১ম প্রকাশ , ২০১৭
কালবেলা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কালবেলা |
| Author | সমরেশ মজুমদার |
| Publisher | নবযুগ প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ , ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 432 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.67 Kg |
| ISBN | 9789849139751 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
11 Ratings and 5 Reviews
পাঠকদের মন্তব্য
৫টিMd Jahid Hasan , Aug 6, 2021
"অসাধারন"
Raju Mandal , Jul 30, 2020
"বইটি হাতে পেয়ে অাশাহত হলাম৷ মনে হলো নীলক্ষেত থেকে সবে সস্তায় ফটোকপি করে দিয়েছে। ফটোকপি খরচ অনেক বেশি পড়ে গেছে। সস্তা কভার পেজ৷ পড়ার অাগ্রহ হারিয়ে ফেলেছি।"
Dr. Asif Shufian Arnab , Jan 14, 2020
"বুকের মধ্যে টনটনে ব্যথার মত অনুভূত হচ্ছে। নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে। কারণ কি? কারণটা হলো এই মাত্র "কালবেলা" উপন্যাসটি শেষ করলাম। ভাল লাগা যে কোন বই শেষ করলেই এরকম ব্যথা অনুভূত হয় আমার। হয়তো অনেকেরই হয়। এই বইটি বাংলা সাহিত্যের অনবদ্য অংশ বলে মনে হয়েছে আমার। রাজনৈতিক বিশ্লেষণ, বাম রাজনীতির ইতিহাস জানার আগ্রহ থাকলে বইটি অবশ্যই পড়া উচিত।"
Anik Hassan , Jul 4, 2019
"প্রগতি_রিভিউ_প্রতিযোগ_জুলাই বইয়ের নাম: কালবেলা লেখক: সমরেশ মজুমদার প্রকাশক: নবযুগ প্রকাশনী ধরন: সমকালীন উপন্যাস সমরেশ মমজুমদারের "কালবেলা” এমন একটি উপন্যাস যেখানে প্রেম এবং বিপ্লব একসাথে মিলেমিশে হয়েছে একাকার । “কালবেলা”- যার মানে অশুভ সময় । “কালবেলা” আসলেই একটি অশুভ সময়ের চিত্র উপস্থাপন করেছে । যেই চিত্রে আদর্শের পথে হাঁটতে গিয়ে বিপথগামী হয়েছে তৎকালীন অসংখ্য ভারতীয় তরুণ । তাদের মধ্যে অনিমেষও একজন । মূলত অনিমেষের হাত ধরেই সমগ্র উপন্যাসে সমরেশ মজুমদার তুলে ধরেছেন তৎকালীন সময়টিকে । আর অনিমেষের সঙ্গী হিসেবে জুড়ে দিয়েছেন মাধবীলতাকে। অনিমেষ আর মাধবীলতার যে প্রেমের সম্পর্ক তা এই উপন্যাসের রাজনৈতিক প্রেক্ষাপটকে টপকিয়ে খুব সহজেই এটিকে একটি প্রেমের উপন্যাসে পরিণত করেছে । সুতরাং, “কালবেলা” যেমন একটি রাজনৈতিক উপন্যাস তেমনি একটি প্রেমের বা ভালোবাসারও উপন্যাস হিসেবেও এটি সম্পূর্ণ সার্থক । অবশ্য সমরেশ মজুমদার এটিকে রাজনৈতিক উপন্যাস হিসেবে দেখতে নারাজ । তিনি এটিকে একটি ভালোবাসার উপন্যাস হিসেবে স্বীকৃতি দিতেই আগ্রহী । এই উপন্যাসের প্রধান চরিত্র হল অনিমেষ । প্রথমবারের মতো কলকাতায় এসেই অনিমেষ পায়ে গুলি খায় পুলিশের । এরপর ঘটনাচক্রে জড়িয়ে পড়ে কলেজের বাম রাজনীতির সঙ্গে কিন্তু তাতে কেমন যেন খটকা থেকে যায় তার মনে । ফলে অস্ত্র হাঁতে বিপ্লবের পথে হাঁটতে শুরু করে । বিপ্লবের আগুনে ঝাপিয়ে পড়ে অনিমেষ বুঝতে পারে যে দাহ্যবস্তুর কোন সৃষ্টিশীল ক্ষমতা নেই । এই বিপ্লবে জড়িয়ে যাবার আগেই অনিমেষের জীবনে জড়িয়ে পড়ে একজন রমণী । যার নাম মাধবীলতা । অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী এই মাধবীলতা । যে জীবনের সবকিছু দিয়ে ভালোবেসে গিয়েছে অনিমেষকে । তার জন্য ভালোবাসাটিই মনে হয় আসল বিষয় । বিনিময়ে আশা করেনি কিছুই কিন্তু ছেঁড়ে আসে সব অতীত, সব বন্ধন এবং পেছনের সব সম্পর্ককে শুধুমাত্র এই ভালোবাসার টানে । উপন্যাসটি পড়তে গিয়ে যেমন অবাক হয়েছি অনিমেষের ব্যক্তিত্ব নিয়ে তেমনি অবাক হয়েছি মাধবীলতার ক্ষেত্রেও । মাধবীলতার ক্ষেত্রে আমি হয়তো আরও একধাপ এগিয়ে ছিলাম । কারণ এই চরিত্রটিকে যতই আবিস্কার করেছি ততই আমার কাছে মনে হয়েছে এ মাধবীলতা যেন আমারই কাঙ্ক্ষিত প্রেমিকা । বারবার প্রেমে পড়েছি আমি এই মাধবীলতার । নিজের সর্বস্ব দিয়ে এবং দৃঢ় ইচ্ছাশক্তির বলে মাধবীলতা শত প্রতিকূলতার মাঝেও নিজের মাথা উঁচু রাখে, নিজের ভালোবাসাকে সমুন্নত রাখে । ভালোবাসার মাঝে যেন বিপ্লবের আরেক নাম এই মাধবীলতা । প্রগতি.কম এর মাধ্যমে সমরেশ মজুমদারের লেখা “আট কুঠুরি নয় দরজা” এবং “গর্ভধারিণী” বেশ অনেক আগেই পড়েছিলাম । এ দুটো উপন্যাসই আমার জন্য যথেষ্ট ছিল উনার ভক্ত হবার জন্য । বিশেষ করে “গর্ভধারিণী” উপন্যাসটি ছিল অসাধারণ একটি সৃষ্টি । একই ধারায় উনার “কালবেলা” উপন্যাসটিকেও আমি সম্পূর্ণ একটি সার্থক উপন্যাসের মর্যাদা দিব । কারণ উনার এই উপন্যাসে যেমন উঠে এসেছে সত্তরের দশকের স্বাধীন ভারতবর্ষের চিত্র, তেমনি উঠে এসেছে সেই সময়টি । একই সাথে তৎকালীন ভারতবর্ষের আর্থ-সামাজিক অবস্থার সাথে সাথে উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের চিত্র । একদিকে যেমন প্রথাগত রাজনৈতিক দলগুলোর সমালোচনা করা হয়েছে তেমনি আরেক দিকে তুলে ধরা হয়েছে শ্রেণীহীন নতুন ভারতবর্ষের স্বপ্ন দেখা একদল তরুণের আন্দোলনের চিত্র । রাজনীতির পথগুলো কতটা তির্যক তা এই উপন্যাসটি পড়লেই বুঝা যায় । রাজনৈতিক দৃষ্টিকোণের পাশাপাশি একজন নারীর জন্য তৎকালীন সময়ের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়েছে এখানে । নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং সমাজের উঁচু, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের মানসিকতার একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে এই সমগ্র উপন্যাসে । বাদ যায়নি একজন নর এবং নারীর পারস্পারিক বিশ্বাসে ভালোবাসার চিত্রটিও । সমরেশ মজুমদারের অসাধারণ একটি সৃষ্টি এই “কালবেলা” । এই “কালবেলা” উপন্যাসটির জন্য তিনি ১৯৮৪ সালে সাহিত্যে আকাদেমি পুরস্কারে ভূষিত হন । ২০০৯ সালে গৌতম ঘোষের পরিচালনায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় ও পাউলি দাম অভিনীত একই শিরোনামে একটি সিনেমাও মুক্তি পায় এই উপন্যাসের উপর ভিত্তি করে । সুতরাং, নির্দ্বিধায় পড়ে ফেলতে পারেন এই অসাধারণ বইটি ।"
Mahbuba Supti , Jun 24, 2017
""উত্তরাধিকার" বইয়ের শেষ অংশে দেখা যায় অনিমেষ মাত্র কলকাতায় পা রেখেছে। আর তখন সারা রাস্তায় ট্রাম পুড়ছে, গুলি চলছে। উত্তরবঙ্গ থেকে আসা এই তরুণ ছেলেটিকে এভাবেই বরণ করে নিয়েছিল কলকাতা। এরপর থেকেই শুরু হয় "কালবেলা" উপন্যাসের কাহিনী। উপন্যাসের শুরুতেই দেখা যায়, কলেজ জীবনের পাঠ শেষ করে অনিমেষ এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কলেজ জীবনের শুরুতে প্রতিসপ্তাহে দুটো করে চিঠি আসতো। একটা চিঠি পাঠাতো দাদু সরিৎশেখর আরেকটা চিঠি পাঠাতো বাবা মহিতোষ। বাবা, দাদুর কথা প্রথম দিকে মেনে চললেও একটা সময় এসে বাকি পাচঁটা মানুষের মত গা ভাসিয়ে যেতে থাকে। কিন্তু একটা সময় এসে জীবনের মোড় পাল্টায় অনিমেষের। ছাত্র রাজনীতিতে যুক্ত হয়। সমাজের পুরাতন নিয়মনীতি, কুসংস্কারের বেড়াজাল ভেঙে দেয়ার স্বপ্ন দেখে। নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখতে থাকে। ঠিক এমন সময়ই তার জীবনে আসে মাধবীলতা। মাধবীলতা কখনো কোন রাজনীতি করে নি। বরং সবসময় তাকে ভালবেসে পাশে এসে দাড়িঁয়ে থেকেছে আলোকস্তম্ভেরর মতো। মাধবীলতার সরলতা, দৃঢ়তা আর সাহসিকতা দেখে একটা সময় অনিমেষ বুঝতে পারে, বিপ্লবের অপর নাম মাধবীলতা। ১৯৭০ সালে প্রথম নকশাল বাড়ি আন্দোলনে জড়িয়ে পুলিশের হাতে নির্যাতিত হয় অনিমেষ। তার সাথে নির্যাতিত হয় মাধবীলতা। তবুও একচুল নড়েনি আদর্শ থেকে। এই উত্থান-পতনের কাহিনী নিয়েই তৈরী "কালবেলা" উপন্যাস।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত?
এই বইয়ে সব খণ্ড একত্রে আছে?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কালবেলা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: