হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
মানিব্যাগ - লুৎফর হাসান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ , ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

মানিব্যাগ

1 Ratings | 1 Reviews
TK. 172 TK. 200 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"মানিব্যাগ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ জীবন এক আশ্চর্য রকম ভ্রমণকাহিনী। বাঁকে বাঁকে গল্প ছড়ানাে। আদতে যাদের সাদামাটা চলাফেরা, সে জীবনে গল্প থাকে কমই। কিন্তু...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"মানিব্যাগ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ জীবন এক আশ্চর্য রকম ভ্রমণকাহিনী। বাঁকে বাঁকে গল্প ছড়ানাে। আদতে যাদের সাদামাটা চলাফেরা, সে জীবনে গল্প থাকে কমই। কিন্তু যে জীবন যুদ্ধ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title মানিব্যাগ
Author লুৎফর হাসান
Publisher দেশ পাবলিকেশনস
Edition ১ম প্রকাশ , ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 112
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.28 Kg
ISBN 9789849227809
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

1 Ratings and 1 Reviews

★★★★★
1
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
nasir uddin baki

nasir uddin baki , Feb 9, 2018

★ ★ ★ ★ ★

"১.ম্যানিব্যাগ দেশ প্রকাশন থেকে প্রকাশিত লুৎফর হাসানের উপন্যাস।লেখক বইয়ের ফ্ল্যাপে লিখেছেন, "জীবন এক আশ্চর্য ভ্রমণকাহিনী। বাঁকে বাঁকে গল্প ছড়ানো থাকে।যে জীবন যুদ্ধের স্বাদ নিয়ে পথ চলে,ভাঙা-গড়ার বাজি ধরে যে জীবন এগিয়ে যায়,সে জীবন বড় বিস্তৃতই।এমন এক জীবন বয়ে চলা নায়ক মজনু।মজনুর যুদ্ধজীবনের উপাখ্যান এক ম্যানিব্যাগে বন্দী।" ২.মজনু ম্যানিব্যাগ উপন্যাসের প্রধান চরিত্র।নায়ক চরিত্র।তার বয়ে চলা জীবনের গল্প।এ গল্প নদীর মতো, নদীর যেমন অসংখ্য বাঁক থাকে,মজনুর জীবনেও অসংখ্য গল্প।সে গল্পের শুরু তার জন্মের আগেই, তার বাবা হামিদুল ইসলাম ও মা অনন্দিতা সেনের বিয়ের পর থেকে। ম্যানিব্যাগ থেকে অতিদ্রুত যেমন টাকা খরচ হতে থাকে মজনুর জীবনের গল্পগুলোও তেমন দ্রুততায় এগিয়ে যায়।জীবন চালিয়ে নেওয়ার তাগিদে,বেঁচে থাকার তাগিদে,কিছু মানুষের হাসির জন্য,সুখের জন্য তার জীবন বয়ে চলে মৌলভীবাজারের কুলাউড়া থেকে চট্টগ্রামের আনোয়ারা। ঘূর্ণিঝড়ে মা-বাবা বোন হারানো ছোট্ট ছেলে টাঙ্গাইলের গোপালপুরের নবগ্রামে,শৈশব-কৈশর কাটে নবগ্রামেই।তারপর পঞ্চগড়ের পাহাড়বাড়ি,রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৩.ঢাকা শহরে এসে পরিচয় রাত্রির সাথে। রাত্রি উপন্যাসের নায়িকা চরিত্র। বর্তমান সময়ের প্রেমিকা যেমন হয় রাত্রি তেমনই।কিংবা ভিন্নতা আছে।ছন্নছাড়া মজনুকে রাত্রি গড়ে তুলতে যায় নিজের মতো করে।সময়ে অসময়ে প্রয়োজনে মজনুর ম্যানিব্যাগে টাকা গুঁজে দেয়।আবার অল্পকারণে স্বল্পকারণে রাগ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।রাত্রির মাঝে সন্দেহপ্রবণতা আছে যেমন,তুমুল ভালোবাসায় আগলে রাখার আকাঙ্খাও আছে। ৪.আরও ছোটবড় কিছু চরিত্র এসেছে গল্পের প্রয়োজনে।উপন্যাসে ঘটনা প্রবাহের টানে!মমতাময়ী মা শাহানা ও তার স্বামী রশিদুল সাহেব,উজ্জ্বলভাই,তাহমিনা,পপি,আশা,আয়নাল,ম্লং, আরও অনেকেই। ৫.এই উপন্যাসে শহর ও গ্রামের জীবন বর্ণিত হয়েছে।লেখক মূলত ঢাকা শহরে মজনুর বর্তমান জীবনের গল্প বলতে শুরু করে।এর মাঝে স্মৃতিকাতর মজনুর স্মৃতি রোমন্থনে কিংবা রাত্রির সাথে কথোপকথনে তার ফেলা আসা জীবনের গল্প বলা হয় ম্যানিব্যাগ উপন্যাসে। সবশেষে এ এক সংগ্রামী জীবনেরই উপাখ্যান। যেখানে পদে পদে কষ্ট আছে, গ্লানি আছে,হতাশা আছে, স্বপ্ন আছে।আছে বড় হওয়ার তাড়না। ৬.লুৎফর হাসানের গল্প বলার ধরণ আলাদা,আছে নিজস্বতাও।তবে গল্পে দ্রুততা বেশি।দ্রুততা বলতে গল্প অতিদ্রুত বলে গেছেন। ৭.এই দ্রুত গল্প বলতে বলতে কোনো এক জায়গায় কিংবা স্মৃতিচারণে কোনো এক পরিবেশের বর্ণনা দিয়েছেন।চারপাশের পরিস্থিতির বর্ণনা দিয়েছেন।বইয়ের পাতায় এমন অনেক পরিবেশে পাঠক নিজেকে খুঁজে পাবে মজনুরুপে।এমন করে নিজেকে খুঁজে পাবে ঝিনার নদীর তীরে, কিংবা নবগ্রামে,কিংবা পঞ্চগড়ের সীমান্ত এলাকায় যেখানে পাহাড় দেখে মেঘ ভেবে বিভ্রম হবে।হয়তো কখনও খুঁজে পাবে বুড়িগঙ্গার নৌকায়। ৮.উপন্যাসে অনেক উপমা আছে, যা ভালোলাগায় ছুঁয়ে যাবে। ৯.লেখক জীবনের স্ট্রাগলিংটাই বড় করে দেখিয়েছেন।দেখিয়েছেন দুজন মানব মানবীর প্রেম।ছন্নছাড়া জীবন কিন্তু দায়িত্ব কর্তব্য এড়িয়ে গিয়ে নয়।জীবন থেকে পালিয়ে নয়।বরং জীবনকে খুঁজে পেতেই। ১০.শেষেরদিকে মনে হবে এত তাড়াতাড়ি কেনো গল্পটা শেষ হল!শেষাংশে আবার গল্প বলে গেছেন দ্রুত। মজনু আর রাত্রির স্বপ্ন পূরণের পর হঠাৎ পত্রিকার পাতায় রাত্রিকে নিয়ে এমন নিউজ!অথচ মজনু একেবারে উধাও।এই জায়গাটায় খাপছাড়া লেগেছে।এর ব্যাখ্যা আমার কাছে এমন, মজনু নেই কুলাউড়ায়,মজনু নেই নবগ্রামে।তাহলে মজনু কোথায়?ছন্নছাড়া মানুষই হয়তো এমনই। তাদেরকে জাগতিক সুখ!মোহ!এসব কিছুই ধরতে পারে না।তাই ভালোবাসার মানুষ রাত্রি ঠিকই বুঝে গিয়েছে মজনু কোথায়!তাইতো মজনুর দেয়া ঘাসফুল রঙের শাড়ী পড়ে যাচ্ছেন মজনুর খুঁজে। কিন্তু মজনু কোথায়?থাকুক না কিছু রহস্য!থাকুক না কিছু গোপনীয়তা! ১১.লেখক আমাকে অটোগ্রাফে লিখেছেন,প্রিয় বাকী,"আপনার কাঠখোট্টা সমালোচনা চাই!" আমি সমালোচনা কি করবো? উনার ম্যানিব্যাগ আমার ভালো লেগেছে।সুখপাঠ্য উপন্যাস মানিব্যাগ। শেষকথা আমারা কেউ কেউ কিংবা সবাই সচেতন কিংবা অবচেতন মনে এক একজন মজনু।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"মানিব্যাগ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
মানিব্যাগ পাতা: 1 / 12
পাতা 2
মানিব্যাগ পাতা: 2 / 12
পাতা 3
মানিব্যাগ পাতা: 3 / 12
পাতা 4
মানিব্যাগ পাতা: 4 / 12
পাতা 5
মানিব্যাগ পাতা: 5 / 12
পাতা 6
মানিব্যাগ পাতা: 6 / 12
পাতা 7
মানিব্যাগ পাতা: 7 / 12
পাতা 8
মানিব্যাগ পাতা: 8 / 12
পাতা 9
মানিব্যাগ পাতা: 9 / 12
পাতা 10
মানিব্যাগ পাতা: 10 / 12
পাতা 11
মানিব্যাগ পাতা: 11 / 12
পাতা 12
মানিব্যাগ পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।