১ম প্রকাশ, ২০১৯
লায়ন অব দ্য ডেজার্ট
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | লায়ন অব দ্য ডেজার্ট |
| Author | ড. আলী মুহাম্মদ সাল্লাবি |
| Publisher | কালান্তর প্রকাশনী (সিলেট) |
| Edition | ১ম প্রকাশ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 160 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.3 Kg |
| Translator | আইনুল হক কাসিমী |
| Editor | আবদুর রশীদ তারাপাশী |
| ISBN | 9789848871963 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
14 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টি
Muhammad Anik Hasan , Sep 5, 2021
"অসাধারণ"
Abdur Rahman , Jul 3, 2021
"শহীদ উমর আল মুখতার। মুসলমানদের গৌরবময় ইতিহাসের এক স্বরণীয় নাম। তিনি ছিলেন একাধারে একজন দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী বিপ্লবী বীরপুরুষ। যিনি দীর্ঘ ২০ বছর পর্যন্ত ইতালির আগ্রাসী দখলের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লিবিয়া রক্ষার প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্বব্যাপী তাকে সবাই ‘মরুভূমির সিংহ’ নামেই বেশি চেনেন। আর সেই বিশ্বব্যাপী সাড়াজাগানো ব্যক্তিত্ব ওমর আল মুখতার এর জীবনবৃত্তান্ত ও বীরত্বগাথা নিয়েই ড. আলী মুহাম্মদ সাল্লাবী রচনা করেছেন "লায়ন অব দ্য ডেজার্ট" বইটি। বইটি অনুবাদ করেছেন অভিজ্ঞ অনুবাদক আইনুল হক কাসিমী। . ➤ মূল আলোচনাঃ- বইটিকে লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি তিনটি অধ্যায়ে বিভক্ত করে আলোচনা করেছেন। যথা- ° ১। প্রথম অধ্যায়:- এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে ওমর মুখতারের জন্ম, কর্ম, গুণাবলী, বীরত্ব ও বদান্যতা, ইতালিয়ানদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ,বিরে আল গাবির যুদ্ধ, উম্মুশ শাফাতির যুদ্ধ ইত্যাদি নিয়ে। ° ২। দ্বিতীয় অধ্যায়ঃ- এ অধ্যায়ে ওমর মুখতারের অব্যহত আক্রমন ও শান্তি আলোচনায় প্রবেশ, ইতালি সরকার কতৃক অঙ্গীকার ভঙ্গ করে মুজাহিদদের সাথে সাথে বিশ্বাসঘাতকতা, ইতালি বাহিনী দ্বারা মুজা_হিদদের বিচ্ছিন্ন ও গোত্রসমূহকে সামরিক বন্দিশিবিরে আটককরণের বর্ণনা এবং ইসলামি সংবাদপত্রের অবদান ও শাকিব আরসালানের প্রতি ওমর মুখতারের প্রেরিত চিঠি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। ° ৩। তৃতীয় অধ্যায়ঃ- এ অধ্যায়ের আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো- ওমর মুখতারের জীবনের শেষ লগ্ন, গ্রেফতার ও ফাসি। কারা অভ্যন্তরে ওমর মুখতারের সম্মানজনক অবস্থান। ওমর মুখতারের শোকপ্রকাশে আবৃত্তিকৃত কিছু কাব্যপঙক্তি। ওমর মুখতারের ফাসির পর ইতালির সুযোগগ্রহণের চেষ্টা। লিবীয় জাতির উপর নির্যাতন ও নিপীড়ন ইত্যাদি সহ আরো বেশকিছু আলোচনা। . ➤ বইটি কেন পড়বেনঃ- ১। আপনি যদি কোন নির্ভরযোগ্য উৎস থেকে শহীদ উমর মুখতারের জীবনবৃত্তান্ত, ক্ষমতা, বীরত্ব, রণকৌশল ও নেতৃত্বগুন সম্পর্কে জানতে চান তবে বইটি আপনার জন্যই। ২। বইটি লিখেছেন সময়ের সেরা ইতিহাসবিদ ড. আলি মুহাম্মদ সাল্লাবি। আর এ কথা সর্বজনবিদিত যে ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বিশুদ্ধতা, গ্রহণযোগ্যতা, জটিল-কঠিন বিষয়ের সাবলীল উপস্থাপনা ও ইতিহাসের সঙ্গে সমকালীন শিক্ষণীয় বিষয়সমূহ তুলে আনা ইত্যাদি দিক থেকে ড. আলি মুহাম্মদ সাল্লাবি অতুলনীয়। . ➤ ব্যক্তিগত অনুভূতিঃ- বইটির কভার, প্রচ্ছদ, বাইন্ডিং, ও ভিতরের পাতা অনেক সুন্দর লেগেছে। ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি ওমর মুখতারের পুরো জীবনী নির্ভরযোগ্য তত্ত্ব ও তথ্যের আলোকে সুনিপুনভাবে সাজিয়েছেন। অনুবাদ ও সম্পাদনাও খুবই চমৎকার হয়েছে। লেখা পড়তে গিয়ে একবারের জন্যও মনে হয়নি যে অনুবাদ পড়ছি। বরং যথেষ্ট সহজ ও সাবলীল, ও বোধগম্য ভাষায় রচিত রচিত বলে মনে হয়েছে। উমর মুখতারের সংগ্রাম মুখর জীবন, ইতিহাস, ও কর্মপন্থার কথাই বর্ণিত হয়েছে বই জুড়ে। যেসব পাঠকের মুসলিম সমাজের গৌরবময় ইতিহাস সম্পর্কে তেমন কোন ধারণা নেই তাদের জানার ক্ষেত্রে বইটি খুবই ফলপ্রসূ হবে বলে আশা করি। তাই এ জাতীয় গ্রন্থ ইসলামী মনোভাবাপন্ন ও অনুসন্ধিৎসু পাঠকদের জন্য একবার হলেও পড়া উচিৎ।"
mizanur rahman , Apr 25, 2021
""সে লাবণ্যময়ী; স্বাক্ষী দিয়েছে তার সব সতীন, সেটাই তো মর্যাদা, যার সাক্ষী দেয় স্বয়ং দুশমন!" উমর মুখতার। সেই মুজাহিদ যার অনমনীয় ব্যক্তিত্ব, সাহস, বীরত্ব ও নেতৃত্বগুণে তাঁর শত্রুরাও মুগ্ধ হয়েছিল। অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় তাঁর অবস্থান থাকতো সুদৃঢ়। সবসময় চেষ্ঠা করতেন মাথা উচু করে বেঁচে থাকার। পেশাগত দিক থেকে কুরআন শিক্ষক হলেও উমর মুখতার মরুভূমিতে যুদ্ধকৌশল বিষয়ে দক্ষ ছিলেন। স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে তার সম্যক ধারণা ছিল। তার এই জ্ঞানকে তিনি যুদ্ধক্ষেত্রে ইতালীয়দের বিরুদ্ধে কাজে লাগান। ইতালিয়ান আগ্রাসী বাহিনী যখন লিবিয়ার শহরগুলোতে দখল নিতে শুরু করে তখন তিনি প্রতিরোধ গড়ে তুলেন। নিজের দেশ রক্ষার জন্য হিংস্র সিংহের মত মৃত্যুর প্রতি একেবারে উদাসীন কতজন সাথিকে সঙ্গে নিয়ে ঝাপিয়ে পড়েন দখলদার ইতালিয়ানদের বিরুদ্ধে। তিনি তাঁর ছোট সৈন্যদল নিয়ে সফল গেরিলা আক্রমণে সক্ষম হন। আক্রমণের পর তাঁর বাহিনী মরুভূমিতে আত্মগোপন করত। তাঁর বাহিনী দক্ষতার সাথে বিভিন্ন সামরিক স্থাপনা, সৈন্যবহরের উপর আক্রমণ চালায় এবং যোগাযোগ ও সরবরাহে বিঘ্ন সৃষ্টি করে। উমর মুখতারের গেরিলা পদ্ধতির লড়াইয়ে ইতালীয় সৈনিকরা পর্যুদস্ত হয়ে পড়ে। ১৯১১ থেকে নিয়ে ১৯৩১ সাল পর্যন্ত ইতালীয় ঔপনিবেশিকদের বিরুদ্ধে উমর মুখতার প্রায় ২০ বছরব্যাপী লড়াই করেছিলেন। এই সময়ে তিনি প্রায় ২৬৩ রণক্ষেত্রে অত্যন্ত বীরদর্পে লড়াই করেন। প্রতিটি যুদ্ধে চোখে শর্ষেফুল দেখতে থাকে ইতালিয়ান বাহিনী। যাঁর নাম শুনলেই ইতালিয়ান বাহিনীর ঘুম হয়ে যেত হারাম। ইতালি সরকার কিছুতেই তাঁকে দমিয়ে রাখতে সক্ষম না হয়ে, বিভিন্ন প্রলোভন দেখায়। ইতালি সরকার তাঁর সাথে বারবার সমঝোতা করতে চেয়েছে। কিন্তু তিনি ছিলেন নিজের সিদ্ধান্তের উপর অটল। প্রতিবারই একটি কথা বলেছেন; আমরা আত্মসমর্পণ করি না... আমরা হয় জিতি, না হয় মরি। ইতালীয় ঔপনিবেশিকদের বিরুদ্ধে উমর মুখতারের প্রায় ২০ বছরব্যাপী লড়াই ১৯৩১ সালের ১১ সেপ্টেম্বর তার প্রেপ্তারের মাধ্যমে সমাপ্তি লাভ করে। এর কিছুদিন পরেই প্ৰহসনমূলক বিচার শুরু হয়। বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৫ সেপ্টেম্বর রায়ে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়। লিবিয়ায় আগ্রাসী ইতালির বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের মহানায়ক Lion of the desert উমর মুখতার এর জীবনী নিয়ে ড. আলি মুহাম্মাদ সাল্লাবি'র লিখা বইটির অনুবাদ প্রকাশ করেছেন কালান্তর প্রকাশনী। বইটিতে লিখক উমর মুখতারের জীবনের ঘটনাবলি ছাড়াও উমরকে নিয়ে অন্যদের বক্তব্য, উমরের লেখা চিঠি এবং উমরকে নিয়ে রচিত কিছু কবিতাও স্থান পেয়েছে। এতে ব্যক্তি উমরকে আরও ভালোভাবে জানা ও তাঁর সাহসিকতার পরিচয় পাওয়া যায়। লেখক বইটিকে তিনটি মূল অংশে ভাগ করে আলোচনা করেছেন। প্রথমে উমর মুখতারের জন্ম ও ব্যক্তিজীবনের কিছু গুণাগুণ তুলে ধরেছেন। দ্বিতীয় অংশে ইতালিয়ানদের বিরুদ্ধে তার জিহাদি জীবনের চিত্র ফুটিয়ে তুলেছেন। সবশেষে লেখক উমর মুখতারের গ্রেফতার, বিচার ও ফাসিঁ পরবর্তী দিক আলোচনা করেন। বইটি পড়া কেন প্রয়োজন- আমরা নিজেদের বীরত্বের ইতিহাস ভুলে পশ্চিমাদের পাতানো ফাঁদে পা দিয়ে দিয়েছি। জীবনের সঠিক গন্তব্য সম্পর্কে বেখেয়ালি হয়ে দিকবিদিক ছুটে চলছি। আমাদের জীবনের সঠিক লক্ষ্য খুঁজে পেতে লায়ন 'অব দ্য ডেজার্ট' বইটি অনেক সহায়ক হবে। উল্লেখযোগ্য কিছু বিষয় হল- ●উমর মুখতারের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে দুনিয়ার সম্পদের পিছনে না ছুটে কাঙ্ক্ষিত লক্ষ্যের পিছনে ছুটতে হয়। ●কিভাবে সাহসের সাথে বিশাল শত্রুর মুকাবিলা করতে হবে। ●ন্যায় প্রতিষ্ঠার জন্য কিভাবে নিজেকে বিলিয়ে দিতে হয়। ●জীবনের কঠিন মুহূর্তে কিভাবে সত্যের পথে অটল থাকতে হয়।"
MD. SAIDUL ISLAM , Mar 2, 2021
"সে লাবণ্যময়ী; স্বাক্ষী দিয়েছে তার সব সতীন, সেটাই তো মর্যাদা, যার সাক্ষী দেয় স্বয়ং দুশমন! উমর মুখতার। সেই মুজাহিদ যার অনমনীয় ব্যক্তিত্ব, সাহস, বীরত্ব ও নেতৃত্বগুণে তাঁর শত্রুরাও মুগ্ধ হয়েছিল। অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় তাঁর অবস্থান থাকতো সুদৃঢ়। সবসময় চেষ্ঠা করতেন মাথা উচু করে বেঁচে থাকার। পেশাগত দিক থেকে কুরআন শিক্ষক হলেও উমর মুখতার মরুভূমিতে যুদ্ধকৌশল বিষয়ে দক্ষ ছিলেন। স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে তার সম্যক ধারণা ছিল। তার এই জ্ঞানকে তিনি যুদ্ধক্ষেত্রে ইতালীয়দের বিরুদ্ধে কাজে লাগান। ইতালিয়ান আগ্রাসী বাহিনী যখন লিবিয়ার শহরগুলোতে দখল নিতে শুরু করে তখন তিনি প্রতিরোধ গড়ে তুলেন। নিজের দেশ রক্ষার জন্য হিংস্র সিংহের মত মৃত্যুর প্রতি একেবারে উদাসীন কতজন সাথিকে সঙ্গে নিয়ে ঝাপিয়ে পড়েন দখলদার ইতালিয়ানদের বিরুদ্ধে। তিনি তাঁর ছোট সৈন্যদল নিয়ে সফল গেরিলা আক্রমণে সক্ষম হন। আক্রমণের পর তাঁর বাহিনী মরুভূমিতে আত্মগোপন করত। তাঁর বাহিনী দক্ষতার সাথে বিভিন্ন সামরিক স্থাপনা, সৈন্যবহরের উপর আক্রমণ চালায় এবং যোগাযোগ ও সরবরাহে বিঘ্ন সৃষ্টি করে। উমর মুখতারের গেরিলা পদ্ধতির লড়াইয়ে ইতালীয় সৈনিকরা পর্যুদস্ত হয়ে পড়ে। ১৯১১ থেকে নিয়ে ১৯৩১ সাল পর্যন্ত ইতালীয় ঔপনিবেশিকদের বিরুদ্ধে উমর মুখতার প্রায় ২০ বছরব্যাপী লড়াই করেছিলেন। এই সময়ে তিনি প্রায় ২৬৩ রণক্ষেত্রে অত্যন্ত বীরদর্পে লড়াই করেন। প্রতিটি যুদ্ধে চোখে শর্ষেফুল দেখতে থাকে ইতালিয়ান বাহিনী। যাঁর নাম শুনলেই ইতালিয়ান বাহিনীর ঘুম হয়ে যেত হারাম। ইতালি সরকার কিছুতেই তাঁকে দমিয়ে রাখতে সক্ষম না হয়ে, বিভিন্ন প্রলোভন দেখায়। ইতালি সরকার তাঁর সাথে বারবার সমঝোতা করতে চেয়েছে। কিন্তু তিনি ছিলেন নিজের সিদ্ধান্তের উপর অটল। প্রতিবারই একটি কথা বলেছেন; আমরা আত্মসমর্পণ করি না... আমরা হয় জিতি, না হয় মরি ইতালীয় ঔপনিবেশিকদের বিরুদ্ধে উমর মুখতারের প্রায় ২০ বছরব্যাপী লড়াই ১৯৩১ সালের ১১ সেপ্টেম্বর তার প্রেপ্তারের মাধ্যমে সমাপ্তি লাভ করে। এর কিছুদিন পরেই প্ৰহসনমূলক বিচার শুরু হয়। বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৫ সেপ্টেম্বর রায়ে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়। লিবিয়ায় আগ্রাসী ইতালির বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের মহানায়ক Lion of the desert উমর মুখতার এর জীবনী নিয়ে ড. আলি মুহাম্মাদ সাল্লাবি'র লিখা বইটির অনুবাদ প্রকাশ করেছেন কালান্তর প্রকাশনী। বইটিতে লিখক উমর মুখতারের জীবনের ঘটনাবলি ছাড়াও উমরকে নিয়ে অন্যদের বক্তব্য, উমরের লেখা চিঠি এবং উমরকে নিয়ে রচিত কিছু কবিতাও স্থান পেয়েছে। এতে ব্যক্তি উমরকে আরও ভালোভাবে জানা ও তাঁর সাহসিকতার পরিচয় পাওয়া যায়। লেখক বইটিকে তিনটি মূল অংশে ভাগ করে আলোচনা করেছেন। প্রথমে উমর মুখতারের জন্ম ও ব্যক্তিজীবনের কিছু গুণাগুণ তুলে ধরেছেন। দ্বিতীয় অংশে ইতালিয়ানদের বিরুদ্ধে তার জিহাদি জীবনের চিত্র ফুটিয়ে তুলেছেন। সবশেষে লেখক উমর মুখতারের গ্রেফতার, বিচার ও ফাসিঁ পরবর্তী দিক আলোচনা করেন। বইটি পড়া কেন প্রয়োজন- আমরা নিজেদের বীরত্বের ইতিহাস ভুলে পশ্চিমাদের পাতানো ফাঁদে পা দিয়ে দিয়েছি। জীবনের সঠিক গন্তব্য সম্পর্কে বেখেয়ালি হয়ে দিকবিদিক ছুটে চলছি। আমাদের জীবনের সঠিক লক্ষ্য খুঁজে পেতে লায়ন 'অব দ্য ডেজার্ট' বইটি অনেক সহায়ক হবে। উল্লেখযোগ্য কিছু বিষয় হল- ●উমর মুখতারের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে দুনিয়ার সম্পদের পিছনে না ছুটে কাঙ্ক্ষিত লক্ষ্যের পিছনে ছুটতে হয়। ●কিভাবে সাহসের সাথে বিশাল শত্রুর মুকাবিলা করতে হবে। ●ন্যায় প্রতিষ্ঠার জন্য কিভাবে নিজেকে বিলিয়ে দিতে হয়। ●জীবনের কঠিন মুহূর্তে কিভাবে সত্যের পথে অটল থাকতে হয়। বইয়ের নাম: লায়ন অব দ্য ডেজার্ট লেখক: ড. আলি মুহাম্মাদ সাল্লাবি ভাষান্তর: আইনুল হক কাসিমী প্রকাশনী: কালান্তর প্রকাশনী মুদ্রিত মূল্য: ২১৪৳ প্রকাশকাল: একুশে গ্রন্থমেলা ২০১৯"
Arifin Al Mahmud , Aug 1, 2020
"❤"
Shakil Ahmed , Oct 14, 2019
"ওমর মুখতার ছিলেন সত্যিকারের লায়ন। তার জিবনী নির্ভর এই বইটিতে ফুটে উঠেছে তার বাস্তব চিত্র। বইটির অনুবাদ যথার্থ হয়েছে বলে মনে করছি। আর বইটির ভাষা শৈলীও ছিল অসাধারণ। ভালো বই বললে ভুল হবে না।"
Sabbir , Oct 10, 2019
"উসমানি খিলাফতের প্রাণ তখন ওষ্ঠাগত প্রায়। তখনই সাম্রাজ্যবাদী পশ্চিমা শকুনগোষ্ঠীর লোভাতুর চোখ গিয়ে পড়ে খেলাফতের অধীনস্থ আফ্রিকার মুসলিম ভূখণ্ডগুলোর ওপর। তারা এসব ভূখণ্ডকে রাজাবিহীন রাজ্য হিসেবে ধরে নেয়। ইতালি ঝাঁপিয়ে পড়ে লিবিয়ায়। ১৯১১ সালে লিবিয়ার সমুদ্র উপকূলে নোঙর করে ইতালিয়ান রণতরীগুলো। পিঁপড়ের মতো বেরিয়ে আসে হাজার হাজার ইতালিয়ান সৈন্য। সিংহ যেমন আস্তানা ছেড়ে গর্জন করতে করতে বনের খোলা মাঠে বেরিয়ে আসে, তেমনি জাবালে আখজারের আল-কুসুর খানকাহ থেকে রণহুংকারে সদলবলে ময়দানে বেরিয়ে আসেন উমর মুখতার। সেই মরুসিংহ উমর মুখতারের জীবন ও কীর্তি নিয়ে রচিত এই বইটি। বই - শহিদ উমর মুখতার : লায়ন অব দ্য ডেজার্ট লেখক - ড. আলি মুহাম্মাদ সাল্লাবি"
Nazmul Hasan Riaz , Oct 1, 2019
"ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে উসমানি খেলাফত তখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। প্রতিনিয়ত এলাকা হারাতে হচ্ছে পশ্চিমা কাফিরদের সম্মিলিত আক্রমণের মুখে। ১৯১১ খ্রিষ্টাব্দের এমনই এক দিনে লিবিয়া আক্রমণ করে বসে ইতালি। উসমানিরা নিজেদের নিয়ে ব্যস্ত। লিবিয়া বাঁচাতে তেমন কোনো পদক্ষেপ নিতে পারল না সাম্রাজ্য। একাকী ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়ে গেলেন মরুসিংহ উমর আল মুখতার। ২০ বছর ধরে দীপ্ত ইমানের বলে অল্প কিছু সঙ্গী আর অপ্রতুল যুদ্ধসরঞ্জাম দিয়েই নাকানি-চুবানি খাওয়ালেন আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত, সুপ্রশিক্ষিত বিশাল ইতালীয় বাহিনীকে। এ বইতে সেই ইতিহাসই লিপিবদ্ধ হয়েছে। সংক্ষেপে পাঠানুভূতি : ১. অসম্ভব সুন্দর প্রচ্ছদ, মূল প্রচ্ছদের দিকে ভালো করে তাকালে একটি অবয়ব ভেসে আসে। আবুল ফাতাহ ভাইয়ের সেরা একটা কাজ। ফলস কভারের নিচে একই প্রচ্ছদ দিয়ে দ্বি-স্তর-বিশিষ্ট শক্ত মলাট আর ক্রিম কালার পেজ, সুন্দর সজ্জা—সব মিলিয়ে কোয়ালিটির কমতি রাখেনি কালান্তর। দামও খুব বেশি না। ২. বইয়ের অনুবাদ মোটামুটি ভালো হয়েছে। তবে লেখক অনুবাদকে শ্রুতিমধুর করতে মাঝে মাঝে ভুল শব্দচয়ন করেছেন বলে মনে হয়েছে। তবে সেটি খুব সামান্য। সম্পূর্ণ বইয়ের বাক্যগঠন আরও ভালো হতে পারত। তবে যা হয়েছে তাও খারাপ না। পড়তে ভালোই লেগেছে। ৩. প্রুফরিডিংয়েও প্রকাশনী চেষ্টা করেছে যথাসম্ভব ভুল কম করার। তবুও ভুলের পরিমাণ আরও কমানো যেত বলে মনে করি। আশা রাখি, আগামী সংস্করণে শুধরে নেওয়া হবে। ৪. এখন আসি বইয়ের কন্টেন্ট নিয়ে। বইটি লিবিয়ার কালজয়ী মুজাহিদ উমর মুখতারের জীবনীগ্রন্থ। আমি এই প্রথম ড. সাল্লাবির কোনো বই বাংলায় পড়লাম। সুন্দর এই বই বাংলায়নের জন্য প্রকাশনীকে ধন্যবাদ। এ বই নিঃসন্দেহে উমর মুখতারের জীবন নিয়ে রচিত অসামান্য এক দলিল। লেখক নিজে লিবিয়ান। এ বই লিখতে তিনি প্রচুর দলিল-দস্তাবেজ ঘেটেছেন ও চেষ্টার কমতি যে করেননি তা বোঝাই যায়। আরেকটা ব্যাপার, ড. সাল্লাবির লেখা কিংবা দ্বীনের বুঝ আমার কাছে প্রান্তিকতামুক্ত এবং ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। ৫. বইয়ে উমরের জীবনের ঘটনাবলি ছাড়াও উমরকে নিয়ে অন্যদের বক্তব্য, উমরের লেখা চিঠি এবং উমরকে নিয়ে রচিত কিছু কবিতাও স্থান পেয়েছে। এতে ব্যক্তি উমরকে আরও ভালোভাবে জানা সম্ভবপর হয়েছে। ৬. উমর ছিলেন একজন আল্লাহভীরু, মুখলিস, অকুতোভয় শাসক ও বীরপুরুষ। ইসলামের প্রতি তাঁর টান, তাঁর আখলাক ইত্যাদিও বইয়ে সুন্দরভাবে এসেছে। ৭. উমর মুখতার অনেক বেশি কুরআন তিলাওয়াত করতেন—এটা জেনে পুলকিত হয়েছি। এ জন্যেই হয়তো তিনি এত শক্ত মানসিকতাসম্পন্ন হতে পেরেছিলেন। ৮. শুধু উমর মুখতার না, লিবিয়ার জিহাদি সংগ্রামের হকিকত সম্পর্কে এ বই থেকে জানা যাবে। আমি আগে ভাবতাম, সে সময়ে উমর মুখতার একাই কিছু সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন; কিন্তু বিষয়টি মোটেও তা নয়। এটি শুধু ওয়ান ম্যান শো ছিল না। লিবিয়ার তৎকালীন ইতালিবিরোধী জিহাদে রক্ত ঝরিয়েছেন অনেক বীর মুজাহিদ আর সানুসি আন্দোলনের নেতারাও। ৯. উমর মুখতারদের মুজাহিদবাহিনীর আলাদা বিচারব্যবস্থা ছিল। নিজেদের এলাকায় তাঁরা স্থানীয় মুসলিমদের সমস্যা সমাধান করতেন, সবকিছু দেখভাল করতেন। উনাদের বাহিনীতে নিয়মতান্ত্রিকতা ছিল। যুদ্ধে ছিল সুবিন্যস্ত পরিকল্পনার ছাপ। একজন দক্ষ সেনাপতি হিসেবে উমরের সাহস ও যুদ্ধকৌশল চমৎকারভাবে লেখক তুলে এনেছেন এ বইতে। ১০. উমর মুখতার সানুসি আধ্যাত্মিক আন্দোলনের নেতাদের খুব মান্য করতেন। মূলত লিবিয়ার কট্টর ইসলামপন্থী সানুসি আন্দোলনই ইতালিয়ান ফ্যাসিবাদের মোকাবিলা করতে দাঁড়িয়ে গিয়েছিল, জবাব দিচ্ছিল সাম্রাজ্যবাদী আগ্রাসীদের। উমর মুখতার সানুসি নেতাদের এত বেশি শ্রদ্ধা করতেন যে, কোনো কোনো জায়গায় তা অতিরিক্ত মনে হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার—সানুসি নেতা উমরের শ্রদ্ধাভাজন শাইখ সাইদ হাসান রেজা সানুসি যখন ইতালীয়দের সাথে সন্ধি করতে রাজি হয়ে যান, উমর তখন নিজের শাইখের সাথেই দ্বিমত করে আলাদা হয়ে যান—যুদ্ধক্ষেত্র ছাড়েননি। আবার সাইদ রেজা সানুসির ব্যাপারে কটু মন্তব্য করা থেকেও বিরত থাকেন। এটা অনিন্দ্যসুন্দর ঘটনা। কিছুকাল পরেই ইতালীয়রা সাইদ রেজা সানুসিকে বন্দি করে নির্বাসনে পাঠিয়ে দেয়। সাইদ নিজের ভুল বুঝতে পারেন এবং এই আন্দোলনের শেষাবধি উমরসহ অন্যান্য মুজাহিদদের জন্য অর্থ সংগ্রহ, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়ে যান। ১১. উমরের দুনিয়াবিমুখ জীবন সম্পর্কেও বই থেকে ধারণা পাওয়া যায়। ১২. উমর আল মুখতার যখন বন্দি হন, তখনও বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। এ সংক্রান্ত বেশ কিছু লেখা ও উপস্থিতদের বক্তব্য বইতে উঠে এসেছে। বিশেষ করে বন্দি হওয়ার পর কারাগারে উমর কেমন ছিলেন, জেনারেল গ্রাজিয়ানির সাথে কী কী কথা হয়েছিল, আদালতে উমর কেমন ছিলেন এবং ফাঁসি দেওয়ার সময় কেমন ছিল তাঁর অবস্থা—এসব কিছুই বইটিতে সুন্দরভাবে উঠে এসেছে। ১৩. ইতালীয়ানদের অত্যাচার-জুলুমের কিছু বিবরণও সংক্ষেপে লেখক লিপিবদ্ধ করেছেন। বিশ্বমিডিয়ায় কীভাবে ইতালীয়রা প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বের অন্য প্রান্তের মুসলিমদের কাছে তারা অস্বীকার করে যে, লিবিয়ায় কোনো গণহত্যা হচ্ছে না—তাও জানতে পারবেন বইটি পড়ে। ঠিক যেন বর্তমানের ডেজা ভ্যু। বর্তমানে যেমন চীন বা মিয়ানমার মুসলমানদের গণহত্যা করলেও মিডিয়াতে এসে ভালো মানুষ বনে যায়, ইতালিও এমন ছিল। বস্তুত সকল কাফিরদের মিল্লাতই এক। ১৪. সবশেষ পয়েন্টে বলব, সাল্লাবির বইয়ের মূল আবেদনের কথা। তা হচ্ছে দক্ষ ডুবুরি যেমন করে মুক্তো তুলে আনে, ঠিক তেমন করেই সাল্লাবি প্রত্যেক বইতেই কাহিনির শিক্ষাগুলো সুন্দর পয়েন্ট আকারে তুলে আনেন। এ বইতেও তাঁর ব্যাতিক্রম হয়নি। সবশেষে বলব, বইটি খুব ভালো বই ছিল। পড়ার জন্য পাঠকদের রিকমেন্ড করাই যায়।"
saif03791@gamil.com , Sep 28, 2019
"এভাবেই রহমানুর রাহিম যুগে যুগে সাজিদের পাঠাবেন সমস্ত অসত্যকে চূর্ণ করে রাব্বুল আলামিন ও তার রসুলের দ্বীনকে সমুন্নতি করতে।"
ALI MORTOZA , Sep 16, 2019
"অসাধারন। পড়তেই হবে"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"লায়ন অব দ্য ডেজার্ট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: