হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) - মুহাম্মাদ আতীক উল্লাহ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ)

38 Ratings | 21 Reviews
TK. 140 TK. 280 -50% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"আই লাভ ইউ" বইয়ের সূচিপত্র: আদর্শ সতীন.....১১ থ্রি-জি হিট.....১৫ সােনালি প্রজাপতি.....১৮ হুরবিবি.....২২ I Love you .....২৬ আ-শিরু বিল মা'রূফ.....৪৭ স্ত্র...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"আই লাভ ইউ" বইয়ের সূচিপত্র: আদর্শ সতীন.....১১ থ্রি-জি হিট.....১৫ সােনালি প্রজাপতি.....১৮ হুরবিবি.....২২ I Love you .....২৬ আ-শিরু বিল মা'রূফ.....৪৭ স্ত্রীর বিকল্প.....৫১ যাহ, দুষ্ট
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ)
Author মুহাম্মাদ আতীক উল্লাহ
Publisher মাকতাবাতুল আযহার
Edition ১ম সংস্করণ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 128
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.27 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.66

38 Ratings and 21 Reviews

★★★★★
25
★★★★☆
13
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২১টি
Hossain Mahmud

Hossain Mahmud , Aug 22, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Recommended Book to Read"

880****404

880****404 , Feb 22, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই সুন্দর প্রতিটা দম্পতির এই বই পড়া প্রয়োজন। এস্পেশালি হুজুরের বউদের।"

Ani

Ani , Oct 10, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা এক কথায় অসাধারণ! 🌟 এখনো পুরোটা শেষ করিনি, তবে যতটুকু পড়েছি— সত্যিই মন ছুঁয়ে গেছে ❤️ এখানে মূলত ভালোবাসা 💞, সংসার জীবন 🏡, একজন মেয়ের জীবনে ও সংসারে তার গুরুত্ব, আর অন্য কিছু জীবন কাহিনীর গল্প ও শিক্ষা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ✨ লেখক খুব সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, তবে কিছু অধ্যায় পড়তে গিয়ে আমার কাছে একটু ভিন্ন লেগেছে — না খারাপ, না পুরো ভালো, মাঝামাঝি 😌 তবুও অন্যদের কাছে এটি বেশ ভালো লাগতে পারে। বিশেষ করে, যৌবনে থাকাকালীন এমন বইগুলো পড়লে আত্মশুদ্ধি 🌿 এবং জেনা থেকে বাঁচার গুরুত্ব 💭 সত্যিই গভীরভাবে বোঝা যায়।"

Md. Al Amin

Md. Al Amin , Oct 6, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

""আই লাভ ইউ" – এটি জীবনের গভীর অনুভূতি, প্রেম ও সম্পর্ক নিয়ে একটি অনন্য ইসলামী দৃষ্টিভঙ্গিতে লেখা বই। লেখক মুহাম্মদ আতীক উল্লাহ হৃদয়ের ভাষায় ভালোবাসার সঠিক মানে ও সীমারেখা তুলে ধরেছেন।"

Abul Hasan Shimul

Abul Hasan Shimul , Sep 23, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"দাম্পত্য জীবন নিয়ে লেখা অসাধারণ বই।বিয়ের পর সবার পড়া উচিত। বইটা পড়লে স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ।"

Kamrun Nahar

Kamrun Nahar , Aug 12, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটির প্রথম পেজেই হালকা একটা কলমের দাগ। আশা করি এর পরে খেয়াল রাখবেন। তা ছাড়া সব ঠিক আছে।"

afsana akhy

afsana akhy , Feb 20, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"most beautiful books..... like this"

Mehedi Hasan

Mehedi Hasan , May 25, 2021

★ ★ ★ ★ ★

"Good"

Abdur Rahman Al Emon

Abdur Rahman Al Emon , Apr 30, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"😻"

abdullah

abdullah , Jul 18, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মজার একটি বই,,,,,,আল্লাহর জন্য বিবিকে ভালোবাসা ইবাদাত,,,,আর এই বইতে ইবাদতই শেখানোর চেষ্টা করেছেন শ্রদ্ধেয় লেখক,,,,,,"

FAHIM SHAKIL AHMED

FAHIM SHAKIL AHMED , Apr 25, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বেশ রসাত্মক রোমান্টিক ছোটগল্প নিয়ে পুরো বইটা। মনে হচ্ছিল কোন সদ্যবিবাহিত দম্পতির খুঁনসুটিগুলো হুবহু তুলে দেওয়া হয়েছে। বইটা মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। 😉"

Md kamrul Hasan

Md kamrul Hasan , Mar 19, 2020

★ ★ ★ ★ ★

"📚 বই নিয়ে আলোচনা "আই লাভ ইউ" একটা বইয়ের নাম। কী, ভাবছেন তো প্রেমের বই নিয়ে আলোচনা করবো? রগরগে একটা প্রেম কাহিনী থাকবে, সেখানে আরো থাকবে দুনিয়ায় যত সব নিষিদ্ধ রসের কথা! যা শুনে কান গরম হয়ে যাবে! বিশ্বাস করেন, সব পাবেন বইটাতে। তবে পার্থক্য হলো বইটার প্রতিটা গল্প পড়ার পর আপনার নিজের ভেতরে চিন্তা চেতনায় পরিবর্তন চলে আসবে। (না আসলে আপনি সত্যিই রোবট, তার জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী না 😄) প্রেম স্বর্গীয়, অমৃতের মত যার স্বাদ (শুধু শুনেই গেলাম) অপার্থিব সেই প্রেম। তাই তো বার বার শুধু বলতে ইচ্ছে করে "আই লাভ ইউ"। আল্লাহর পথে চলাকি সত্যিই অনেক কঠিন কাজ? সহীহ সুন্নাহ মতো জীবনধারণ, আখলাক অনুযায়ী চলা, সুন্দর স্বাভাবিক জীবনধারণ করলে কী আমাদের ভালো হবে, নাকি মন্দ? আর এই সুন্নাহ, আকীদা, আখলাক কী শুধুই আমরা মুসলিমরাই মানবো? আরে ভাই বাদ দেন কঠিন কঠিন সব কথা। সুন্দর স্বাভাবিক জীবন সবাই চায়। কিন্তু কথা হচ্ছে সবাই যদি চায় তাহলে সমাজের এই বিতিকিচ্ছিরি অবস্থা কেন? তাই শুধু আমরা না, সকলেই যদি এভাবেই চলি তবে সমাজ নষ্ট হবে না। ঘরে ঘরে শান্তি কিভাবে আসে শুনবেন? বইটা থেকেই কিছু বলি, কেমন? আমরা জানি সতীন মানেই দুন্ধুমার লঙ্কাকান্ড সব সময়। আর এক সাথে থাকা! ওরে বাবা, এতো কল্পনারও অতীত। কিন্তু যদি দেখেন কখনো, এক জন তার, সতীনকে তার মৃত স্বামীর সহায়সম্পদের ভাগ বুঝিয়ে দিচ্ছে, তখন কেমন লাগবে আপনার? কিন্তু তারপরেই যদি আবার দেখেন ঐ সতীন তার প্রাপ্য সম্পদ ফিরিয়ে দিচ্ছে তার সতীনের নিকট, যাতে সেই সতীনটি ভালোভাবে, সুন্দর ভাবে জীবনধারণ করতে পারে, তাহলে কেমন লাগবে? ঠিক তাই, এটাতো আমরা মনের কোথাও স্থানই দেই নি, ভাববো কী করে? ঠিক এমনই সুন্দর এক গল্প " আদর্শ সতীন" নামক গল্পে বলে গেছেন লেখক " মুহাম্মদ আতীক উল্লাহ" গল্পটিতে উঠে এসছে গভীর তাকওয়া, নৈতিকতা, এবং চমৎকার এক আত্মমর্যাদার ঘটনা। যে কিনা পার্থিব হিংসা, ঈর্ষার ফাঁদে না পড়ে নিজ কর্তব্যে অটুট থেকেছে। কোনো ঝামেলা তো হয়নি বরং রেখে গেছে কঠিন কিন্তু সহজ এক দৃষ্টান্ত। ভালোবাসা কী, জানেন? ভালোবাসার নাম বিশ্বাস। ভালোবাসার নাম ধৈর্য। ভালোবাসার নাম শান্তি। ভালোবাসা মানেই নোংরামি নয়। ভালোবাসা মানেই ছেলে মেয়ে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুড়ে বেড়ানো নয়। ভালোবাসা শেখায় ভদ্রতা। ঊশৃংখলতা নয়। "দ্বিতীয় বাসর" গল্পেই তো আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র 'সালেহ'র কাহিনী। তিনি একজন মাওলানা হয়ে আবার স্কুলের নবম শ্রেণিতে ভর্তি হয়েছে। পড়ছে বিজ্ঞান বিষয় নিয়ে। সালেহর আশেপাশের কিছু মানুষ তাঁকে কটু কথা বলে। যে সে বিজ্ঞান জানে না, অংক জানে না, ইংরেজি জানে না। সে কীভাবে তাদের সাথে কথা বলতে আসে। সালেহর আত্মমর্যাদা অনেক প্রখর। কথা গুলো তার আঁতে লেগেছিল। তাই সে স্কুলে ভর্তি হয়। এখন সে কী করে সেখানে নিয়মিত ক্লাস করবে? তার জন্য তো মেয়েরা বেগানা। তবু সে তার আকীদা ঠিক রেখে মন শক্ত করে ক্লাস করে। কিছুদিন পর দেখা যায়, ছেলেরাই সালেহর সাথে কথা বলছে না। কারন যে মেয়েদের মন পাওয়ার জন্য বাবার পকেট কেটে, টিফিনের পয়সা নিজের পেটে না দিয়ে প্রিয়তমার জন্য খরচ করে, সেই মেয়েরা তাদেরটা খেয়েই ঘুরে ফিরে সালেহর পেছনে লাগে। কি করে সালেহর মন পাবে সেই চিন্তা করেই দিন পার করে। সালেহ কিন্তু তাদের দিকে ফিরেও তাকায় না। মেয়েদের কেউ কেউ এখন ক্লাসে বোরখা পড়ে আসতে শুরু করে দিয়েছে। কারন তারা কার কাছে যেন শুনেছে সালেহ বিয়ে করলে পর্দাশীল, পরহেজগার, দীনদার মেয়েকেই বিয়ে করবে। ব্যস কাজ সারা। সালেহ এসব ফিতনা থেকে বাঁচতে লাজ লজ্জার মাথা খেয়ে বাসায় বলে দিলো, সে বিয়ে করবে। এতে তার ঈমান ধরে রাখতে সহজ হবে। বিয়েও হয়ে যায়। বৌও মনের মত। সংসারও সুখের। কিন্তু সালেহর একটু মাথা গরমের জন্য স্বামী স্ত্রী দুইজনই সে কি নিয়তির কঠিন এক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। আহা সে কি কষ্ট। সে কি আর্তনাদ। আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি। তাইতো মুরুব্বিরা বলেন 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না' গল্পটা পড়ে আমি অন্তত একটা জিনিস শিক্ষা নিয়েছি, সেটা হলো 'যাকে ভালোবাসবো, তাকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করে যাবো। তা যদি না পারি তবে ওখানেই সব শেষ' কিন্তু তারপরেও এই লোমহর্ষক কষ্ট আমি জীবনেও মেনে নিতে পারবো না। চলুন অন্য গল্পে যাই, এক মহিলা শহরের কাজীর কাছে এসে বললো সে তার স্বামীর সাথে আর সম্পর্ক রাখতে চায় না। কাজী তার স্বামীকে খবর দিলেন। স্বামী আসলো। তিনি দেখলেন যে বেচারার অবস্থা পুরাই কেরোসিন। মাথার চুল উষ্কখুষ্ক, পরনের কাপড় ময়লা, গায়ে ঘামের গন্ধও আছে। কাজী সাহেব সব বুঝলেন। তিনি নির্দেশ দিলেন লোকটাকে গোসল করিয়ে পরিষ্কার করে তার নিকট আনতে। বেশকিছুক্ষণ পর লোকটা এসে তার স্ত্রীর পাশে দাড়ালে স্ত্রী তাকে প্রথমে চিনতেই পারলো না। পরে চিনতে পারেন। কাজী তখন জিজ্ঞেস করলেন, এখনো কী ছাড়ার চিন্তা মাথায় আছে? স্ত্রি বললেন, না। কাজী স্বামীকে বলে দিলেন, তুমি যেমন তোমার স্ত্রীকে সুন্দর দেখতে চাও, তেমনই তোমার স্ত্রীরও ইচ্ছে হয় তোমাকে সুন্দর রূপে দেখতে। .. স্বামী যখন রাগ করে, তখন মাদ্রাসায় টিফিন কেরিয়ারের বাটি আসে চারটা। অন্য সময় আসে তিন বাটি। চার বাটি থাকা স্বত্তেও টিফিন কেরিয়ারের ওজনের রকম বদলায় না। তাহলে কি চতুর্থ বাটি টি খালি থাকে? কিন্তু কেন? ঐ খালি বাটিতে কি আছে৷ আর ঐ বাটি দেখেই হুজুরের মন সাথে সাথে ভালো হয়ে যেত। কি আছে ঐ রহস্যময় বাটিতে? "আই লাভ ইউ" গল্পের কাহিনী বিশেষ। আর এই নিদির্ষ্ট গল্প পড়ে আমার সংকল্প পাক্কা করে ফেলেছি ☺ … এক কথায় অসাধারণ বই পড়েছি। প্রতিটা গল্প অসাধারণ। আমার মনে দাগ কেঁটেছে যেন গল্প গুলো। আল্লাহর রাসুলের পথে চলার সহজ কিছু নিয়ম বাতলে দিয়েছেন তিনি বইটিতে। সহজ সাবলীল ভাবে গল্প বলে গেছেন লেখক "মুহাম্মদ আতীক উল্লাহ"। বইটি 'মাকতাবাতুল আযহার' প্রকাশনী থেকে প্রকাশিত। কিছু বানান ভুল আছে। তবে লেখকের একটি কথার সাথে আমার চিন্তা মিলে যায় দেখে আর ভয় পাচ্ছি না। তিনি বলেছেন তার গল্প গুলো কোনো সাহিত্যচর্চার জন্য না। সাহিত্য অনেক বড় ব্যাপার। একটা লেখা সাহিত্যের মানদণ্ডে উত্তীর্ণ হতে হলে, তার মধ্যে অনেক প্রসাদগুণ থাকতে হয়। ভাষার চারু - কারু থাকতে হয়, ভাব রসের গভীরতা থাকতে হয়। এই লেখা গুলোতে কিছুই নেই। তাই মনের আনন্দে লেখে যান। লেখতে থাকেন গড় গড় করে। চিন্তা করেন না ভাষা কেমন হবে, নিয়ম কেমন হবে বা বানান কী হবে। আমিও তাই করছি। আমি শুধু আপনাদের বইটি সম্পর্কে জানানোর চেষ্টা করছি মাত্র। আমি মূর্খ। আমার ভুল হবেই। কারন আমি ক্লাসের অনিয়মিত ছাত্র। ধন্যবাদ। © মোঃ কামরুল হাসান 📚 বই হোক আপনার, আপনি বইয়ের 📚"

Suman

Suman , Feb 4, 2020

★ ★ ★ ★ ★

"বই এর নাম "আই লাভ ইউ"।এটা কোন তথাকথিত প্রেমের উপন্যাস এর বই নয়।প্রচ্ছদ দেখে ভুল করবেন না যেন!বিয়ের পরে কত সুন্দর প্রেম ভালবাসা হতে পারে বা থাকতে তা বুঝতে এই বইটি পড়তেই পারেন।প্রিয়জন কে যদি ভালবাসি না বলে থাকেন,বইটি তাকে উপহার দিলে উপকার ই হবে।কত সুন্দর স্নিগ্ধ সম্পর্ক স্বামী স্ত্রী গড়ে তুলতে পারে তা বইটি পড়লেই বুঝবেন।তাছাড়া সহজবোধ্য ও হৃদয়গ্রাহী বই বলে মনেই হবে না বই পড়ছেন।মনে হবে চোখের সামনে এক জোড়া লাভ বার্ড!শাইখ মুহাম্মদ আতীক উল্লাহ এর লেখনী অসাধারন। লেখক বলেছেন সাহিত্য লিখেন নি,ঊনি সবার জীবনে কিছু গল্প থাকে তা বলার চেষ্টা করেছেন।বইটি আপনার চিন্তার জগতে নতুন একটি আলোড়ন সৃষ্টি করবেই ইনশা আল্লাহ।লেখকের লেখার হাত এ আল্লাহ বরকত দিন।আমরা যেন আরো ভাল বই পড়তে পারি ঊনার।আমিন"

Mohammad Jakaria

Mohammad Jakaria , Nov 23, 2019

★ ★ ★ ★ ★

"'আই লাভ ইউ" শব্দটি প্রত্যেক মানুষই ব্যবহার করে থাকে তবে এই শব্দ টা নিজের বিশেষ পছন্দের মানুষের উপরে মানুষ অ্যাপ্লাই করে থাকে। কিন্তু আসলে জানেন না "আমি তোমাকে ভালোবাসি" এই শব্দটা যে কোন মানুষকেই বলা যায় সেটা হোক মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী। তাই "আই লাভ ইউ" শব্দটি এই বইতে সুন্দরভাবে লেখা আছে এই শব্দ টা শুধু আপনার পছন্দের মানুষকে বলা যায় না। বরং আপনার আশেপাশে থাকা যে কোন ভালোবাসার মানুষকে বলা যায়। বইটিতে অনেক সুন্দর স্পষ্ট এবং গুছিয়ে লেখা আছে, যা পড়ে এই সম্পর্কে ধারণা লাভ করবেন বইটি চাইলে আপনি সংগ্রহ করে রাখতে পারেন।"

Sultan

Sultan , Nov 7, 2019

★ ★ ★ ★ ★

"প্রেম স্বর্গীয়, অমৃতের মত যার স্বাদ (শুধু শুনেই গেলাম) অপার্থিব সেই প্রেম। তাই তো বার বার শুধু বলতে ইচ্ছে করে "আই লাভ ইউ"। আল্লাহর পথে চলাকি সত্যিই অনেক কঠিন কাজ? সহীহ সুন্নাহ মতো জীবনধারণ, আখলাক অনুযায়ী চলা, সুন্দর স্বাভাবিক জীবনধারণ করলে কী আমাদের ভালো হবে, নাকি মন্দ? আর এই সুন্নাহ, আকীদা, আখলাক কী শুধুই আমরা মুসলিমরাই মানবো? আরে ভাই বাদ দেন কঠিন কঠিন সব কথা। সুন্দর স্বাভাবিক জীবন সবাই চায়। কিন্তু কথা হচ্ছে সবাই যদি চায় তাহলে সমাজের এই বিতিকিচ্ছিরি অবস্থা কেন? তাই শুধু আমরা না, সকলেই যদি এভাবেই চলি তবে সমাজ নষ্ট হবে না। ঘরে ঘরে শান্তি কিভাবে আসে শুনবেন? বইটা থেকেই কিছু বলি, কেমন? আমরা জানি সতীন মানেই দুন্ধুমার লঙ্কাকান্ড সব সময়। আর এক সাথে থাকা! ওরে বাবা, এতো কল্পনারও অতীত। কিন্তু যদি দেখেন কখনো, এক জন তার, সতীনকে তার মৃত স্বামীর সহায়সম্পদের ভাগ বুঝিয়ে দিচ্ছে, তখন কেমন লাগবে আপনার? কিন্তু তারপরেই যদি আবার দেখেন ঐ সতীন তার প্রাপ্য সম্পদ ফিরিয়ে দিচ্ছে তার সতীনের নিকট, যাতে সেই সতীনটি ভালোভাবে, সুন্দর ভাবে জীবনধারণ করতে পারে, তাহলে কেমন লাগবে? ঠিক তাই, এটাতো আমরা মনের কোথাও স্থানই দেই নি, ভাববো কী করে? ঠিক এমনই সুন্দর এক গল্প " আদর্শ সতীন" নামক গল্পে বলে গেছেন লেখক " মুহাম্মদ আতীক উল্লাহ" গল্পটিতে উঠে এসছে গভীর তাকওয়া, নৈতিকতা, এবং চমৎকার এক আত্মমর্যাদার ঘটনা। যে কিনা পার্থিব হিংসা, ঈর্ষার ফাঁদে না পড়ে নিজ কর্তব্যে অটুট থেকেছে। কোনো ঝামেলা তো হয়নি বরং রেখে গেছে কঠিন কিন্তু সহজ এক দৃষ্টান্ত। ভালোবাসা কী, জানেন? ভালোবাসার নাম বিশ্বাস। ভালোবাসার নাম ধৈর্য। ভালোবাসার নাম শান্তি। ভালোবাসা মানেই নোংরামি নয়। ভালোবাসা মানেই ছেলে মেয়ে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুড়ে বেড়ানো নয়। ভালোবাসা শেখায় ভদ্রতা। ঊশৃংখলতা নয়। "দ্বিতীয় বাসর" গল্পেই তো আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র 'সালেহ'র কাহিনী। তিনি একজন মাওলানা হয়ে আবার স্কুলের নবম শ্রেণিতে ভর্তি হয়েছে। পড়ছে বিজ্ঞান বিষয় নিয়ে। সালেহর আশেপাশের কিছু মানুষ তাঁকে কটু কথা বলে। যে সে বিজ্ঞান জানে না, অংক জানে না, ইংরেজি জানে না। সে কীভাবে তাদের সাথে কথা বলতে আসে। সালেহর আত্মমর্যাদা অনেক প্রখর। কথা গুলো তার আঁতে লেগেছিল। তাই সে স্কুলে ভর্তি হয়। এখন সে কী করে সেখানে নিয়মিত ক্লাস করবে? তার জন্য তো মেয়েরা বেগানা। তবু সে তার আকীদা ঠিক রেখে মন শক্ত করে ক্লাস করে। কিছুদিন পর দেখা যায়, ছেলেরাই সালেহর সাথে কথা বলছে না। কারন যে মেয়েদের মন পাওয়ার জন্য বাবার পকেট কেটে, টিফিনের পয়সা নিজের পেটে না দিয়ে প্রিয়তমার জন্য খরচ করে, সেই মেয়েরা তাদেরটা খেয়েই ঘুরে ফিরে সালেহর পেছনে লাগে। কি করে সালেহর মন পাবে সেই চিন্তা করেই দিন পার করে। সালেহ কিন্তু তাদের দিকে ফিরেও তাকায় না। মেয়েদের কেউ কেউ এখন ক্লাসে বোরখা পড়ে আসতে শুরু করে দিয়েছে। কারন তারা কার কাছে যেন শুনেছে সালেহ বিয়ে করলে পর্দাশীল, পরহেজগার, দীনদার মেয়েকেই বিয়ে করবে। ব্যস কাজ সারা। সালেহ এসব ফিতনা থেকে বাঁচতে লাজ লজ্জার মাথা খেয়ে বাসায় বলে দিলো, সে বিয়ে করবে। এতে তার ঈমান ধরে রাখতে সহজ হবে। বিয়েও হয়ে যায়। বৌও মনের মত। সংসারও সুখের। কিন্তু সালেহর একটু মাথা গরমের জন্য স্বামী স্ত্রী দুইজনই সে কি নিয়তির কঠিন এক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। আহা সে কি কষ্ট। সে কি আর্তনাদ। আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি। তাইতো মুরুব্বিরা বলেন 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না' গল্পটা পড়ে আমি অন্তত একটা জিনিস শিক্ষা নিয়েছি, সেটা হলো 'যাকে ভালোবাসবো, তাকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করে যাবো। তা যদি না পারি তবে ওখানেই সব শেষ' কিন্তু তারপরেও এই লোমহর্ষক কষ্ট আমি জীবনেও মেনে নিতে পারবো না। চলুন অন্য গল্পে যাই, এক মহিলা শহরের কাজীর কাছে এসে বললো সে তার স্বামীর সাথে আর সম্পর্ক রাখতে চায় না। কাজী তার স্বামীকে খবর দিলেন। স্বামী আসলো। তিনি দেখলেন যে বেচারার অবস্থা পুরাই কেরোসিন। মাথার চুল উষ্কখুষ্ক, পরনের কাপড় ময়লা, গায়ে ঘামের গন্ধও আছে। কাজী সাহেব সব বুঝলেন। তিনি নির্দেশ দিলেন লোকটাকে গোসল করিয়ে পরিষ্কার করে তার নিকট আনতে। বেশকিছুক্ষণ পর লোকটা এসে তার স্ত্রীর পাশে দাড়ালে স্ত্রী তাকে প্রথমে চিনতেই পারলো না। পরে চিনতে পারেন। কাজী তখন জিজ্ঞেস করলেন, এখনো কী ছাড়ার চিন্তা মাথায় আছে? স্ত্রি বললেন, না। কাজী স্বামীকে বলে দিলেন, তুমি যেমন তোমার স্ত্রীকে সুন্দর দেখতে চাও, তেমনই তোমার স্ত্রীরও ইচ্ছে হয় তোমাকে সুন্দর রূপে দেখতে। .. স্বামী যখন রাগ করে, তখন মাদ্রাসায় টিফিন কেরিয়ারের বাটি আসে চারটা। অন্য সময় আসে তিন বাটি। চার বাটি থাকা স্বত্তেও টিফিন কেরিয়ারের ওজনের রকম বদলায় না। তাহলে কি চতুর্থ বাটি টি খালি থাকে? কিন্তু কেন? ঐ খালি বাটিতে কি আছে৷ আর ঐ বাটি দেখেই হুজুরের মন সাথে সাথে ভালো হয়ে যেত। কি আছে ঐ রহস্যময় বাটিতে? "আই লাভ ইউ" গল্পের কাহিনী বিশেষ। আর এই নিদির্ষ্ট গল্প পড়ে আমার সংকল্প পাক্কা করে ফেলেছি ☺ … এক কথায় অসাধারণ বই পড়েছি। প্রতিটা গল্প অসাধারণ। আমার মনে দাগ কেঁটেছে যেন গল্প গুলো।"

Hasib Hasan

Hasib Hasan , Nov 3, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আই লাভ ইউ বইটির টাইটেল দেখেই বুঝা যায় এটি একটি রোমান্টিক বই।।। হ্যাঁ এটি একটি রোমান্টিক বই।।। তবে আধুনিক রোমান্টিকতা বলতে যা বুঝায় তা থেকে বইটি সম্পুর্ন ভিন্ন।।। এই বইয়ের প্রত্যেকটি গল্পে আপনি ভালোবাসার পরিচয় পাবেন। এই ভালোবাসা শুধু দুনিয়া বা মানুষ কেন্দ্রিক নয়।।। এই ভালোবাসায় রয়েছে স্রষ্টার প্রতি অনুরাগ।।। এই ভালোবাসায় রয়েছে ধর্মীয় শান্তির পরশ।। সর্বোপরি এই আই লাভ ইউ বইটি আপনি যেই ভালোবাসার পরিচয় পাবেন তা হলো শুদ্ধ, পবিত্র ও বৈধ।।। এক কথায় এই বইটি অসাধারণ এবং সকলের পড়ার উপযো।"

Abdullah Muktadir

Abdullah Muktadir , Oct 26, 2019

★ ★ ★ ★ ★

"আই লাভ ইউ ❤❤ শব্দটা মানুষ শুনলে মানুষ আজ অন্যভাবে তাকায়।। আর সেই ক্ষেত্রে হুজুর চরিত্র হলে তো কথা নেই, হুজুর মুখে এগুলো!! কেমন যেন বেখাপ্পা, বেখাপ্পা লাগে। কেন?? বাক্যটার পুরোই অবয়বই কি খারাপ?? আসলে ব্যাপারটা হলো কি, সমাজে বাক্যটা "ব্যাড ইমেজ" এর কারণে এমন ধারণা!! ইন-শা-আল্লাহ, উক্তবইটি নতুন ভাবে ভাবাবে আপনাকে। আর সেই ক্ষেত্রে "মুহাম্মদ আতীক উল্লাহ" সাহেবের বই হলে তো কোন কথাই নেই।"

MD RONY

MD RONY , Oct 21, 2019

★ ★ ★ ★ ★

"আই লাভ ইউ শব্দটি প্রত্যেক মানুষের ব্যবহার করে থাকে তবে এই শব্দ টা নিজের বিশেষ পছন্দের মানুষের উপরে মানুষ অ্যাপ্লাই করে থাকে কিন্তু আসলে জানেন না আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা যে কোন মানুষকেই বলা যায় সেটা হোক মা-বাবা ভাই-বোন আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী তাই আই লাভ ইউ শব্দটি এই বইতে সুন্দরভাবে লেখা আছে এই শব্দ টা শুধু আপনার পছন্দের মানুষকে বলা যায় না বরং আপনার আশেপাশে থাকা যে কোন ভালোবাসার মানুষকে বলা যায় বইটিতে অনেক সুন্দর স্পষ্ট এবং গুছিয়ে লেখা আছে লেখা আছে যা পড়ে এই সম্পর্কে ধারণা লাভ করবেন বইটি চাইলে আপনি সংগ্রহ করে রাখতে পারেন।"

noushad bhuiyan

noushad bhuiyan , Oct 21, 2019

★ ★ ★ ★ ★

"মাশাআল্লাহ অনেক চমৎকার একটি বই। আমাদের পরিবারের সকলের সাথে সকলের আচার-আচরন কেমন হওয়া উচিত, পরিবারের কোন সদস্য কি রোল প্লে করলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে, একটি দ্বীনদার পরিবার তৈরি হবে, টা খুব সুন্দর ভাবেই বইয়ে বলা হয়েছে। আশা করি সবাই এই বইটি পড়ে খুব উপকৃত হবেন। মহান আল্লাহতালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর বইয়ের লেখক কে জাযায়ে খায়ের দান করুন।"

Mehedi Hasan

Mehedi Hasan , Oct 20, 2019

★ ★ ★ ★ ★

"বইটার নাম প্রথম যেদিন শুনি ভাবছিলাম ইহা আবার কেমন বই। লেখক তার সহজ সরল লেখনীর মাধ্যমে হালাল ভালোবাসার গল্পগুলো তুলে ধরেছে। তালাক যে শুধু শব্দ নয় তার গুরুত্ব কত বেশি তা নতুন ভাবে জেনেছি এই বইয়ের মাধ্যমে। প্রতিটা অধ্যায়ে ছিল ভালোবাসার শ্লোগান। প্রতিটা সংসারে এমন অনেক মিষ্টি মধুর গল্প রয়েছে লেখক এর মাঝে কিছু ভালোবাসার গল্প বাছাই করে তুলে ধরেছে। আই লাভ ইউ মানেই যে খারাপ তা নয়। বরং ভিনদেশী এই শব্দটিকে সংসার মধুর করার জন্য বাছাই করাই শ্রেয়।"

Abdullah Noman

Abdullah Noman , Oct 19, 2019

★ ★ ★ ★ ★

"পৃথিবীর বহুল ব্যবহৃত শব্দ গুলোর মধ্যে একটি হলো আই লাভ ইউ। এই একটি শব্দ খুব কম মানুষই আছে যারা জীবনে অন্তত একবারও ব্যবহার করেনি।এই একটি শব্দের সাথে জড়িয়ে রয়েছে কোটি মানুষের সুখ দুঃখের স্মৃতি।কিন্তু সবাই কি এই শব্দের প্রয়োগ ভালো জায়গায় করে থাকে? উত্তর হবে না।মূলত শব্দটার ভুল প্রয়োগ এত বেশি যে কেউ কেউ শব্দটিকেই খারাপ মনে করে থাকে। কিন্তু বাস্তবে তো শব্দটির কোনো দোষ নেই।দোষ তো যে উল্টাপাল্টা প্রয়োগ করে থাকে।বইটিতে এদিকেই ইশারা করা হয়েছে।বইটি কি নিয়ে তা আর নতুন করে বলার কিছু নেই"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 1 / 9
পাতা 2
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 2 / 9
পাতা 3
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 3 / 9
পাতা 4
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 4 / 9
পাতা 5
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 5 / 9
পাতা 6
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 6 / 9
পাতা 7
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 7 / 9
পাতা 8
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 8 / 9
পাতা 9
জীবন জাগার সিরিজ - ১৪ (আই লাভ ইউ) পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।