১ম প্রকাশ, ২০২০
কবি ও রহস্যময়ী
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কবি ও রহস্যময়ী |
| Author | বিশ্বজিৎ চৌধুরী |
| Publisher | প্রথমা প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 191 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.34 Kg |
| ISBN | 9789849436133 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Zayed Akber , Apr 25, 2022
"খুবই ভালো একটি বই। সাবলীল উপস্থাপনা। বিশ্বজিৎ চৌধুরীর লেখা আগে কখনো পড়া হয়নি, চমৎকার লেগেছে। বইয়ের বাঁধাই, ছাপার মান উন্নতমানের।"
Tasnim Rime , May 15, 2020
"বই: কবি ও রহস্যময়ী লেখক: বিশ্বজিৎ চৌধুরী প্রকাশনী: প্রথমা প্রকাশ কাল: জানুয়ারি ২০২০ পৃষ্ঠা: ১৯১ প্রচ্ছদ: মাসুক হেলাল মুদ্রিত মূল্য: ৩৫০৳ কাহিনী সংক্ষেপ: "ফুলের বনে যার কাছে যাই তারেই লাগে ভালো ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো.." কবি নজরুলের জীবনে বহু নারী এসেছে, সে সব নারীদের নিয়ে কখনও কখনও রচিত হয়েছে মুখরোচক গল্প। তবে তাদের মধ্যে ফজিলাতুন্নেসা অন্যতম কেননা নজরুল ফজিলতের কাছ থেকে প্রেম নয় বরং বিরহ পেয়েছেন। আর তৈরি হয়েছে বেদনাবিধুর কবিতার ক্ষেত্র। ফজিলতের প্রতি প্রেমে কবি ছিলেন আকুল। অপরদিকে হয়তো সমাজ সংস্কারের দায় এড়াতেই ফজিলত ছিল নিরব পাথরের মূর্তির ন্যায় কঠোর। "হয়ত ভুলেছ তুমি, আমি ভুলি নাই যত ভাবি ভুল তাহা-- তত সে জড়াই" এমনই আকুলতা নিয়ে কবি লিখে গেছেন হাজারো কবিতা গান। বঙ্গীয় মুসলিম সাহিত্যের এক অনুষ্ঠানে কাজী মোতাহার হোসেনের মাধ্যমে নজরুলের সাথে ফজিলাতুন্নেসার পরিচয়। কিন্তু এ পরিচয়ই যেন আজীবনের কাটা হয়ে বিঁধে থাকল। বিভিন্ন বইয়ে অল্পসল্প রসালো গল্প আছে ফজিলত আর নজরুলকে নিয়ে। শোনা যায় এক মধ্য রাতে হঠাৎ করেই নজরুল হাজির হন ফজিলতের বাসায়। এমনিতেই বাসাতে দু'বোন থাকায় নানা রকম উৎপিড়নের স্বীকার হতে হয়। তারপরে নজরুলের এমন অবাধ যাতায়াত ফজিলতকে আরও সংকুচিত করে ফেলে। নিজেকে গুটিয়ে নেয় নজরুলের পরিসর থেকে। কিন্তু কেনই বা নজরুলের এমন হঠাৎ বিরুদ্ধাচারন তা কি তবে অজানাই থেকে যাবে? নাকি সে রহস্যেরও আছে কোনো সমাধান এ বইয়ে। কবির সবচেয়ে কাছের প্রিয় বন্ধু মোতাহার। নজরুল জীবনের নানা ঘটনার সাক্ষী এই কাজী মোতাহার হোসেন চৌধুরী। অথচ জীবনের শেষ সময় পর্যন্তও তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না নজরুল ফজিলতের কেমিস্ট্রি। বন্ধু মোতাহার কে লেখা বিভিন্ন চিঠিতে প্রকাশ পায় ফজিলেতের প্রতি কবির গভীর প্রেমের অনুরাগ। কিন্তু সম্মুখে থাকা নারীর নিরুত্তাপ প্রতিউত্তরে মোতাহার বুঝতে পারে না এ কি কেবলই একার প্রেম নজরুলের! ফজিলতের প্রতি কবির প্রেম একপার্শ্বিক কিনা এ নিয়েও রয়েছে নানা দ্বন্দ। কিন্তু ফজিলতের কেন এই বিমুখতা তা যেন কেবলই রহস্য। নিজের মনের মধ্যে প্রেম জমিয়ে রেখেও বারবার ফিরিয়ে দিয়েছেন কবিকে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কবির লেখা কবিতা আকড়ে থেকেও বুঝতে দেন নি কত অমোঘ প্রেম জমে আছে হৃদয়ের গহিনে। বইটিতে লেখক একদিকে যেমন কবির প্রেম বিরহের গল্প নিখুঁত ভাবে চিত্রায়ন করছেন তেমনি দেখিয়েছেন তৎকালিন মুসলিম সমাজের নারী শিক্ষার চিত্র, মেয়েদের অবস্খান। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মেয়েদের উচ্চশিক্ষার জন্য যেসব মানুষ লড়াই করে গেছেন ফজিলাতুন্নেসা ছিল তাদের মধ্যে অন্যতম। ফজিলত কেবল কবির প্রেমিকাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম মেয়ে। যে শিক্ষার সর্বোচ্চ ডিগ্রীধারী হিসেবে যে আজও বাঙালি মেয়েদের অনুপ্রেরণার স্থান। অজপাড়াগাঁ থেকে উঠে এসে কেবল নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যিনি সংগ্রাম করে গেছেন। মুসলিম নারী হয়েও তৎকালীন প্রথা ভেঙে গিয়েছেন কলকাতার বেথুনে, পড়েছেন ইডেনে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মেয়েরা যখন ঘরের বাইয়ে পা ফেলতেও দু'বার ভাবত ঠিক তখনই পিএইচডি করার জন্য ফজিলাতুন্নেসার গিয়েছিলেন বিলেত। নিজস্ব মতামত: স্বভাবগত দিক থেকেই মানুষ অন্যের ব্যক্তিগত বিষয়ের প্রতি একটু বেশিই আগ্রহী হয়। মানুষ হিসেবে আমারও তেমন আগ্রহ কিছুটা আছে তবে তা বিখ্যাত ব্যক্তিদের জীবন দর্শনের প্রতি। কেমন ছিলেন আমাদের পূর্ব পুরুষগন কিংবা কিভাবে কেটেছে বরণীয়দের জীবন। সেই আগ্রহ থেকে নজরুল জীবনী পড়ার পর নার্গিস সম্পর্কে যেমন কৌতুহল জেগেছে তেমনি ফজিলাতুন্নেসার প্রতি ছিল সমান আগ্রহ। অবশেষে সে কৌতুহলের অনেকাংশই মিটিয়ে দিয়েছে "কবি ও রহস্যময়ী" বইটা। লেখক কেবল নজরুল আর ফজিলতের প্রেম রসায়নই বর্ণনা করেন নি। একই সাথে দেখিয়েছেন তৎকালীন সমাজে মেয়েদের পড়াশোনার জন্য যে সংগ্রাম। দেখিয়েছেন কুসংস্কারাবিষ্ট সমাজে একদল সংগ্রামী মানুষের জয়গান। যারা শত প্রতিকুলতার মাঝেও নিজেদের ভীত মজবুত করতে একত্রে প্রেরণা যুগিয়েছেন ফজিলতকে। কবির ব্যক্তিগত বেশ কিছু চিঠির ব্যবহার বইয়ের কাহিনী নির্ভর সামাঞ্জস্যতা নির্বাচনের ক্ষেত্রে প্রাঞ্জলতা এনেছে, দিয়েছে নতুন মাত্রা। "সুন্দর বেশে মৃত্যু আমার আসিল কি এতদিনে? বাজালে দুপুরে বিদায় পূরবী আমার জীবন বীণে।" বইয়ে কবির প্রেম মুগ্ধ করার মতো। সত্যিকারের প্রেম বা বিরহ যে একজন কবিকে কতটা উচ্চ স্খানে নিয়ে যেতে পারে তার প্রকৃত উদাহরন যেন স্বংয় নজরুল। নয়তো সময়ের জনপ্রিয়তার তুঙ্গে থাকা কবি কেনই বা এক শ্যাম বর্ণা রমনীর প্রেমে পরে আকুল ভাবে তার চরণে নিজেকে নিবেদন করবেন বারে বারে। তার কবিতায় গানে বারবার এসে এ রমনীর কথা, "নাইবা দিলে ধরা আমায় ধরার আঙ্গিনায় তোমায় জিনে গেলাম সুরের স্বয়ম্ভর সভায়।" অন্যদিকে যাকে ঘিরে কাহিনী পট রচিত সেই নারী চরিত্র ফজিলাতুন্নেসার জীবনীও এক রহস্য মন্ডিত। কবির প্রতি অনুরাগ থেকে নিজেই যেচে পরিচিত হন। একসময় খুব ঘনিষ্ঠতাও জন্মে কিন্তু সমাজ সংস্কার কিংবা নিজের স্বপ্নের কাছে হার না মানতেই ফজিলত দিনের পর দিন কবির লেখা খাতা আঁকড়ে থাকলেও প্রেম প্রকাশ করেন নি। তবে মুখে প্রকাশ না করলেও নজরুলের লেখা গানের খাতার অপর পাতায় নিজ হাতে লিখেছিলেন রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতার কিছু লাইন, " তোমারে যা দিয়েছিনু, তার পেয়েছ নিঃশেষ অধিকার --------------- তোমায় কিছু দেব বলে চায় যে অামার মন নাইবা তোমার থাকল প্রয়োজন।" এই রহস্যময়তার বিচারে বইয়ের নামকরণের স্বার্থকতা পরিলক্ষিত হয়। ভালোবাসা অপার্থিব জিনিস। মুখে প্রকাশ না করেও দিনের পর দিন একজন মানুষকে কতটা ভালোবাসা যায় তা বুঝি কেবল নারীরাই জানে রহস্যে আড়ালে লুকাতে। সর্বোপরি নজরুলকে নতুন রূপে জানতে পাঠক পড়তে পারেন কবি ও রহস্যময়ী।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কবি ও রহস্যময়ী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: