২য় মুদ্রণ, ২০১৭
কাবিলের বোন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
মহানবী হয়রত মুহাম্মদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম)
আল মাহমুদ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)
আল মাহমুদ
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কাবিলের বোন |
| Author | আল মাহমুদ |
| Publisher | নওরোজ সাহিত্য সম্ভার |
| Edition | ২য় মুদ্রণ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 327 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.5 Kg |
| ISBN | 9789847020198 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
19 Ratings and 15 Reviews
পাঠকদের মন্তব্য
১৫টি
Md. Ebrahim Hossain , Sep 15, 2024
"বইটা অনেক ভালো লেগেছে। ১৯৬০ সাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত সময়টা লেখক এই উপন্যাসে খুব চমৎকারভাবে ধারন করেছেন।"
মোঃ আবুল মনসুর , Dec 31, 2022
"কাবিলের বোন-আল মাহমুদ আখাউড়া জংশনের অদূরে সিলেটের মনতলা স্টেশনের কাছেই পূর্ব পাকিস্তানের শেষ সীমান্তে সৈয়দ আহমদ কাবিলের বাড়ি।পিতা আহমদ কামাল,মাতা জাকিয়া বেগম।চাচা আহমদ আলম,যাকে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় পাঠিয়ে ছিলেন।পড়াশোনা শেষ করে বড় ভাইয়ের অজান্তে বিয়ে করেন অবাঙ্গালী মোহাজির আতর ওয়ালার মেয়ে রওনক জাহান কে।তারা বাংলাদেশে এসেছিলেন সেই ভোপাল থেকে।কিন্তু বিহারি দের সাথে উঠাপড়া,বিহারি এলাকায় থাকে বলে বিহারি নামেই পরিচিত। আর বিহারি দের বাঙ্গালী অপছন্দ করতেন বিহারি দের আত্ন অহংকার ও আভিজাত্য ও দাম্ভিকতার জন্য।তাই আহমদ কামাল আহমদ আলমের বিয়ে মেনে নিতে পারেন নি,মেনে নিতে পারেন নি ভাই কে না জানিয়ে বিয়ে করার জন্য,এই কষ্টে আহমদ কামাল মারা যান,ছোট ভাই কে সৈয়দ বাড়ির সাথে সব সম্পর্ক ছেদ করতে বলে যান জাকিয়া বেগম কে।আহমদ কাবিল লেখাপড়ায় অত্যন্ত ভাল,উচ্চ শিক্ষার জন্য এত বছর পর কাবিল ঢাকায় চাচার বাসায় পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা বললে মা আর মানা করতে পারেন নি।১৯৬০ সালের এক সকালে চাচার বাসার উদ্দেশ্যে মনতলা থেকে রওনা হন।আহমদ আলম,রওনক জাহান,আহমদ আলমের মেয়ে রোকসানা কাবিল কে পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতি তে।হয়ে যান শেখ মুজিবুর রহমানের বিশ্বাস যোগ্য ছাত্র নেতা।৬৯ এর আন্দোলন,৭০ এর নির্বাচন, ৭১ এর যুদ্ধ। সেখান থেকে সরাসরি যুদ্ধে চলে যান আঞ্জুমান কে সাথে নিয়ে।চাচাত বোন রোকসানার সাথে গড়ে উঠে নিবিড় প্রেমের সম্পর্ক। মা জাকিয়া বেগম,চাচা আহমদ আলম,চাচি রওনক জাহান মেনে নেন তাদের সম্পর্ক। চাচির ভাইয়ের ছেলে আন্দালিব যদি ও রোকসানা কে মনে প্রানে ভালবাসতেন।কিন্তু রোকসানা কাবিলের ভালবাসার টানে তা ভাটা পড়ে যায়। বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম বন্ধু আহমেদ নিসার,বান্ধবী আঞ্জুমান। আঞ্জুমান ছাত্র রাজনীতি তে জড়িত থাকলে ও নিসার তার উল্টো। ভালবেসে বিয়ে করেছিলেন আঞ্জুমান নিসার।২৫ শে মার্চের রাতে বিশ্ববিদ্যালয় হলে প্রান দেন আহমেদ নিসার।গ্রামের বাড়িতে কাবিলের মা কে দেখাশোনা করার জন্য নিয়ে আসেন মামাতো বোন মোমেনা কে,কাবিলের মা যাকে নিজের পুত্রবধূ করার জন্য মনস্থির করেছিলেন।কিন্তু কাবিল রোকসানার ভালবাসার কাছে তা ম্লান হয়ে যায়।গ্রামের বাড়িতে আহমদ আলম,রওনক জাহান, আন্দালিব বেড়াতে গেলে গ্রামের সুদর্শনা মোমেনার প্রেমে পড়ে যায় মোহাজির আব্দালিব। রওনক জাহান তাদের বিয়ে দেয়ার জন্য মনস্থির করেন।নানাবিধ কারনে আন্দালিব মোমেনার বিয়ে পিছিয়ে যায়,এদিকে কাবিল রোকসানার বিয়ে ও হয়ে উঠেনি কাবিলের রাজনীতির জন্য।২৫ শে মার্চ রাতে সদ্য হারানো স্বামী নিসার কে ফেলে কাবিলের সাথে যুদ্ধে চলে যায় আঞ্জুমান। নানাবিধ চিন্তায় ২৫ শে মার্চ রাতেই পরলোকগমন করেন চাচি রওনক জাহান।যুদ্ধের ভয়াবহতায় ২৬ শে মার্চ ভালবাসার মানুষ কাবিল কে রেখে,সময়ের চাহিদায় আন্দালিবের হাত ধরে পাকিস্তান পাড়ি জমান রোকসানা।কাবিলের ভালবাসা কে উপেক্ষা করে আন্দালিব কে নিয়ে সেখানে সংসার পাতবেন বলে চিঠি তে লিখে যান। যুদ্ধ শেষে কাবিল স্বাধীন বাংলাদেশ পেলে ও হারিয়ে ফেলে জিবনের একটা বড় অংশ।চাচি রওনক জাহান রোকসানার বিয়ের জন্য বানানো হীরের আংটি টা কাবিলের কাছেই ছিল।এই আংটি টা যখন কাবিল ফেলে দিতে চাইল,তখন আঞ্জুমান অবাক করে দিয়ে কাবিল কে বলল- 'এই আংটি টা আমাকে পড়িয়ে দিন না কাবিল ভাই।আর ত কেউ নেই।আমি আপনার পছন্দের মানুষ নই কাবিল ভাই।তবে আপনার এখন আমাকে দরকার।ভালবাসা না হোক,দয়ামায়া, কর্তব্যবোধ জাগানো এবং সেবার জন্য আমাকে আপনার দরকার।আমি পাশে না থাকলে আপনি শেষ হয়ে যাবেন কাবিল ভাই,বরবাদ হয়ে যাবেন।আপনার পছন্দের না হই,আপনার বন্ধুর ত পছন্দের ছিলাম? দিন না হীরে টা পড়িয়ে।'"
Mosaddek Billah , Mar 20, 2022
"Oshadaron"
Muhammad Abdul Moin Khan , Feb 15, 2022
"কাবিলের বোন ও আল মাহমুদ মুক্তিযুদ্ধভিত্তিক যে ক'টি বই আমার পড়ার সুযোগ হয়েছে তন্মধ্যে কবি আল মাহমুদের লেখা "কাবিলের বোন" এখনো অবধি আমার পড়া শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ উপন্যাস। না, আমি এখানে ইতিহাসের বিচার করতে বসিনি। আমি কোন ঐতিহাসিক কিংবা ইতিহাসবেত্তাও নই। তবে বাংলা সাহিত্যের একজন পাঠক হিসেবে বইটি পাঠপূর্বক আমার মস্তিষ্কে যে অনুভূতির সৃষ্টি হয়েছে, আমার হৃদয়ের গহীনে সাহিত্যের যে রস উৎসারিত হয়েছে তা ই ব্যক্ত করতে বসলাম । সৃজনশীল লোকেরা রস সৃষ্টির জন্য তাদের সৃষ্টিকর্ম পরিচালনা করে থাকেন। আর আপন সৃষ্টিকর্ম দ্বারা পাঠক হৃদয়ে রসের বন্যা বইয়ে দিতে উপন্যাসিক আল মাহমুদ এখানে পুরোপুরি সফল। কী অসাধারণ একটি বই, প্রাণবন্ত বর্ণনা, চমৎকার গল্পের গাঁথুনি। যেন আমি চোখের সামনে জীবন্ত দেখতে পাচ্ছি মনতলা গাঁয়ের মেঠোপথ কিংবা ঢাকার ১০ নং বনগ্রাম লেনের দোতালা বাড়িটা। অথবা ভীষণ বিপ্লবে ফেটে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তার আশপাশ, ছাত্রজনতার উত্তাল মিছিল এবং পূর্ব পাকিস্তানের আশা-ভরসার একমাত্র আশ্রয়স্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে এক ছাত্রনেতার সম্পর্ক, সাক্ষাৎ ও নির্দেশ মোতাবেক কাজ। মনে হয় আমিও সেই মিছিলেরই একজন। অথবা দু'জোড়া তরুণ-তরুণীর চতুষ্কোণ প্রেমের রসায়ন, পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব। মূলত 'যুক্ত ভারত ভেঙে পাকিস্তান' এই শিকড় থেকেই উপন্যাসের শুরু। এখানে এসেছে ভাষা আন্দোলন, বাঙালি-বিহারী ভাষাগত সমস্যা, উর্দূভাষী হলেই বিহারী মনে করা, আগরতলা মামলা, শেখ মুজিবের ছয় দফা, ছাত্র আন্দোলন এবং বেশ ক'জন মানব-মানবীর প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, চাওয়া-পাওয়া নিয়ে যাপিত জীবনের বড় ক্যানভাসে মুক্তিযুদ্ধ। শেষ পর্যন্ত পাওয়া না পাওয়ার অসহনীয় কথামালার বিপুল আয়োজন। এবং পাওয়া না পাওয়ার এই খেলায় লুকায়িত উপন্যাসের নামের সার্থকতা। কাবিলের বোন কাবিলের বোন ই; অন্য কিছু নয়। কিছুটা অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির দরুন এই উপন্যাস বাংলা সাহিত্যে তার নিজের একটা জায়গা করে নিয়েছে এবং পাঠক হৃদয়ে দাগ কেটে গেছে। এই গ্রন্থে, গল্পে আল মাহমুদ প্রমাণ করেছেন যে তিনি শুধু কবি আল মাহমুদ ই নন; বরং তিনি জীবন থেকে নেয়া সময়ের সাহসী দ্রষ্টা ও স্রষ্টাও বটে।"
AWLAD HOSSAIN , Aug 3, 2021
"মুক্তিযুদ্ধকে কেন্দ্র করা একটা বইও যে এতো চমৎকার হতে পারে তা "কাবিলের বোন" না পড়লে বুঝতেই পারতাম না! সত্যি স্মৃতিতে গেঁথে থাকার মতো এক দারুন কীর্তি।"
Tasriful Haque , Jun 8, 2021
"যদি অনেকদিন কান্নাকাটি না কইরা থাকেন তাইলে এই একটা বই সাজেস্ট করলাম ভাই পইরেন। আমার বুক ব্যাথা করতাসে"
Billal Hossain , May 2, 2021
"অসাধারণ"
Arif Ahammad , Mar 22, 2021
"দারুণ একটা উপন্যাস।"
Md Masud Rayhan , Nov 9, 2020
"Nice book"
Yasin Arafat , Sep 15, 2020
"মুক্তিযুদ্ধ নিয়ে খুব চমৎকার একটি ঐতিহাসিক উপন্যাস । যুক্ত ভারত ভেঙ্গে পাকিস্তান এই শিকড় থেকে উপন্যাসের শুরু। এখানে তিনি অত্যন্ত নিখুঁতভাবে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের গোড়ার সমস্যাগুলো অত্যন্ত দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সে সাথে তুলে এনেছেন ভাষা আন্দোলন থেকে শুরু করেন স্বাধীন বাংলাদেশের জন্ম পর্যন্ত ধারাবাহিক ঘটনাগুলো। মানব-মানবীর প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট চাওয়া-পাওয়া নিয়ে যাপিত জীবনের বড় ক্যানভাসে মুক্তিযুদ্ধকে এঁকেছেন । শেষ পর্যন্ত পাওয়া না পাওয়ার অসহনীয় কথামালার এই বিপুল আয়োজন যে কোন পাঠকের চক্ষু শিক্ত করবে। এই গ্রন্থে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু কবি আল মাহমুদ নন তিনি জীবন থেকে নেয়া সময়ের সাহসী দ্রষ্টা ও স্রষ্টা।"
Robius Sany , Jul 30, 2020
"Nicee.💕💕"
Dr. Asif Shufian Arnab , Jan 15, 2020
"কেউ আমাকে জিজ্ঞাসা করে তোমার পড়া কয়েকটি সেরা উপন্যাসের নাম বলো। কয়েকটির মধ্যে আমি দ্বিধাহীনভাবেই বলবো 'কাবিলের বোন' একটি। এক নিশ্বাসে পড়ে ফেলার মত একখানা বই।এত বড় বইয়ের রিভিউ লেখার সাধ্য আমার মত নগন্য পাঠকের নেই। শুধু এটুকুই বলব সবমিলিয়ে অনন্য, অসাধারণ, সুখপাঠ্য একটি বই।"
Arman Hossian , Jan 8, 2020
"আল মাহমুদকে কবি হিসেবেই জানতাম।পরে জানলাম বেশ কয়েকটা ক্ল্যাসিকসহ তাঁর তিন খন্ডের উপন্যাস সমগ্রও আছে।তো ভাবলাম পড়া যাক তাঁর লেখা।কোনটা দিয়ে শুরু করব - এমন ভাবনার সমাধান দিল কোন একটা গ্রুপে 'কাবিলের বোন' উপন্যাসটির রিভিউ দেখে।পড়ার পর শুধু একটাই প্রতিক্রিয়া বলা যায়,বইটা একাধারে মুক্তিযুদ্ধের উপন্যাস,মনস্তাত্ত্বিক - রোমান্টিক উপন্যাস আবার শেষদিকের পরিণতি একে থ্রিলারও বানিয়ে ফেলেছে।"
Usama Abu , Oct 30, 2019
"আল মাহমুদের লেখা একটি অসাধারণ সুন্দর উপন্যাস।কী নেই এতে? আছে মুক্তিযুদ্ধ নিয়ে কথা,আছে গ্রাম্য জীবন নিয়ে কথা,আছে শহুরে জীবনের বর্ণনা, আছে বাঙ্গালী ও বিহারিদের নিয়ে কথা , আছে প্রেমের কথা এবং আছে পারিবারিক জীবনের অসাধারণ এক বন্ধনের কাহিনী। সব মিলিয়ে এটি একটি চমৎকার উপন্যাস বলতেই হয়।"
Abdullah Al Masud , Nov 15, 2016
"চরম!"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
ei boier ki pdf ace?? keo plz pdf koren
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কাবিলের বোন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: