হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
লাল এবং আমরা কয়েকজন - এ বি এস রুমন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

লাল এবং আমরা কয়েকজন

26 Ratings | 14 Reviews
TK. 232 TK. 270 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title লাল এবং আমরা কয়েকজন
Author এ বি এস রুমন
Publisher ৫২ (বায়ান্ন)
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 152
Country বাংলাদেশ
Language বাংলা
Category শিশু কিশোর বই
Weight 0.32 Kg
ISBN 9789849482536
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.69

26 Ratings and 14 Reviews

★★★★★
18
★★★★☆
8
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১৪টি
Sohayel Mahmud

Sohayel Mahmud , Dec 22, 2021

★ ★ ★ ★ ★

"শুরু করার পর নেশা লেগে গিয়েছিল। বাসায় গল্পের বই পড়তে মানা। তারপরেও চুরি করে শেষ করলাম।"

ashik huq

ashik huq , Apr 1, 2021

★ ★ ★ ★ ★

"“একসময় কুকুরের ভয়ে কেউ এ পাড়ায় ঢুকতে পারতো না। এখন দাদীজান আর তাঁর ছেলেমেয়ের ভয়ে কুকুর এ পাড়ায় ঢুকতে পারে না।” কুকুর নিয়ে বাংলা সাহিত্যে কতগুলো বই লেখা হয়েছে আমার জানা নেই। তবে এটা বলতে পারি, “হুয়াইট ফ্যাঙ”, “হ্যোয়ার দ্য রেড ফার্ন গ্রোজ” বইদুটোর পরে কুকুর বিষয়ক যে বইটি বহুদিন পরে আমার পাঠক মনে দাগ কেটে গেল সেটা হল এ বি এস রুমনের লেখা “লাল এবং আমরা কয়েকজন” বইটি। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “সহজ কথা যায় না বলা সহজে।” কিন্তু লাল এবং আমরা কয়েকজন বইটিতে রুমন যেভাবে কঠিন সব বিষয়কে সহজ, সাবলীল এবং মার্জিত ভাষায় উপস্থাপন করেছে তা এক কথায় অসামান্য। হাস্য রসিকতার ছলে রুমন তুলে ধরেছে সমাজ তথা মানব জীবনের নানান সঙ্গতি, অসঙ্গতির কথা। তুলে ধরেছে নতুন প্রজন্মের জন্য দারুণ সব মেসেজ। রুমনের ভাষায়, “সব ঘটনার মাঝে মাঝে উদাহরণ থাকে না। যেখানে উদাহরণ থাকে না সেখানে নিজেকে দিয়ে উদাহরণ তৈরি করার চেষ্টা করতে হয়।” কেন বইটি পড়বেন? বইটিতে আছেই বা কী? এই প্রশ্নগুলোর উত্তর একটু ভিন্নভাবে দেয়া যেতে পারে। বইয়ের শুরুর দিকে নিজেকে বিজ্ঞানী দাবি করা শুভর চাচাতো ভাই তাবীবের একটি সংলাপ ছিল এমন- “দাদীজান বলেছেন, কুকুর নিয়ে বাড়িতে ঢুকলে তোমাদেরকে ভাতে মারবে, পানিতে মারবে, ঘুমে মারবে, মশায় মারবে। আরও বলেছেন, লাগলে তিনি নতুন আরেকজন দাদীজানকে মেনে নেবন, তবু বাড়িতে কুকুরকে ঢুকতে দেবেন না।” অথচ বইটির মাঝামাঝি এসে সেই দাদীজানের সাথে শুভর সংলাপ ছিল এমন- 'তোদের তিন বেলা গোশ মাছ খাওয়া লাগে, আমার লালের কিছু খাওয়া লাগে না?' আবার দাদীজানের সাথে শুভর বন্ধু ওসমানের কথোপকথন ছিল এমন- 'কুত্তা কী অ্যা, কুত্তা কী? বল কুকুর, বল।' ওসমান ভয় পেয়ে আমতা আমতা করতে করতে বলল 'ঐ তো দাদীজান, কুকুর, কুকুর।' 'ওর একটা নাম আছে, "লাল"। ওকে এখন থেকে লাল বলে ডাকবি।' 'জ্বি দাদীজান ডাকবো। লাল, লাল সাহেব।' 'সাহেব বলেছি আমি, বল বলেছি?' 'না।' 'তাহলে সাহেব বলছিস কেন?' 'মাফ চাই দাদীজান, ভুল হয়েছে, আর বলব না।' প্রশ্ন হল, কী এমন ঘটেছিল যাঁর জন্য অপ্রিয় লাল দাদীজানের এতো প্রিয় হয়ে উঠলো? কেনই বা লালকে সাথে নিয়ে শুভ, প্রান্ত, তাবীবরা জড়িয়ে গেল ডাকাতের পিছে? জানতে হলে পড়তে হবে “লাল এবং আমরা কয়েকজন” বইটি। বইটি আমার কেন ভালো লাগলো? প্রথমত বলে রাখা ভালো, একজন পেশাদার ডাক্তার হয়ে এই মধ্য বয়সে দাঁড়িয়ে কিশোর উপন্যাস পড়ে আনন্দ পাওয়াটাই হয়ত অস্বাভাবিক ছিল। কিন্তু রুমনের সাবলিল, সুগঠিত উপস্থাপনা, বর্ণনা আমাকে শেষ পর্যান্ত বইটি পড়ে যেতে বাধ্য করেছে। এর আগে রুমনের প্রথম দুটো বই আমি পড়েছি। তাঁর তুলনায় এই বইটিকে আমার অনেক বেশি শক্তিশালী এবং আরো পরিণত মনে হয়েছে। বইটি পড়তে গিয়ে বারবার ফিরে গেছি আমার কিশোর বয়সে। শুভ, শীলা, শেফা, তাবীব, ওসমানদের সাথে আমিও যেন হারিয়ে গেছি কুমার নদের বাঁকে। মনের অজান্তেই হো হো করে হেসে উঠেছি বহুবার। পরিশেষে একজন ডাক্তার হিসেবে আমি বলব, করোনা সংকটের এই দিনে নিজেকে সুস্থ রাখা, হাসিখুশি রাখা জরুরী। নিজেকে সুস্থ রাখার জন্য ব্যালেন্স ডায়েটের পাশাপাশি আমরা সবাইকে পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা, সুন্দর সিনেমা, নাটক এবং মজার মজার বই পড়ার পরামর্শ দিয়ে থাকি। করোনাকালের এই সময়ে তাই “লাল এবং আমরা কয়েকজন” বইটি হোক আপনার নির্মোহ আনন্দের খোরাক। বিশ্বাস করুন, আপনি এই বইটি হাতে করছেন মানে আপনার পরবর্তী কয়েক ঘণ্টা অসাধারণ হতে চলেছে।"

বুক লাভার

বুক লাভার , Mar 29, 2021

★ ★ ★ ★ ★

"বইটি একটু পড়তেই আগ্রহটা বাড়তে শুধু করে। তার পর খুব মন লাগিয়ে পড়া শুরু করলাম। আল্লাহর আশেষ রহমতে তৃপ্তি সহকারে বইটি শেষ ও করলাম। আমার মনে হয় যারা একটু একটু করে হলেও পড়েন তাদের জন্য এই বইটি একটি চমৎকার বই। আমি আবারও বলছি যারা বই প্রিয় তাদের এই বইটি ও প্রিয় হবে ইনশাআল্লাহ । বইটি নিয়ে কিছু আলোচনা করবো সেটাতে রয়েছে কয়েকজন কিশোর-কিশোরী ও একটি ‘লাল’ নামক কুকুরের এ্যাডভেঞ্চারের কাহিনী। হৃদয় স্পর্শ করা একটি গল্প A B S Rumon ভাইয়ের লাল এবং আমরা কয়েকজন বইটা পড়ে।সাত কিশোর-কিশোরী এবং এক লাল কুকুরকে আকর্ষণ চরিত্র করে লেখা হয়েছে বইটা।তাছাড়াও রয়েছে বিশেষ বিশেষ কিছু চিত্র হাস্যকর চরিত্রের দাদাজান আর তার চিৎকারশ্রেষ্ঠ দাদীজান।সাথে যৌথ ফ্যামিলির চাচা-চাচী ফুফা-ফুফী আরও বেশ কয়েকজন।লেখকের মা বাবাকেও বাদ দেওয়া যায় না।লাল নামের নাছোড়বান্দা কুকুরটাকে নিয়ে দাদীজানের বিতৃষ্ণা অতঃপর নিখাদ ভালবাসা দেখে আমি বরাবরে মুগ্ধ হয়েছি। ‘কুত্তার আবার কিসের এ্যাডভেঞ্চার! কুত্তা তো কুত্তাই! তাছাড়া কুত্তার নাম আবার লাল কিভাবে হয়?’ এমন কিছু ভেবে থাকলে দয়া করে ও-ই পর্যন্তই থেমে যান। কারণ দাদীজান যদি কোনভাবে জানতে পারেন আপনি লাল কে কুত্তা বলেছেন তাহলে আপনার বারোটা বাজিয়ে ছাড়বে। দাদীজান বারোটা বাজানো ছাড়াও আরো কি কি করতে পারেন সেটা জানতে হলে তো অবশ্যই আপনাদেরকে বইটি পড়তে হবে। তাহলে আসুন এখন বইটি সম্পর্কে পর্যালোচনা লেখক এখানে গল্পটি সুনিপুণ ভাবে তুলে ধরতে পেরেছেন। এবং লেখক গল্পটির নামকরণ করেও সার্থকতার পরিচয় দিয়েছেন। লাল ও আমরা কয়েকজন গ্রাম বাংলার বড় পরিবারের চিত্র ও লাল কে নিয়ে শুরু করেছে। লেখকের শুরুটা যেমন দুর্দান্ত ঠিক তেমন সফলতার সাথে শেষ করেছেন। বইটি পড়ে আমার ছোট্ট অনুভূতি, বইটি পড়ে সত্যিই আমি মুগ্ধ, পরিবারের ছোটো বড় সবার আলোচনাই যেন বাস্তব চিত্র। আনন্দের বিষয় হলো আমি পড়ার পর আমার এক বন্ধুকে Share করার পর সেও পড়া শুরু করে দিয়েছে। তার নাম বই পাগল। বইয়ের নাম : লাল এবং আমরা কয়েকজন লেখক : এ বি এস রুমন"

Abu hurira Sony

Abu hurira Sony , Mar 28, 2021

★ ★ ★ ★ ★

"Khub e darun boi."

Md Hujaifa Khan

Md Hujaifa Khan , Mar 24, 2021

★ ★ ★ ★ ★

"অদ্ভুত মুগ্ধতায় মনটা ছেয়ে গেছে A B S Rumon ভাইয়ের লাল এবং আমরা কয়েকজন বইটা পড়ে।সাত কিশোর-কিশোরী এবং এক লাল কুকুরকে আকর্ষণ চরিত্র করে লেখা হয়েছে বইটা।তাছাড়াও রয়েছে এতিম শিশু নামে খ্যাত হাস্যকর চরিত্রের দাদাজান আর তার চিৎকারশ্রেষ্ঠ দাদীজান।সাথে যৌথ ফ্যামিলির চাচা-চাচী ফুফা-ফুফী আরও বেশ কয়েকজন।লেখকের মা বাবাকেও বাদ দেওয়া যায় না।লাল নামের নাছোড়বান্দা কুকুরটাকে নিয়ে দাদীজানের বিতৃষ্ণা অতঃপর নিখাদ ভালবাসা দেখে আমি বরাবরে মুগ্ধ হয়েছি। গ্রাম থেকে চোর তাড়াতে 'তাবিব' নামের স্বঘোষিত বিজ্ঞানীর তৈরী অভিনব চোর ধরা পদ্ধতি দেখে আমি অভিভূত। লেখকের মারামারির বর্ণনা পড়ে মনে হচ্ছিল আমি যেন কাজী আনোয়ার হোসেনের 'মাসুদ রানা' পড়তেছি।গল্পের শেফাকে বারবার শার্লক হোমস ভেবে ভূল করেছি।চোর অতঃপর ভাইয়ের কিডন্যাপার ধরতে একদল কিশোর-কিশোরীদের আর সহযোগী কুত্তা থুক্কু কুকুরের যে অ্যাডভেঞ্চার আমি উক্ত বইয়ে পড়লাম তা আমি সারাজীবন মনে রাখব ইনশাআল্লাহ।"

Tuhin Abdullah

Tuhin Abdullah , Mar 5, 2021

★ ★ ★ ★ ★

"ভাললাগার আরেক নাম- লাল এবং আমরা কয়েকজন বইটা। হাগু বিজ্ঞানীদের অ্যাডভেন্চারের গল্প সবসময়ের জন্য মনে থাকবে। এমন মজার বই আরো চাই।"

সুফিয়ান

সুফিয়ান , Mar 4, 2021

★ ★ ★ ★ ★

"সবাই যখন একসাথে আটকা পড়ল এটা ভেবে থ্রিল অনুভব করছিলাম যে লেখক এখন কিভাবে এখান থেকে সবকিছু ঠিকঠাক করবেন।যাক শেষমেষ দারুণভাবে উৎরাই গেছে সবকিছু।আমার মতে কিশোরদের উপযোগি জন্য মাস্টরিড একটা বই।লেখকের জন্য অনেক দোয়া।"

Tarek Sarkar

Tarek Sarkar , Jan 31, 2021

★ ★ ★ ★ ★

"এই বইটা আমি কিনেছিলাম আমার ভাতিজির অনুরোধে। কিশোর সাহিত্য কখনই আমাকে টানে না। কিন্তু পড়ার সময় ভাতিজিকে বারবার হাসতে দেখেই ঠিক করে ফেলি বইটা আমি পড়ব। মাত্র বইটা শেষ করলাম। দেড়শো পৃষ্ঠার একটা বই যখন আপনি পড়ার পরও ভাববেন এতো দ্রুত শেষ হয়ে গেল কেন তখনই বুঝতে হবে বইটার মান এবং লেখার মান ঠিক কতটা পরিণত। নিঃসন্দেহে সংগ্রহে রাখার মত একটা বই, পড়ে আনন্দ পাবার মত একটা বই। বইটির সংলাপগুলো খুব মজার ছিল। মনে হচ্ছিল ঠিক যেন সেই গোলাম মোস্তফা স্যারের ক্লাসে বা মেঘনা নদীর পাড়ের সে দিনগুলোতে ফিরে গেছি। বইপড়ুয়ারা বইটি কালেক্ট করতে পারেন। আশা করি ভাল সময় কাটবে।"

MD. UMAR FARUK AKASH

MD. UMAR FARUK AKASH , Sep 29, 2020

★ ★ ★ ★ ★

"বইটা নিয়ে আমার কিছুই বলার নেই,, আমার পড়া সেরা কিশোর উপন্যাসের মধ্যে এটি অন্যতম, বইটা আমার বেশ ভালো লেগেছে লেখক খুবই সুন্দরভাবে বইটি সাজিয়েছেন। চমৎকার একটা বই।"

Sk Monayem

Sk Monayem , Sep 6, 2020

★ ★ ★ ★ ★

"বইটি গতকাল পড়ে শেষ করলাম। বইটি সম্পর্কে বলার আগে লেখক রুমন ভাইয়া সম্পর্কে বলি। ভাইয়ার সাথে পরিচয় ফেসবুকে, তারপর দেখি যে উনি নবীন লেখক, এরইমধ্যে ভাইয়ার তিনটা বই প্রকাশিত হয়েছে। ইচ্ছে আছে ভাইয়ের সবগুলো বই পড়ব। রুমন ভাইয়া একজন খুবই আন্তরিক মানুষ, ছোট বড় সবার সাথে আন্তরিকতার সাথে কথা বলেন। তিনি সর্বদা হাসিমুখে থাকেন😁। লাল এবং আমরা কয়েকজন বইটি ভাইয়ার লেখা প্রথম পড়া আমার৷ বইটি একটি কিশোর অ্যাডভেঞ্চার মূলক। বইটি পড়ার সময় আমার মনে এসেছে আমার পড়া মার্ক টোয়েন এর বিখ্যাত বই The adventures of Tom sawyer. এছাড়া জাফর ইকবাল এর কিশোর উপন্যাস এর কথা মনে এসেছে। তবে লাল এবং আমরা কয়েকজন বইটি অনন্য। বইটির শুরু এবং শেষ টা আর ও দারুণ ভাবে করেছেন। সমাপ্তটা জীবন্ত করে তুলেছেন। যা পাঠককে আর ও চমৎকৃত করবে। বইটিতে পড়ার সময় আমার যেসব বিষয়ে খুব মজা লেগেছে ; বইটির কেন্দ্রীয় চরিত্র শুভর চাচাত মন শেফা মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক এই পদবীগুলো মনে রাখতে পারেন না। এজন্য বাড়ির মধ্যে সবচেয়ে বেশি চিল্লায় দাদিজান তাই দাদিজানকে চিৎকারশ্রেষ্ঠ নাম দিয়েছে, তারপর শুভর মা ও বড়ো বড়ফুফু যৌথভাবে চিৎকার উত্তম , মেজচাচি চিৎকার বিক্রম এবং ছোটকাকা চিৎকার প্রতীক 😂। এবশ্য এ নামগুলো বড়রা জানে না, জানলে পিট থাকবে না। তারপর শুভর বন্ধু ওসমানকে স্যারের দেওয়া নাম কাওয়ার্ড দাদার নাতি। তারপর চোর ধরার জন্য আন্তর্জাতিক চোর ধরা অ্যাসোসিয়েশন বোর্ড গঠন। সে বোর্ডের গঠন আবার আয়োনিক বন্ধনের মত কঠিন হবে, সমযোজী বন্ধনের মত দুর্বল নয়। শুভ সন্ধ্যা য় বই পড়তে বসে রসায়ন বিজ্ঞান বই সামনে নিয়ে, মাদাম কুরি মারি কুরির বউ। না মারি কুরি মাদাম কুরির বউ 😂 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া। স্যারের রসিকতা করে বলেন যে মীরজাফর আর খন্দকার মোশতাক আহমেদ এর মধ্যে পার্থক্য হল এই সফটওয়্যার এর আপডেট ভার্সন । তারপর স্যার এটাকে সিরিয়াসলি নিতে বলেন। সবমিলিয়ে আনন্দ, রোমাঞ্চ ও রহস্যময়ের স্বাদ পেয়েছি বইটিতে।"

তন্দ্রা

তন্দ্রা , Aug 25, 2020

★ ★ ★ ★ ★

"বইটি পড়ার সময় শৈশবে ফিরে যাচ্ছিলাম বারবার!অনেক ভালো লেগেছে বইটি, এতো সুন্দর করে যে একসাথে পারিবারিক ভালোবাসা, শৈশব আর গোয়েন্দা কাহিনীর সংমিশ্রণ বইটিতে রয়েছে তা সত্যিই মুগ্ধ করেছে, এক কথায় অসাধারণ একটা বই"

Ritu Bagchi

Ritu Bagchi , Aug 2, 2020

★ ★ ★ ★ ★

"এই লকডাউনে পড়া আমার সেরা বই এটাই। মজার ব্যাপার হল বইটা যেখানে শুরু হয়েছে, সেখানে এসে শেষ হল। তাবীব বিজ্ঞানীকে খুব ভালো লেগেছে, ভালো লেগেছে সংলাপগুলো। এক কথায় পড়ে মনে রাখার মত একটা বই। কিশোর উপন্যাস হলেও বইটি সব বয়সী পাঠকরা পড়ে মজা পাবেন বলে আমার ধারণা।"

Tasmeem

Tasmeem , Aug 2, 2020

★ ★ ★ ★ ★

"আপনাকে সম্পূর্ন ফাঁকা একটি ঘরে দড়ি দিয়ে শক্ত করে শরীর বেঁধে ফেলে রাখলো,মুখে কাপড় গুঁজে দিল।--বলুন তো কিভাবে বের হবেন??? ঠিক এই কাজটি করে দেখিয়েছে ক্ষুদে তাবিব। বরাবরের মতো লেখক এবারো কাজ করেছেন একটি ভিন্ন জনেরা নিয়ে।রোমান্টিক, সামাজিক এর পর এবার কিশোর উপন্যাস।কিশোরদের জন্যে সুন্দর এডভেঞ্চার এর গল্প।আমি কিশোর বয়সে পড়লে হয়তো আমাকে গল্পটি আরো বেশি টানতো। বেশি ভাল লেগেছে শুভর চ্যাটাংচ্যাটাং জবাব দেওয়া, শেফার বুদ্ধি, তাবিবের বিজ্ঞানীভাব।আমি নিজেও কিছু কিছু শিখলাম বিজ্ঞানী তাবিব থেকে। যেমন কিভাবে কোন সাহায্য ছাড়াই দড়িবন্দী অবস্থা থেকে রেহাই পাওয়া যায়, বেশি ভিটামিন খেলে এসিডিটি হয় ইত্যাদি। আসল কাহিনী ভাল ছিল। প্রতি অধ্যায়ের শেষে যে একটা হালকা রহস্যের ঘ্রাণ ছড়িয়ে দিয়েছেন সেটা পরের অধ্যায়ের নাম পড়া পর্যন্ত গড়ায় এবং নাম পড়ে আর অধ্যায়টা না পড়ে থাকা যায় না। আর বইটি যেখানে শেষ সেখান থেকেই আবার শুর। এটি বুঝতে হলে আপনাকে শেষ পর্যন্ত পড়তেই হবে।"

Arifa Ary

Arifa Ary , Aug 2, 2020

★ ★ ★ ★ ★

"অসম্ভব সুন্দর একটি কিশোর উপন্যাস। তিন গোয়েন্দা সিরিজের কথা মনে করিয়ে দিলো। পড়তে পড়তে কখন যে ওদের দলের একজন হয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। গ্রাম্য পরিবেশে দারুন এক অ্যাডভেঞ্চার ফুটিয়ে তুলেছেন লেখক।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
My First Padded Board Books of Nursery Rhymes
একটু পড়ে দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes ওয়ান্ডার হাউজ বুকস
কোনো রেটিং নেই
TK. 598 -35% OFF
TK. 389
My First Padded Board Books of Times Table
একটু পড়ে দেখুন
My First Padded Board Books of Times Table ওয়ান্ডার হাউজ বুকস
কোনো রেটিং নেই
TK. 598 -0% OFF
TK. 598
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
একটু পড়ে দেখুন
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি) হাসান রাউফুন
(5)
TK. 100 -21% OFF
TK. 79
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
একটু পড়ে দেখুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান) হাসান রাউফুন
(2)
TK. 100 -21% OFF
TK. 79
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
একটু পড়ে দেখুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭) সিসিমপুর
(4)
TK. 280 -11% OFF
TK. 249
আদর্শ গণিত প্রথম শ্রেণী
একটু পড়ে দেখুন
আদর্শ গণিত প্রথম শ্রেণী মোঃ আঃ জব্বার
কোনো রেটিং নেই
TK. 110 -32% OFF
TK. 75
বর্ণপাঠ - ২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
একটু পড়ে দেখুন
বর্ণপাঠ - ২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান) হাসান রাউফুন
(2)
TK. 120 -26% OFF
TK. 89
আদর্শ ধারাপাত ও অংক শিক্ষা
একটু পড়ে দেখুন
আদর্শ ধারাপাত ও অংক শিক্ষা আনিকা তাসনুভা
(2)
TK. 100 -31% OFF
TK. 69

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"লাল এবং আমরা কয়েকজন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
লাল এবং আমরা কয়েকজন পাতা: 1 / 11
পাতা 2
লাল এবং আমরা কয়েকজন পাতা: 2 / 11
পাতা 3
লাল এবং আমরা কয়েকজন পাতা: 3 / 11
পাতা 4
লাল এবং আমরা কয়েকজন পাতা: 4 / 11
পাতা 5
লাল এবং আমরা কয়েকজন পাতা: 5 / 11
পাতা 6
লাল এবং আমরা কয়েকজন পাতা: 6 / 11
পাতা 7
লাল এবং আমরা কয়েকজন পাতা: 7 / 11
পাতা 8
লাল এবং আমরা কয়েকজন পাতা: 8 / 11
পাতা 9
লাল এবং আমরা কয়েকজন পাতা: 9 / 11
পাতা 10
লাল এবং আমরা কয়েকজন পাতা: 10 / 11
পাতা 11
লাল এবং আমরা কয়েকজন পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।