জীবনের ক্ষুদ্র ও সূক্ষ্ম বোধগুলো মমতা উপন্যাসে লেখক অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। মধ্যবিত্ত মুসলিম পরিবারের ঘরের কোণে, অাঙিনায় কিংবা হাট-বাজারে যেখানে যা ঘটছে তার নিপুণ চিত্র এঁকেছেন লেখক। স্নেহময়ী মা, অসহায় পিতা, প্রীতিস্নিগ্ধ ভাবী, সমাজের প্রভাবশালীদের বিদ্বেষ যাবতীয় চিত্র অতি যত্নের সাথে ফুটিয়ে তোলা হয়েছে মমতা উপন্যাসে। বিশ্বাস্য, মনোরম একটি পরিচিত সংসারের হাসি-কান্না, জয়-পরাজয় অথবা দুর্যোগ ও সংকট মমতা উপন্যাসকে করেছে সমৃদ্ধ। মনোরাম ও আদর্শ জীবনবোধের কথা, মনুষ্য সংসারের বিবিধ ঘটনা ও সংঘাত বইটিকে দিয়েছে আলাদা স্বকীয়তা। বাঙালি রমণীয় পরিচয়কে এ উপন্যাসকে বিশেষভাবে আলোকিত করেছে। একজন অসহায় গ্রাম্য রমণীর সর্বস্ব ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত মমতা উপন্যাসটি। মমতা উপন্যাসে বিশেষভাবে দৃষ্টিদান করা হয়েছে ধর্মের পবিত্রতা ও মাধুর্যময়তার দিকে। সংসার জীবনে বিভিন্নভাবে বিপদ, পরীক্ষা বা দুর্যোগ আসতেই পারে। সে দুর্যোগ অতিক্রমের এক অনন্য ধর্মীয় দৃষ্টান্ত ফুটিয়ে তোলা হয়েছে এ বইটিতে। এদিক থেকে বিবেচনা করলে বলা যায়, সালাহ উদ্দিন মাহমুদের অনন্য সৃষ্টি মমতা উপন্যাসটি। সবশেষে বলা যায়, 'মমতা' হচ্ছে সুন্দর ও আদর্শশোভিত পারিবারিক ছবি এবং গ্রাম্য দৃশ্যায়নে রচিত জীবনঘনিষ্ঠ একটি জীবনের গল্প। প্রিয় পাঠক, জীবনঘনিষ্ঠ জীবনের সামাজিক গল্প পড়তে চাইলে সঙ্গী হতে পারেন মমতার। এক বসাতেই পড়ে ফেলার মতো বই মমতা। অন্যধারা থেকে প্রকাশিত বইটির কাগজের মান, বাঁধাই আর প্রিন্টিং ছিল খুবই উন্নতমানের। আরিফুল হাসানের করা অসাধারণ প্রচ্ছদটি মমতাকে দিয়েছে বাহ্যিক সৌন্দর্য। হ্যাপিং রিডিং। বই : মমতা লেখক : সালাহ উদ্দিন মাহমুদ প্রকাশনায় : অন্যধারা প্রচ্ছদ : আরিফুল হাসান পৃষ্টা সংখ্যা : ৯৬ মুদ্রিত মূল্য : ২০০ টাকা"
মোঃ আব্বাস উদ্দিন , Feb 7, 2021
"অনেক সুন্দর লেখা, নব্বই দশকের সেই দিন গুলো-কে নিয়ে লেখক সালাহ উদ্দিন মাহমুদ অনেক চমৎকার একটি উপন্যাস আমাদের উপহার দিয়েছে ধন্যবাদ কবি ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ ভাই-কে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মমতা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: