হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কন্যা সন্তান আল্লাহর রহমত - মুফতী আব্দুর রউফ সাখরাবী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৩য় মুদ্রণ ডিসেম্বর ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কন্যা সন্তান আল্লাহর রহমত

12 Ratings | 12 Reviews
TK. 45 TK. 90 -50% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

বর্তমান যুগকে প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান ও বস্তুবাদের ভিত্তিতে অনেক উন্নত, আধুনিক আপনি বলতে পারেন। কিন্তু আত্মিক শুদ্ধতা, চারিত্রিক বৈশিষ্ট্য ও মানবিক দৃষ্টিকোণ থ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

বর্তমান যুগকে প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান ও বস্তুবাদের ভিত্তিতে অনেক উন্নত, আধুনিক আপনি বলতে পারেন। কিন্তু আত্মিক শুদ্ধতা, চারিত্রিক বৈশিষ্ট্য ও মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা যে চরম বিপর
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কন্যা সন্তান আল্লাহর রহমত
Author মুফতী আব্দুর রউফ সাখরাবী
Publisher আয়ান প্রকাশন
Edition ৩য় মুদ্রণ ডিসেম্বর ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 48
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.06 Kg
Translator মুফতী মুহাম্মাদুল্লাহ
ISBN 9789849763741
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.75

12 Ratings and 12 Reviews

★★★★★
9
★★★★☆
3
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১২টি
Maliha Tasneem

Maliha Tasneem , Mar 28, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো বই"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Nov 25, 2022

★ ★ ★ ★ ★

"মরুর আঁধার পেরিয়ে এলেও কন্যা সন্তান কতটা উত্তম, কত রহমতে পরিপূর্ণ তা শুধু গ্রন্থেই রয়ে গেলো। খুব কম মানুষই কন্যা সন্তান আল্লাহর রহমতপুষ্ট আমানত এ কথা নির্দিধায় স্বীকার করে। আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ মোতাবেক শিশুর প্রতিপালনে কন্যা সন্তানের বাড়তি স্নেহের যে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়েছে, তা এ সমাজ দিনের আলোতেও এড়িয়ে যায়। দিবালোকের মতো সত্য বয়ানে মানুষের অভিরুচির কী অসামান্য আক্ষেপ! অথচ সত্যকে সত্য রুপে গ্রহণ করতে কত ইতস্ততবিক্ষিপ্ত। বক্ষ্যমাণ গ্রন্থটি সময়ের শুধু দাবীই নয়, বরং কালিমালিপ্ত সমাজের চোখে আঙ্গুল দিয়ে সত্যবচনে নির্ভিক প্রয়াস। প্রতিটি দ্বারে দ্বারে শান্তির বার্তা। কারণ, কন্যাসন্তান কোনো বোঝা নয়। এ তো রহমত। কত রহমত দিয়ে মোড়ানো অসামান্য উপহারের বাক্সটি সযত্নে লালন করার ফলাফল কত সুমিষ্ট সে সত্যটি এবার পাঠক জানবে মলাটবদ্ধ গোছানো আঙ্গিকে। অভিভাবকের জন্য মাস্ট রিড একটি গ্রন্থ।"

Sazzad Hossain

Sazzad Hossain , Nov 25, 2022

★ ★ ★ ★ ★

"৪৮ পৃষ্ঠার সংক্ষিপ্ত একটি বই খুবই গুরু গম্ভীর একটি বিষয়ের অবতারণা করেছে – কন্যা সন্তান। সন্তান হোক কন্যা, হোক ছেলে – দুইই আল্লাহর দান, আমানত। আল্লাহ কাকে কোন আমানত দান করবেন – এটার একক সিদ্ধান্ত আল্লাহর। এখানে মানুষের কোন কিছু নেই। আল্লাহই ভাল জানেন। কিন্তু জাহেলী যুগে কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া হতো নানা সামাজিক প্রতিকূলতা, নারীদের সম্মান না থাকার জন্য। পণ্য হিসেবে ব্যবহার করা হত নারীদের। তাদের জীবনের কোন মূল্য ছিল না সামাজিকভাবে, পারিবারিকভাবে। আবার এখনকার সময়েও কন্যা সন্তান জন্ম নিয়ে মা-কে দোষী করা হয়, তালাকের ভীতিও দেখানো হয়। রাসূল (সাঃ) নারীর মর্যাদা আর কন্যা সন্তানের মর্যাদা আমাদের জানিয়েছেন। জানিয়েছেন যে কি কি শর্ত পালন করলো কন্যা সন্তানের পিতা এদের প্রতিপালনের জন্য জান্নাতে যাবে। ছেলে সন্তান পালন নিয়ে এমন কিছুই বলা হয়নি। স্পষ্টতই বুঝা যায়, কন্যা সন্তান আল্লাহর কতটা রহমতের আমানত। নারীদের বা কন্যা সন্তানের মিরাসের অধিকার নিয়েও আলোচনা স্থান পেয়েছে বইটিতে। ১৭ পৃষ্ঠার শর্ট পিডিএফ এর সূচিপত্র খুব স্পষ্ট করে জানান দিয়ে যায় বইটির সব বিষয় বা আলোচ্য টপিক নিয়ে। প্রাসঙ্গিক দালিলিক আলোচনা বইটির আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। বই সম্পর্কেঃ বই- কন্যা সন্তান আল্লাহর রহমত মূল- মুফতি আব্দুর রউফ সাখরবী অনুবাদ ও সংযোজন- মুহাম্মাদুল্লাহ মুদ্রিত মূল্য- ৮০৳ পৃষ্ঠা সংখ্যা- ৪৮ বাইন্ডিং পেপারব্যাক"

Ishtiaque Hasan Shilpo

Ishtiaque Hasan Shilpo , Nov 25, 2022

★ ★ ★ ★ ★

"পাশাপাশি দুটি বাড়ি। একই দিনে আল্লাহ সুবহান ওয়া তায়ালা দুই বাড়িতেই তাঁর নিয়ামতস্বরূপ দুটি সন্তান দান করেছেন। একটি বাড়িতে আনন্দের রোশনাই, চারিদিকে মিষ্টিমুখ করানো, সবার চোখমুখ ঝলমল করছে যেন। পাশের বাড়িটা ঠিক ততটাই নিষ্প্রাণ, পিনপতন নীরবতায় মনে হয় যেন শোকের ছায়া নেমে এসেছে। কাউকে কিছু বলে দিতে হয় না, তবে পথচারীরা ঠিক বুঝে নেয় একটি বাড়িতে পুত্র ও অন্য বাড়িতে এসেছে এক অভাগী কন্যাসন্তান। গ্রামবাংলা (ক্ষেত্রবিশেষে শহুরে আধুনিক সমাজেও) অতি পরিচিত একটি চিত্র এটি। “কন্যাদায়গ্রস্থ" পিতার মনে হয় এটা তার ওপর চাপিয়ে দেয়া বাড়তি বোঝা। পুঁজিবাদী সমাজব্যবস্থার প্রভাবে অর্থনৈতিক সুবিধাই মানুষের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি পায়। পুত্রসন্তান যেহেতু ভবিষ্যতে আয়-রোজগার করবে আর কন্যাসন্তান বিয়ের পর অন্য ঘরে চলে যাবে, তাই কন্যাসন্তান যেন এক অযাচিত বোঝা। ওয়াল্লাহি! এই কর্মপন্থা কাফিরদের। এই চিন্তাধারার মূল জাহিলিয়্যাতে প্রোথিত। ইসলাম সকল জাহিলিয়্যাতের মূলোৎপাটন করতে এসেছে। নামে মুসলমান হয়েও কর্মপন্থায় আমরা আজও বয়ে বেড়াই সেই জাহিলিয়্যাতের নোংরা চিহ্ন। মুফতি আব্দুর রউফ সাহেব সাখরবী দা. বা. এর এই সংক্রান্ত বয়ান সংকলন মুহাম্মাদুল্লাহ ভাইয়ের কলমে অনূদিত হয়ে আয়ান প্রকাশনের ব্যানারে ছেপে আসছে “কন্যা সন্তান আল্লাহর রহমত" নামে। মূল লেখককে অনেকের অপরিচিত মনে হতে পারে। এটা আমাদের জন্য পরিতাপের বিষয় যে আমাদের উপমহাদেশের বাঘা বাঘা আলিমদের নিয়ে আমাদের জানাশোনার পরিধি কুয়োর ব্যাঙের মতো। মুফতি মুহাম্মদ শফি রহ., মুফতি রফি উসমানি রহ., মুফতি ত্বকী উসমানি হাফি. সহ আকাবিরগণের শাগরিদ হিসেবে লেখক ইস্তেফাদা করেন। বর্তমানে দারুল উলুম করাচীর মতো পাকিস্তানের শীর্ষস্থানীয় মাদ্রাসার উস্তায। সুতরাং তার অমূল্য বয়ান সংকলন কতটা ইলমী দলিলাদি ভিত্তিক হবে তা বলার অপেক্ষা রাখে না। শর্ট পিডিএফ থেকে যতটা পড়েছি তাতে লেখকের বাগ্মীতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সমাজে জেঁকে বসা জাহিলিয়্যাতগুলো খন্ডণে তিনি কুরআন সুন্নাহর দলিলাদি এবং সে বিষয়ে হৃদয়গ্রাহী ব্যাখ্যা হাজির করেছেন। সুনিপুণ লেখনীতে একের পর এক রদ করে গেছেন বস্তুবাদী এই জীবনে কন্যাসন্তানকে ঘিরে বেড়ে ওঠা সমস্ত কুসংস্কারকে। ইসলাম গ্রহণের পরেও পৌত্তলিক রীতিনীতির অনেকটাই ঘিরে রেখেছে আমাদের মন-মগজ। ইসলামের ইসলাহী পরশে সেগুলোকে ঝেটিয়ে বিদায় করতে হবে। কুরআন সুন্নাহর আলোকে কন্যাসন্তানকে ঘিরে যাবতীয় ট্যাবু নিশ্চিহ্ন করে ফেলতে বক্ষ্যমাণ গ্রন্থটি হতে পারে পাঠকের প্রথম পছন্দ। প্রিভিউ অংশে বইটির অনুবাদ সাবলীল ছিলো। কিছু বানান ভুল চোখে পড়েছে। আশা করছি প্রিন্টে যাবার আগে সেগুলো ঠিক করা হয়েছে। আয়ান প্রকাশনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এমন একজন মুরুব্বিস্থানীয় আলিমের সাথে এত চমৎকার একটি বইয়ের মাধ্যমে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের এরকম আরো রত্নখনি সামনে বাংলায় অনূদিত হয়ে আসবে বলে আশা রাখছি। এক নজরে বইটি, বই- কন্যা সন্তান আল্লাহর রহমত মূল- মুফতি আব্দুর রউফ সাখরবী অনুবাদ ও সংযোজন- মুহাম্মাদুল্লাহ মুদ্রিত মূল্য- ৮০৳ পৃষ্ঠা সংখ্যা- ৪৮ বাইন্ডিং : পেপারব্যাক"

Siraajam Binte Kamal

Siraajam Binte Kamal , Nov 24, 2022

★ ★ ★ ★ ★

"❝কন্যা সন্তান আল্লাহর রহমত❞— কারো কারো জিজ্ঞাসা আসলেও কি তাই? আমাদের সমাজ, সমাজব্যবস্থা নারীদের এমন একটা অবস্থায় রেখেছে, এমনভাবে নারীদের সাথে ব্যবহার করা হয়— নারীরা নিজেরাও নিজেদের নিয়ে হীনমন্যতায় ভোগে৷ নারীরা ভাবতে থাকে, আমি নারী। আমার বোধহয় এটা করা ঠিক না, ওটা করা ঠিক না। এইভাবে করা উচিত না, ওইভাবে করা উচিত না। আমি নারী। আমার কাজ— সহ্য করা, ত্যাগ করা, মানিয়ে নেওয়া। আমি পরিবারের বোঝা। সমাজের কোনো কাজেই আমি আসি না। এই চিন্তাগুলো আমাদের আপনজনের ব্যবহার আর প্রচলিত সমাজব্যবস্থা আমাদের মনে গেঁথে দেয়। আমরা নারীদের প্রতি সমূহ অবহেলার চিত্র দেখতে দেখতেই বড় হয়। কিন্তু কিছু কিছু পরিবারের কাছে তাদের ঘরের নারী রাণীর মতোই থাকে। কন্যা সন্তানকে তারা বোঝা মনে না করে রহমত মনে করে। তারা জানে ইসলাম নারীদের সেই মূল্য দিয়েছে, যা কেউ দেয়নি। তারা জানে, প্রচলিত নারী অধিকার, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন— এসব রঙচটা কিছু শব্দ বৈ আর কিছুই নয়। নারীর প্রকৃত মূল্য, মর্যাদা কোথায় তা পাওয়া যায় কুরআন আর সুন্নাহের আলোচনায়। . আয়ান প্রকাশন এবার এই টপিকের উপরই সুন্দর স্নিগ্ধ প্রচ্ছদে নিয়ে এসেছে ছোট্ট একটা বই— কন্যা সন্তান আল্লাহর রহমত। বইটি হযরত সাখরবী দা. বা. এর একটি বয়ানের সংকলন। যেখানে প্রায় ৪০ টির মতো ছোট ছোট আলোচনা সজ্জিত করা হয়েছে। শর্ট পিডিএফে খুব অল্প সংযুক্ত করা হয়েছে। সূচিপত্রে চোখ বুলিয়ে দেখলাম— কন্যা সন্তান কীভাবে আল্লাহর রহমত, কন্যা সন্তান প্রতিপালনে কীভাবে আল্লাহর সন্তুষ্টি, কন্যা সন্তানের প্রতিপালন জাহান্নাম থেকে বাঁচার উপায়, কন্যা সন্তান প্রতিপালনের তিনটি বড় ফজীলত, কন্যা সন্তানদের হক, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কন্যার প্রাপ্তি, বিয়ের মাধ্যমেই মেয়ের অধিকার শেষ হয়ে যায় না, নারীদের প্রতি হাদীসে বর্ণিত কয়েকটি নির্দেশনা ইত্যাদি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে। যেগুলো নারীদেরকে তাদের অধিকার, সম্মান, প্রাপ্য সম্পর্কে জানাবে। তাদের হীনমন্যতা দূর করবে। নিজের অবস্থান বুঝাতে সাহায্য করবে। এছাড়া নারীদেরকে তাদের দায়িত্বের ব্যাপারেও সচেতন করবে ইন শা আল্লাহ! শর্ট পিডিএফ থেকে ভুল কিছু চোখে পড়ে নি। ছোট্ট কিন্তু দারুণ একটা বই হবে মেয়েদের জন্য। বইয়ের ভাষা ব্যবহার সহজবোধ্য। অনুবাদে কঠিন শব্দ ব্যবহার করা হয়নি। তবে অনুবাদকের একটা কথা বুঝতে খটকা লাগছে, তিনি তার কলামে বলেছেন বইটি প্রকাশ করছে হাসানাত প্রকাশন। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বইটি আয়ান থেকে প্রকাশিত। এছাড়া সব ঠিক ছিলো। বাকিটা বই হাতে পাবার পর বলতে পারবো। যদিও টপিকগুলোর আলোচনা বেশ ছোট মনে হয়েছে কিন্তু এটা যেহেতু শাইখের বয়ান ছিলো তাই এরচে বেশি আলোচনা থাকার কথাও না। তবে পুরো বয়ানটি বেশ সমৃদ্ধ এটাতো বলাই যায়। আশা করি, বইটি উপকারী হবে ছেলে মেয়ে উভয় এবং আমাদের গার্ডিয়ানদের জন্যও।"

Jannatul Mawa

Jannatul Mawa , Nov 23, 2022

★ ★ ★ ★ ★

"জাহেলি যুগে নারী হয়ে জন্ম নেয়া ছিল অভিশাপের মতো। কেননা তখন নারীদের ন্যূনতম সম্মানতো দেয়া হতোই না বরং একটা কন্যা শিশুর বেঁচে থাকায় ছিল অনেক বড় চ্যালেঞ্জ। কন্যা সন্তান জন্ম নিলে পিতারা একে নিজেদের জন্য অপমানজনক মনে করতো, এমনকি তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও পিছপা হতো না। ভাবলেই গা শিউরে উঠে! ইসলাম আবির্ভূত হওয়ার পর এই চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। ইসলাম নারীকে দিয়েছে এক অভূতপূর্ব সম্মান। ইসলাম আবির্ভাবের পর মানুষ বুঝতে পারে কন্যা সন্তান অভিশাপ নয়, বরং আল্লাহর রহমত। কিন্তু বর্তমান যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া না হলেও জাহেলি যুগের বহু চিত্র আবার ফুটে উঠেছে। প্রযুক্তির বদৌলতে কন্যা সন্তান জন্ম নিবে জানতে পারলে ভ্রুণ হত্যার (Abortion) ঘটনা হরহামেশাই হচ্ছে। নারীদেরকে যথাযথ সম্মান দেয়া হয় না। আরো অবাক করা বিষয় হচ্ছে- বহু শিক্ষিত মানুষও কন্যা সন্তান জন্ম নিলে অসন্তুষ্ট হয়, এমনকি এর জন্য স্ত্রীকে দায়ী করে। কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে নির্যাতন ও তালাকের ঘটনাও বিরল নয়। একটা পুত্র সন্তানকে যে সুযোগ সুবিধা দেয়া হয়, একটা কন্যা সন্তানকে সে সুযোগ সুবিধা দেয়া হয় না। আদর, ভালোবাসা আর সম্মানের কথা না হয় বাদই দিলাম। এর কারণ কী?- কারণ আমরা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হচ্ছি ঠিক, কিন্তু ইসলাম থেকে দূরে সরে আচ্ছি। আমাদের অধিকাংশই এখন নামমাত্র মুসলিম। আমরা যদি জানতে পারি ইসলাম নারীকে কতটা সম্মান দিয়েছে, নারীদেরকে আমাদের জন্য কতটা রহমত ও বরকতস্বরূপ সৃষ্টি করেছে তাহলে নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য। 'কন্যা সন্তান আল্লাহর রহমত' বইটির শর্ট পিডিএফ পড়ে মনে হয়েছে- শুধু পিতা-মাতাদেরই নয় বরং প্রতিটি মুসলিমের বইটি পড়া উচিত। বইটিতে কুরআন-হাদিসের আলোকে কন্যা সন্তানের মর্যাদা, রহমত, বরকত এবং কন্যা সন্তান লালন-পালনের ফজিলত সম্পর্কে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। বইটির অনুবাদের মানও যথেষ্ট ভালো হয়েছে। লিঙ্গ-বৈষম্য নারীবাদী হয়ে কিংবা আন্দোলন করে দূর করা সম্ভব নয়। আমরা নারীদেরকে যথাযথ সম্মান দিতে শিখলে লিঙ্গ-বৈষম্য এমনিতেই দূর হয়ে যাবে। তার জন্য কুরআন-হাদিসের শিক্ষায় যথেষ্ট। এই শিক্ষাগুলো মানুষকে পৌঁছে দিতে 'কন্যা সন্তান আল্লাহর রহমত' বইটি চমৎকার এক পাথেয় হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এক নজরে বইটি: বই: কন্যা সন্তান আল্লাহর রহমত লেখক: মুফতি আব্দুর রউফ সাহেব সাখরবী অনুবাদ ও সংযোজন: মুহাম্মাদুল্লাহ মুদ্রিত মূল্য: ৮০ টাকা প্রকাশনী: আয়ান প্রকাশন বাইন্ডিং: পেপারব্যাক পৃষ্ঠা: ৪৮"

Amena Akter Jui

Amena Akter Jui , Nov 15, 2022

★ ★ ★ ★ ★

"তাকে যে সুসংবাদ দেয়া হয়, তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনতা সত্বেও কি তাকে রেখে দেবে, নাকি মাটিতে পুঁতে ফেলবে [১]। সাবধান! তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট! তাকে যে সুসংবাদ দেয়া হয়, তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনতা সত্বেও কি তাকে রেখে দেবে, নাকি মাটিতে পুঁতে ফেলবে । সাবধান! তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট! সূরা নাহল আয়াত ৫৮-৫৯ আয়াত টি পড়লে আমাদের জাহেলি যুগের কথা মনে পড়ে ।আমরা জানি ,সে যুগে কন্যা সন্তান হলে তাদেরকে কবর অব্দি দেওয়া হতো ।এখন হয়তো সেই নিয়ম নেই।কিন্তু এখনও অনেক মানুষ কন্যা সন্তানকে বোঝা হিসেবে ভাবে।অথচ কুরআনেই বলা হয়েছে যে , কন্যা সন্তান যা একটা সুসংবাদ স্বরূপ।অনেকেই আছে যারা অনবরত দুয়া করে যে ,আল্লাহ্ যেন তাদের পুত্র সন্তান দান করেন।অথচ তারা এটা ভাবে না যে,কোন সন্তানের মধ্যে আল্লাহ্ তাদের জন্য কল্যাণ রেখেছেন।আল্লাহ্ হয়ত কন্যা সন্তানের মধ্যে কল্যাণ রেখেছিলেন কিন্তু বান্দা মাঝে মাঝে কল্যাণ অকল্যাণ এর চিন্তা না করে এমনভাবেই দুয়া করে যে রব তার দুয়া কবুল করেন ঠিকই কিন্তু সেটাই বরকত থাকে না।সেজন্য আমাদের তো দুয়া করা উচিত এভাবে যে, হে আল্লাহ! যেই সন্তানের মধ্যে আপনি কল্যাণ রেখেছেন ( হোক ছেলে /মেয়ে) আপনি আমাদের তা দান করুন। কন্যা সন্তান যে রহমত স্বরূপ এরূপ বেশ কয়েকটা হাদীস রয়েছে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ “যে কেউ মেয়েদের নিয়ে দুঃখ কষ্টে পড়বে এবং তাদের প্রতি সদ্ব্যাবহার করবে, সেগুলো তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁধা হয়ে দাঁড়াবে। [বুখারীঃ ১৪১৮] "কন্যা সন্তান আল্লাহর রহমত" বইটি মূলত হযরত সাখরবি দা. বা. এর বয়ান সংকলন।কন্যা সন্তান কেন রহমত স্বরূপবিষয়টি অনুবাদক মুহাম্মাদুল্লাহ সুন্দরভাবে সহজ ভাষায় তুলে ধরেছেন। একনজরে বইটি: বই- কন্যা সন্তান আল্লাহর রহমত মূল- মুফতি আব্দুর রউফ সাখরবী অনুবাদ ও সংযোজন- মুহাম্মাদুল্লাহ মুদ্রিত মূল্য- ৮০৳ পৃষ্ঠা সংখ্যা- ৪৮ বাইন্ডিং : পেপারব্যাক"

Fahasin faha

Fahasin faha , Nov 14, 2022

★ ★ ★ ★ ★

"উন্নত তথ্য - প্রযুক্তির তথাকথিত আধুনিক যুগে আমরা নারী অধিকার নিয়ে খুবই সোচ্চার। আমাদের অতি সচেতনতা আন্দোলনে রূপ নিয়েছে। নারী-পুরুষ সবাই সমোধিকারের হকদার, নারী কেবল নারী নয় সে মানুষ, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অধিকার নারীরও আছে ইত্যাদি দাঁত - চিবানো বুলি প্রায়ই আমাদের কানে আসে। কিন্তু আমরা কি আসলেই নারী অধিকার নিয়ে সোচ্চার? আমরা কি নারীকে তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছি? সমাজ ও পরিবার কি আদৌ তাদের হক আদায় করছে? আসলেই কি বর্তমানের তথাকথিত এই আধুনিক যুগে নারী পুরুষকে মানুষ হিসেবে বিবেচনার দাঁড়িপাল্লাতে সমানভাবে রাখা হচ্ছে? যদি তাই হতো তবে জ্ঞান-বিজ্ঞান- প্রযুক্তিতে উন্নত এই সময়ে এসেও কেন আইয়ামে জাহেলিয়াতের মত কন্যা সন্তানের জন্মে সমাজ ও পরিবার খুশি হতে পারে না? কেন এখনো পুত্র সন্তান সম্পদ তুল্য আর কন্যা সন্তানকে বোঝা ভেবে নিগৃহীত করা হয়? আলোচনা করছি আয়ান পাবলিকেশন থেকে প্রকাশিতব্য নতুন বই 'কন্যা সন্তান আল্লাহর রহমত' নিয়ে। কারোর ঘরে পুত্র সন্তানের জন্মে যতটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়,একটা কন্যা সন্তানের জন্মে চিত্র হয়ে যায় ঠিক তার বিপরীত। কারোর ঘরে পুত্র সন্তান এলেই মানুষ,এবার আল্লাহ তার দিকে ফিরে চেয়েছেন,তার শক্তি বাড়িয়ে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আর যখন একটা মেয়ের জন্ম হয় তখন মানুষ বলে,তার মাথা ঝুঁকে গেছে মেয়ের বাপ। এমনকি অপমানিত বোধও করে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয় নিজের স্ত্রীকেও দোষারোপ করে,অবজ্ঞা করতে শুরু করে,এমনকি অনেকে তালাকের হুমকিও দেয়। অথচ আল্লাহ রাব্বুল আল আমীন বলছেন : "আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দান করেন। যাকে ইচ্ছা পুত্র দান করেন। অথবা তাদেরকে পুত্র-কন্যা উভয়ই দান করেন। আর যাকে ইচ্ছা বন্ধ্যা করেন।" [সুরা শুরা : ৪৯-৫০] বর্তমান সমাজের এহেন আচরণ ঠিক যেন জাহেলিয়াতের সেইসকল লোকদের মতই যারা চিন্তা করত,"সকল কন্যা সন্তানই আল্লাহর। শুধু পুত্র সন্তানগুলো আমাদের।"(নাউজুবিল্লাহ)। কারণ,তারা কন্যা সন্তান সন্তানকে দুর্বলতা ও পরাজয়ের প্রতীক ভাবতো। মেয়েদের কে আল্লাহ খুব কোমল এবং নাজুক করে সৃষ্টি করেছেন। তাই তাদের লালন পালনও করতে হয় খুব নাজুকভাবে। শরীয়াহ মোতাবেক তাদের লালন পালন এবং রক্ষণাবেক্ষণে বিশেষ যত্নশীল, ধৈর্যশীল হতে হয় এবং পরিশ্রম করতে হয়। সেজন্য এর প্রতিদান ও আল্লাহর কাছে ব্যাপক। মূলত, এই কারণেই কন্যা সন্তানকে কোন পরিবারের উপর রহমত বলে আখ্যায়িত করা হয়েছে। এসব গুরুত্বপূর্ণ নাসিহাহ্ সহ আইয়ামে জাহেলিয়াতের বিভিন্ন হৃদয়বিদারক ঘটনার পর্যালোচনা থাকবে নতুন এই বইটিতে। গুরুত্বপূর্ণ এই বইটি পাঠকের হাতে তুলে দেবার প্রয়াস করার জন্য আয়ান পাবলিকেশন অবশ্যই কৃতজ্ঞতা অর্জনের দাবিদার। একজন পাঠক হিসেবে আমি মনে করি বইটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী। কারণ, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি, কন্যা সন্তানের সংখ্যা অতিরিক্ত মাত্রায় বাড়ছে, যা পবিত্র হাদিসে শেষ জামানার লক্ষণ হিসেবে উল্লেখ রয়েছে। ফলে, বিভিন্ন রকম সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সমাজ ও পরিবারের তরফ থেকে মেয়েদের প্রতি অনাচার,নির্যাতনের হার আরো বেড়ে গেছে। এই সমস্যাসংকুল অবস্থায় পড়ে অনেকে হতাশ হয়ে তাদের জন্য সন্তানের বিষয়ে ধৈর্য হারিয়ে ফেলছেন। সুতরাং, এই মূল্যবান বইটি যারা দ্বীন চর্চা করছেন এবং যারা করছেন না সবার জন্য একগুচ্ছ সবক সম্বলিত মলাটবদ্ধ বিশেষ উপহার হয়ে আসছে বলে আমি মনে করি। বইটির নিরঙ্কুশ সাফল্য কামনা করছি। বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ রাব্বুল আল আমীন উত্তম জাযা দান করুন। একনজরে বইটি: বই- কন্যা সন্তান আল্লাহর রহমত মূল- মুফতি আব্দুর রউফ সাখরবী অনুবাদ ও সংযোজন- মুহাম্মাদুল্লাহ মুদ্রিত মূল্য- ৮০৳ পৃষ্ঠা সংখ্যা- ৪৮ বাইন্ডিং : পেপারব্যাক"

Mihita Jahan Mahi

Mihita Jahan Mahi , Nov 12, 2022

★ ★ ★ ★ ★

"আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দান করেন। যাকে ইচ্ছা পুত্র দান করেন । অথবা তাদেরকে পুত্র-কন্যা উভয়ই দান করেন । আর যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। (সুরা শুরা, আয়াত ৪৯-৫০) আল্লাহ তাআলার হিকমত,প্রজ্ঞা ও কল্যাণকামীতার ভিত্তিতেই হয়। যার জন্য যা উপযোগী মনে করেন , তাকে তাই দান করেন। কন্যা সন্তান ও আল্লাহর নেয়ামত। পুত্র সন্তানও আল্লাহর নেয়ামত । পুত্র সন্তানের যেমন প্রয়োজন আছে তেমনি কন্যা সন্তানের ও প্রয়োজন আছে। পুরুষ নারীর মুখাপেক্ষী। নারীরা পুরুষদের মুখাপেক্ষী । আল্লাহ তাআলা তার অপার প্রজ্ঞার ভিত্তিতে দুনিয়ায় এমন এক জীবনব্যবস্থা দিয়েছেন , যাতে উভয়েরই প্রয়োজন রয়েছে।তারা উভয়ই একে অপরের মুহতাজ ও মুখাপেক্ষী । এ নিয়ে বিন্দু পরিমাণ আপত্তির সুযোগ নেই। পুত্র সন্তানের জন্মে আমরা যতটা খুশি হই, কন্যা সন্তানের বেলায় কি ততটা খুশি হতে পারি? এই অসুস্থ মানসিকতার প্রতিকার না করে কি নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধ করা সম্ভব? তা ছাড়া রাসূলুল্লাহ সা. কন্যা সন্তান প্রতিপালনে যে মহা সুসংবাদ দিয়েছেন, সেগুলো জানলে কন্যা সন্তানের বাবারা নিজেদেরকে সত্যিই গর্বিত মনে করবেন। আর যারা এখনও এই নেয়ামত লাভে ধন্য হয়নি, তারা নিশ্চয়ই কন্যা সন্তানের আশায় বুক বাঁধবেন। শর্ট পিডিএফ অনুভূতি: কন্যা সন্তান মানেই যে বোঝা তা নয়। কন্যা সন্তান আল্লাহর অশেষ রহমত ও নেয়ামত। দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন, আজ আমি আপনি রহমত কে আঁকড়ে ধরি। কাল নাহয় পুরো জাতি বদলে যাবে। অসাধারণ একটি বই। আজই পড়ে নিন। একনজরে বইটি: বই- কন্যা সন্তান আল্লাহর রহমত মূল- মুফতি আব্দুর রউফ সাখরবী অনুবাদ ও সংযোজন- মুহাম্মাদুল্লাহ মুদ্রিত মূল্য- ৮০৳ পৃষ্ঠা সংখ্যা- ৪৮ বাইন্ডিং : পেপারব্যাক"

Faisal Adib

Faisal Adib , Nov 8, 2022

★ ★ ★ ★ ★

"জাহেলি যুগে কন্যা সন্তানকে জীবিত কবরস্হ করার ঘটনা আমরা সকলেই জানি।বর্তমান সময়টাও সেই জাহেলি যুগের চেয়ে কোন অংশে কম নয়।একদিকে শোনানো হচ্ছে যুগের উন্নতি,আধুনিক উৎকর্ষতা ও মানবজাতির উত্থানের গল্প।আবার অপরদিকে নারীরা আজ বাজারে পণ্যের দরে বিক্রি হচ্ছে,ইজ্জতের বিনময়ে অর্থ কামাই করছে,নগ্ন-অশ্লীলরূপে বিজ্ঞাপনে,সিনেমায় নারীদেহ উপস্হাপন করা হচ্ছে! একদিকে নারীবাদের স্লোগান দেয়া হচ্ছে অপরদিকে সমাজে নারীরা নূন্যতম মানবাধিকার বঞ্চিত হচ্ছে,কন্যা সন্তান হলে ঐ দম্পতিকে আড়চোখে দেখা হচ্ছে,রাস্তাঘাটে নারীরা হেনস্হা ও যৌন হয়রানির শিকারে পরিণত হচ্ছে,স্বাধীনতা উপভোগের নামে ভার্সিটির পরিত্যাক্ত স্হান ও ডাস্টবিনগুলোতে ভ্রূণ হত্যার জঘন্য অরুচিকর দৃশ্য শোভা পাচ্ছে! অথচ কন্যা সন্তান হল মহান আল্লাহর রহমতস্বরূপ।নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে কন্যা সন্তান পালনের প্রতি উৎসাহ দিয়েছেন,কন্যা সন্তানের সঠিক দেখভাল করার মাধ্যমে জান্নাতের নিশ্চয়তাও ঘোষণা করেছেন।সমাজে কন্যাসন্তান গুরুত্ব হারানোর পিছনে অন্যতম একটি কারণ ত এটিই যে,মানুষ কন্যাসন্তান পালনের ফজিলত সম্পর্কে অবগত নয়,এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের পথ অর্জন সম্পর্কে সে বেখবর।এজন্য সে কন্যাসন্তান পালনকে নিছক একটি বোঝা হিসেবে দেখেছে; ইবাদত হিসেবে নয়।বক্ষমান ক্ষুদ্র পুস্তিকাটিতে এই ভুল ভাঙানোর প্রয়াস চালানো হয়েছে।কন্যাসন্তান যে সমাজের,পরিবারের বোঝা নয়; বরং আখিরাতে মুক্তির পথ,আল্লাহর সন্তুষ্টি লাভের এক অনুপম মাধ্যম তা দালিলিক আলোচনায় তুলে ধরা হয়েছে। বইঃ কন্যাসন্তান আল্লাহর রহমত লেখকঃ মুফতি আবদুর রউফ সাখরবী অনুবাদ ও সংযোজনঃ মুহাম্মদুল্লাহ মু্দ্রিত মূল্যঃ ৮০৳(পেপারব্যাক)"

মুহাম্মদ রুবেল মিয়া

মুহাম্মদ রুবেল মিয়া , Nov 1, 2022

★ ★ ★ ★ ★

"এমন এক সময় ছিলো যখন নারীদের সম্পত্তি বা প্রতিপত্তি লাভ করার অধিকারতো দূরের কথা, ছিলোনা বেঁচে থাকার অধিকারটা পর্যন্ত। কন্যা সন্তান জন্ম নিলে পিতারা এটাকে অসম্মানজনক মনে করতো। এজন্য জীবিত অবস্থায়ই মাটিতে পুতে ফেলতো নিষ্পাপ বাচ্চাটিকে! কিন্তু ইসলাম এসে এ ধরনের সকল জুলুমের অবসান ঘটিয়েছে। ইসলাম নারীদের দিয়েছে সম্মান, মর্যাদা, সম্ভ্রম, প্রতিপত্তি। এমনকি নারীদের বাবা এবং স্বামীর সম্পত্তির ওয়ারিশ পর্যন্ত বানিয়ে দিয়েছে। যুগের আবর্তনে, পশ্চিমা ও পার্শ্ববর্তী কাফির রাষ্ট্রসমূহের সংস্পর্শে ইদানীং মুসলিম সমাজেও জাহিলি কুফরি জমানার নারীবিদ্বেষী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। পিতারা মেয়ের জন্মে খুশি হতে পারছে না। মেয়ে হলে সেটাকে বোঝা মনে করছে। অথচ আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের অনেক ফজিলত বর্ণনা করে গেছেন। যে হাদিসগুলো জানলে আমাদের কন্যা সন্তানের প্রতি মায়া এবং মোহাব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সে হাদিসগুলোর আলোকেই কন্যা সন্তানের বরকত নিয়ে পাকিস্তানের বিখ্যাত আলিম মুফতি আব্দুর রউফ সাহেব সাখরবী লিখেছেন "কন্যা সন্তান আল্লাহর রহমত" বইটি। বইটিতে কন্যা সন্তান জন্ম দেওয়ার বরকত, কন্যা সন্তান প্রতিপালনের সওয়াব, কন্যা সন্তানদের অধিকার ইত্যাদি বর্ণিত হয়েছে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে। বইটি পাঠ করলে পাঠক কন্যা সন্তানের বরকত আঁচ করতে সমর্থ্য হবেন ইনশাআল্লাহ। বইটির সংক্ষিপ্ত পরিচিতি : বইয়ের নাম : কন্যা সন্তান আল্লাহর রহমত লেখক : মুফতি আব্দুর রউফ সাহেব সাখরবী অনুবাদ ও সংযোজন : মুহাম্মাদুল্লাহ প্রকাশনায় : আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ৪৮ মুদ্রিত মূল্য : ৮০ টাকা বাইন্ডিং : পেপারব্যাক"

Md. Arif Monawar

Md. Arif Monawar , Oct 28, 2022

★ ★ ★ ★ ★

"প্রিভিউ:- জাহেলি যুগে নারীদের অবস্থা ছিল করুণ, ইসলামের আগমনে দৃশ্যপট পুরোই পরিবর্তিত। এখনো পৃথিবীতে ইসলাম আছে, কিন্তু নারীদের অবস্থা আবার জাহেলি যুগের মতো হয়ে যাচ্ছে যার জন্য নারী-পুরুষ উভয়ই সমান দায়ী। তবে এর কারণ কি হতে পারে? ভাবলেই বোঝা যাবে এর কারণ আমাদের ইসলামবিমুখীতা। যার সাথে যুক্ত হয়েছে বাহিরে সুন্দর কিন্তু ভিতরে কুৎসিত- পশ্চিমা আধুনিকতা। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামে ফিরে আসা, ইসলাম নারীদের যে সম্মান-অধিকার দিয়েছে তা সমাজে প্রতিফলন ঘটানো, নারীদের পশ্চিমা কুফল এবং ইসলামের সুফল সম্পর্কে অবগত করা। এসব বিষয়কে সামনে রেখেই মুফতি আব্দুর রউফ সাখরবীর লেখা ছোট্ট এক বই কন্যা সন্তান আল্লাহর রহমত। বইটি ৪৪টি ছোট ছোট অনুচ্ছেদে সাজানো। যেখানে মূলত ইসলামের আলোকে আমাদের দেখানো হয়েছে কন্যা সন্তান আল্লাহর রহমত। সাথে আরো আছে জাহেলি যুগে নারীদের অবস্থা, ইসলামে নারীদের সুযোগ-সুবিধা-সম্মান-অধিকার, কিছু টুকরো ঘটনা। যদিও প্রিভিউর সাথে প্রচ্ছদের কোন সম্পর্ক নেই। তবুও না বলে পারছি না - বইটির প্রচ্ছদটি আমার দেখা অন্যতম সেরা একটি প্রচ্ছদ। সবশেষে বলা যায়, ছোট পরিসরে ইসলামে নারীদের সম্পর্কে জানতে চাইলে বইটি চমৎকার এক বই।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কন্যা সন্তান আল্লাহর রহমত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 1 / 16
পাতা 2
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 2 / 16
পাতা 3
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 3 / 16
পাতা 4
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 4 / 16
পাতা 5
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 5 / 16
পাতা 6
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 6 / 16
পাতা 7
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 7 / 16
পাতা 8
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 8 / 16
পাতা 9
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 9 / 16
পাতা 10
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 10 / 16
পাতা 11
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 11 / 16
পাতা 12
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 12 / 16
পাতা 13
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 13 / 16
পাতা 14
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 14 / 16
পাতা 15
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 15 / 16
পাতা 16
কন্যা সন্তান আল্লাহর রহমত পাতা: 16 / 16
পাতা / 16
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।