৩য় মুদ্রণ, ২০১২
কিশোরী
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কিশোরী |
| Author | ইমদাদুল হক মিলন |
| Publisher | অনন্যা |
| Edition | ৩য় মুদ্রণ, ২০১২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 72 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.2 Kg |
| ISBN | 9847010504088 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Jannatul Naym Pieal , May 4, 2014
"কথিত আছে, পাঠককে হাসানোর চেয়ে কাঁদানো অনেক সহজ। কাহিনীর বিষয়বস্তু যাইহোক, ভাষার নিপুন ব্যবহার ও শব্দচয়নের মাধ্যমে অতি সাধারণ দৃশ্যকেও সাহিত্যিকরা এমন অসাধারণ করে ফেলতে পারেন যে তা পড়ার পর পাঠকের চোখে জল আসতে বাধ্য। কিন্তু ইমদাদুল হক মিলনের সেই ক্ষমতা নেই। সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে তার উপন্যাসের ভাষা অতটা গভীর না যে তা পাঠকের মনকে নাড়া দেবে। কিন্তু অধিকাংশ সাহিত্যিকের যা নেই সেটা আছে ইমদাদুল হক মিলনের। অন্যান্য লেখকেরা যেমন নিজস্ব লেখনীর মাধ্যমে গল্পকে শক্তিশালী করতে চান, সেখানে ইমদাদুল হক মিলনের গল্প শুরু থেকেই অত্যন্ত শক্তিশালী থাকে। তাতে আলাদা করে রঙ চড়ানোর দরকার হয় না। ইমদাদুল হক মিলনের ভাষায় জাদু থাক বা না থাক, তিনি যে গল্প বলতে চান উপন্যাসের মাধ্যমে সেগুলো এতই অদ্ভুত রকমের সুন্দর যে তা পড়ার পর বুকটা হু হু করে উঠতে বাধ্য। সেরকমই একটা গল্প তিনি বলেছেন 'কিশোরী' উপন্যাসে। এই উপন্যাসের কাহিনী কিশোরী নাম্নি এক কিশোরীকে নিয়ে। জন্মের সময় সে তার মাকে হারিয়েছে। ছয় মাস বয়সে তার বাপও বেপাত্তা। তারপর থেকে সে বড় হয়েছে দাদীর কাছে। বাপ-মা কারুর আদরই সে পায়নি। কিন্তু মায়ের কথা না, বারবার বাপের জন্য তার মন কাঁদে। সে অপেক্ষায় দিন গোনে কবে তার বাপ তার কাছে ফিরে আসবে। মেয়েটা একটু পাগল টাইপের, সবাই বলে মাথায় ছিট আছে। তার আচার আচরণ অস্বাভাবিক কিন্তু বাপের আসবার কথা বলে সবাই তাকে প্রবোধ দেয় আর তখন সে স্বাভাবিক হয়ে। তো, একদিন তারা যে বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তার দারোয়ান মন্টু কিশোরীকে শান্ত করতে মিছেমিছি তার বাপের কাছে ফোন করার ভান করে আর কিশোরীকে আশ্বাস দেয় আজই তার বাপ আসবে। কাকতালীয়ভাবে সে রাতে মতি নামের এক লোক এসে আশ্রয় নেয় সেই বাড়িতে যে ভাগ্যের ফেরে এসে পড়েছে সেখানে। কিশোরী প্রথম মতির অস্তিত্ব টের পায় এবং তাকে নিজের বাপ বলে ধরে নেয়। মতিও আত্মরক্ষার্থে পাগল মেয়েটার সাথে অভিনয় করতে থাকে। ওদিকে কিশোরী নিয়মিত লুকিয়ে মতিকে খাবার দেয়, আদরযত্ন করে। মতিরও স্নেহ জন্মায় কিশোরির উপর। এমন সময় মতির অস্তিত্ব ফাঁস হয়ে যায় কিশোরীর দাদীর কাছে। দাদী সব শোনেন এবং মতিকে বাস্তবতার কথা মনে করিয়ে দেন। আজীবন মতি কিশোরীর বাপ সেজে থাকতে পারবে না। সে থাকলে তাদেরও বিপদের সম্ভাবনা আছে। তাই সে যত তাড়াতাড়ি চলে যায় ততই মঙ্গল। কিশোরীকে মিছে বাঁধনে বেঁধে ফেললে পরে সে আরও বড় রকমের আঘাত পাবে। সব শুনে ও বুঝতে পেরে সেদিনই মতি চলে যায়। ওদিকে পরদিন কিশোরী বাপকে খুঁজে না পেয়ে বাপের জন্য আবার অপেক্ষা করতে থাকে। কিন্তু তার অপেক্ষার প্রহর এবার আর ফুরোয় না। সবমিলিয়ে খুবই হৃদয়গ্রাহী এক কাহিনী। সারসংক্ষেপ শুনে অতি সাধারণ মনে হতে পারে। উপন্যাসটি রচিতও হয়েছে একদমই সাদামাটা ভাষায়। সংলাপগুলো আঞ্চলিক। সাহিত্যরস খুব কমই পাওয়া যাবে। কিন্তু তারপরও সার্বিকভাবে উপন্যাসটির অতি সাধারণত্বই একটা সময় একে অসাধারণে পরিণত করেছে। এত সাদামাটাভাবে একটা গল্পকে যে উপস্থাপন করা যায়, 'কিশোরী' পড়ার আগে তা বিশ্বাস হওয়া কঠিন। কিন্তু 'কিশোরী' পড়ার পর পূর্বতন সব বিশ্বাস ভেঙে যেতে বাধ্য। অতি সাধারণ বর্ণনায় অতি সাধারণ কাহিনীর একটি উপন্যাস কিরকম তীব্রভাবে পাঠকের হৃদয়মন সবকিছুকে গভীর আবেগে আলোড়িত করতে পারে তা জানতে হলে পড়ে দেখতেই হবে 'কিশোরী' উপন্যাসটি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কিশোরী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: