১ম প্রকাশ, ২০২২
ক্রীতদাস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ক্রীতদাস |
| Author | শারমিন আহমেদ |
| Publisher | বইবাজার প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 120 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.25 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিRedwan Ahmed , Mar 12, 2022
"পৃথিবীতে যেসব জিনিস অত্যন্ত সুন্দর তাদের তেমন কোন জটিলতা থাকে না। অর্থাৎ সুন্দর জিনিসের গঠন সবসময়ই হয় অতি সাধারণ ও সরল। যদি একটা সুন্দর উপন্যাসের বর্ণনা দিতে বললে- আমি কয়েকটা জিনিসের উপস্থিতির কথা সর্ব আগে উল্লেখ করবো। যেমন বলা যেতে পারে- গল্পের মাধুর্য, ধারাবাহিকতা, চরিত্র বিন্যাস, কাহিনী সংলাপ ও সময়জ্ঞান, প্রয়োজনীয় উপমা, মূল প্রেক্ষাপটের পর্যাপ্ত প্রকাশ ও যৌক্তিক সমাপ্তি। এই প্রত্যেকটি ধারার সমবিন্যাসের ব্যবহার পেয়েছি এবারের বই মেলায় প্রকাশিত শারমিন আহমেদ এর ‘ক্রীতদাস’ বইটিতে। রাষ্ট্রযন্ত্রের যাতাকলে হারিয়ে যাওয়া একজন বাবা ও অতি আদরের মেয়ে নিশিকে নিয়েই সুন্দর একটা প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে। মূলত লেখিকা বাবা ও মেয়ের সখ্যতা এবং আজন্ম বন্ধনের সুতোর উপর দাঁড় করিয়ে দিয়েছেন এক সমাজ ও সভ্যতাকে। যেখানে সবাই কোন না কোন অদৃশ্য বেড়ি পরে আছে হাতে। যার থেকে মুক্তি নেই কারো। কিংবা কেউ কেউ ভুলে গেছেন মুক্তি কি জিনিস। রাষ্ট্র যখন কোন আসামীকে শাস্তি দেয় তখন সে দেখে কেবল আসামী ও তার অপরাধ। কিন্তু তারা দেখে না, তাকে আঁকড়ে বেঁচে থাকা মানুষগুলোকে। রাষ্ট্রযন্ত্রে ক্ষমতা ও পালাবদলের সুরে হারিয়ে যাওয়া মানুষরাও যে বেঁচে থাকে তাদের পরিবারের মানুষদের প্রতি অন্যায় অপমানে তার বলিষ্ঠ উদাহরন ফুটে উঠে বইটিতে। একজন বাচ্চা মেয়ের কাছে তার আদরের বাবা হঠাৎ হারিয়ে গেলে এবং সেই আদরের বাবাটিকে নিয়ে প্রতিনিয়ত সমাজের কালো চোখের নিচে পড়তে হলে মেয়েটির মানসিক অবস্থা ও কি পরিমাণ ট্রামার মধ্যে সে বেড়ে ওঠের তারই বহিঃপ্রকাশ ‘ক্রীতদাস’। ম্যামকে মেলার মাঠে আমি জিজ্ঞেস করেছিলাম- বইয়ের নাম যেহেতু ক্রীতদাস তাহলে বইয়ের প্রচ্ছদ সাদা কেনো? গুতানুগতিক ভাবে ক্রীতদাস শব্দের সিম্বল বলা যায়- অন্ধকার, রক্তাক্ত ছোপ আর জলের দাগ। ম্যাম বলেছিলো- আমরা সবাই ক্রীতদাস। বইটা পড়লেই তুমি কারণটা জানতে পারবে। বইয়ের মূল গল্পে প্রবেশ করতেই আমি টের পেয়েছিলাম এর যৌক্তিক কারণ। আসলেই তো আমরা সবাই ক্রীতদাস। আমাদের পেটে-পিঠে নেই কোন রক্তছাপ, চোখের নালায় নেই কোন জলের দাগ। তবুও আমরা সবাই আছি কোননা কোন মায়াজালে, বেড়াজালে। আটকে আছি ধারাবাহিক সভ্যতায়। বইয়ে একটা লাইন আছে- ‘এখানের সমাজ পুরোনো সুতো নতুন সুঁইয়ে ভরে মালা গাঁথে। এখানে নতুনত্ব পাবে কই?‘ বইটার একটা জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো- কাহিনী সংলাপে স্ট্রেইটফরওয়ার্ড কথা বলা হয়েছে। এতে তেমন বেশি উপমার ব্যবহার নেই। রুটিনমাফিক মশলার মতো সামাজিক জনরার বইয়ে প্রচুর পরিমাণে উপমা ব্যবহার করা হয়। সেগুলোর সব যে খারাপ লাগে তাও কিন্তু নয়। তবে অতিরিক্ত উপমা হয়তো বইটাকে এমন গাম্ভীর্য ও ব্যক্তিত্বপূর্ণ করতে পারতো না তাই বোধহয় লেখিকা খুব সতর্কে খুব কমই এর ব্যবহার করেছেন। বইটির আরেকোটা সুন্দর জিনিস হচ্ছে- গল্প বলায় লেখিকার তাড়াহুড়ো করারও কোন লক্ষণ ছিলো না। গল্পের প্রয়োজনেই সংলাপ ও সমাপ্তি এই নীতিতেই বোধহয় গল্পের প্লট তৈরি করেছিলেন লেখিকা। ক্রীতদাস খুব সরল ও স্বাভাবিক গল্পের একটি উপন্যাস। সুন্দর জিনিসের একটাই নাম হয়- সে সুন্দর।"
Sanchita Das Srishti , Feb 21, 2022
"বুকটাকে যেন একটা শূন্যতা টের পাচ্ছি। মানুষ কত পরিস্থিতে থেকেও বেঁচে থাকে। ক্রীতদাস নামটাতেই একটা দীর্ঘশ্বাস ! আমি সম্ভবত কোথাও একটু অনুভূতি রেখে যাচ্ছি...। পথ চলুক।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ক্রীতদাস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: