হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
মার্ডার অ্যানালাইসিস - মোঃ সহিদুল ইসলাম রাজন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

মার্ডার অ্যানালাইসিস

19 Ratings | 8 Reviews
TK. 344 TK. 400 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

দীর্ঘদিনের জমানো রাগ, ক্ষোভ কিংবা অভিযোগের হঠাৎ বহিঃপ্রকাশ অনেক বেশি মারাত্মক হয়। মাঝে মাঝে এত বেশি মারাত্মক হয়; যা আমাদের কল্পনাশক্তিকেও হার মানিয়ে দেয়। তখন...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

দীর্ঘদিনের জমানো রাগ, ক্ষোভ কিংবা অভিযোগের হঠাৎ বহিঃপ্রকাশ অনেক বেশি মারাত্মক হয়। মাঝে মাঝে এত বেশি মারাত্মক হয়; যা আমাদের কল্পনাশক্তিকেও হার মানিয়ে দেয়। তখন জয়লাভ করে মনোসমীক্
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title মার্ডার অ্যানালাইসিস
Author মোঃ সহিদুল ইসলাম রাজন
Publisher বইবাজার প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 168
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.3 Kg
ISBN 9789849612391
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.63

19 Ratings and 8 Reviews

★★★★★
4
★★★★☆
8
★★★☆☆
5
★★☆☆☆
0
★☆☆☆☆
2

পাঠকদের মন্তব্য

৮টি
raisaes❣️

raisaes❣️ , Apr 20, 2025

★ ★ ★ ★ ★

"অনেক সুন্দর একটি বই।❤️🎀✨"

Tashrif Hasan Turjo

Tashrif Hasan Turjo , Aug 19, 2023

★ ★ ★ ★ ★

"'সুইসাইড নোট' পড়ে ভালো লেগেছিল তাই প্রচুর আগ্রহ নিয়ে কিনেছিলাম। কিন্তু তেমন আহামরি লাগেনি। শুরুর দিকে একটু ভালো লেগেছে কয়েক পৃষ্ঠা। তারপর বিরক্তিকর লেগেছে৷"

MD Atiqur Rahman

MD Atiqur Rahman , Oct 25, 2022

★ ★ ★ ★ ★

"অনেক ভালো লাগছে"

MH Kanok

MH Kanok , Sep 20, 2022

★ ★ ★ ★ ★

"📖 বুক রিভিউ বইঃ মা/র্ডা/র অ্যানালাইসিস লেখনঃ মোঃ সহিদুল ইসলাম রাজন প্রকাশনীঃ বই বাজার মুল্যঃ ৩০০ ৳ আমি বইটি মনোযোগ সহকারে পড়ার চেস্টা করেছি, ২ দিন লেগেছে শেষ করতে অনেকেই একদিনেই শেষ করতে পারবেন। বইটির নামের সাথে খু*ন খু*ন গন্ধ আছে তাই না? হ্যা গল্পটি মূলত একজন সিরিয়াল কি*লা*রকে নিয়ে লেখা যিনি একজন থ্রিলার লেখক নাম শ্রাবণ। শ্রাবনের বাবা ছিলেন একজন সৎ এবং নীতিবান লোক, রাজনৈতিক কিছু লোক তাকে অপমান করে সেটা শ্রাবণ বুঝেছিল পরে,একদিন তার বাবার হঠাৎ রোড এক্সিডেন্টে মারা যায় কিন্তু সেটা ছিল পরিকল্পিত খু*ন । মা প্যারালাইজড হয়ে পড়ে এইভাবেই শুরু গল্পটা; শ্রবণ একা হয়ে পড়ে অনইচ্ছুক ভাবে একদিন তার হাতেই খাজের খালা খু*ন হয়ে যায়! তারপর সেই লা*শ সারতে গিয়ে মাথায় আসে লা*শ টুকরা টুকরা করে কাটা এবং শ্রাবণ দেখে এই কাজ করতে তারপর খুব ই ভালো লাগছে সে আনন্দ পাচ্ছে তারপর সে হয়ে যায় সিরিয়াল কি*লা*র। তারপর একের পর এক খু*ন করতে থাকে শ্রাবণের কারো সুখ সহ্য হতো না কারন সে ছিল অসুখি ছিল বাবা-মারা গেল,নিজের বউ পুষ্পা পরকীয়া প্রেমে মজে ছিল সিরিয়াল কিলারা এমন ই হয় খু*ন করা তাদের নেশা। গল্পের কিছু চরিত্রের নামঃ শ্রাবণ, পুষ্পা,রিফাত,নীলিমা, কাজের খালা,রফিক মামা,মা-বাবা,সোহেল,তৃষা,বাশার,ছোট খালা ইত্যাদি। শ্রাবণ জানতো তার স্ত্রী পুষ্পা পরকীয়া প্রেমিক বাশারের সাথে তাকে রেখে পালিয়েছে! কিন্তু তার একদিন ছোট খালার বাসায় গিয়ে একটি ডায়েরী পেয়ে যায় সেখানে অন্য রকম এক রহস্যের উন্মোচন হয়ে গেল। শেষে এসে শ্রাবণের হাতেই খু*ন হয় তার সবচেয়ে কাছের মানুষটি। যারা থ্রিলার প্রেমিক এবং সিরিয়াল কি*লা*র টাইপের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য বইটি ভালো লাগবে আশা করি। বইয়ের প্রথম এবং শেষ দিক আমার চমৎকার লেগেছে। কিন্তু মাঝখানের কিছু অংশ খাপছাড়া ভালো লাগেনি। ব্যাক্তিগত রেটিংঃ- ৭.১/১০"

Ruhit Paul

Ruhit Paul , Aug 12, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মুটামুটি লেগেছে। যতটা আশা করেছিলাম সেই অনুযায়ী হয়নি।"

Md. Hamidur Rahman Easin

Md. Hamidur Rahman Easin , Jul 10, 2022

★ ★ ★ ★ ★

"খুব ভালো একটা বই তা নয়, আমার মতামতের ভিত্তিতে । ছোট বিষয়কেও প্রচুর বর্ণনা দেওয়া হয়েছে , বর্ণনাতেই ভরা পুরো বই । কাহিনী খুব কমই লিখেছে । রেটিং ; ১ / ১০"

Shimul

Shimul , Jun 8, 2022

★ ★ ★ ★ ★

"কিছু লিখা পরলেই বিরক্তিকর লাগে, বই টা ঠিক তাই।"

Fatima Noor

Fatima Noor , Apr 8, 2022

★ ★ ★ ★ ★

"#বুক_রিভিউ 🍁এক নজরে বই পরিচিতি - নাম- মার্ডার অ্যানালাইসিস লেখক- মোঃ সহিদুল ইসলাম ধরণ- প্রকাশনী- বইবাজার প্রকাশনী প্রকাশকাল - ফেব্রুয়ারি, ২০২২ প্রচ্ছদ- আবুল ফাতাহ মুন্নাহ পৃষ্ঠা-১৬৮ মলাট মূল্য-৩০০ ৳ 🍁প্রচ্ছদ ও নাম- এই বইয়ের নাম আক্ষরিক ভাবে ভেঙ্গে দেখলে যে অর্থ গুলো দাঁড়ায় তা হচ্ছে, মার্ডার - খু ন এবং অ্যানালাইসিস- বিশ্লেষণ বা পরীক্ষা.. পুরোটা পড়ার পর এক অদ্ভুত তৃপ্তি ঘিরে থাকবে যে কোন পাঠকের, নাম টা যেন বই এর ভাবার্থ কে সম্পূর্ন তুলে ধরেছে... প্রচ্ছদ টা- ছিলো নজর কাড়া,, যে কারো চোখ আটকে যাওয়ার মত একটা প্রচ্চদ এবং বইয়ের কাহিনীর সাথেও সংশ্লিষ্ট,, প্রছদে দেখা যায় অন্ধকার শহরে হেটে যাওয়া চাইনিজ কুড়াল হাতে এক তৃপ্ত সিরিয়াল কিলার কে.. পুরো গল্প টাও প্রচ্চদের মতই তৃপ্তি দেয় শ্রাবণকে। প্রচ্ছদ টি লক্ষ করলে বোঝা যায় প্রচ্ছদে উলটা ছায়া পড়ে যা শ্রাবণের ব্যক্তিত্বকে প্রকাশ করে,অনিচ্ছা থাকা সত্যেও শ্রাবনের করা খুন গুলোর মতই 🍁উৎসর্গ- উৎসর্গ টা ছিলো আমাদের জীবনের সেই সকল মানুষের জন্য যাদের অবদানে আমরা টিকে থাকি,, যাদের ছায়ায় আমরা নিশ্চিন্ত থাকি... 🍁পারম্ভিকা- বইটার নামে এক অদ্ভুত টান আছে যা যে কাউকেই আকর্ষন করে,আর এই আকর্ষন এর কারনেই বইটা নেওয়া,,বইটা সার্থক... 🍁চরিত্র সমূহ- বইটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শ্রাবণ এবং পুষ্প এছাড়াও নীলিমা, রিফাত, শ্রাবনের মা-বাবা,,ছোট খালা ও নূপুর,, বইটিতে আমার প্রিয় চরিত্র হচ্ছে শ্রাবণের ছোট খালা ও বাবা, পুরো বইটিতে এই দুটো চরিত্র খুব বেশি বাস্তবতাকে ছুয়েছে,, এছাড়াও খুব অল্প সময়ের জন্য কয়েকটা লাইন জুড়ে থাকা মাঝির চরিত্র টা আমায় খুব টাচ করেছে,খুব বেশি বাস্তবতা ফুটে উঠেছিলো মাঝির চরিত্রে,, 🍁🍁কাহিনী সংক্ষেপ- গল্পটা এক সিরিয়াল কিলারের, গল্পটা এক গল্প লেখকের। শ্রাবণের বাবা ছিলেন একজন প্রতিবাদী মানুষ, মানুষের পক্ষে, মানুষের অধিকার নিয়ে কথা বলা মানুষ, যার কারণে প্রায় ক্ষমতাসীন ব্যক্তিদের নানা অত্যাচার সহ্য করতে হতো,এবং শ্রাবণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন তিনি খুন হয়, খুব বীভৎস ভাবে খুন হন, যা শ্রাবণের মা সহ্য করতে না পেরে ব্রেইনস্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। শ্রাবণের প্রেমিকার নাম পুষ্প, যে কেবল শ্রাবণের একার প্রেমিকা না, তার সাথে অনেকের প্রেম৷ বিষয়টা শ্রাবণও টের পায়। বাবার হঠাৎ বীভৎস মৃত্যু, মায়ের অসহায়ত্ব সাথে প্রেমিকার বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে শ্রাবণ মুখোমুখি হয় এক অনাকাঙ্ক্ষিত খুনের। তার হাতে খুন হয় এক নিরীহ মানুষ। খুনের পর শ্রাবণ বুঝতে পারে অন্যদের কষ্ট এবং করুন পরিণতি তার যন্ত্রণা কমিয়ে দেয়। সে সুখী বোধ করে তখন। শুরু হয় খুন। সুখী মানুষদের খুন। কি ভাবছেন কাহিনি এখানে শেষ? এটা তো মাত্র গল্পের একদিক। আরেকদিকে থাকে পড়ে আছে শ্রাবণের মা এবং ছোটোখালার গল্প। জমানো রাগ ক্ষোভ অভিযোগ এবং সেসব অনুভূতির ভয়ানক বহিঃপ্রকাশের গল্প। যে গল্প আপনাকে ভাবাতে বাধ্য করবে, ঘোরে ফেলে দিবে। জীবন যে কত নির্মম হয় তা তখন টের পাওয়া যাবে। আর এন্ডিংয় নিয়ে আমার মতো হয়ত আপনারাও বড়ো একটা ধাক্কা খাবেন। গল্পের বড়ো কিছু টুইস্ট, থ্রিল, ভয়াবহতা এবং অসাধারণ এন্ডিং গল্পটাকে পুরোপুরি আলাদা করে দিলো। উপন্যাসটি পড়ে ভিক্টিমের চেয়ে খুনির জন্যই মায়া হবে বেশি। পৃথিবীরে সব চেয়ে কঠিন মূহুর্ত গুলোর একটি হচ্ছে বাবা-মায়ের অসহায়ত্বের সময় টি, বাবা-মায়ের করুন দৃষ্টি,, নিরিহ চাহনি,, না পাওয়ার গল্পে থাকা এমন-ই এক জোরা অসহায় চোখের গল্প মার্ডার অ্যানালাইসিস ,, নিঃস্ব এক সন্তানের গল্প,, এক প্রতিবাদী বাবার গল্প,, এক মায়ের গল্প.. অনেক গুলো না পাওয়ার গল্প,, অনেকখানি রাগের গল্প,, হিংসা,অহংকার ও নানা অনুভূতির ভয়ানক বহিঃপ্রকাশের গল্প,, একাকিত্ব আর অবহেলার গল্প,, 🍁ব্যাক্তিগত মতামত- মানুষের ভিতরে কোন কিছুর পাওয়ার আকাঙ্ক্ষা টা যখন তীব্র হয় তখন সেইটা পাওয়ার জন্য করা চেষ্টা গুলো মারাত্নক হয়ে যায়,, আমরা মূলত আমাদের নিজস্ব জিনিশ গুলোকে কারো সাথে ভাগ করতে পারিনা, একান্ত নিজের করে পাওয়ার ইচ্ছাটাই মানুষ কে হিংশ্র করে তোলে.. আর যা রূপ নেয় কঠিন এক বাস্তবে... বইটি পড়ার সময় প্রতিবার-ই এক অদ্ভুত অনুভূতির সম্মুখিন হচ্ছিলাম, প্রতিবার-ই গল্প টা নতুন,তাজা হয়ে যাচ্ছিলো,, কখনো খুব আন্দন্দ,আবার কখনো খুব রাগ হচ্ছিলো, নিজের অজান্তেই কখনো চোখে পানি চলে এসেছিলো,, কখনো অজানায় হারিয়ে গেছি বইয়ের সাথে আবার কখনো চরম বাস্তবতা কে চোখের সামনে ভাসতে দেখিছি.. বার বার মনে হচ্ছিলো গল্প মনে হয় এখানেই শেষ কিন্তু তার পর-ই নতুন এক মোড়,, নতুন ভাবে দেখা,, একবারের জন্যেও বিরক্ত, অথবা এক ঘেয়েমি আসেনি,, দারুন এক অস্থিরতা ছুঁয়ে থাকবে প্রতিটা পাঠক কে,, কিছু ক্রমিক খুন কিংবা অস্ত্বিত্ব টিকিয়ে রাখার চেষ্টা। কিছু ভুল কিংবা মাশুল। কিছু হিংসা কিংবা অহংকার। কিছু রাগ কিংবা প্রতিশোধ ছিলো পুরোটা সময় জুড়ে,,থ্রিলে ভরপুর ছিলো পুরোটাই কখনো মনে হচ্ছিলো মনস্তাত্ত্বিক-হরর টাইপ,, আবার কখনো মনে হচ্ছিলো এটি সামাজিক উপন্যাস যেখানে মনস্তাত্ত্বিক ও বিদ্যমান.. মূলত সামাজিক ইলিমেন্ট সহ মনস্তাত্ত্বিক ইলেমেন্ট এর সংমিশ্রণ,, যেন লেখক কোন একটি নির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে গল্প টি আবদ্ধ রাখতে চান নি,,শ্রাবণের ছোট বেলার ছাপ, বাবার মৃত্যুতে তার উপর প্রতিক্রিয়া, মায়ের অসহায়ত্ব,, সব খুব সুন্দর ভাবেই ফুটে উঠেছিলো... পুরো বইটি ছিলো থ্রিলে ভরপুর,, তার মধ্যে চা-ওয়ালা রহিম চাচার খুন টা আমায় বেশি চমকে দেয় পরিশেষে বলতে পারি প্রতিটা পাঠক-ই খুব তৃপ্তি পাবে বইটি পড়ে,, এছাড়াও বেশ কিছু পারিবারিক ও সামাজিক মেসেজ আছে বইটিতে যা আমাদের ব্যক্তি জীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করবে 🍁বইটির কোয়ালিটি- বইটির কোয়ালিটি ছিলো খুব-ই ভালো,, বাধাই,,ছাপা,, সব কিছুই ছিলো পারফেক্ট,, ভাষা টাও ছিলো বোধগম্য,, যে কোন পাঠক অনায়াসে পড়তে পারবে,, বানান ভুল ছিলো নগন্য,, দু এক জায়গায় শব্দ মিসিং ছাড়া আর কোন ভুল চোখে পড়েনি,যা ছিলো খুব-ই সামান্য এবং সবার বোধগম্য।। বইটি পড়ে অন্যরকম এক অনুভুতিতে হাড়িয়ে গেছি, আর প্রিয় বইয়ের তালিকাভুক্ত হয়ে গেছে বইটি... 🍁বইটির অসংখ্য প্রিয় লাইনের মধ্যে কিছু লাইন- ১. দীর্ঘদিনের জমানো রাগ, ক্ষোভ কিংবা অভিযোগের হঠাৎ বহিঃপ্রকাশ অনেক বেশি মারাত্মক হয়। ২.আমাদের সাজানো হলো না আর, শুকনো পাতা কিংবা জোড়া ফুলের সংসার, আমাদের দেখা হলো না আর আরেকটি চাঁদনি রাত- অজস্র তারার। ৩. আমি যাকে খুব সহজ, সরল এবং একা ভেবে কাছের করে নিয়েছিলাম সেই আমাকে একসময় সবচেয়ে কঠিন মানুষ হয়ে দেখিয়েছে। ৪. আমি হয়ে যেতাম বেহায়া নির্লজ্জ, বেহায়া। আপনি, আমি, আমরা যতই ব্যাক্তিত্বসম্পন্ন হই না কেন দিনশেষে প্রতিটি মানুষই কারো না কারো কাছে বেহায়া, নির্লজ্জ। ৫. বাবার লাশ কাঁধে নেওয়ার পর বুঝলাম; নিস্তব্ধ, একা হয়ে যাওয়া মানুষগুলো ঠিক কতটা ভারী হয়। ৬. অন্যের সাথে প্রিয় মানুষটির শারিরীক সম্পর্কের গভীরতার থেকেও মানসিক সম্পর্কের গভীরতা আমাদেরকে বেশি যন্ত্রণা দেয়। ৭. আমরা তাদের উপরই সবচেয়ে বেশি কঠিন নিয়ম চালু করি যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। ৮. 'অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে মেরুদণ্ড থাকা লাগে আর পা চাটতে কেবল জিহবা হলেই হয়।’ ৯.. প্রিয়জন থেকে ধীরে ধীরে প্রয়োজনে পরিণত হওয়ার বিষয়টা প্রতিটি মানুষের জন্য বেশী যন্ত্রণাদায়ক। ১০.পৃথিবীতে আমরা এমন অনেক কিছুই নিজের মনে করি যা কখোনোই আমাদের ছিল না এবং থাকেও না। ১৩. পরিবারের বাইরে আমি যাকেই আপন ভেবেছি তার কাছ থেকেই ইচ্ছায়, অনিচ্ছায় কোপ খেয়েছি,কখনো শরীরে, কখনো স্বপ্নে কখনো আশায় কিংবা কখনো ভালোবাসায়। উপন্যাস- মার্ডার অ্যানালাইসিস মোঃ সহিদুল ইসলাম রাজন ব্যাক্তিগত র‍্যাটিং- ১০/১০ পারলে আরো বেশি দিতাম 😊"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"মার্ডার অ্যানালাইসিস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
মার্ডার অ্যানালাইসিস পাতা: 1 / 11
পাতা 2
মার্ডার অ্যানালাইসিস পাতা: 2 / 11
পাতা 3
মার্ডার অ্যানালাইসিস পাতা: 3 / 11
পাতা 4
মার্ডার অ্যানালাইসিস পাতা: 4 / 11
পাতা 5
মার্ডার অ্যানালাইসিস পাতা: 5 / 11
পাতা 6
মার্ডার অ্যানালাইসিস পাতা: 6 / 11
পাতা 7
মার্ডার অ্যানালাইসিস পাতা: 7 / 11
পাতা 8
মার্ডার অ্যানালাইসিস পাতা: 8 / 11
পাতা 9
মার্ডার অ্যানালাইসিস পাতা: 9 / 11
পাতা 10
মার্ডার অ্যানালাইসিস পাতা: 10 / 11
পাতা 11
মার্ডার অ্যানালাইসিস পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।