হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
জন্মভিটে - ম্যারিনা নাসরীন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৯

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

জন্মভিটে

2 Ratings | 2 Reviews
TK. 179 TK. 200 -11% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title জন্মভিটে
Author ম্যারিনা নাসরীন
Publisher কথাপ্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০১৯
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 112
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.46 Kg
ISBN 9847012008775
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

2 Ratings and 2 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
Mohammad Mazedul Islam

Mohammad Mazedul Islam , Oct 20, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"লেখিকা ম্যারিনা নাসরীনের লেখনীর ধার সম্পর্কে পূর্ব থেকেই জানি কারণ, ফিনিক্সের ডানা, জলঘুঙুর, মৃত্যুঞ্জয় ঘাট বইগুলো ইতিমধ্যে পড়েছি। তাই জন্মভিটে সংগ্রহ করার সময় কোনো রিভিউ এর প্রয়োজন পড়েনি। গল্প, উপন্যাস দুই ধরণের লেখাতেই লেখিকার মুনশিয়ানা লক্ষ্য করা যায়। আমাদের চতুর্দিকের চরিত্রগুলোকে তুলে এনে চরিত্র চিত্রায়নে তাঁর জুড়ি মেলা ভার। মোদ্দাকথা, জন্মভিটে গল্প বইটি লেখিকার স্বার্থক একটি সৃষ্টি।"

Safikul Islam Jihad

Safikul Islam Jihad , Aug 27, 2019

★ ★ ★ ★ ★

"কথাসাহিত্যিক ম্যারিনা নাসরীনের গল্পগ্রন্থ ‘জন্মভিটে’। দশটি গল্প রয়েছে বইটিতে। একেকটা গল্প পড়তে পড়তে নানান অনুভূতির জন্ম হয়েছে বুকের ভেতর। প্রথম গল্প ‘বরফের পাহাড়’। একজন অতীব সুন্দরী মায়ের গর্ভে জন্ম নেয়া অসুন্দর কিংবা বলা চলে সাদামাটা এক মেয়ের আত্মকথন। কলেজ শিক্ষক বাবার টানাপোড়েনের সংসারে অনেকগুলো ছেলেমেয়ের নিত্য সুখ-দুঃখ, কলহ-খুনসুটি নিখুতভাবে ফুটে উঠেছে ‘বরফের পাহাড়’ গল্পে। পড়তে পড়তে পাঠক একটা সময় বুকের গভীরে তীব্র যন্ত্রণা অনুভব করবে যখন শিক্ষক বাবার হাতে বেদম মার খেয়ে আত্মহত্যা করে রুমানা নামের পরীর মতন রূপসী মেয়েটি। এটা যেন কোনোমতেই কাম্য হতে পারে না। পাঠকের খুব কষ্ট হবে রুমানার মৃত্যু মেনে নিতে। মানুষের মন জগতের বৈচিত্র্যময় দিকগুলো দারুণভাবে পরিলক্ষিত হয় ‘বরফের পাহাড়’ গল্পে। ‘আগন্তুক’ একটা পরাবাস্তব গল্প। বাস্তব আর পরাবাস্তবের ফারাক পাঠক বুঝতে পারবে গল্পের শেষে। অতীত আর বর্তমান সময়ের বাম রাজনীতির সূক্ষ্মাতিসূক্ষ্ম ভুল-ত্রুটি নাড়া দিয়ে যায় গল্পের নায়কের হৃদয়ে। রাজনীতির গোলকধাঁধায় নায়ক চলে যান অতীতে। তাইতো লেখকের উপলব্ধিটাই যেন কমরেড শাফায়াতের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এভাবে– ‘বনেদি বামের অস্তিত্ব খুব কম সময়ের জন্য ছিল এদেশে। যারা ছিল, শালারা চীন সোভিয়েত জিগির তুলে আলাদা হলো, আর নিজের আখের গোছাল। দেশের মাটি মানুষের কথা ভেবে রাজনীতি করেছে ক’জন?’ ‘যে জীবনের সাথে হয় নাকো দেখা’– বর্তমান পুঁজিবাদের ঘূর্ণাবর্তে সাহিত্যচর্চা যেন উত্তাল স্রোতের বিপরীতে বৈঠা বাওয়ার মতন কাজ। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন কবি। স্বভাবে বাউণ্ডুলে আর ছন্নছাড়া। শৈশবে বাবা মায়ের বিচ্ছেদ, বিমাতার কাছ থেকে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত হতে হতে মানুষটা ক্রমেই একা হয়ে যায়। নিজের চারপাশে তৈরি করে অদৃশ্য খাঁচা। অনেক মানুষের মধ্যে থেকেও সাঈফ যেন অন্য গ্রহ থেকে আসা আগন্তুক। নিজের মায়ের উপর বিশ্বাস নষ্ট হয়ে গোটা নারী জাতিকেই ঘৃণা করতে শেখে সাঈফ। তার কাছে জীবন মানেই ছলনা আর অবিশ্বাস। এতকিছুর পরেও জীবন মানেই অপেক্ষা। কার জন্য অপেক্ষা, কিসের জন্য অপেক্ষা– এই ধাঁধার উত্তর খুঁজতে খুঁজতে জীবন পার করে ফেলি আমরা। ট্রেন লাইনের পাশে বসে যেন নিরন্তর অপেক্ষায় থাকি পরবর্তী ট্রেনের। আসলে সেই অপেক্ষা অনন্ত জীবনের, যেমনটি লেখক বোঝাতে চেয়েছেন ‘একটি আপাত সমাপ্ত গল্প’ এর মধ্য দিয়ে। বিশেষ করে ‘বলিরেখা’ আর ‘জন্মভিটে’ গল্প দুটির কথা না বললেই নয়। জন্মের পর মায়ের সাথে সন্তানের নাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়ে বটে। কিন্তু সম্পর্কের ভিত যেন গভীর থেকে গভীরতর হয় অদৃশ্য এক শেকড়ের মধ্য দিয়ে। যে শেকড় ছিন্ন করবার ক্ষমতা কারোই থাকেনা। সাময়িক সময়ের জন্য সেই সম্পর্কে চিড় ধরে, ফাঁটল দেখা যায়, তারপরও একটা সময় হৃদয়ের গভীরে আমরা ঠিকই শেকড়ের টান অনুভব করি। এ যেন বিধাতার অপূর্ব এক কারিশমা। সহজ সাবলীল ভঙ্গিতে গল্প বলেন ম্যারিনা নাসরীন। এ যেন আমার গল্প, আপনার গল্প, পাশের বাড়ির চঞ্চলা মেয়েটির গল্প, আত্মভোলা কোনো কবির গল্প। এক গল্পের ভিতর হাজার গল্পের ছায়া। ছায়ার পাশে ছায়া হেঁটে চলে অজানা গন্তব্যে। তাইতো লেখকের ভাষায়, ছায়াগুলো হেলেদুলে সামনের দিকে এগোচ্ছে। রাস্তায় কোনো জনমানবের চিহ্ন নেই। ডাইভারসনে লাগানো গাছগুলো ঝিরিঝিরে বাতাসে হালকা নড়ছে। সুনসান রাতে একটা শব্দই ধীরে ধীরে প্রকট থেকে প্রকটতর হয় ঘড়ঘড়…ঘড়ঘড়… ঘড়ঘড়। এমনই সব দৃশ্যকল্প রয়েছে পুরো গল্পগ্রন্থে। বইয়ের নাম: জন্মভিটে; লেখক: ম্যারিনা নাসরিন; ধরন: সমকালীন গল্প; প্রকাশক: কথাপ্রকাশ"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ফিনিক্সের ডানা
একটু পড়ে দেখুন
ফিনিক্সের ডানা ম্যারিনা নাসরীন
(1)
TK. 150 -7% OFF
TK. 139
প্রেতাত্মার শহর
একটু পড়ে দেখুন
প্রেতাত্মার শহর ম্যারিনা নাসরীন
কোনো রেটিং নেই
TK. 150 -7% OFF
TK. 139
ওগো শুনছো
একটু পড়ে দেখুন
ওগো শুনছো মুহাম্মাদ আতীক উল্লাহ
(7)
TK. 260 -50% OFF
TK. 130
মিসির আলির গল্পমালা
একটু পড়ে দেখুন
মিসির আলির গল্পমালা হুমায়ূন আহমেদ
(10)
TK. 300 -20% OFF
TK. 240
শেষ পরিণতি
একটু পড়ে দেখুন
শেষ পরিণতি প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
(2)
TK. 140 -40% OFF
TK. 84
প্রেমের গল্প
একটু পড়ে দেখুন
প্রেমের গল্প হুমায়ূন আহমেদ
(16)
TK. 300 -20% OFF
TK. 240
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
একটু পড়ে দেখুন
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম) মুহাম্মাদ আতীক উল্লাহ
(12)
TK. 240 -50% OFF
TK. 120
অল্প বিদ্যা ভয়ংকর
একটু পড়ে দেখুন
অল্প বিদ্যা ভয়ংকর মাওলানা মুনীরুল ইসলাম
(3)
TK. 280 -47% OFF
TK. 149

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"জন্মভিটে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
জন্মভিটে পাতা: 1 / 12
পাতা 2
জন্মভিটে পাতা: 2 / 12
পাতা 3
জন্মভিটে পাতা: 3 / 12
পাতা 4
জন্মভিটে পাতা: 4 / 12
পাতা 5
জন্মভিটে পাতা: 5 / 12
পাতা 6
জন্মভিটে পাতা: 6 / 12
পাতা 7
জন্মভিটে পাতা: 7 / 12
পাতা 8
জন্মভিটে পাতা: 8 / 12
পাতা 9
জন্মভিটে পাতা: 9 / 12
পাতা 10
জন্মভিটে পাতা: 10 / 12
পাতা 11
জন্মভিটে পাতা: 11 / 12
পাতা 12
জন্মভিটে পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।