হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কসবি - হরিশংকর জলদাস এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৬ষ্ঠ মুদ্রণ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কসবি

9 Ratings | 3 Reviews
TK. 319 TK. 360 -11% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"কসবি" বইয়ের ফ্ল্যাপের লেখা: কৈবর্তদের নিয়ে ‘জলপুত্র’ আর ‘দহনকাল’ লিখার পর। হরিশংকর জলদাস ‘কসবি’ লিখলেন। ‘কসবি’ মানে পতিতা, চলতি কথায় বেশ্যা। 'বৈদিক যুগেই ব...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"কসবি" বইয়ের ফ্ল্যাপের লেখা: কৈবর্তদের নিয়ে ‘জলপুত্র’ আর ‘দহনকাল’ লিখার পর। হরিশংকর জলদাস ‘কসবি’ লিখলেন। ‘কসবি’ মানে পতিতা, চলতি কথায় বেশ্যা। 'বৈদিক যুগেই বেশ্যাবৃত্তির সূচনা। র
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কসবি
Author হরিশংকর জলদাস
Publisher অবসর প্রকাশনা সংস্থা
Edition ৬ষ্ঠ মুদ্রণ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 168
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.34 Kg
ISBN 9789848797501
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.33

9 Ratings and 3 Reviews

★★★★★
3
★★★★☆
6
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Rishov Purkayastha

Rishov Purkayastha , Aug 11, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"একদম বাস্তব কিছু তুলে চিত্রিত হয়েছে। হরিশংকর জলদাসের লিখনীতে কি যে-নো আছে! একবার পড়া শুরু করলেই নেশা ধরে যায়।"

Arman Hossian

Arman Hossian , Dec 26, 2019

★ ★ ★ ★ ★

""কসবি" মানে পতিতা, চলতি কথায় বেশ্যা। বৈদিক যুগেই বেশ্যাবৃত্তির সূচনা।' রামায়ন' আর ' মহাভারতের' কাল অতিক্রম করে আজ অবধি বারাঙ্গনাবৃত্তি ভারতবর্ষজুড়ে অব্যাহত। বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়। সাহেবপাড়া —একটি পতিতাপল্লী, বাংলাদেশের চট্রগ্রাম শহরে এর অবস্থান। প্রায় তিনশ বছরের পুরনো এই সাহেবপাড়াকে পটভূমি করে হরিশংকর জলদাস "কসবি" উপন্যাসটি লিখেছেন। কসবিরা ভদ্রসমাজে বড় নিন্দার্হ আবার বড় আকর্ষণীয়ও। ভদ্রমানুষরা দিনের বেলায় তাদের নিন্দায় মুখর আর রাতের আধারে তাদের সান্নিধ্যে থর থর। ভদ্রলোকদের বৈপরীত্য ময় এই চারিত্র্যকে লেখক "কসবি" তে উপস্থাপন করেছেন। "কসবি" তে রূপায়িত হয়েছে গণিকাদের রক্তপুজময় অপ্রাপ্তির ইতিহাস। চম্পা, বনানী, মমতাজ, মার্গারেট, উমা প্রু প্রভৃতি গণিকা দের জীবন যাপন করতে করতেই স্বাধিকার সচেতন হয়ে ওঠে।কৈলাস নামের তরুণটি তাদেরকে আনন্দময় জীবনের স্বপ্ন দেখায়।তার প্রণোদনাতেই সাহেবপাড়ায় শ্রেণীসংগ্রাম ছড়িয়ে পড়ে। কিন্তু জীবন দিয়ে তার শোধ দিতে হয় কৈলাসকে। মোহিনী মাসি আর কালু সর্দারের বিরোধ প্রকট হয়ে ওঠে। গণিকা দেবযানী কৈলাসের সমার্থক হয়ে ওঠে। হিংসা—প্রতিহিংসা উপন্যাসের কাহিনীকে পরিণতির দিকে টেনে নিয়ে যায়। বিচিত্র এবং স্বাধীন একটি ভাষা "কসবির" প্রাণ এই উপন্যাসে সংলাপ তির্যক, তিক্ত, বিষাদময় আবার মাদকতাপূর্ণও। হরিশংকর জলদাসের ভাষার গুণে মাসি ,দালাল, সন্ত্রাস , সর্দার ,কাস্টমার আর কসবিরা জীবন্ত হয়ে উঠেছে এই উপন্যাসে। কাহিনী এবং সমাজ—দুটোকে একসঙ্গে জানতে চান যাঁরা, তাঁদের জন্যেই ‘কসবি’। ‘কসবি’ বেশ্যাদের জীবনিতিহাস। এই ইতিহাস—বড় ক্লেদাক্ত, বড় রিরংসা জাগানিয়া।"

Salman Mahadi

Salman Mahadi , Dec 8, 2019

★ ★ ★ ★ ★

"বইঃ কসবি লেখকঃ হরিশংকর জলদাস . রাতের পরী,বেশ্যা,কসবি,দেহাপসারিনী,পতিতা,বরাঙ্গনা-যে নামেই ডাকা হোক না কেন গালি দেওয়া ছাড়া আমাদের সমাজে শব্দগুলি নিষিদ্ধ,শব্দগুলি অশ্লীল,দূষিত করে পরিবেশ । মানুষগুলো কখনো মানুষের মর্যাদা পায় না,রাতের অন্ধকারে তারা শুধু পরিনত এক-টুকরো লোভনীয় মাংস – এছাড়া সভ্য সমাজ তাদের উপস্থিতি ভুলে থাকতে চায়-অস্বীকার করতে চায় এমনভাবে যেন তাদের অস্থিত্ব কখনো ছিল না । তারপরও তথাকতিত সভ্যসমাজের কেউ কেউ তাদের নিয়ে ভাবে,চিন্তা করে । কেউ হয়তো নতুন গল্পের জন্য, কেউ বা সত্যিকারের ভালোবাসায় ,পরম মমতায় তাদের জীবনযাত্রা-দুঃখ-কষ্ট-স্বপ্ন-হতাশাগুলোকে লিপিবদ্ধ করে ছাপার অক্ষরে । আমরা সেগুলো পড়ে হা হুতাশ করি,হাসি-কাদি তারপর ভুলে যাই । . কসবি পড়ার আগে পাওলো কোয়েলহো’র ইলেভেন মিনিটস-এ পড়েছিলাম এক ব্রাজিলিয়ান পতিতার কথা । দেহ বিকানোতে মিল থাকলেও সামাজিক,অর্থনৈতিক কারনে আমাদের দেশের পতিতাদের থেকে ‘ইলেভেন মিনিটস’ এর পতিতাদের পার্থক্য সহজেই পরিলক্ষিত হচ্ছিল । বিবিসি বা আল জাজিরার দৌলতদিয়া নিয়ে একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম একজন পতিতাকে দেখানো হয়েছিল যে বর্তমানে বুড়ো হয়ে গেছে । তার মেয়ের পতিতাবৃত্তির টাকায় সংসার চলছে । তাকে কিছু বলার জন্য মাইক্রোফোন দেওয়া হলে কান্না শুরু করেন । কান্নাভেজা কণ্ঠে বলেন,” বাবা,আমি পুরা কুরান পড়তে পারি । আয়তুল কুরসি মুহস্থ পারি । এরপরও আল্লা আমার কপালে ,আমার মেয়ের কপালে এগুলা রাখছে “ এই মহিলা উনার পুরো জীবন অনিচ্ছুক থাকার পরও পতিতাবৃত্তি করে কাটিয়েছেন,উনার সন্তানও হয়তো তাই করবে । সারা জীবন তথাকথিত ভদ্রসমাজের স্বপ্ন দেখেছেন,পূরণ হয়নি । উনার মেয়ে হয়তো এরকম স্বপ্ন দেখছে,সেটাও হয়তো পূরণ হবে না । এরকম বাধ্য হয়ে পতিতাবৃত্তিতে নাম লেখানো, স্বপ্ন দেখা , স্বপ্ন ভাঙ্গা , তাদের হাসি কান্নার গল্প উঠে এসেছে হরিশংকর জলদাসের কসবি উপন্যাসে । কসবি’র গল্প গড়ে উঠেছে চট্টগ্রামের সর্ববৃহৎ পতিতাপল্লি সাহেবপাড়ার গল্প নিয়ে । তিনশো বছর ধরে চলে আসা পতিতা পল্লির উৎপত্তি,বর্তমান পতিতাদের গল্প তুলে ধরেছেন । চম্পা ,বনানী,দেবযানী,মমতাজদের ‘আর দশটা’ মেয়ে থেকে পতিতা হওয়ার গল্প তুলে ধরেছেন । সেখানে শোষনকারী কালু সর্দার,শৈলবালা,মঞ্জুমাসিদের শোষণের চিত্র তুলে ধরেছেন । সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে সমাজসংস্কার করতে চাওয়া কৈলাসের পরিনতি দেখিয়েছেন । বাস্তবতাকে ছাড়িয়ে না গিয়ে তথাকথিত সভ্য সমাজ যাদের মানুষ হিসেবে স্বীকৃতি দেয় না তাদেরকে স্বপ্ন দেখিয়েছেন কিছুটা মুক্তির-স্বাধীনতার-সাম্যের । . হরিশংকর জলদাস বর্তমানে সময়ের জনপ্রিয়-পাঠকপ্রিয় কথাসাহিত্যিক । পিএইচডির থিসিস লিখতে গিয়ে উপন্যাস লেখা শুরু । বাংলাদেশের সমসাময়িকদের লেখায় জেলে,নাপিত,বেশ্যা,ব্যাধ,ধোপা স্থান পেতে না দেখে নিজেই তাদের জীবন নিয়ে লিখতে শুরু করেন । তৈরি করে নিয়েছেন নিজস্ব গল্প বলার ভঙ্গি , পেয়েছেন জনপ্রিয়তা-পুরষ্কার সবই । ব্যক্তিগতভাবে তার লেখনি সম্পর্কে ভালো লাগা শুরু হয় ‘আমি মৃণালিনী নই’ পড়ে । কসবিও অসাধারন লেগেছে । হরিশংকর জলদাসের লেখা পড়ে না থাকলে ‘কসবি’ দিয়ে শুরু করতে পারেন ,লেখক সম্পর্কে ভালো লাগা স্থায়ী হয়ে যাবে ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কসবি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কসবি পাতা: 1 / 12
পাতা 2
কসবি পাতা: 2 / 12
পাতা 3
কসবি পাতা: 3 / 12
পাতা 4
কসবি পাতা: 4 / 12
পাতা 5
কসবি পাতা: 5 / 12
পাতা 6
কসবি পাতা: 6 / 12
পাতা 7
কসবি পাতা: 7 / 12
পাতা 8
কসবি পাতা: 8 / 12
পাতা 9
কসবি পাতা: 9 / 12
পাতা 10
কসবি পাতা: 10 / 12
পাতা 11
কসবি পাতা: 11 / 12
পাতা 12
কসবি পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।