১ম প্রকাশ, ২০১৬
জানালার ওপাশে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | জানালার ওপাশে |
| Author | সুমন্ত আসলাম |
| Publisher | অন্বেষা প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 78 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.23 Kg |
| ISBN | 9789849205869 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Sumaiya Hossain Surovi , Aug 17, 2022
"অসাধারণ"
murad , May 20, 2016
"কার্তিক পাণ্ডু যদি জানত— নয় ঘণ্টা সতের মিনিট পর ভয়াবহ একটা ব্যাপার অপেক্ষা করছে তার জন্য, তাহলে তিনি আজ ঘর থেকে বের হতেন না। ঠাঁই বসে থাকতেন ঘরে। এটা ওটা করতেন, কিংবা পোয়াতি বউয়ের সঙ্গে জরাজীর্ণ হয়ে ছেড়ে যাওয়া লুডু খেলতেন। যে খেলাতে তিনি প্রায়ই হেরে যান, জিততে ইচ্ছা করে না তার কোনোভাবেই। বরং পরাজিতের বেদনার চেয়ে অপরকে জিতিয়ে দেওয়ার আনন্দ যে অধিক মূল্যবান, সেটা উপভোগ করেন। তবে প্রকৃতি তাকে কিছুটা বাধা দিল। ঘুম থেকে ওঠে দরজা খুলে, বাইরে বের হতেই প্রচণ্ড চমকে উঠলেন তিনি। একটা সাপ পড়ে আছে উঠানে। মরা। একটা মাছ আটকে আছে তার গলায়। গিলতে নিয়েও গিলতে পারেনি। অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে— অসমাপ্ত প্রেমের মতো আটকে আছে সেটা দ্বিধা নিয়ে। ফিরে এলেন তিনি ঘরে। আবার। মলিন ভাস্কর্যের মতো মেলে থাকা মশারিটার ফাঁক গলে শুয়ে থাকা স্ত্রীকে দেখলেন। ছয় মাস বাহিত হওয়া ঈষৎ ফুলে যাওয়া পেটটা উঠা-নামা করছে নিঃশ্বাসের তালে তালে। ডান হাতের তালুর ওপর মাথা শোওয়ানো-ভাবনার বেড়াজালে ঘুম আর প্রশান্তি মিশে আছে এক হয়ে। কেবল ঠোঁটজোড়া বিশ্রীভাবে হাঁ হয়ে আছে, পানিতে জেগে ওঠা ক্ষুধার্ত মাছের মতো দেখাচ্ছে ও দুটো। মশারিটা আলতো করে সরিয়ে চৌকিতে নিতম্ব ঠেকালেন কার্তিক পাণ্ডু। কী করবেন বুঝে উঠতে পারছেন না ঠিক। এরই মধ্যে একটা মশা এসে বসল পায়ে, কুট করে কামড়ও দিল। বিরক্তি নিয়ে পা দুটো তুলে বসলেন তিনি। মশারিটা টেনে আবদ্ধ হলেন শত ছিদ্রের আড়ালে। সঙ্গে সঙ্গে পিঠে একটা হাত রাখল বউ, ‘কাজে যাবেন না?’ ‘যাব।’ ঘুরে বসলেন তিনি বউয়ের দিকে। ‘ফিরে এলেন যে আবার?’ এভাবেই শুরু করা হয়েছে জানালার অপাশে । প্রিয় পাঠক পরেও দেখতে পারেন সুমন্ত আসলামের বই । সুমন্ত আসলাম। এখনকার তরুণ পাঠকের কাছে ‘প্রিয় লেখক’ নাম এটি। দু’চোখ ভরা স্বপ্ন তার। দেশ, জাতি, সমাজ, মানুষ সবাইকে নিয়েই তিনি স্বপ্ন দেখেন। সবার ভালো থাকার স্বপ্ন দেখেন। অনেক ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখেন। আর, সে সব স্বপ্নের বীজ তিনি বপন করেন পাঠকের মনেও।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"জানালার ওপাশে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: