১ম প্রকাশ, ২০২০
ইট দ্যাট ফ্রগ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
How Psychology Works
ডিকে পাবলিশিং
খুব পড়ি বুঝে পড়ি
মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
পরীক্ষার সাতসতেরো
মাসুম আবদুল্লাহ
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা
আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
এসো খত্বে রুক‘আ শিখি
মাওলানা মাসুদুর রহমান
বইটির বিস্তারিত দেখুন
| Title | ইট দ্যাট ফ্রগ |
| Author | ব্রায়ান ট্রেসি |
| Publisher | প্রিয়মুখ |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | আত্মউন্নয়ন ও মোটিভেশন |
| Weight | 0.25 Kg |
| Translator | রিফাহ্ জাহরা |
| ISBN | 9789848078341 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
12 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টি
Himadri Sharma , Aug 14, 2021
"#priyomukh_Progoty_book_club_review_2021 বুক রিভিউ নং: (৪) 📘বই:- ইট দ্যাট ফ্রগ ✍ লেখক:- ব্রায়ান ট্রেসি ✒️অনুবাদ:- রিফাহ্ জাহরা 🐸জনরা:- আত্ম-উন্নয়ন ও মেডিটেশন 🐸প্রকাশনী:- প্রিয়মুখ 🐸ব্যক্তিগত রেটিং:-[৮/১০]😍 ‘ব্রায়ান ট্রেসি’ বিশ্বের অন্যতম সেরা একজন লেখক, গবেষক এবং একজন পার্সোনাল ডেভেলপমেন্ট টিচার। তিনি কর্মক্ষেত্রে Procrastination বা দীর্ঘসূত্রতা দূর করা এবং দ্রুতগতিতে এগিয়ে যাওয়া নিয়ে প্রায় ৭০টির উপরে বই লিখেছেন। হাজারের উপরে কোম্পানিতে কনসালট্যান্ট ও ট্রেনার হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সেমিনারের মাধ্যমে সারাবিশ্বের প্রায় ৫ লক্ষ মানুষের ব্যক্তিগত উন্নয়নের লক্ষে পরামর্শ দিয়েছেন। 'ব্রায়ান ট্রেসি' নিজেকে একজন Eclectic Reader (সারগ্রাহী পাঠক) মনে করেন। আজকে তাঁর লেখা যে বইটির কথা আপনাদের সাথে শেয়ার করতে চলছি সেটা পৃথিবীর অন্যতম বেস্ট সেলিং একটি বই। কম সময়ে অধিক কাজ করার বিশেষ কিছু পদ্ধতি নিয়ে বইটি সাজানো। বইয়ে লেখক বারংবার ব্যাঙ খাওয়ার কথা বলেছেন! আপনি হয়তো ভাবছেন ব্যাঙ কেন খেতে হবে? আর হয়তো আপনি কথাটা শুনে কিছুটা বিরক্তও হবেন। মূলত লেখক একটি আক্ষরিক অর্থে ব্যাঙ খাওয়ার কথা বলে গিয়েছেন প্রতিটি পৃষ্ঠায়। লেখকের মতে,"প্রতিদিন সকালে আপনি যদি প্রথম কাজ হিসেবে একটি জীবন্ত ব্যাঙ খেয়ে নিতে পারেন, তবে আপনার সারা দিন কাটবে এ বিশ্বাস নিয়ে যে, সারাদিনে সবচেয়ে খারাপ কাজ যা হওয়ার ছিল তা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে।” জীবনে সফল হতে চাইলে কম মূল্যের কাজে অধিক সময় না দিয়ে, বরং বেশি মূল্যের কাজে বেশি সময় দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর সেটাই আপনার জীবনকে সুন্দর করে তোলবে, এনে দিবে সফলতা। এই বইটির মলাট থেকে শুরু করে কাগজ, মেকাপ, সেটাপ সবকিছু চিত্তাকর্ষক ছিল। অনুবাদটাও আমার কাছে ভালো মনে হয়েছে। সহজবোধ্য শব্দের ব্যবহার পড়াটাকে আনন্দময় করে তুলেছে। 📗লেখকের কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা :👇 1⃣ সফলতার মই বেয়ে ওঠা শুরু করার আগে ভালো করে দেখুন, এটি ঠিক বিল্ডিংয়ের সঙ্গে ঠেস দেওয়া আছে কি না। 2⃣ সফলতার চাবিকাঠি হলো অ্যাকশন। 3⃣ সবসময় নিজেকে ভাবুন একজন এফিসিয়েন্ট, ইফেকটিভ, হাই-পারফরমিং ব্যক্তিত্ব। 4⃣ প্রতিটি কর্মতৎপরতার জন্য ডেডলাইন ও সাবডেডলাইন তৈরি করুন। 5⃣ আপনার সময় ও জীবনে যা কিছুই হাই-ভ্যালু নয়, সবক্ষেত্রেই নো বলুন। লক্ষ্য অর্জন বা সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কী কী এবং সেগুলো সমাধানের উপায়গুলো বাতলে দেয়া হয়েছে পুরো বইটি জুড়ে। নিজেদের ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন ও সময়কে একটি সুবিন্যস্ত কাঠামোর মধ্যে নিয়ে এসে কিভাবে লক্ষ্য অর্জন করা যায় সেটি জানা যাবে এ বইটি পড়ে। 📙ভালো লাগার কিছু লাইনসমূহ: 👇👇 🎇 বলিষ্ঠভাবে বাস্তবায়ন করা কোনও এভারেজ প্লান, কিছুই করা হয়নি এমন ব্রিলিয়ান্ট প্লান থেকে অনেক অনেক ভালো। 🎇 প্লানিং ছাড়া অ্যাকশনই হলো প্রতিটি ব্যর্থতার কারণ। 🎇 টাইম ম্যানেজমেন্ট আসলে লাইফ ম্যানেজমেন্ট। 🎇 থাউসেন্ড লিগের একটি যাত্রা সিঙ্গেল স্টেপ দিয়ে শুরু হয়। 🎇 সময় কখনও 'জাস্ট রাইট' হয়ে আসে না। ভিন্নধর্মী এই Method গুলো আপনাকে এগিয়ে রাখবে সবার থেকে:-' ৮০/২০' Method; 'সালামি স্লাইস' Method; এবং 'এবিসিডিই' Method। অসাধারণ এই বইটি পড়লে আপনি দারুণ-দারুণ সকল আইডিয়া সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। কিভাবে প্লান করতে হয়, প্লানমাফিক কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি সফল হবেন— সবই বাতলে দেয়া হয়েছে এই বইটিতে। বইটি পড়ার মাধ্যমে আপনি আপনার যেকোনো অ্যাকশনে নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন সবসময়ই। দীর্ঘসূত্রতাকে পাশ কাটিয়ে যারা নিজেদের লক্ষ অর্জনে এগিয়ে যেতে চান, তাদের জন্য অবশ্য পাঠ্য বই হতে পারে ‘ইট দ্যাট ফ্রগ’। তাহলে, কাল সকাল থেকেই ব্যাঙ খাওয়া শুরু করছেন তো? 😀 বইতে হাসি, বইতে বাঁচি।❣️"
Samania Prottasha , Aug 9, 2021
"#priyomukh_Progoty_bookclub_review_2021 বইয়ের নামঃ ইট দ্যাট ফ্রগ লেখকঃ ব্রায়ান ট্রেসি অনুবাদকঃ রিফাহ্ জাহরা প্রকাশনঃ প্রিয়মুখ প্রকাশন মূল্যঃ১৫৪ টাকা রিভিউয়ারঃ সামানিয়া জান্নাতি প্রত্যাশা বিখ্যাত লেখক ব্রায়ান ট্রেসির লেখা একটি চমৎকার আত্মউন্নয়নমূলক বই "ইট দ্যাট ফ্রগ"। তাঁর লেখা ৭০ টি বইয়ের মাঝে এই বইটি একটি অন্যতম সেরা বই,যা সারাবিশ্বে বিক্রিত হয়েছে প্রায় ২০ লাখ কপি। বইটির নাম শুনে প্রথমে অদ্ভুত মনে হলেও বইটির বিষয়বস্তু একজন পাঠককে নতুনভাবে ভাবতে শেখাবে।শেখাবে জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্যকে স্থির রেখে সঠিক কর্মপরিকল্পনা অনুসরণ করে কীভাবে সফল হতে হয়। ব্রায়ান ট্রেসি ব্যক্তিগত জীবনে তাঁর প্রতিষ্ঠিত ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি তিনি একজন প্রফেশনাল স্পিকার,ট্রেনার, কনসালটেন্ট–এক কথায় একজন সফল ব্যক্তিত্ব।তবে এই সফলতার পেছনে রয়েছে এক কঠিন সংগ্রামের গল্প।গ্র্যাজুয়েশন শেষ না করেই তিনি হাইস্কুল ছেড়েছিলেন এবং কিশোর বয়সে শ্রমিক হিসেবে হাঁড়িপাতিল পরিষ্কার,কুয়া খনন,কারখানার কাজ –এসবের মাধ্যমে জীবীকা নির্বাহ করেছিলেন।সেলসম্যান হিসেবে কাজ শুরু করার পর তিনি সফল ব্যক্তিদের কর্মপদ্ধতি অনুসরণ করা শুরু করেন এবং নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে লক্ষ্য অর্জনে সক্ষম হন।পৌঁছে যান সফলতার উচ্চ শিঁখরে। যখন আপনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বেছে নিয়ে সেটির পেছনে লেগে থাকবেন, সেই কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন– তখন কাজটি হবে আপনার সেই দিনের সবচেয়ে বড় সফলতা।এমনি ২১টি সফলতার বৈজ্ঞানিক সূত্রের মাধ্যমে লেখক ব্রায়ান ট্রেসি অত্যন্ত চমৎকার ও সাবলীল ভাষায় সাজিয়াছেন "ইট দ্যাট ফ্রগ"। দীর্ঘ গবেষণা এবং নানা বই ও আর্টিকেল পড়ার অভিজ্ঞতা থেকে লেখক আবিষ্কার করেছেন কিভাবে কোন নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সেটির পেছনে দীর্ঘদিন লেগে থাকা যায়। তাঁর লেখা প্রতিটি কথা আপনাকে সফলতার দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। লেখক ব্রায়ান ট্রেসি বলেছেন "আপনার সামনে যদি দুইটি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে সবচেয়ে বড়,কঠিন ও গুরুত্বপূর্ণ কাজটি প্রথমেই শুরু করুন।"বইটিতে ব্যাঙ খাওয়াকে লেখক রূপক অর্থে গুরুত্বপূর্ণ কাজ করা হিসেবে বুঝিয়েছেন।যখন আপনি সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন তখন আপনি অনুভব করবেন এক অদ্ভুত তৃপ্তি এবং আনন্দ।বৈজ্ঞানিকভাবেও এ বিষয়টি প্রমাণিত।কোন গুরুত্বপূর্ণ কাজের সমাপ্তি মস্তিষ্কের মধ্যে এন্ডোরফিন নামক ইতিবাচক হরমোন নিঃসরণ করে যা ভালো লাগতে সাহায্য করে।এই অভ্যাস টি শুধু একদিনের জন্য নয়,সারাজীবন আপনাকে এভাবে চলতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপরে।টাইম ম্যানেজমেন্ট ও অধিক প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল লেখক এই বইটিতে আলোচনা করেছেন।পাশাপাশি দক্ষতার বিকাশে অনুশীলন কতটা গুরুত্বপূর্ণ তা সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন।বইটির বাংলা অনুবাদও বেশ ভালো হয়েছে। জীবন অনেক ছোট এবং সবাই এই ছোট্ট জীবনে সবাই সফল হতে পারে না।সফল হতে হলে যেমন পরিশ্রমের প্রয়োজন তেমনি প্রয়োজন সঠিক পরিকল্পনা,নির্দিষ্ট লক্ষ্য ও সফল ব্যক্তিদের গাইডলাইন।আপনার জীবনে এই বইটি তেমনি একটি গাইডলাইন হিসেবে কাজ করবে যার ২১টি উপায় প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারলে আপনিও হতে পারবেন সমাজের একজন রোল মডেল।"
Zahidul islam Nobel , Aug 9, 2021
"Nice book"
Shahadad Shohag , Aug 9, 2021
"অসাধরণ"
Moshiur Rahman , Aug 8, 2021
"#priyomukh_Progoty_book_club_review_2021 Book:Eat That Frog Author:Brain Tracy,অনুবাদকঃরিফাহ্ জাহরা Review By:Md Moshiur Rahman Goodreaders rating:3.9/5 #মূল_বিষয়ঃ গড়িমসি না করে অল্প খুব সময়ে নিজের লক্ষ্য অর্জনের 21টি উপায়। #শিক্ষাঃ ১.লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কি চাচ্ছো তা নির্দিষ্টভাবে নির্ধারন করা এবং তা অবশ্যই present tenseএ লিখিত থাকতে হবে।যেমনঃঅামি ইন্জিনিয়ারিংয়ে পড়তে চাই না লিখে লিখো অামি বুয়েটে CSE নিয়ে পড়ি। ২.প্রতিদিনের অগ্রিম plan করা,plan করার মাধমেই একমাত্র তুমি তোমার future কে present এ অানতে পারবা। ৩.80/20 rule প্রয়োগ করা,এই রূল বলে তোমার ৮০% রেজাল্ট নির্ভর করে তোমার ২০% পড়াশোনার ওপর,তাই সময় কম থাকলে ঐ ২০% ই ভালোভাবে পড়ো। ৪.এই মুহূর্তে কোন কাজটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটি তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ন এই গুরুত্বের ক্রমানুসারে কাজগুলো সাজাও,এবং যতক্ষন পর্যন্ত না তোমার বেশি গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন না হচ্ছে তার অাগ পর্যন্ত তার নিচের কাজটি করা যাবে না। ৫.তোমার বিশেষ প্রতিভাকে বেশি সময় দাও। ৬.কোন বিষয়ে তুমি একটু বেশি শক্তিশালী,কোথায় তুমি একটু দূর্বল তা খুজে বের করো। ৭.কাজ গুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নেও,এবং যতক্ষণ পর্যন্ত না ঐ কাজটি সম্পন্ন হচ্ছে সম্পূর্ণ মনোযোগ ওখানেই দাও। #ধন্যবাদ"
Faruq Ahmed , Dec 6, 2020
"❣️বইটি না পড়ে থাকলে পড়ে ফেলুন। কারণ এই একটি বই হতে পারে আপনার জীবনের বিশেষ পরিবর্তনের কারণ। এই বইটি লেখা হয়েছে আপনাকে দেখানোর জন্য কীভাবে খুব দ্রুত পেশাগত জীবনে এগিয়ে যাওয়া যায় এবং একইসঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করা যায়। এই (বইয়ের) পৃষ্ঠাগুলোতে রয়েছে আমার আবিষ্কার করা ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির ২১টি সবচেয়ে শক্তিশালী সূত্র। এই পদ্ধতি এবং কলাকৌশলগুলো বাস্তবসম্মত, প্রমাণিত এবং দ্রুত কাজ করে। সময়ের চাহিদার কথা চিন্তা করে, আমি দীর্ঘসূত্রতা কিংবা সময়ের দুর্বল ব্যবস্থাপনার জন্য বিভিন্ন মনস্তাত্ত্বিক ও আবেগময় ব্যাখ্যার মধ্যে থাকিনি। তত্ত্ব কিংবা গবেষণার মধ্য থেকে বের হওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। আপনি যাই শিখুন না কেন আপনার কর্মে তুলনামূলক ও দ্রুত ফলাফল পাওয়ার জন্য এবং আপনার পরিবারে ও অন্যদের সুখ বৃদ্ধির জন্য তাৎক্ষণিকভাবে সেগুলোকে কর্মে রূপান্তরিত করুন। এই বইয়ে বর্ণিত প্রত্যেকটি ধারণায় (আইডিয়া) আপনার সার্বিক উৎপাদনশীলতা, কর্মক্ষমতা ও আউটপুট বৃদ্ধি এবং আপনি যাই করুন না সেটাকে আরও মূল্যবান করে তোলার ওপর আলোকপাত করা হয়েছে। একইসঙ্গে এই ধারণার (আইডিয়া) মধ্য থেকে অনেকগুলোকে আপনি আপনার ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করতে পারেন। এই ২১টি পদ্ধতি ও কৌশলের প্রত্যেকটিই স্বয়ংসম্পূর্ণ। এগুলোর প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ। একটি কৌশল হয়তো একটি পরিস্থিতিতে কার্যকর হতে পারে, আবার অন্যটি হয়তো অন্য কাজে প্রয়োগ হতে পারে। সব মিলিয়ে এই ২১টি ধারণা (আইডিয়া) ব্যক্তিগত কার্যকারিতা কৌশলের একটি স্মরগেসবর্ড-এর (খাবারের বিবিধ উপকরণ) প্রতিনিধিত্ব করে, যা আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারেন। সফলতার মূল চাবিকাঠি হলো (আপনার) কর্ম। এই সূত্রগুলো আপনার কর্মক্ষমতা এবং ফলাফলের ক্ষেত্রে দ্রুত ও সম্ভাব্য উন্নতি আনয়নের ক্ষেত্রে কাজ করে। যত দ্রুত আপনি শিখবেন এবং সেগুলো প্রয়োগ করবেন, নিশ্চিতভাবেই তত দ্রুত আপনি আপনার পেশাগত জীবনে (ক্যারিয়ার) এগিয়ে যেতে পারবেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ইট দ্যাট ফ্রগ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: