হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কাগজ : ক্রাইম থ্রিলার - আবরার আবীর এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় সংস্করণ, জুলাই ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কাগজ : ক্রাইম থ্রিলার

4 Ratings | 4 Reviews
TK. 215 TK. 250 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

সারসংক্ষেপ মাঝরাতের ঠাণ্ডা বাতাস লাগছে গায়ে। তাও ঘেমে চুপচুপে অবস্থা। তিনজন মানুষ হাত দিয়েই সরাতে শুরু করেছে ভেজা ও শুকনো মাটির স্তূপ। কিছুক্ষণ পর বেরিয়ে এলো স...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

সারসংক্ষেপ মাঝরাতের ঠাণ্ডা বাতাস লাগছে গায়ে। তাও ঘেমে চুপচুপে অবস্থা। তিনজন মানুষ হাত দিয়েই সরাতে শুরু করেছে ভেজা ও শুকনো মাটির স্তূপ। কিছুক্ষণ পর বেরিয়ে এলো সাব্বিরের লাশ। বুকে দু
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কাগজ : ক্রাইম থ্রিলার
Author আবরার আবীর
Publisher আফসার ব্রাদার্স
Edition ২য় সংস্করণ, জুলাই ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 144
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.31 Kg
ISBN 9789848018071
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.75

4 Ratings and 4 Reviews

★★★★★
2
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৪টি
MH shaDhin

MH shaDhin , Jun 13, 2023

★ ★ ★ ★ ★

"শুরুর কয়েক পৃষ্ঠা পরেই রহস্য জোট বাধবে এই রহস্য শেষে গিয়ে খুলবে।কে কার পরিচয় নিয়ে বেচে থাকলো।এইটাই দেখার। আর হ্যাঁ মাঝখানে একটা চমৎকার টুইস্ট ত থাকছেই।"

Shaon Arafat

Shaon Arafat , Mar 13, 2020

★ ★ ★ ★ ★

"প্রথমেই রকমারী টিমকে অনেক ধান্যবাদ এত অল্প সময়ের মাঝে বইটি হাতে পৌছানোর জন্য। এবার আসা যাক গল্পের কথায়ঃ- এক কথায় বলতে গেলে গল্পটি আমার ভালো লাগেনি। কারন এত গুলো চরিত্র, এতগুলো সিন চলছিলো এক সাথে যে সব ঘেটে ঘ হয়ে গেছে। থ্রিলার এর মূল আকর্ষণ হচ্ছে শেষ পর্যন্ত এক্টা টান টান উত্তেজনা থাকবে এবং সম্পূর্ণ গল্প শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না এর পরে এক হবে বা কে দোষী। কিন্তু এখানে তেমন কিছুই করা হয় নি, শুরু পড়েই শেষ টা বুঝা গিয়েছে। তার উপরে গল্পের চরিত্রদের মাঝে কথোপকথন এর সময় শব্দ চয়নের অসংলগ্নতা দেখা গিয়েছে যেমন একি ব্যাক্তির সাথে একই সময় কথা বলতে গিয়ে একবার ফরমাল ভাষা ব্যাবহার করেছে আরেকবার আঞ্চলিক ভাষা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিভাবে সূক্ষ্ম ভাবে অপরাধ করা যায় কিভাবে পরিচয় লোপাট করা যায় তার বর্ণনা বেশি। কেস নিয়ে না আছে ইনভেস্টিগেশন না আছে ইন্টেরোগেশন। সিম্পল এক্টা জিনিসকে টেনে বড় করার মত অবস্থা। এই বইয়ে ক্রাইম বেশি ছিলো থ্রিলার কম ছিলো। লেখক নতুন কিছু করার চেষ্টা করেছে তার জন্য তাকে অভিনন্দন। তবে ক্রাইম থ্রিলার লেখার জন্য উনার ক্রাইম নিয়ে আরো অনেক স্টাডি করা দরকার।"

Toufiq Sarker

Toufiq Sarker , Nov 10, 2019

★ ★ ★ ★ ★

"থ্রিলার এখন বাংলা সাহিত্যে বেশ ছড়ি ঘুরিয়ে যাচ্ছে। বইমেলা বা অন্য যেকোনো সময়ে বই কেনার আগে থ্রিলার নিয়ে একটু নাড়াচাড়া করে নেয়। বর্তমানে নতুন ধরনের অনেক থ্রিলার আসছে, ফ্যান্টাসি থ্রিলার, অকাল্ট থ্রিলার, সাই-ফাই থ্রিলার (যদিও আমার এটা নিয়ে একটু ভিন্নমত আছে, তবে সেটা নিয়ে আলোচনা হবে পরে)। আবরার ভাইয়ের সাথে পরিচয় 'রাইটার্স প্রজেক্ট' এর মাধ্যমে। নতুন লেখকের সন্ধানে ছিলেন তিনি। সেখান থেকেই পরিচয়। ১৮ বই মেলা শুরু হবার আগে তিনি 'কাগজ' বইটার সম্পর্কে হালকা ধারণা দেন, আগ্রহ শুরু হয়ে যায় সেখানেই। থিমটা 'আইডেনটিটি ফার্মিং।' ভাবানুবাদে 'চরিত্র সৃষ্টি'. একটু আগ্রহ জেগেছে, তাহলে রিভিউ শুরু করে দিই-- বইটা শুরু হয় শওকতের সাদামাটা জীবন দিয়ে, যেটা দেখবেন আপনাদের আশেপাশেই ঘটে যাচ্ছে নিত্যদিন। তারপর দুই বন্ধুর বাদানুবাদে খুন হয়ে যায় এক বন্ধু। বাবা প্রভাবশালী হওয়ায়, নেমে পড়েন একমাত্র ছেলেকে বাঁচাতে, আর পুলিশ অফিসার হাফিজ অনুসন্ধানে নেমে পড়ে খুনীর। এখানেই জড়িয়ে পড়ে শওকত। কেন তার মতো এক সাদামাটা মানুষ এই ঝামেলার কেন্দ্রবিন্দু হলো। আর কেনই বা লেখক সাহেব তার থ্রিলার বইয়ের নাম দিলেন কাগজ। যেটা সবাইকে ছাড়িয়ে নিজের মাহাত্য তুলে ধরেছে। এই নিয়ে এগিয়ে গেছে ক্রাইম থ্রিলার 'কাগজ'। বইটায় ভালো মন্দের যুদ্ধে কে জয়ী সেটা দেখানোর চেয়ে, লেখকের মনোযোগ ছিলো কীভাবে ক্রাইমটা ঘটছে সেটা দেখানো। যেটা যেকোনো থ্রিলারপ্রেমীর আগ্রহের মূল কারণ হবে। সাথে চরিত্রগুলোর দিকেও ছিলো মনোযোগ। আরো কিছু বললে বইটার অনেক মজাই বলে দেয়া হবে, আইডেনটিটি ফার্মিং বলেই তো কিছুটা ধারণা দিয়ে দিলাম! অনেকেই যা বলে থাকুক, বাংলাদেশে যে থ্রিলার হয়, সেটায় বিদেশিদের ছাপ কিছু থেকে যায়। যেদিক দিয়ে কলকাতা বেশ এগিয়ে, তাদের ফেলুদা, ব্যোমকেশ বিদেশি সাহিত্য থেকে অনুপ্রেরণা নেয়া হলেও, তাদের চরিত্রে বাঙালি দাদার এক গন্ধ পাওয়া যায়, সেটা পাওয়া যায় না জেফরি-বাস্টার্ড বা অন্য চরিত্রদের বেলায়। লেখকের কাগজ বইটা অবশ্য কিছুটা আলাদা, প্রতিটা চরিত্র আপনার চোখে দেখা মনে হবে, মনে হবে চেনেন তাদের আপনি। কিন্তু তাই বলে কাহিনী থেকে বিদেশি গন্ধ যে একেবারেই দূর হয়ে যায়নি সেটা নয়। তবে লেখকের লেখনী ও উনার ইউনিক 'আইডেনটিটি ফার্মিং' থিম পুরো উপন্যাসটাকে এগিয়ে নিয়ে গেছে। বিন্দুমাত্র মাত্র থামতে ইচ্ছে হবে না। বইটা হয়তো এক হার্ড বয়েলড থিমের কাহিনী হতে পারতো কিন্তু সেটা হতে না পারলেও আমার কাছে সফট বয়েলড। থ্রিলারপ্রেমী, যারা একটু অন্যধরনের থ্রিলার পড়তে চাচ্ছেন তাহলে আবরার আবীরের 'কাগজ' বই ধরে ফেলুন। তারপর 'কাগজ'ই আপনাকে ধরে রাখবে।"

Sajjad Hossan Khudrra

Sajjad Hossan Khudrra , May 11, 2019

★ ★ ★ ★ ★

"#রিভিউ বইঃ কাগজ লেখকঃ আবরার আবীর জনরাঃ ক্রাইম থ্রিলার প্রকাশনীঃ আফসার ব্রাদার্স প্রথম প্রকাশঃ অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ লিখিত মূল্যঃ ১৬০/- পৃষ্ঠাঃ ১৪৪ একটা ক্রাইম থ্রিলার বই এর নাম কাগজ! ভাবতে অনেকের ই একটু খটকা লাগতে পারে। এতো সাদামাটা নাম মূলত কোনো ক্রাইম থ্রিলার এর হয়না। তবে আবরার আবীর ভাই কেনো তার বই এর নাম কাগজ রাখলেন? মূলত এই একটা জিনিস জানতেই বইটা পড়ার আগ্রহ বেড়ে গিয়েছিলো আমার। "কাগজ" দিয়েই মূলত আবরার ভাইয়ার লেখার সাথে আমার পরিচয়। আর পরিচয়টা যে এতোটা সুন্দর হবে তা ভাবিনি। #আলোচনাঃ গল্পের শুরুতেই দুই বন্ধু সাব্বির আর সোহমকে দেখা যায় নেশা করে এক পার্টি থেকে বেরিয়ে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া যখন মুখামুখি থেকে হাতাহাতিতে চলে যায় তখন সোহমের বডিগার্ড জাহিদ তাদের থামাতে যায়। রাগের বসে সোহম জাহিদের কোমরে গোজা বন্দুক হাতে তুলে নেয় এবং সাব্বিরকে গুলে করে মেরে ফেলে। সম্পূর্ণ ঘটনাটা নেশার ঘোরে হওয়ায় সোহম ও কিছু বুঝে উঠতে পারেনি। জাহিদ তাড়াতাড়ি করে সাব্বিরের লাশ ও সোহমকে গাড়িতে করে চলে যায় গাজীপুরের এক নীরব এলাকা কালিয়াকৈর। দিনে দুপুরেও এই এলাকা একদম সুনসান থাকে ডাকাতদের ভয়ে। রাতে তো কথায় নেই। সাব্বিরের লাশ সেখানে ফেলে সোজা চলে যায় এলিফ্যান্ড রোডে সোহমের বাবা সাফি খন্দকারের অফিসে। অন্যদিকে ছেলে বাসায় ফেরেনি আর ফোন ও ধরছেনা বলে চিন্তায় অস্থির হয়ে পরে সাব্বিরের বাবা-মা। মায়ের জোরাজোরিতে সাব্বিরের বাবা তার কমিশনার বন্ধুকে জানালে সাব্বির কে খোঁজে বের করার দায়িত্ব পরে কমিশনারের প্রিয় এএসপি হাফিজের ঘাড়ে। ইনভেস্টিগেশন এর শুরুতে মোবাইল ফোন ট্রেস করে পেয়েও যায় সাব্বিরের লাশ। ফরেনসিক অনুযায়ী সাব্বিরকে যে বন্দুকটি দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিলো সেটি নাইন এমএম এর একটি বন্দুক। মারা যাবার আগ পর্যন্ত সোহমের সাথেই ছিলো সাব্বির তাই জিজ্ঞাসাবাদ এর জন্য সাফি খন্দকারের এলিফ্যান্ট রোডের অফিসে যায় হাফিজ ও তার সহকারী। সোহমের বডিগার্ড জাহিদের বন্দুকটিও নাইন এমএম ব্র্যান্ডের হওয়ায় হাফিজ সোহম আর জাহিদকে সন্দেহ করে। অন্যদিকে ২৫ বছর ধরে কাগজে কলমে জীবিত দুই ছেলে ও নাতি সহ এক মেয়ের বাবা শওকত। বৃদ্ধ বয়সে বন্ধুর সাথে মিলে টাকার বিনিময়ে জীবিত মানুষ কে মৃত প্রমাণ করা ও জীবিত মানুষটিকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার কাজ করেন তিনি। হাতের সাফাই এতোটাই ভালো যে আজ পর্যন্ত কেউই তার ছেলেদের বা মেয়েকে দেখেনি। শওকত প্রায়শ ঘুমে ভয়ানক ধরণের কিছু স্বপ্ন দেখে যা বাস্তবিকতার সাথে কোনো সম্পর্ক রাখেনা। হাফিজ কি পেরেছিলো প্রমাণ করতে কে খুন করেছে সাব্বিরকে? শওকত কেনো এমন ধরণের কাজে লিপ্ত হয়েছিলো? সাফি খন্দকার, জাহিদ, সোহম ও শওকতের শেষ পরিণতি কি ছিলো? সর্বোপরি, একটা ক্রাইম থ্রিলার বই এর এমন সাদামাটা নাম দেয়ার কারণ কি? জানতে হলে পড়তে হবে আবরার আবীর ভাইয়ার লেখা এই সুন্দর ক্রাইম থ্রিলার "কাগজ" বইটি। #প্রতিক্রিয়াঃ থ্রিলার আমার প্রিয় একটি জনরা। আর যদি হয় ক্রাইম থ্রিলার, তাহলে তো কথাই নেই। কাগজ বইটা পড়ার সময় একবারও মনে হয়নি কোথাও স্রোতে ক্ষীণতা নেমে এসেছে। একি ধারায় বইটির প্রতিটা পৃষ্টা পড়ে যেতে কোনো সমস্যাই হয়নি। বইটিতে প্রতিটা চরিত্রকে খুব সুন্দর ও পরিষ্কার ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। মজার ব্যাপার হলো পড়তে পড়তে যখন বইটার একদম শেষের দিকটায় চলে এসেছি(আর ১০/১৫ পৃষ্ঠা বাকি), তখন ক্লাইমেক্স টা নিজে থেকেই প্রেডিকশন করে নিয়েছিলাম। এবং মজার ব্যাপার হলো এই প্রথম বারের মতো কোনো বই এর ক্লাইম্যাক্স নিয়ে সঠিক প্রেডিকশন করতে পেরেছি। আর বইটা আসলেই খুব ভালো লেগেছে। বইটা পড়েই দেখুন। আমার রুচি বা স্বাদের সাথে আপনার টার মিল নাও হতে পারে। তবু এইটুক কথা দিচ্ছি বইটা পড়া শেষে অর্থ বা সময় কোনটার অপচয় হয়েছে বলে মনে হবেনা। পড়তে থাকুন। ধন্যবাদ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কাগজ : ক্রাইম থ্রিলার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কাগজ : ক্রাইম থ্রিলার পাতা: 1 / 7
পাতা 2
কাগজ : ক্রাইম থ্রিলার পাতা: 2 / 7
পাতা 3
কাগজ : ক্রাইম থ্রিলার পাতা: 3 / 7
পাতা 4
কাগজ : ক্রাইম থ্রিলার পাতা: 4 / 7
পাতা 5
কাগজ : ক্রাইম থ্রিলার পাতা: 5 / 7
পাতা 6
কাগজ : ক্রাইম থ্রিলার পাতা: 6 / 7
পাতা 7
কাগজ : ক্রাইম থ্রিলার পাতা: 7 / 7
পাতা / 7
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।