হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
মেঘবন্দিনি - মিনা শারমিন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

মেঘবন্দিনি

1 Ratings | 1 Reviews
TK. 349 TK. 390 -11% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

চন্ডিকাপুর গ্রামের শিকদার বাড়ি আর শেখ বাড়ির মধ্যকার হৃদ্যতা বেশ পুরনো। পুরনো সম্পর্কের রেশ ধরেই গভীর প্রণয়ে বাধা পড়ে দুই বাড়ির ছেলে-মেয়ে আঁজলা এবং মেঘ। আত্মীয়তা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

চন্ডিকাপুর গ্রামের শিকদার বাড়ি আর শেখ বাড়ির মধ্যকার হৃদ্যতা বেশ পুরনো। পুরনো সম্পর্কের রেশ ধরেই গভীর প্রণয়ে বাধা পড়ে দুই বাড়ির ছেলে-মেয়ে আঁজলা এবং মেঘ। আত্মীয়তা পোক্ত করার নতুন ইস্
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title মেঘবন্দিনি
Author মিনা শারমিন
Publisher ছাপাখানা প্রকাশনী
Edition ১ম সংস্করণ ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 143
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.31 Kg
ISBN 9789843539175
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

1 Ratings and 1 Reviews

★★★★★
1
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Rafa

Rafa , Jun 27, 2023

★ ★ ★ ★ ★

"❝অন্ধ নিবিড় এই রাতের বেলা বাতাসে ছায়ার কত গভীর খেলা।। প্রাচীন প্রেমের কথার মেলা আমাকে তুমি বলে যাও...বলে যাও আমি যে আঁধারে বন্দিনী আমারে আলোতে ডেকে নাও......❞ আলোর বিপরীতে আছে আঁধার। মানুষের জীবনে যেমন আলোর দেখা মেলে, তেমনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আঁধারও। ‘মেঘবন্দিনি’ উপন্যাসটিও মানুষের জীবনের আলো-আঁধারের গল্প বলে। লেখক মিনা শারমিন এর প্রকাশিত তৃতীয় উপন্যাস ‘মেঘবন্দিনি’। ◾বই পরিচিতি: বই: মেঘবন্দিনি লেখক: মিনা শারমিন প্রকাশনী: ছাপাখানা প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০২৩ প্রচ্ছদ: ফাইজা ইসলাম মুদ্রিত মূল্য: ৩৯০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৪৩ ◾নামকরণ ও প্রচ্ছদ: আকাশে থাকে নানা রঙের মেঘের আনাগোনা। ঝড়ের আগে শুভ্রবর্ণের মেঘগুলো কালো চাদরে ঢেকে যায়। প্রকৃতিতে কিছুসময়ের মধ্যেই শুরু হয় তাণ্ডব। ‘মেঘবন্দিনি’ উপন্যাসটিতেও এক রহস্যময়ী মায়াবতীকে কালো মেঘের কবলে পরতে দেখা যায়। এরপরেই সূত্রপাত ঘটে নানা ঘটনার/দুর্ঘটনার। আমার মতে, উপন্যাসটির নামকরণ একদমই যথাযথ হয়েছে এবং তা কাহিনীর সাথে মানানসই। বইয়ের প্রচ্ছদটিও উপন্যাসের মূল বিষয়টি তুলে ধরেছে। চমৎকার এই প্রচ্ছদটিই মূলত বইটি পড়তে আমাকে প্রথমে আগ্রহী করে তোলে। নজরকাড়া এই প্রচ্ছদটি করেছেন ফাইজা ইসলাম। ◾কাহিনী সংক্ষেপ: রাজধানী ঢাকার অদূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম চন্ডিকাপুর। চন্ডিকাপুরের শেখ বাড়ি আর শিকদার বাড়ির মধ্যে বেশ আন্তরিক সম্পর্ক। এই দুই বাড়ির ছেলে-মেয়ে, মেঘ ও আঁজলার বিয়ে তাদের ছোটবেলায়ই ঠিক করা হয়। দুই পরিবারের এই স্বপ্নকে পূরণ করতে বাড়ির বড়রা বিয়ের তারিখ ঠিক করে। কিন্তু, বিয়ের আগেরদিন ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কী ঘটেছিল? মেঘ আর আঁজলার বিয়েটা কী ঠিকভাবে সম্পন্ন হয়েছিল? অন্যদিকে, চন্ডিকাপুরের পাশের গ্রাম সাঁঝপুর। সাঁঝপুরে রয়েছে একশ বছর পুরোনো এক জমিদার বাড়ি। এই জমিদার পরিবারের বড় ছেলে হায়দার সাহেব সপরিবারে মহলের পাশের বাড়িতে থাকেন। হায়দার সাহেবের বড় মেয়ে কাজল জীবিকার উদ্দেশ্যে পাড়ি জমায় ঢাকা আর নানা ঘটনার মধ্যে আবদ্ধ হতে থাকে। কেন? আর এই জমিদার বাড়িকে ঘিরে লোকমুখে যে অতিপ্রাকৃত ঘটনা শোনা যায়, তা কী আসলেই সত্য? গভীর রাতে এই নির্জন জমিদার বাড়িতেই বা সাদা শাড়ি পরে কে হেঁটে বেড়ায়? উপরের সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে এবং উপন্যাসের সবগুলো চরিত্র কিভাবে এক সুতোয় বাঁধা পরেছে- তা জানতে হলে ‘মেঘবন্দিনি’ উপন্যাসের শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ◾পাঠ অনুভূতি: ‘মেঘবন্দিনি’ মূলত অতিপ্রাকৃত ঘরনার রোমান্টিক উপন্যাস। উপন্যাসটির সূচনা হয় রহস্যের মধ্য দিয়ে। প্রথম অংশটুকু যে চরিত্রকে নিয়ে লেখা হয়েছে তাতে কিছুটা ধোঁয়াশা থেকে যায় । অর্থাৎ, উপন্যাসের শুরু থেকেই রহস্যের জাল বোনা শুরু হয়েছিল। ধীরে ধীরে অনেক চরিত্রের আগমন ঘটতে দেখা যায় এবং রহস্যের জালও ঘন হয়। আঁজলা ও মেঘের পরিবার, তাদের বন্ধন, বিয়ের আগের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলো উপন্যাসটিকে আরো ইন্টারেস্টিং করে তুলেছে। তবে, আমার মতে, জমিদার বাড়ির কাহিনীটা উপন্যাসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। প্রেমের উপন্যাসটিতে এই জমিদার বাড়িকে ঘিরে ভয়ের নানা ঘটনার সৃষ্টি হয়। এছাড়া, ধীরে ধীরে কাজল যে উপন্যাসের কাহিনীর সাথে এভাবে জড়িয়ে যাবে তা একবারও ধারণা করতে পারিনি। কাজলের ছোটমামার পরিবারটিকে বেশ ভালো লেগেছে। বিশেষ করে ঘিঞ্জির হায়াত ওরফে ঘিঞ্জি বিজ্ঞানীর কর্মকাণ্ডগুলো ছিল হাস্যকর। খালা আর ঘিঞ্জি বিজ্ঞানীর কথোপকথনের অংশটুকু পাঠককে হাসাতে বাধ্য করবে। উপন্যাসটির সমাপ্তিও লেখক দারুণভাবে টেনেছেন। শেষটায়ও কিছুটা রহস্য রয়ে যায়, যার ফলে উপন্যাসটি আরো চমৎকার হয়ে উঠেছে। ◾প্রিয় লাইন: •তীব্র আলোর মধ্যে থেকেও কেউ কেউ পথ হারায়। আবার ঘন কালো আঁধারের সরীসৃপেরা এক বিন্দু আলোতেই তাদের বুক পেতে দেয়। আলোর চেয়ে অন্ধকারের শক্তি তাই হাজার গুন বেশি; হাসির চেয়ে কান্নার যেমন। •কারো দুর্বলতার সামনে যে কোনো মানুষই বীর সাজতে সিদ্ধহস্ত। এটা মানুষের স্বভাবগত একটা ব্যাপার। •একটু সময় বাঁচাতে গিয়ে আমরা পুরো জীবনের সময়টুকুও বিসর্জন দিয়ে ফেলি হর-হামেশা। •আপন মন যতক্ষণ সায় না দিবে ততক্ষণ কোনো বদ্ধতা কাটানোর ক্ষমতাই হবে না কারো। মনের রুদ্ধতার চেয়ে বড়ো কোনো রুদ্ধতা বুঝি আর হয় না! •যার যত লোকবল তার জন্য আজকের দুনিয়া ততটাই সহজ ও সরলরৈখিক। ◾ব্যাক্তিগত মতামত: ‘মেঘবন্দিনি’ উপন্যাসটিকে আমি প্রথমে খাঁটি প্রেমের উপন্যাস হবে ভেবেছিলাম। কিন্তু পড়া শুরু করার পর বুঝতে পারি যে আমার ধারণাটা কতটুকু ভুল ছিল। হরর, থ্রিলার, অতিপ্রাকৃত, রোমান্টিক- সবকিছুর স্বাদ এই এক মলাটে পাওয়া যায়। লেখক উপন্যাসটির মাধ্যমে কিছু বার্তা দিতে চেয়েছেন। আমাদের সমাজের বেশকিছু অপরাধ এবং অসংগতি লেখক বইটিতে তুলে ধরেছেন যার সবকিছু রিভিউটিতে উল্লেখ করলে স্পয়লার হয়ে যাবে! তবে, সন্তানের প্রতি মায়ের একরোখা অন্ধ ভালোবাসা, শাশুড়ির পুত্রবধূর সাথে বিরূপ আচরণ, সমাজে মেয়েদেরকে সবকিছুতে দোষী ভাবা ইত্যাদি উপন্যাসটিতে প্রতিফলিত হয়েছে। এছাড়া, মানুষ প্রতিশোধের বশবর্তী হয়ে যে কত জঘন্য কাজ করতে পারে তাও দেখা যায়। লেখক মিনা শারমিন আপুর লেখা আগে কখনো আমার পড়া হয়নি। কিন্তু, সত্যি বলতে লেখকের বই এই প্রথম পড়ে, আমি মুগ্ধ হয়েছি। লেখকের লেখনী, বর্ণনাভঙ্গি, শব্দচয়ন- সবকিছুই ছিল মুগ্ধ করার মতো। মোটকথা, উপন্যাসটি পড়তে একদমই একঘেয়ে লাগেনি এবং বেশ আগ্রহের সাথেই পুরো উপন্যাসটি পড়ে শেষ করেছি। ◾বইয়ের কোয়ালিটি, বাইন্ডিং, পৃষ্ঠার মান ছিল বেশ উন্নতমানের। ছাপাখানা প্রকাশনীর বইয়ের কোয়ালিটি সবসময়ই ভালো হয় এবং এই বইটির ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হয়নি। বইটির দামও হাতের নাগালের মধ্যে। এই দুর্মূল্যের বাজারেও বইটির অতিরিক্ত মূল্য নির্ধারণ করেনি ছাপাখানা প্রকাশনী, যা সত্যিই প্রশংসার দাবিদার।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"মেঘবন্দিনি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
মেঘবন্দিনি পাতা: 1 / 14
পাতা 2
মেঘবন্দিনি পাতা: 2 / 14
পাতা 3
মেঘবন্দিনি পাতা: 3 / 14
পাতা 4
মেঘবন্দিনি পাতা: 4 / 14
পাতা 5
মেঘবন্দিনি পাতা: 5 / 14
পাতা 6
মেঘবন্দিনি পাতা: 6 / 14
পাতা 7
মেঘবন্দিনি পাতা: 7 / 14
পাতা 8
মেঘবন্দিনি পাতা: 8 / 14
পাতা 9
মেঘবন্দিনি পাতা: 9 / 14
পাতা 10
মেঘবন্দিনি পাতা: 10 / 14
পাতা 11
মেঘবন্দিনি পাতা: 11 / 14
পাতা 12
মেঘবন্দিনি পাতা: 12 / 14
পাতা 13
মেঘবন্দিনি পাতা: 13 / 14
পাতা 14
মেঘবন্দিনি পাতা: 14 / 14
পাতা / 14
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।