৪র্খ, ২০১৪
খেয়া
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | খেয়া |
| Author | আনিসুল হক |
| Publisher | মম প্রকাশ |
| Edition | ৪র্খ, ২০১৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.2 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Mahbuba Supti , Jul 10, 2017
"আনিসুল হকের লেখা "খেয়া" বইয়ের গল্প এক মধ্যবিত্ত পরিবারের অসহায়ত্বের গল্প, এক জোড়া মানব-মানবীর প্রেমের গল্প, মানুষের মানবিক সীমাবদ্ধতার গল্প, একজন অসহায় বাবার গল্প। সবকিছু মিলিয়ে লেখা হয়েছে এই গল্পের কাহিনী, সাজানো হয়েছে এই গল্পের চিত্রপট। আচ্ছা মনে করেন, আপনি দুই সন্তানের একজন পিতা। আপনার একটা দোকান আছে যেখানে কাফনের সব জিনিসপত্র বিক্রি করা হয়। খুব বেশি ভালো অবস্থা না আপনার ব্যবসায়ের। হটাৎ আপনার কোন এক সন্তান অসুস্থ হয়ে পড়লো, প্রচুর টাকা দরকার। মনেপ্রাণে চাচ্ছেন ব্যবসায়টা যেন একটু লাভের মুখ দেখে। কিন্ত আপনার ব্যবসায় লাভ মানে শহরের বাড়বে মৃত্যুর হার। তখন কি করবেন আপনি? এই গল্প তেমনই এক বাবার গল্প। সেই বাবার নাম আব্দুর রশিদ। স্ত্রী, এক মেয়ে, এক ছেলে আর বুড়ো মা কে নিয়ে তার সংসার। মেয়ে খুকু এ বছর বুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। আর ছোট ছেলে পড়ে ক্লাস ফোরে। রশিদ সাহেবের একটা ছোটখাটো ব্যবসায়। কাফনের জিনিসপত্র বিক্রি করেন। টেনেটুনে সংসার চলে। মেয়ে বুয়েটে চান্স পাওয়ার বাবাকে যখন জানায় তার পিসি লাগবে এবং পিসির দাম শুনার পর রশিদ সাহেবের চোখমুখ অন্ধকার। গ্রামে জমি বেচেঁ মেয়ের জন্য পিসি কিনেন। এখান থেকেই বুঝা যায়, তার আর্থিক অবস্থা কেমন হতে পারে! খুকুকে নিয়ে পিসি কিনতে গিয়েই শুভ্রের সাথে খুকুর পরিচয়। সেই পরিচয় একসময় বেশ গভীরে যায়। শুভ্রও এক মধ্যবিত্ত পরিবারেরই ছেলে। মাত্র দু'লাখ টাকার জন্যে আমেরিকায় স্কলারশিপ পেয়েও যেতে পারছে না। এর মতো দুঃখজনক কাহিনী আর কি হতে পারে? এরই মধ্যে আসে আরেক দুঃখের কাহিনী। খুকু অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে ভর্তি। প্রায় চল্লিশ হাজার টাকার মতো লাগবে তার অপারেশন করতে। কিন্তু রশিদ সাহেবের এই সামান্য টাকা যোগাড় করা প্রায় অসাধ্যই বলা যায়। তাহলে কি হবে এখন? টাকার অভাবে চোখের সামনে মারা যাবে মেয়ে আর নিরুপায় হয়ে তিনি তা দেখবেন? তার এমন এক ব্যবসায় যেখানে লাভ চাওয়া মানে শহরের মানুষদের মৃত্যুকামনা করা। নিজের মেয়েকে বাচাঁতে গিয়ে অন্যের ঘর খালি হওয়ার চিন্তা করা কি ঠিক?"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"খেয়া" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: