হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কুন্দনিকা - তৃধা আনিকা এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কুন্দনিকা

28 Ratings | 16 Reviews
TK. 525 TK. 750 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

কাহিনী সংক্ষেপ: মেয়েটির নামের অর্থ ঝকঝকে মুক্তো। মেয়েটির স্বভাবও মুক্তোর মতো। যেখানেই যায় এক অদ্ভুত শুভ্রতা ছড়িয়ে পড়ে। সেই শুভ্রতায় আশপাশ উজ্জ্বল আর স্ন...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

কাহিনী সংক্ষেপ: মেয়েটির নামের অর্থ ঝকঝকে মুক্তো। মেয়েটির স্বভাবও মুক্তোর মতো। যেখানেই যায় এক অদ্ভুত শুভ্রতা ছড়িয়ে পড়ে। সেই শুভ্রতায় আশপাশ উজ্জ্বল আর স্নিগ্ধ হয়ে উঠে। এই মে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কুন্দনিকা
Author তৃধা আনিকা
Publisher ছাপাখানা প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 590
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.83 Kg
ISBN 97898494931
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.54

28 Ratings and 16 Reviews

★★★★★
15
★★★★☆
13
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১৬টি
Lamiya Haque

Lamiya Haque , Jul 27, 2026

★ ★ ★ ★ ★

"🥹🥹🥹 বেশিই সুন্দর"

Golapi Shah

Golapi Shah , Apr 20, 2026

★ ★ ★ ★ ★

"এত চমৎকার একটা বই কুন্দনিকা! পড়া শেষ করতেই কান্না পাচ্ছে ভীষণ। এত সুন্দর করে কেন লিখতে হবে, হু?"

Tanha Altaf

Tanha Altaf , Feb 19, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক মোটা বই দেখে লোভে পড়ে কিনেছিলাম। স্টোরি ভালো ছিলো।"

Sarina Rahman

Sarina Rahman , Aug 4, 2021

★ ★ ★ ★ ★

"বক্স অফ ম্যাজিক 😍"

namira

namira , Mar 31, 2021

★ ★ ★ ★ ★

"🖤🖤🖤🖤🖤🖤"

Bonna

Bonna , Feb 28, 2021

★ ★ ★ ★ ★

"জীবনের গল্প এটা। হাসি-কান্না সব কিছুর সমন্বয়ে তৈরি ব‌ইটি। এত বড় ব‌ই অথচ পড়ার সময় একটুও একঘেয়েমি লাগেনি। তাই বলব লেখক পুরোপুরিভাবে স্বার্থক। 💙🥀"

Sakib

Sakib , Jan 15, 2021

★ ★ ★ ★ ★

"#কুন্দনিকা #রিভিউ #অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ কুন্দনিকা •লেখকঃ তৃধা আনিকা •ধরনঃ সামাজিক, রোমান্টিক •প্রকাশনীঃ ছাপাখানা প্রকাশনী •প্রচ্ছদঃ খালেদ সাইফুদ্দিন •মুদ্রিত মূল্যঃ ৭৫০ •পৃষ্ঠা সংখ্যাঃ ৫৯০ •প্রকাশকালঃ জুলাই ২০২০ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ অনুভূতি এবং অভিজ্ঞতা দুইটা সম্পূর্ণ আলাদা শব্দ না! আমার এতদিনকার যতগুলো পাঠ প্রতিক্রিয়া দেয়া হয়েছে, সবগুলোতেই আমি লিখেছি অভিজ্ঞতা । এটাতে অনুভূতি লিখেছি । একটাই কারণে, সেটা হলো কুন্দনিকা পড়ে আমার অভিজ্ঞতার থেকে বরং অনুভূতিকে বেশি আহত করেছে । আমি যেদিন থেকে পাঠ প্রতিক্রিয়া লিখছি তা খুবই কম সময়ের, সেদিন থেকে লেখার কয়েক সেকেন্ড আগে আমি প্রতিদিন ভেবেছি কুন্দনিকা নিয়ে একটা পাঠ প্রতিক্রিয়া আমি দিলাম না । দিতে পারলাম না । কেনো যে তখন পাঠ প্রতিক্রিয়া লিখতে পারতাম না । তা নিয়েও আফসোস চলছিল । ♦পারিপার্শ্বিক দিকঃ যেহেতু আগে পড়ার সাথে প্রত্যেকটি চরিত্রকে ভেবে তখন লিখতে পারিনি । এখন তাই অনুভূতিকে একটু ঝালিয়ে নিয়েই পাঠ প্রতিক্রিয়া দিতেছি । হতে পারে কুন্দনিকা পড়া শেষ করার সাথে সাথে যে অনুভূতিটা ছিল সেটা অভূতপূর্ব ছিল । কিন্তু এখন যেটা আছে এই অনুভূতিটা যেন আরো জোরদার । ♦নামকরণঃ কুন্দনিকা অর্থ সোনার মেয়ে । এটা যেন একেবারেই যথাযথ ছিল । উপন্যাসের প্রতিটি নারী চরিত্র যেন সোনার মতোই আগুনে জ্বলে পুড়ে নিজেকে নিয়ে গেছে সুন্দর এক জায়গায় । এরা আসলেই নিজ নিজ দুনিয়ায়, নিজের কাছে নিজেই সোনার মেয়ে হওয়ার মতো । ♦চরিত্র বিশ্লেষণঃ এই বিষয়টা নিয়ে আমি যখনই পাঠ প্রতিক্রিয়া সবসময় লিখেছি, মনে হয়েছে এটা নিয়ে লিখতে খুবই ভেবে লিখতে হবে । আমার ভাবনারা ছড়িয়ে যাক প্রতিটি চরিত্রের মনের মণিকোঠায় । তাই এতদিন পরে এই অনুভূতি নিয়ে আর চরিত্র বিশ্লেষণ করাটা যেন আমার হাতে আসলো না । ♦প্রিয় চরিত্রঃ এটা নিয়ে যদিও আমার ভাবতে হয়নি । কখনোই ভাবতে হবেও না বলেই মনে হচ্ছে হঠাৎ । নিথিশা । এই নামটা না বললে যেন আমার পাঠ প্রতিক্রিয়াই অপূর্ণ থেকে যেতো । কিভাবে চাইবো, পাঠ প্রতিক্রিয়া অপূর্ণ থাকুক শব্দের থেকেও এবং অনুভূতির দিক থেকেও । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √লেখক তৃধা আনিকা আপুর লেখার প্রতি আমার সর্বপ্রথম খুব অতিরিক্ত মুগ্ধতা বাড়লো যেন প্রণয়নামচা পড়ার সময়ে । বইটা হাতে নিয়ে ঠিক পড়ার আগ মুহূর্তে ভাবছিলাম কেমন হবে বইটা । এরকম ডায়রি, ডায়রি খোলসটা আমি কি ডায়েরির মতো করেই পড়বো! নাকি অন্য কোনোভাবে পড়বো । কিন্তু প্রণয়নামচা পড়া শেষের মুহূর্তে মনে হয়েছে এত সুন্দর করে কেন্দ্রীয় দুই চরিত্র, নায়ক নায়িকার মনের অনুভূতি প্রকাশ করা যেন আসলে ভালো লাগা বাড়িয়ে দেয় । √আচ্ছা আমি তো আগে সিরিয়ালি বলতাম, কিন্তু আজকের পাঠ প্রতিক্রিয়া তো একটু আলাদা । তাই আগে শেষ থেকে মাঝের দিকে আসি । মাহবুবের নিতু থেকে শুরু করি । মাহবুবের নিতু পড়েই আমি যেন অনুভূতিতে ভেসে গিয়েছিলাম । মনে হচ্ছিল আমি ভাসছি, কিছু একটায় ভাসছি যেটা আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে । এই ভাসানোর শুরুর কাজটা কুন্দনিকাই করেছিল প্রথমে । √কুন্দনিকাকে দেখলেই আমার এখন সর্বপ্রথম মনে পড়ে, দ্য ফিলিংস বক্স । ঐ যে একরকম বাক্স থাকে না! কেউ একটু একটু করে চাইলো, একজন বাক্স থেকে একটু একটু করে সবাইকে দিলো । লেখক এই কাজটাই করেছে বলে আমার এই নামটাই ভালো লাগে, কুন্দনিকা, দ্য ফিলিংস বক্স । আমার মনে হচ্ছিল, আমরা সব পাঠক একটু একটু করে চাচ্ছি আপু এই আদুড়ে বাক্স থেকে একটু একটু করে যেন অনুভূতিই বাড়িয়ে দিলো সবার হাতে হাতে । √ম্যাজিকাল । পুরোই জাদুর মতো করে যেন তৃধা আপু পরশ বুলিয়ে দিয়ে গেছেন । ৫৯০ পেজ এর বইটিতে একটা মুহূর্ত এর জন্যে আমার বোরিং লাগেনি । জাদুর মতো আবেশ ছড়িয়ে থাকলে বোরিং কিভাবে লাগতো! √চরিত্র নিয়ে বলবো না, তাও মনে হলো নিথিশার সাথে তার বাবার, বাবা হয়ে স্বীকৃতি দেয়ার যে অনুভূতি । এইটা আমি আমার পাঠক জীবনে কখনো ভুলবো না । এই পৃষ্ঠাগুলো পড়ার সময়ে আমি প্রতিটা মুহূর্তে চেয়েছি একটু চোখ থেকে পানি পড়া উচিত না? কিন্তু পড়ছে না কেনো! অথচ আমি ইমোশনাল হয়ে ডুবে যাচ্ছিলাম । √এত বড় উপন্যাস । অথচ প্রত্যেকটি চরিত্রকে কি সমান ভাবে প্রাধান্য দিয়ে গড়ে তোলা হয়েছে । যাদের উপস্থিতি কম ছিল, তাদের যেন অনুভূতিতে বাড়িয়ে দিয়ে পুরো সমানে আভিজাত্য ধরে রাখলো । √পুরো বইটিতে সবথেকে প্রিয় উক্তিটি যেন আমাকে বলে রেখেছিল, এখনই উক্তি পছন্দ করলে হবে! আগে শেষ পর্যন্ত পড়ে তো দেখো । তাই একমুহূর্তে গিয়ে শেষের দিকে গিয়ে আবিরের বলা উক্তিটাই যেন প্রিয় উক্তি হয়ে রইলো । √শেষের অংশটা পড়ে আসলে বর্তমান পরিস্থিতিতে আমার যথাযথ মনে হয়েছে । একটা এক নিমিষেই সব হারানো নারীর জন্য তার বাবার যে চিন্তা সাথে তা প্রকাশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো আসলে খুবই দরকার ছিল । এই শব্দগুলোই যেন বুঝিয়ে দিলো কতটা চিন্তা আসলেও থাকা দরকার । ♦উপসংহারঃ এই যে এতদিন পরে সেই জানুয়ারির ১৪ তারিখ রাতে বই পড়ার পরে আজকে এসেও এতগুলো শব্দ ব্যবহার করে পাঠ প্রতিক্রিয়া দিতে একটু চেষ্টা করলাম এরজন্য আসলে লেখকেরই ক্রেডিট । কারণ আমি হয়তো লেখকের সব বই এর পাঠ প্রতিক্রিয়া দেইনি, হয়তো একটা উপন্যাস এরই পাঠ প্রতিক্রিয়া দিয়েছি তাও অথচ আমি জানি তৃধা আপুর পাঠ প্রতিক্রিয়া দিতে গেলেই আমার মনে হয়, আমার যেন খুব ভালো লাগছে । এই যে ফিলিংস বক্সকে আমি মাস্টারপিস উপন্যাস বলে স্বীকৃতি দিলাম এইটা আসলে আমার অনুভূতিরাই বলে দিচ্ছে । এইটুকুই জানানোর ছিল ।"

Humaira Afia Tisha

Humaira Afia Tisha , Dec 12, 2020

★ ★ ★ ★ ★

"কুন্দনিকা মানে সোনার মেয়ে! লেখিকা যেমন একজন সোনার মেয়ে তার লেখা প্রতিটা অক্ষর যেনো একেকটা হীরা!❤️ এই বইটা তৃধা আনিকার বেস্ট এর উপরের বই!!❤️❤️ না পড়লেই মিস! কি নেই এই বই সব ধরনের অনুভুতি এর সাথে আপনি এখানে পরিচিত হবেন!! প্রতিটা লাইন আপনি অনুভব করবেন আপনার হৃদয়ে!! সাথে তৃধা আপু যে এই বইটা কতোটা যত্ন আর নিজের সন্তানের মতো ভালোবেসে লিখেছেন তাও আপনি অনুভব করতে পারবেন!! আর যদি দামের কথা বলি ছাপাখানা থেকে ৪৫% ছাড়ে এতো কম দামে ৫৯০ পৃষ্ঠার বই পাবো জাস্ট অকল্পনীয়! পুরোপুরি "পয়সা উসুল " বই এই "কুন্দনিকা" তৃধা আনিকার "best creation " এই বই highly recommended and must read book❤️❤️❤️"

Mitu Biswas

Mitu Biswas , Dec 6, 2020

★ ★ ★ ★ ★

"এক কথায় অসাধারণ একটা বই। বইটা আপনাকে সকল অনুভূতি এক সাথে অনুভব করবে।"

Sharmin Afroz

Sharmin Afroz , Dec 2, 2020

★ ★ ★ ★ ★

"কুন্দনিকা বইটা আমার মনে সবসময় বিশেষ একটা জায়গা দখল করে থাকবে।আমি পুরো বই জুড়ে শুধু অনয় কে অনুভব করেছি।খুব করে অনুভব করেছি।ওর প্রতিটা কষ্টের সময়গুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে।এত চমৎকারও বুঝি হওয়া যায়!বেস্ট ভাই,বেস্ট দেবর,বেস্ট চাচা,বেস্ট বর এই যে এত এত গুনাবলীর ছেলেটা আমার ভেতরটা তুমুলভাবে নাড়া দিয়ে গেল!এই ঘোর কাটবে কতদিনে জানি না।আজ কুন্দনিকার জন্য এত এত অপেক্ষা স্বার্থক হলো।তৃধাপুর সকল গল্প সকল বইকে ছাপিয়ে কুন্দনিকা'ই আমার কাছে সেরা হয়ে থাকবে।বইটা পড়ে যেমন হেসেছি তেমন বুকভাঙা কষ্টে কেঁদেওছি। এত্ত বড় বই অথচ মনে হচ্ছিল আরও যদি পড়তে পারতাম অনয় কে নিয়ে।এতদিন আমার প্রিয় ছেলে চরিত্র রওনক আর নিবিড় ছিল।আজ সবাইকে ছাপিয়ে অনয় সেই জায়গা দখল করে নিল।অনয়-নিথিশা প্রিয় জুটি3"

𝐆𝐚𝐬𝐮𝐚

𝐆𝐚𝐬𝐮𝐚 , Dec 1, 2020

★ ★ ★ ★ ★

"সমকালীন উপন্যাস পড়ার ক্ষেত্রে এটাই প্রথম বই যেটাতে আমার চোখে বারবার পানি আসছে, পর মূহূর্তে শব্দ করে একাই একাই হাসছি।"

Tasrin Dia

Tasrin Dia , Nov 30, 2020

★ ★ ★ ★ ★

"#বুক_রিভিউ কুন্দনিকা লেখিকাঃ তৃধা আনিকা ছাপাখানা প্রকাশনী পৃষ্ঠাঃ ৫৯০ মুদ্রিত মূল্যঃ ৭৫০ মেয়েটির নামের অর্থ ঝকঝকে মুক্তো। মেয়েটির স্বভাবও মুক্তোর মতো! যেখানে যায় এক অদ্ভুত শুভ্রতা ছড়িয়ে পড়ে। সেই শুভ্রতায় আশপাশ উজ্জ্বল আর স্নিগ্ধ হয়ে উঠে। এই মেয়েটির জীবন ঘিরে কতোগুলো অদ্ভুত সম্পর্কের ভাঙাগড়ার খেলা। আরো কিছু মানুষ, আরো কিছু ভাবনা, আরো কিছু অনুভূতির জমজমাট বিচরণ আর বিস্তৃতি।সেই বিস্তৃতিতে হাসি-কান্না আর মিষ্টি-তেতোর ভীষণ উঠাপড়া। কুন্দনিকা অর্থাৎ সোনার মেয়ে। নামটা শুনেই ভেবেছিলাম হয়তো এই বইয়ে মেয়ের চরিত্রটা সোনার মেয়ের মতো হবে। সত্যিই তাই বইয়ের প্রতিটি মেয়ের চরিত্র অসাধারণ। কিন্তু তার থেকেও আমার কাছে ভালো লেগেছে ছেলেদের চরিত্রগুলো আর সম্পর্কগুলো। বইয়ের প্রতিটি মেয়ে সোনার মেয়ে হলে অনিকেত, অনয়, সাইফুল প্রতিটি ছেলে চরিত্র সোনা দিয়ে বাঁধাই করা। পড়তে পড়তে কোথাও এমন মনে হয় নি যে এটা এরকম না হলেও হতো। আর আমার সবচেয়ে পছন্দের সম্পর্ক হচ্ছে নিথিশা-লিনার বন্ধুত্ব। কঠিন সময়ে কিভাবে পাশে দাঁড়াতে হয় এই সম্পর্কটা দেখলেই বোঝা যায়। আর বাকি চরিত্রগুলার কথা আলাদা করে কি বলবো রিনিকা, রিয়ানা, মি.গিভসন,টুনটুনি, নোটন,নার্গিস সুলতানা, ইউনুস সাহেব,আসাদ আর আমার প্রিয় মদিনার বাপ,বুয়া এগুলো নিয়ে আলাদা করে কিছুই বলার নাই। পার্শচরিত্রগুলো সবসময়ই অন্যরকম হয়। প্রতিটা বই পড়ার পর এটাই মনে হতো এত জলদি শেষ কেনো?বইটা আরেকটু মোটা হতে পারতো। এবার আর এরকম মনে হচ্ছে না।যা যা চাইতাম সবটুকুই ছিলো কুন্দনিকায়।"

Labiba Zaman Nafisa

Labiba Zaman Nafisa , Nov 30, 2020

★ ★ ★ ★ ★

"কুন্দনিকা আমার পড়া বেস্ট উপন্যাসগুলোর মধ্য থেকে একটি ৷ এর প্রতি পৃষ্ঠায় এমন কি প্রতি লাইনে লাইনে লেখিকার যত্নের ছোয়া ৷ এই বই টা লেখতে সে যে কতোটা সময় কতোটা মেধা কতোটা এফোর্ট দিয়েছেন তা বইয়ের প্রতিটা পৃষ্ঠা জানান দেয় ৷ প্রচুর নতুন নতুন তথ্যে ভরপুর আর এতো এতো চরিত্রকে এতো নিখুঁত করে ফুটিয়ে তোলা এই বইটা আমার কাছে একটা ম্যাজিক বক্সের মতো ৷ একটা চরিত্রের জীবনের কঠিন সময়ে আরেকটা চরিত্র এসে তাকে সামাল দিচ্ছে ৷ কি যত্ন কি নিখুঁত লেখা ! এতো সুন্দর একটা লেখা আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার তৃধাপুকে এক রাশ ভালবাসা ৷"

Novera Ahmed

Novera Ahmed , Nov 29, 2020

★ ★ ★ ★ ★

"এটা এমন একটা বই যেটা আপনাকে হাসাবে কাঁদাবে আবারো হাসাবে। বই পাগলা পাঠকদের অবশ্যই এই বইটা পড়া উচিত। বেশি কিছু বলতে গেলে হয়তোবা স্পয়লার হয়ে যাবে। শুধু এটুকুই বলব কুন্দনিকা তৃধা আনিকার লেখা এযাবতকালের বেস্ট লেখা।"

Sidna Chowdhury

Sidna Chowdhury , Nov 29, 2020

★ ★ ★ ★ ★

"কুন্দনিকা তৃধা আনিকার লিখা মাস্টারপিস উপন্যাস। এত এত ইনফরমেশন, চমৎকার সব কথোপকথন, সম্পর্কের ভাঙা গড়ার ক্লাইম্যাক্স একটা বইয়ে একই সাথে খুব কমই পেয়েছি আমি। মাল্টিক্যারেক্টার নিয়ে লিখা হলেও প্রতিটা চরিত্রকে সমান স্পেস এবং গুরুত্ব দিয়ে লিখা হয়েছে বইটা। যখন কেউ পড়বে কুন্দনিকা তখন পঠক নিজেই অনুভব করবে লেখকের জাদুকরী এই লেখার নেশা কতটা তীব্র এই কুন্দনিকায়। শুভকামনা রইলো প্রিয় লেখকের জন্য ♥"

Jafna Jahan

Jafna Jahan , Nov 23, 2020

★ ★ ★ ★ ★

""কুন্দনিকা" প্রথম এই লেখাটা দেখি গতবছর নিতুর মাহবুব ভাই এর সাথে প্রকাশ করা এক বেগুনী প্রচ্ছদে।ছাপাখানার লোগো আছে কিন্তু রাইটারের নাম নেই।কিন্তু সবার কমেন্টে বুঝলাম এটা সেই লেখিকারই বই যার হলিডে গল্প পড়ে আমি মনে মনে ডিসাইড করে নেই আমার একটা "তৃধা লাইব্রেরী" হবে।কাল রাতে সেটাকে আমি নাম চেঞ্জ করে "তৃধাবেরী" দিয়ে ফেলেছি। নিতুর মাহবুব ভাই আসলো বউ সমাচার আসলো কিন্তু কুন্দনিকা আসলো না।যখন জানলাম কুন্দনিকা আসছে তারপর থেকে একটা অন্যরকম অনুভূতি নিয়েই ছিলাম।যার অবসান ঘটার পর আমি পাগলের মতো কান্না করেছি।আর আমার আম্মা বলছে,"গাঁধী না পড়েই এভাবে বই ধইরা কাঁদবিনা" সুন্দর অনুভূতির অবসান ঘটার কষ্টে আমি কুন্দনিকাও পড়তে পারছিলাম না।কিন্তু আমি কুন্দনিকা শেষ করেছি।কিছুক্ষণ আগেই।এবং এই কুন্দনিকা পড়াকালীন সময়ে দুইটা ভয়ানক কাজও করে ফেলেছি।এতোক্ষণ আমার অনুভূতি বললাম।এখন কুন্দনিকার কথা বলি। এটা হাতে নিয়ে কয়েক অংশ পড়েই আমি সবাইকে বললাম এটা মাস্টারপিস।সবাই তৃধাপুকে কুন্দনিকার নামে চিনবে।তখন আবার আম্মু বকা দিলো।বললো,"তৃধাকে অলরেডি অনেকেই চিনে গাঁধী" তখন ভুল শুধরে আমি বললাম যারা তৃধাপুকে চিনেনা তার জানবে " কুন্দনিকা একটা অনুভুতিপূর্ন কঠিন সমীকরণের বই।যা পড়ে আপনি হাসবেন কাঁদবেন এবং কুন্দনিকার প্রেমে বার বার ঝাঁপিয়ে পরবেন।" এটা বেস্ট এর উপরের একটা উপন্যাস আমার জন্য। খুব ছোট পাঠ অনুভূতি কিন্তু এর গভীরতা আপনি বইটি পড়লে বুঝতে পারবেন। অনেক প্রিয় উক্তি আছে।প্রিয় অংশ আছে।আমি কিছুই তুলে ধরিনি।আপনি পড়ে যতটা ভালোবাসবেন আমার এই ছোট্ট অনুভূতি পড়ে ততটা ভালোবাসতে পারবেন না। উপন্যাসঃকুন্দনিকা লেখিকাঃতৃধা আনিকা"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কুন্দনিকা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কুন্দনিকা পাতা: 1 / 10
পাতা 2
কুন্দনিকা পাতা: 2 / 10
পাতা 3
কুন্দনিকা পাতা: 3 / 10
পাতা 4
কুন্দনিকা পাতা: 4 / 10
পাতা 5
কুন্দনিকা পাতা: 5 / 10
পাতা 6
কুন্দনিকা পাতা: 6 / 10
পাতা 7
কুন্দনিকা পাতা: 7 / 10
পাতা 8
কুন্দনিকা পাতা: 8 / 10
পাতা 9
কুন্দনিকা পাতা: 9 / 10
পাতা 10
কুন্দনিকা পাতা: 10 / 10
পাতা / 10
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।