১০ম মুদ্রণ, ২০১৭
কবি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কবি |
| Author | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
| Publisher | বিশ্বসাহিত্য কেন্দ্র |
| Edition | ১০ম মুদ্রণ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 176 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.33 Kg |
| ISBN | 9841800276 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
17 Ratings and 11 Reviews
পাঠকদের মন্তব্য
১১টিJunayet Hossain , Mar 12, 2025
"highly recommended!"
Shohag , Jan 15, 2025
"It feels very good to read!"
Al Saud Shouhardo , Jan 17, 2024
"Very very good book"
Shibu deb nath , May 15, 2022
"Excellent"
Arafat Ahmad Azad , Mar 13, 2022
"তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের কবি উপন্যাস মাস্টারপিস । জাস্ট মাস্টারপিস । আমার ধারণা , এই উপন্যাস বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় লেখা হলে অনায়াসে নোবেল পেতো । যারা পড়েননি তারা দ্রুত পড়ে ফেলুন । একদম থমকে যাবেন পড়ার পর । আফসোস এই ঔপন্যাসিক কে নোবেল কমিটি খুঁজে পেলো না । এই দুঃখ কোথায় রাখি !"
Syed Ridwan Ahmed , Feb 12, 2021
"কোনো বিশুদ্ধ প্রেমের গল্প নয় কবি উপন্যাস। এটি নিতাইয়ের কবি হয়ে ওঠার গল্প। হ্যাঁ , নিতাইকে কেন্দ্র করেই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে।এখানে তার প্রতিটি গানের ইতিহাস রয়েছে। সে ইতিহাসের মূল কথা হল, নিতাইয়ের নিজেকে ভাঙতে ভাঙতে গড়া, গড়তে গড়তে ভাঙা। . হিন্দু সমাজের পতিততম স্তরের অন্তর্গত ডোম বংশে জন্ম নিতাইচরণের । তার বংশের পেশা ছিল ডাকাতি করা। নিতাই তার বংশ পরম্পরার বাঁধন ছিঁড়ে নিজের পথ ধরতে চায়, হতে চায় স্বোপার্জিত সত্তায় চিহ্নিত। তখনো সে পথ খুঁজে পায়নি। শুধু জানতো যে, রাত্রির অন্ধকারে তার মামার রক্তে যে বুদ্বুদ সৃষ্টি করে ,তা থেকে মুক্তি পেতে হবে। . কাহিনীর প্রথমভাগে কবি তার বন্ধু রাজনের আত্মীয় এক ঠাকুরঝির প্রেমে পরে যায়। ঠাকুরঝি বিবাহিতা ছিল। প্রতিদিন দুধ বিক্রি করতে আসার সময় তাদের দেখা হতো ,রেলস্টেশনের কৃষ্ণচূড়া গাছের পাশে দাড়িয়ে কখনও-কখনও খাওয়া হতো এককাপ চা। কৃষ্ণাঙ্গ ঠাকুরঝিকে দেখে নিতাই রচনা করে- কালো যদি মন্দ হয়, তবে কেশ পাঁকিলে কাঁদো কেনে? কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে। ঠাকুরঝির প্রেমে রাধার ঐকান্ততা ছিল। একপর্যায় ঠাকুরঝি অসুস্থ হয়ে নিতাইয়ের জন্য পাগল হয়ে যায়, নিতাই তখন ঠাকুরঝি যেন সুখে থাকে, সমাজ কি বলবে এসব ভেবে চলে যায় গ্রাম ছেড়ে। . একসময় সে ঝুমুরদলের সাথে যোগ দেয় , সেখানে পরিচয় হয় বসন্ত নামের এক মেয়ের সাথে। এ অংশে ফুটে উঠেছে সমাজের নিম্নশ্রেণির চিত্র । অগাধ বাসনা, অদম্য জীবনশক্তি নিয়ে মারা যায় বসন্ত। তারাশঙ্করের প্রায় লেখায় জীবণচেতনা আর মৃত্যুচেতনা অর্ধনারীশ্বরীর মতো বিজড়িত। যে মানুষগুলো রাতের আলো আঁধারে বসন্তের নিকট আসতো তার দেহের মোহে, মৃত্যুর পর তারাই তাকে নরকগামী বলে আখ্যায়িত করে। মূলতো আমাদের সমাজের মুখোশধারী রূপকে এখানে মৃত্যুর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে নিতাই ভেবেছে-মরণ সত্যিই অদ্ভুত। গহনার প্রতি বসন্তের অনেক মমতা ছিল , সেই গহনা মাসি খুলে নিল মৃত্যুর পর। বসন্ত একটি কথাও বলল না।যার দেহে একটু ময়লা লাগলে সে মুছতো,একটু যন্ত্রণা যার সহ্য হতো না, সেই দেহখানা পড়ে ছাই হওয়ার পরেও তার মুখের একটুও বিকৃতি হল না। . পুরো উপন্যাসে নিতাই দুইবার দু’জনের প্রেমে পরে । দুই জনের প্রেমে দুই রকম চিত্র ফুটে উঠেছে কিন্তু কোনো প্রেমই হয়না সফল । দিনশেষে তারই লেখনীতেই ফুটে ওঠে- এই খেদ মোর মনে- ভালোবেসে মিটলো না সাধ , কুলালো না এ জীবণের। হায়- জীবণ এতো ছোট কেনে? এ ভুবনে? . কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়"
Rakibul Hasan , Sep 2, 2020
"Master class"
Dr. Asif Shufian Arnab , Dec 22, 2019
"আমি সাধারণত ক্লাসিক বই পড়ি না। মূল কারণ সাধু এবং খটমটে ভাষা।সত্যি বলতে 'কবি' খারাপ লাগেনি, আবার তেমন ভালোও লাগে নি। মোটামুটি লেগেছে।"
Rahima , Jul 15, 2017
"কাহিনীঃ হুট করে নিতাইচরণ কবি হয়ে গেল। সাধারণ কবি নয়, গ্রামে কবিগানের যেসব আসর বসে সেখানে উপস্থিত কবিগান তৈরি করে রীতিমতো কবিতায় যুদ্ধ করতে হয়! সেই ধরণের কবি হলো! ডোমের ছেলের কবি হওয়া অবাক ব্যাপার। এই ডোম আবার সাধারণ ডোম নয়, এরা চোর ডাকাত শ্রেণী। নিতাইয়ের পরিবারের সবাই জেলখাটা দাগী আসামী। কিন্তু নিতাই যে কবি! ঘর ছাড়লো নিতাই। সেখানে থেকেই সে স্টেশনে কাজ করে, মাঝেমাঝে কবিগানের চর্চা করে। সেখানে তার পরিচয় হয় ঠাকুরঝির সাথে যে ছিলো বিবাহিত। নিতাই ঠাকুরঝিকে নিয়ে নানারকম পদ্য রচনা করে। ঠাকুরঝির সাথে নিতাইয়ের একটা সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কের পরিণতি কি? একসময় নিতাই সেই এলাকা ছেড়ে চলে যায়, সে একটা ঝুমুরদলের সাথে ভেড়ে। ওই দলের মেয়েরা অশ্লীল নাচগান করে বেড়ায়। মনের দুখে নিতাই সেই দলে ভিড়ে যায়। সেখানে সে বসন্ত নামের এক মেয়েকে ভালোবেসে ফেলে। বসন্ত সমাজের চোখে খারাপ মেয়ে, কিন্তু সেও তো মানুষ! তারপর, চলতে থাকে নিতাইয়ের জীবন... পাঠ প্রতিক্রিয়াঃ “কবি” আর “কবিতা” দুইটি পৃথক শব্দ হতে পারে, কিন্তু তাদের সম্পর্ক সম্বন্ধে বলতে গেলে বলা যায় “আপনার আর আপনার আত্মার” মাঝে যে সম্পর্ক। ধরুন কোন একদিন আপনার বাসযাত্রার সঙ্গীর সাথে কথা বলছেন।কথা বলতে বলতে সে আপনাকে একটি কবিতা শুনালো,কবিতার বিষয়বস্তু হলো এক খুনি পালিয়ে বেড়াচ্ছে।যখন আপনি কবিতার মুগ্ধতায় বিলীন।ঠিক তখন আপনাকে সে বললো, “কবিতাটা আমার স্বরচিত,নিজের জীবন নিয়ে লিখা”। আপনি ভাবতে থাকবেন “কবি,কবিতা আর একজন খুনি?!!”... তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর “কবি” উপন্যাসটি ও আমাকে ঠিক এইরকম একটা প্রশ্নের সামনে দাঁড় করায়।প্রশ্ন মনে নিয়ে উত্তর খোঁজার আশায় সামনে যেতে থাকি,পৃষ্ঠার পর পৃষ্ঠা। এরই মধ্যে উপন্যাসের নতুন কিছু চরিত্র আসলো,সেই সাথে নতুন কিছু প্রশ্ন। সমাজের এক সংগ্রামী কবির জীবনযাপন এর উত্থান-পতন,পরিবর্তন... তারপর শুধুই সংগ্রাম না সফলতার মুখ দেখা যায়।কিন্তু প্রশ্ন পিছু ছাড়ছেনা। “এই সফলতা কাঙ্খিত ছিলো কি?” আর এই সব কিছুর মাঝে আমি যখন আমি ডুব তখন আবিষ্কার করলাম কবি কই?? এত অন্য কিছু...যা সাধারন নয়,খোলস এ লুকানো সত্য... একটা সময় এসে আপনি ভাবতে থাকবেন,ভাবতে আপনাকে হবেই,প্রশ্ন কি নিয়ে?? “কবি?” “কোন একটি বিশেষ চরিত্র”..."
murad , Mar 28, 2017
"সাধারণ এক গ্রামে ডাকাত বংশে জন্মগ্রহণ করে নিচুবংশের নিতাই। তবে তার স্বভাব তার বাবা-কাকাদের মত নয়। সে সৎ থাকতে চায়, তাই ঘরবাড়ি ছেড়ে স্টেশনে গিয়ে থাকে। এখানেই তার সাথে বন্ধুত্ব হয় রাজার, যে স্টেশনে কাজ করে। সে কবিয়াল ধরণের মানুষ। বিভিন্ন স্থানে গিয়ে ইতোমধ্যেই সে কবিগান করেছে। এদিকে রাজারই এক আত্মীয়কে ঠাকুরঝি বলে ডাকত সে। বিবাহিত ঠাকুরঝি রোজ এসে দুধ বিক্রি করে যেত। একপর্যায়ে তার ঠাকুরঝিকে ভাল লেগে যায়, ঠাকুরঝিও নিতাইকে ভালবেসে ফেলে, যদি সমাজ এর বিরুদ্ধে। একপর্যায়ে বিষয়টা জানাজানি হলে নিতাই গ্রামছেড়ে চলে যায়। সে ঝুমুরদলের সাথে যুক্ত হয়, যেই দল অশ্লীল গান-বাজনা করে এবং নারীরা গানের গানের সাথে নাচ করলেও তারা মূলত দেহোপজীবিনী। সে ক্রমশ তার নিজের ভিতরকার কবিয়ালের সত্ত্বাকে চেপে রেখে এই দলের মত করেই গান রচনা করে। এখানে সে বেশ জনপ্রিয় হয়ে যায়। সেখানে তার সাথে পরিচয় হয় বসন্ত (বা বসন) এর সাথে। বসনের মধ্যে সে ঠাকুরঝির ছায়া দেখতে পায়। দুজনের মাঝে সখ্যতা গড়ে ওঠে। এই ব্যবসায় থাকলে নানা ধরণের রোগ হয়ে থাকে, এবং তারই এক রোগে রোগাক্রান্ত হয়ে একসময়ে বসন্তও মারা যায়। শোকে কাতর হয়ে ঝুমুরদল ছেড়ে দে নিতাই। সে কাশীসহ অন্যান্য স্থান ঘোরে। কিন্তু তার মন না টেকায় একসময় আবারও সে নিজের আগের গ্রামে ফিরে আসে। এসে জানতে পারে ঠাকুরঝি আর বেঁচে নেই, নিতাই গ্রামছাড়ার পরেই সে মারা যায়। এই উপন্যাসে যেমন বিভিন্ন প্রকার গান রয়েছে। তেমনি ভিন্ন ধরাণার জীবনযাত্রার আবহে একটি অন্যরকম প্রেমের কাহিনী রচিত হয়েছে।"
Snigdha , Aug 23, 2012
"osadharon akta boi"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কবি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: