১ম প্রকাশ, ২০১৭
মিশর পুরাণ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
বইটির বিস্তারিত দেখুন
| Title | মিশর পুরাণ |
| Author | ওয়াসি আহমেদ |
| Publisher | আদী প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 160 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.28 Kg |
| Editor | ওয়াসি আহমেদ,আদনান আহমেদ রিজন |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টি
Ahsan Habib , Aug 24, 2026
"যারা পৌরাণিক কাহিনী পড়তে ভালোবাসেন তাদের জন্য অসাধারণ একটা বই।"
Sanjana Bhuiyan , Jun 30, 2024
"#বইকথা_এবং_আদী_প্রকাশন #রিভিউতে_আদীর_বই #আদী_প্রকাশন মিশর এই নামটার সাথেই যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হাজারো রহস্য। নামের মত মিশরের প্রাচীন ইতিহাসও এক কঠিন রহস্য। মিশরের এই রহস্যময় ইতিহাস বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস হিসেবে আজও পৃথিবীজুড়ে সমাদৃত। মিশর নামটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পিরামিড, ফেরাউন, নীলনদ, দেবদেবী, ফারাও, নেফারতিতি, তুতানখামেন এরা প্রত্যেকে যেন এক জীবন্ত রহস্য। কীভাবে সৃষ্টি হলো পৃথিবী? কোত্থেকে এলো দেব-দেবীরা? নীল নদের তীর ঘেঁষে কেমন করেই বা গড়ে উঠলো প্রাচীন মিশরীয় সভ্যতা? কিভাবে এসব দেব-দেবীরা বিলুপ্ত হলো? মিশরের পৌরাণিক কাহিনী নিয়ে এটাই আমার প্রথম পড়া বই ছিলো। ছোট ছোট গল্পাকারে পর্যায়ক্রমে বলা হয়েছে প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাসের ইতিকথা। পৌরাণিক ঘটনাগুলো সংরক্ষণ করা হয়েছে খোদ মিশরের পিরামিডের ভেতরে হাজার হাজার বছর ধরে শুয়ে থাকা অক্ষত মমির ভেতরে রাখা প্যাপিরাস থেকে। কিভাবে নিরাকার সর্বশক্তিমান "শাশ্বত রা" তৈরি করলেন এই পৃথিবী। "হও" বলে নাম দেওয়ার সাথে সাথে তৈরি হয়ে গেলো প্রতিটি সৃষ্টি। কিভাবে নিজে ধারণ করলেন দৈবদেহ, সৃষ্টি করলেন অন্যান্য দেবতাদের এবং নীলনদের অববাহিকায় প্রানের সঞ্চার করে মহিমান্বিত করলেন মিশরকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খ্রিষ্টপূর্ব ২৬০০ অব্দে চতুর্থ রাজবংশের শাসন আমলে ফারাও খুফু তৈরি করেছিলেন গিজার বিখ্যাত তিনটি পিরামিড -খুফু,খাফরা এবং মেনকাউরা। পিরামিড তৈরির ফর্মুলা নেওয়া হয়েছিলো ২৭০০ খ্রিষ্টপূর্বের প্রখ্যাত পুরোহিত ও আর্কিটেক্ট ইমহোটেপের রেখে যাওয়া প্যাপিরাসের মন্ত্র থেকে। ধারণা করা যায় সেই সময়ের আর্কিটেক্টরা বিশ্বাস করতো এই তিন পিরামিড দেবতাদের আশীর্বাদপুষ্ট। মিশরের সব পিরামিড ধ্বংস হয়ে গেলেও ইমহোটেপের মন্ত্র ব্যবহার করে তৈরি করা এই তিন পিরামিড কালের বিবর্তনে হারিয়ে যাবে নাহ। বজ্রপাত,ঝড়বৃষ্টি, বন্যা, এমনকি তীব্র ভূমিকম্পেও মাথা উচু করে দাড়িয়ে থাকবে পৃথিবীতে মানব সভ্যতার শেষ দিনটি পর্যন্ত। কে জানতো, সেই সময়ের স্রেফ একটা বিশ্বাস একবিংশ শতকে এসে সত্য প্রমাণিত হবে! পরিনত হবে পৃথিবীর সপ্তমাশ্চর্যের একটিতে! মিশরের রহস্যে ঘেরা সভ্যতার এক ঐতিহাসিক চরিত্র নেফারতিতি। নেফারতিতিকে বলা হয় পৃথিবীর সর্বকালের সবথেকে সুন্দরী নারী এবং সুন্দর চোখের অধিকারী। প্রাচীন ইতিহাসে সবচাইতে প্রভাবশালী নারী শাসক হিসেবে নেফারতিতিকে বিবেচনা করা হয়। নেফারতিতিকে ফারাওদের মুকুট পড়তে দেখা গেছে। আবার সে শত্রুদের সাথেও ময়দানে সমান তালে যুদ্ধ করে গেছে। সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর এমন অবিশ্বাস্য সব কর্মকান্ড তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। অনুবাদের অনুবাদ এই প্রথম পড়েছি । প্রথম পড়া হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বইয়ের অনুবাদ যথেষ্ট সাবলীল, মনেই হয় নাই ভিন্ন কোনো ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। সব মিলিয়ে মিথলজি প্রেমীদের কাছে বইটি চমৎকার লাগবে। লেখক ওয়াসি আহমেদের আরও বেশ কিছু বই আমার উইশ লিস্টে আছে।"
Tahmina , Apr 21, 2021
"দারুণ একটা বই। এক কথায় অসাধারণ!"
Ishtiak Chowdhury , Dec 30, 2020
"Awesome book ... Carry on ..."
Md Minhajul Abedin , Jan 18, 2020
"বইটি মনে হচ্ছে পাব না"
Zaber , Nov 9, 2019
"Name : Tales of Ancient Egypt. Author : Roger Lancelyn Green. Genres : Fantasy, Mythology, Classic, Northern Africa-Egypt. !!!যারা মিথোলোজিতে আগ্রহী তারা বইটি পড়ে মজা পাবেন!!!"
Rahman Ferdinand , Jul 25, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা আমেন-রা সৃষ্টি করলেন সবকিছু। মানুষরূপে নিজেই অধিষ্ঠিত হলেন মিশরের প্রথম ফারাওয়ের আসনে। কিন্তু মানুষদের বার্ধক্যে পৌছতে হয়, তিনিও পৌছলেন। শুরু হয়ে গেল এক ঘৃণ্য ষড়যন্ত্র। মহিমান্বিত রা সব জানলেন। ষড়যন্ত্র দমনে এক উন্মত্ত সিংহীর রূপ দিলেন সেখমেতকে। কে এই সেখমেত? যার চোখে এখন আমরা প্রেম দেখি! গল্পটা পরাক্রমশালী দেবী আইসিসের, যার বুদ্ধির কাছে হেরে গিয়েছিলেন আমের-রা, নিদারুণ বোকা বনে গিয়েছিল সেট! স্বামী আর সন্তানের জন্য যে হাতের মুঠোয় প্রাণ নিয়েছিলো, দুরন্ত ষাঁড়ের চোখে বেধে দিয়েছিলো লাল কাপড়! কিংবা ফারাও হোরাস, যার জন্যে হার্মাচিস মানুষের মাথাওয়ালা সিংহের বেশ ধরে ঘুরে বেড়িয়েছেন মিশরের চারদিক! গল্পটা যাযামানখের, সিন্ধুতল থেকে যে খুঁজে এনেছিলো কুমারীর সোনার পদ্মফুল! নাকি যাদুকর টেটার? মৃতকে যে জীবন দিতে পারতো, কাটা মাথা আনায়াসে লাগিয়ে দিত জোড়া! এ কাহিনী থোথের সেই পুথির, যা হাতে নেয়ার সাথে সাথেই হতে হয় অভিশপ্ত! এ কাহিনী সে-ওসাইসিসের, মাত্র বার বছর বয়সী যে কিশোরের হাতে রচিত হয়েছিল মিশরীয় জাদুর শ্রেষ্ঠত্ব! বাবাকে যে দেখিয়ে এনেছিলো মৃত্যুপুরী!! গল্পটা বাটা'র, যে জন্ম নিয়েছিল স্ত্রীর গর্ভে!! স্ত্রীর হাতে যাকে মরতে হয়েছিল তিন তিনবার!!! আচ্ছা, ইতিহাস বিখ্যাত যে গ্রীক ও ট্রয়ের উপাখ্যান, সেটা আমরা কতটুকু জানি? প্যারিস কি চুরি করেছিল হেলেনকে? নাকি হেলেন প্যারিসের সাথে পালিয়ে গিয়েছিল?? হেলেনকে কি ট্রয়ে নিয়ে যেতে পেরেছিল প্যারিস? শেষ পর্যন্ত হেলেনের কি হয়েছিল?? গল্পটা সেই রত্নচোরের, নিজ হাতে যে কেটে দিয়েছিল ভাইয়ের গলা, মায়ের জন্য চুরি করেছিল ভাইয়ের লাশ! বিয়ে করেছিল রাজকন্যাকে!!! গল্পটা সৃষ্টির, গল্পটা ধ্বংসের, হিংসার, ভালবাসার, অমরত্বের, ক্ষয়ে যাওয়ার, আনন্দের, বিষাদের... আচ্ছা আমরা যা দেখি তার সবই কি আছে? আর যা দেখি না তার কিছুই কি নেই??? ভালোলাগাঃ ♦ প্রতিটা গল্প উপভোগ করেছি। হেলেনের কাহিনী! কিছু জানার মাঝে কতো অজানাই না রয়ে গিয়েছিলো!!! ♦ অনুবাদ আমার কাছে যথেষ্ট পরিমান ভালো লেগেছে... আরো ভালো হতে পারতো কিনা আমার জানা নেই। কখনোই একঘেয়েমি লাগেনি, আর কাহিনীগুলোই এতো সুন্দর ছিলো... আর ছন্দগুলোর ভাষান্তরও ভালো লেগেছে- "ওপাশে মেয়েটি দাঁড়িয়ে, মাঝে বয়ে যায় প্রশস্ত নীল নদ; জলরাশিতে দাপাচ্ছে কুমির, নামলেই হব বধ। ♦ দেব-দেবীদের গ্রীক আর মিশরীয় নামে বেশ পার্থক্য আছে, সেগুলো বইয়ের শুরুতেই দেয়া ছিল। কাহিনীগুলোর উৎসও ভূমিকাতে সংযুক্ত ছিল। ♦ 'কা' অর্থাৎ আত্মা যখন কথা বলেছে তখন ফ্রন্ট বদলে দেয়া হয়েছে, সহজেই কা এর কথাগুলো বুঝা যাচ্ছিল। ♦ প্রচ্ছদ ভালো লেগেছে; শুরিতেই ছড়িয়ে দিয়েছিলো একটা মিশরীয় আবেশ। হার্ডকভারটাও ভালো ছিল, ইনসাইডেও রঙিন। মন্দলাগাঃ ♣ বইয়ে কোন সূচীপত্র ছিল না। বিষয়টা যথেষ্ট বিরক্তিকর ছিল। ♣ বাইন্ডিং যথেষ্ট পরিমাণ দূর্বল লেগেছে। পেজ যদিও ভালই ছিল কিন্তু প্রিন্টিং বাজে লেগেছে। বেশ কিছু পৃষ্ঠাতে লাইন উপর থেকে নিচ দিকে বাঁকা ছিল যা যথেষ্ট বিরক্তিকর লেগেছে। আশাকরি পরবর্তী প্রিন্টিংয়ে ঠিক হয়ে যাবে। মিশর সত্যিই এক স্বপ্নরাজ্যের নাম। ঐতিহাসিক প্রমাণ মিশে থাকায় এর পুরাণকেও গালগল্প বলে উড়িয়ে দেবার ফুসরৎ কিছুটা কম। আর সেই গা শিউরেউঠা রোমাঞ্চকর উপাখ্যান জানতে পড়ে ফেলুন রজার ল্যান্সেলিন গ্রিনের "মিশর পুরাণ""
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি কত পেজের
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মিশর পুরাণ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: