হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
মহাকর্ষ - তৌহিদুর রহমান উদয় এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

মহাকর্ষ

8 Ratings | 2 Reviews
TK. 320 TK. 400 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

মহাবিশ্বে কথা বললে প্রথমেই আমাদের মানসপটে ভেসে ওঠে গ্রহ, তারা, গ্যালাক্সি, নীহারিকাসমৃদ্ধ এমন এক স্থান, যেখানে বর্ণিত বস্তুগুলাে অজানা এক বন্ধনে আবদ্ধ হয়ে মহাব...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

মহাবিশ্বে কথা বললে প্রথমেই আমাদের মানসপটে ভেসে ওঠে গ্রহ, তারা, গ্যালাক্সি, নীহারিকাসমৃদ্ধ এমন এক স্থান, যেখানে বর্ণিত বস্তুগুলাে অজানা এক বন্ধনে আবদ্ধ হয়ে মহাবিশ্বময় ছড়িয়ে-ছিটি
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title মহাকর্ষ
Author তৌহিদুর রহমান উদয়
Publisher অন্বেষা প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 280
Country বাংলাদেশ
Language বাংলা
Category গনিত, বিজ্ঞান ও প্রযুক্তি
Weight 0.46 Kg
ISBN 9789849323655
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.38

8 Ratings and 2 Reviews

★★★★★
3
★★★★☆
5
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Tushar Shuvro Das

Tushar Shuvro Das , Feb 5, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মহাকর্ষ শক্তির বলে আপনার মনে এই বইটি কেনার আগ্রহ হবে নিশ্চয়।"

Ashraful Islam Mahi

Ashraful Islam Mahi , Feb 17, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এই বইটা পড়েছি অনেক আগে। সময় স্বল্পতা আর আলসেমি করেই রিভিউ দেওয়া হচ্ছিল না। কিন্তু বইটা আসলে এত কাজের যে রিভিউ না দিয়ে পারলাম না। ব্যক্তিগত রেটিং: বইটির রেটিং দিয়ে আমার কিছু জটিলতা আছে। তার আগে বরং মূল বক্তব্যে চলে যাই। মহাকর্ষ বইটির মোট অধ্যায় আছে চারটা। আসলে এগুলোকে অধ্যায় বললে ভুল হবে বরং বলা যায় যে চারটা অংশ এই বইয়ের। প্রথম অংশ 'মহাকর্ষের পথে' যেখানে আলোচনা করা হয়েছে খ্রিষ্টপূর্বাব্দ থেকে মোটামুটি মধ্যযুগ পর্যন্ত মহাকর্ষ বা বস্তু পতন ও সমজাতীয় ব্যাপারগুলো নিয়ে এই সময়ের মানুষদের চিন্তা-চেতনা। এছাড়া পুরো বইয়ের মতো এই অধ্যায়েও গুরুত্বপূর্ণ অনেক সমীকরণের প্রতিপাদন এবং সেই সময়ের দার্শনিকদের বের করা কিছু মজার পদ্ধতি আছে। যেমন আছে, গ্রিকদের পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় পদ্ধতি, প্যারাল্যাক্স পদ্ধতিতে নক্ষত্রের দূরত্ব এবং গ্রিকদের বের করা পৃথিবী ও চাঁদের দূরত্ব মাপার পদ্ধতি। দ্বিতীয় অংশে আসলে এত্তকিছু আলোচনা করা হয়েছে যে বলাই মুশকিল। প্রায় প্রত্যেকটা বিষয়ের এবং সুত্রের গাণিতিক প্রতিপাদন, নিউটন ও কেপলারের সূত্র সম্পর্কিত অনেক সমীকরণ, আইন্সটাইনের জেনারেল রিলিটিভিটির সহজে বোধগম্য অনেক সমীকরণ প্রতিপাদন ও ব্যবহার দেখানো হয়েছে। মহাকর্ষীয় সময় প্রসারণসহ আরও অনেক বিষয়ে GR নিয়েও বেশকিছু গাণিতিক বিষয়ে মৌলিক আলোচনা করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে GR এর জটিল ব্যাপারগুলো লেখক গাণিতিক ভাবে প্রদর্শনে সতর্কতা অবলম্বন করেছেন। তবে যতটা সম্ভব GR নিয়ে গাণিতিক ব্যাখ্যা ও সমীকরণ প্রতিপাদন দেখিয়েছেন। এর পরের অংশ 'জ্যোতিঃপদার্থবিজ্ঞান'। এ অংশকে লেখক তিনটি ভাগে ভাগ করেছেন এবং ভাগ করার যৌক্তিকতা তুলে ধরেছেন। এই অধ্যায়ের বিষয়গুলো লেখকের ভাষা সংক্ষিপ্ত করে উপস্থাপন করলাম, ' জ্যোতিঃপদার্থবিজ্ঞান ৩ অংশটি কসমোলজি বা বিশ্বসৃষ্টিতত্ত্ব নিয়ে। এই অধ্যায়ে আমরা মহাবিশ্বকে মহাকর্ষের সাপেক্ষে বিশ্লেষণ করব। কেননা মহাবিশ্বকে সঠিকভাবে জানার অন্যতম প্রধান একটি হাতিয়ার হচ্ছে এই মহাকর্ষ। ' এই অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে জেনারেল রিলিটিভিটির বিভিন্ন সমীকরণ দিয়ে। কিছু অংশে জটিলতা পরিহার করার জন্য সমীকরণ ব্যবহার সীমিত আকারে বন্ধ করা হয়েছে। এরপরে আলোচিত হয়েছে নক্ষত্র সৃষ্টির প্রক্রিয়া ও বিবর্তন নিয়ে, জেনারেল রিলিটিভিটির সপক্ষে কিছু প্রমাণ নিয়ে। এরপরের অংশে মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে আলোচনা করা হয়েছে, কিছুক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স নিয়েও আলোচনা হয়েছে এবং অন্যান্য বিষয় নিয়ে সমীকরণসহ আলোচনা হয়েছে। শেষ অংশ আসলে আর কিছুই না, পুরো বইয়ের সারসংক্ষেপ ক্ষুদ্র পরিসরে আলোচিত হয়েছে। এই অধ্যায়ের ব্যাপ্তি অন্যান্য অধ্যায়ের তুলনায় খুব কম। লেখকের অন্যান্য বইয়ের মতো এই বইয়েও লেখক সমীকরণ ব্যবহার করতে কোনো ত্রুটি রাখেননি। বইটাকে কেউ সমীকরণ ছাড়াও পড়ে যেন বুঝতে পারে, সেইজন্য সমীকরণের প্রতিপাদন ও আনুষঙ্গিক ব্যাপারগুলোকে বক্স করে দেখানো হয়েছে যাতে স্কিপ করে গেলেও সমস্যা না হয়। সমীকরণ বক্সে সমীকরণগুলো খুব গুছিয়ে লেখা হয়েছে এবং সমীকরণ সমাধান বা পক্ষান্তর বা এজাতীয় অগুরুত্বপূর্ণ অতিরিক্ত কাজগুলো লেখক যথাসম্ভব সংক্ষিপ্তাকারে তুলে ধরেছেন যেটা খুব ভালো লেগেছে। বইটির কিছু সমালোচনা: প্রথম ও শেষের দিকের কিছু সমীকরণে m₁ বা m₂ এরকমের বদলে m1 বা m2 লেখা হয়েছে যেটা আমার কাছে একটু বিরক্তিকর লেগেছে। তবে অন্যগুলোতে এরকম ফ্রন্ট সমস্যা নেই। বইটিতে জেনারেল রিলিটিভিটির জটিল কিছু বিষয়গুলোর গণিত পুরোই স্কিপ করে যাওয়া হয়েছে। আমার মনে হয় স্কিপ না করে জেনারেল রিলিটিভিটিরই বাকি জটিল গণিতগুলোর মতো অল্প করে হলেও গণিত থাকা উচিত ছিল। আমার রেটিং: সবমিলিয়ে পদার্থবিজ্ঞানের বই হিসেবে বইটাকে ১০ এর মধ্যে ৯ দেওয়া যায়। কিন্তু যদি বইটাকে 'মহাকর্ষ' নিয়ে লেখা বাংলা ভাষার বই হিসেবে দেখি, তাহলে ১০ এর মধ্যে ১০ না দিয়ে আমি থাকতে পারব না। কারণ বাংলা ভাষায় যদি মহাকর্ষ নিয়ে এত তথ্যে ভরা, গাণিতিকধারার এবং বিস্তৃত ও মৌলিক লেখনীর কোনো বই থাকে, তাহলে সেটা এই বই, 'মহাকর্ষ'। সামগ্রিকভাবে বইটির জন্য আমার রেটিং, ৯.৪৮/১০ । পাঠকদের উদ্দেশ্যে: নিঃসংকোচে বইটা পড়তে পারবেন, তা আপনি যে শ্রেণীরই হোক না কেন। " মহাকর্ষকে জানুন, মহাবিশ্বকে চিনুন। " ধন্যবাদ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
জৈব যৌগ নোটস
একটু পড়ে দেখুন
জৈব যৌগ নোটস মোমেন তাজোয়ার মমিত
(20)
TK. 450 -22% OFF
TK. 349
গণিতের সূত্রসমূহ - (৫ম - ১০ম শ্রেণি)
একটু পড়ে দেখুন
গণিতের সূত্রসমূহ - (৫ম - ১০ম শ্রেণি) অধ্যাপক রাবেয়া খাতুন (অব.)
(7)
TK. 135 -14% OFF
TK. 116
পর্যায় সারণির সহজ পাঠ
একটু পড়ে দেখুন
পর্যায় সারণির সহজ পাঠ এরিক স্কেরি
(3)
TK. 400 -14% OFF
TK. 344
সরল জীববিজ্ঞান অষ্টম-দ্বাদশ শ্রেণি
একটু পড়ে দেখুন
সরল জীববিজ্ঞান অষ্টম-দ্বাদশ শ্রেণি ড. মোহাম্মদ আবুল হাসান
কোনো রেটিং নেই
TK. 300 -7% OFF
TK. 279
পদার্থবিজ্ঞানে হাতেখড়ি
একটু পড়ে দেখুন
পদার্থবিজ্ঞানে হাতেখড়ি ইউ আর উদয়
(6)
TK. 400 -14% OFF
TK. 344
Excellence in Mental Maths Book-2
একটু পড়ে দেখুন
Excellence in Mental Maths Book-2 মোঃ মহসিন মিয়া
কোনো রেটিং নেই
TK. 349 -5% OFF
TK. 332
Excellence in Mathematics Book-2
একটু পড়ে দেখুন
Excellence in Mathematics Book-2 মোঃ মহসিন মিয়া
কোনো রেটিং নেই
TK. 450 -5% OFF
TK. 428
Excellence in Mathematics Book-1
একটু পড়ে দেখুন
Excellence in Mathematics Book-1 মোঃ মহসিন মিয়া
কোনো রেটিং নেই
TK. 450 -5% OFF
TK. 428

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"মহাকর্ষ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
মহাকর্ষ পাতা: 1 / 14
পাতা 2
মহাকর্ষ পাতা: 2 / 14
পাতা 3
মহাকর্ষ পাতা: 3 / 14
পাতা 4
মহাকর্ষ পাতা: 4 / 14
পাতা 5
মহাকর্ষ পাতা: 5 / 14
পাতা 6
মহাকর্ষ পাতা: 6 / 14
পাতা 7
মহাকর্ষ পাতা: 7 / 14
পাতা 8
মহাকর্ষ পাতা: 8 / 14
পাতা 9
মহাকর্ষ পাতা: 9 / 14
পাতা 10
মহাকর্ষ পাতা: 10 / 14
পাতা 11
মহাকর্ষ পাতা: 11 / 14
পাতা 12
মহাকর্ষ পাতা: 12 / 14
পাতা 13
মহাকর্ষ পাতা: 13 / 14
পাতা 14
মহাকর্ষ পাতা: 14 / 14
পাতা / 14
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।