হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ইসলামী সমাজ বিপ্লবের ধারা - সাইয়েদ কুতুব শহীদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১৫তম প্রকাশ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ইসলামী সমাজ বিপ্লবের ধারা

18 Ratings | 12 Reviews
TK. 200 TK. 235 -15% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

বইটির সূচিপত্রের কিছু অংশ: * পবিত্র কুরআনের বাণীবাহক দল * সাহাবায়ে কেরাম (রা)-এর সমতুল্য লােক দেখা যায় না কেন * প্রথম কারণ * দ্বিতীয় কারণ * তৃতীয় কারণ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

বইটির সূচিপত্রের কিছু অংশ: * পবিত্র কুরআনের বাণীবাহক দল * সাহাবায়ে কেরাম (রা)-এর সমতুল্য লােক দেখা যায় না কেন * প্রথম কারণ * দ্বিতীয় কারণ * তৃতীয় কারণ * আমাদের করণীয় * দ্বিতীয় অধ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ইসলামী সমাজ বিপ্লবের ধারা
Author সাইয়েদ কুতুব শহীদ
Publisher আধুনিক প্রকাশনী
Edition ১৫তম প্রকাশ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 216
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.28 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.78

18 Ratings and 12 Reviews

★★★★★
14
★★★★☆
4
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১২টি
Ahsanur Alam

Ahsanur Alam , Aug 16, 2026

★ ★ ★ ★ ★

"ইসলামী সমাজ বিপ্লবের ধারা মিশরের সাইয়েদ কুতুব রহ.। জীবনের একটা বড় অংশজুড়ে তিনি ছিলেন কারাগারে অন্তরীণ । ১৯৬৪ সালে তার এই বইটির প্রকাশিত হয়।তখন নাম ছিল মা'আলিম ফিত তারিক্ব। যার বাংলা অনুবাদ হচ্ছে ইসলামি সমাজ বিপ্লবের ধারা। ইসলামী সমাজ বির্নিমানে আমাদের পথনির্দেশ কি হবে সাইয়েদ কুতুব রহ তা এই বইয়ে উল্লেখ করেছেন। তাঁর এই বইটি ছিল মুসলিমদের করণীয় বিষয়ক গাইড বুক।সেই সময় মিশরের জালিম, তাগুত ও স্বৈরাচারী সরকারের প্রধান ছিল জামাল আব্দুন নাসের। উনিশ শ’পয়ষট্টি সালে কর্নেল নাসের মস্কো সফরে থাকাকালে এক বিবৃতিতে ঘোষণা করে যে, ইখওয়ানুল মুসলিমুন সাইয়েদ কুতুবের নেতৃত্বে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আর এই ঘোষণার সাথে সাথেই সারা মিসরে ইখওয়ান নেতা ও কর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু হয়। আবারো গ্রেপ্তার হন সাইয়েদ কুতুব। মা'আলিম ফিত তারিক্ব বইটি লিখে নাসেরকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে(!) ১৯৬৬ সালের ২৯ আগস্ট মুসলিম জাহানের নেতা সাইয়েদ কুতুব শহীদ রহ.-কে ফাঁসী দিয়ে হত্যা করা হয়। এরপর বইটি সারা পৃথিবীতে হটকেক হয়ে যায়। হয়তো আল্লাহ তায়ালার ইচ্ছেই ছিল এমন। আল্লাহ তায়ালা এই শহীদকে দিয়ে শুধু মিসর নয়, সারা পৃথিবীতে দাওয়াতী কাজ করাবেন। এই বইটি দিয়ে এখনো হাজারো যুবককে দিয়ে দাওয়াতী কাজ করছেন, পথ নির্দেশ করছেন সাইয়েদ কতুব শহীদ রহ। আল্লাহ তায়ালা যথার্থই বলেছেন, শহীদেরা মরে না, তাদের মৃত বলো না। আমি তাদের রিজিক দেই। মা'আলিম ফিত তারিক্ব বইটি পৃথিবীর প্রায় সব প্রধান ভাষায় অনুবাদ হয়েছে। ইংরেজিতে অনুবাদ হয়েছে 'মাইলস্টোন' নামে। বাংলায় অনুবাদ হয়েছে 'ইসলামী সমাজ বিপ্লবের ধারা' নামে। বইটি বাংলায় অনুবাদ করেছেন মুহাম্মাদ আব্দুল খালেক। বইটি মোট ১২ টি অধ্যায়ে লেখা। ......ভুমিকা..... বইয়ের ভূমিকাতে লেখক সারা পৃথিবীর মতবাদগুলো নিয়ে আলোচনা করে দেখিয়েছেন মানবরচিত মতবাদের ফলে মানবতা দুরবস্থার মধ্যে রয়েছে। এর বিপরীতে ইসলামী আদর্শ তথা আল্লাহ প্রদত্ত বিধানই মানবতাকে রক্ষা করতে পারে। এছাড়াও তিনি ভূমিকাতে বিশ্ব নেতৃত্বের জন্যে প্রয়োজনীয় গুণাবলী, আধুনিক যুগের জাহেলিয়াত, ইসলাম ও জাহেলিয়াতের পার্থক্য ও ইসলামী সমাজের পুনরুজ্জীবন এসব পয়েন্টে কথা বলেছেন। ...১ম অধ্যায় হাফেজ সাইয়েদ কুতুব রহ কুরআনের কর্মীদের দল নিয়ে আলোচনা করেন। সাহাবীদের মতো কেন আমাদের ডেডিকেশন নেই অথবা আমরা কেন মান হারিয়েছি তা নিয়ে আলোচনা করেছেন। ....২য় অধ্যায় লেখক শুরু করেছেন মাক্কী যুগে মুহাম্মদ সা. ও সাহাবারা কীভাবে দাওয়াতী কাজ করেছেন, কুরবানীর নজরানা দিয়েছে সেই প্রসঙ্গ দিয়ে। সাহাবাদের জীবন বিধান সংক্রান্ত প্রশিক্ষণ/ তারবিয়াত ও সংগঠনিক কর্মকান্ড আলোচনা করেছেন। একই অধ্যায়ে তিনি বিপ্লব বলতে কী বুঝায় ও বিপ্লব কীভাবে প্রতিষ্ঠিত হয় তা নিয়ে আলোচনা করেছেন। ...৩য় অধ্যায় মুফাসসির সাইয়েদ কুতুব শুরু করেছেন ইসলামী সমাজের বৈশিষ্ট্য ও সমাজ গঠনের উপায় নিয়ে আলোচনা দিয়ে। তিনি এই অধ্যায়ে ইসলামী সমজের আদর্শিক ভিত্তি ও জাহেলী পরিবেশে ইসলামী পুনর্জাগরণের পন্থা কী হতে পারে নিয়ে আলোচনা করেছেন। তার এই আলোচনার বেসিক হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলল্লাহ' তথা কালিমাতুত তাওহীদের অর্থ বুঝে আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং মুহাম্মদ সা.-কে আদর্শ হিসেবে অনুসরণ করা। .....৪র্থ অধ্যায় মাওলানা সাইয়েদ কুতুব শহীদ রহ আলোচনা করেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে। তিনি প্রথমে জিহাদের স্তর, জিহাদের বিপ্লবী ঘোষণা ও আল্লাহর শাসন প্রতিষ্ঠার উপায় নিয়ে কথা বলেছেন। এরপর শুধু আত্মরক্ষার নাম জিহাদ নয়, এটাও ক্লিয়ার করেছেন। মাক্কী জীবনে জিহাদ নিষিদ্ধ থাকার কারণ ও প্রেক্ষাপট উল্লেখ করেছেন। সর্বশেষ মাওলানা কুতুব ইসলাম, দেশরক্ষা ও হিহাদের দাবি নিয়ে আলোচনা করেছেন। একইসাথে জিহাদ সম্পর্কিত কিছু ভুল ধারণার অপনোদন করেছেন। ....৫ম অধ্যায় এখানে আলোচনা ছিল ইসলামী জীবন বিধান নিয়ে। এখানেও কালেমাতুত তাওহীদ নিয়ে বিশদ আলোচনা করেছেন। ইসলামী সমাজের বৈশিষ্ট্য, ইসলামী সমাজ গঠনের উপায়, জাহেলিয়াত ও তার প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বর্তমান বিশ্ব ব্যবস্থার অসারতা ও মুসলিম হিসেবে এই ব্যবস্থাকে মেনে নেওয়াকে কুফরি হিসেবে উল্লেখ করেছেন। ...৬ষ্ঠ অধ্যায় এ অধ্যায়ে ইসলামী আদর্শই যে বিশ্বজনীন জীবনাদর্শ তা নিয়ে আলোচনা করেন। মানুষের জৈবিক অংশ যে অন্যান্য সৃষ্টির মতো আল্লাহর বিধান পূর্ণরূপে মান্য করে তা নিয়েও বিশদ আলোচনা করেন। ইসলামের বিধান ত্যাগ অথবা ইসলাম থেকে বিচ্যুতির ফলে মানবতার যে অস্থিরতা তা এই অধ্যায়ের শেষে আলোচনা করেন। ....৭ম অধ্যায়.. এই অধ্যায়ের আলোচনার বিষয় ছিল সভ্যতা। কাকে আমরা সভ্যতা বলতে পারি আর কোনটা অসভ্যতা এই নিয়েই এই অধ্যায়ের শুরু। ইসলাম ও জাহিলী সমাজের মৌলিক পার্থক্য ও সভ্যতার প্রকৃত মানদণ্ড কী হতে পারে তা নিয়েও আলোচনা করেন। .....৮ম অধ্যায় আমাদের সাইয়েদের আলোচনার বিষয় ছিল সংস্কৃতি/ কৃষ্টি। এই অধ্যায়ে লেখক ইসলাম, কৃষ্টি ও এই ব্যাপারে ইসলামের সীমারেখা নিয়ে দারুণ আলোচনা করেছেন। এখানে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও এর প্রয়োজনীয়তা নিয়েও বিস্তর আলোচনা করেছেন। ...৯ম অধ্যায় এ অধ্যায়ের ছিল লেখকের গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি। এখানে তিনি আলোচনা করেছে মুসলিমদের জাতীয়তা কী হবে? কীসের ওপর ভিত্তি করে করে আমাদের জাতীয়তা নির্ধারণ হবে? ঈমানই হবে আমাদের জাতীয়তার পরিচয় ও ঐক্যের ভিত্তি। এরপর তিনি মধ্যপন্থী উম্মাহ'র ব্যবচ্ছেদ করেছেন। দারুল ইসলাম ও দারুল হারব নিয়ে আলোচনা করেছেন।লেখক বলেন, দ্বীনের প্রতি আহবানকারীদের অন্তরে ইসলাম ও জাহেলিয়াত এবং দারুল ইসলাম ও দারুল হরবের প্রকৃতি ও পরিচয় সম্পর্কে বিন্দুমাত্র সংশয় থাকা উচিত নয়। কারণ সন্দেহের পথ ধরেই বিভ্রান্তি সৃষ্টি হয়। যে দেশে ইসলামের প্রধাণ্য নেই, যেখানে ইসলামী শরীয়াত বাস্তবায়িত হয়নি এবং যে ভূখণ্ডের আইন-কানুন ইসলাম নয়। ঈমানের বহির্ভূত যা কিছু আছে তাই কুফর এবং ইসলামের বাইরে যা আছে তা শুধুই জাহেলিয়াত এবং সত্যের বিপরীত সবকিছুই মিথ্যা ছাড়া কিছুই নয়। ...১০ম অধ্যায় শহীদ কুতুব যারা ইসলামী রাষ্ট্রের দাওয়াত দিবে তাদের উদ্দেশ্যে লিখেছেন। কীভাবে দাওয়াত দিতে হবে, কীভাবে আপোষহীন থাকতে হবে, আমাদের প্রকৃত লক্ষ্য, কীসে আমাদের সাফল্য তা উল্লেখ করেছেন।তিনি নসিহত করে বলেন, দ্বীনের প্রতি আহবানকারীদের কোন প্রকারেই জাহেলিয়াতের সাথে খাপ খাইয়ে চলার নীতি গ্রহণ সম্ভব নয়। জাহেলিয়াতের কোন একটি মতবাদ, কোন রীতিনীতি অথবা তার সামাজিক কাঠামোর কোন একটি মতবাদ, কোন রীতিনীতি অথবা তার সামাজিক কাঠামোর কোন একটির সাথেও আপোষ করা আমাদের জন্যে অসম্ভব। এ জন্যে জাহেলিয়াতের ধারক-বাহকগণ যদি আমাদের উপর অত্যাচারের স্টিমরোলারও চালিয়ে দেয় তবু আমরা বিন্দুমাত্র নতি স্বীকার করতে রাজি নই। ...১১শ অধ্যায় আলোচনার বিষয় ছিল ঈমান ও আকিদা। ঈমান আনার পর একজন মানুষের আচরণ ও চরিত্র কী রকম হওয়া উচিত তা নিয়েও আলোচনা করেন। মূলত এই অধ্যায়ে একজন মুমিনের চালচলন ও আচার আচরণ কীরূপ হবে তা বর্ণনা করা হয়েছে। ...১২শ অধ্যায় মুক্তির নাম রক্তে রঞ্জিত পথ। ইসলামী সমাজ কায়েম তথা ঈমানের পথে চলা সহজ কাজ নয়। এর জন্য বহু ত্যাগ স্বীকার করতে হবে। তিনি শুরুতে সূরা বুরুজে বর্ণিত ঘটনার উদাহরণ দিয়েছেন। সাইয়েদ কুতুব রহ বলেন, কাহিনী বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদের চলার পথে যেসব বাধা বিপত্তি আসতে পারে তা উল্লেখ করেছেন এবং সম্ভাব্য সকল প্রকার বিপদ-আপদ ও দুঃখ-কষ্টকে বরণ করে নেয়ার জন্যে উৎসাহ দিয়েছেন।একজন মুসলিমের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। আর ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটা পাঠ্য। এই বইটি আপনাকে পথ দেখাবে। কুরআন ও রাসূল সা.-এর সীরাত বুঝতে আপনাকে সহায়তা করতে। আপনাকে আপনার করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা দিবে।বইটি আমাদের সকলের পড়া উচিত। ইসলামী সমাজ বিপ্লবের ধারা"

880****139

880****139 , Dec 22, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"The book’s central theme revolves around the notion of "biplob" (revolution) and how Islam, with its core principles of justice, equality, and social responsibility, can become a catalyst for meaningful change in society. It traces the historical development of Islamic movements that have aimed to transform societies and challenges the current state of the Muslim world, which is often marked by inequality, corruption, and lack of social harmony. The author examines both the theological and practical aspects of Islamic teachings that advocate for social justice. Drawing from Islamic texts, including the Qur'an and Hadith, the book emphasizes the importance of community engagement, moral ethics, and the fight against social injustices such as poverty, oppression, and exploitation."

Md Sojib

Md Sojib , Feb 1, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটি বই। আমাদের সবার পরা প্রয়োজন।"

Rakib Ahamed

Rakib Ahamed , Sep 19, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ।"

Kayem billah

Kayem billah , May 13, 2022

★ ★ ★ ★ ★

"অসাধারণ বইটি। রাজনীতির জন্য একদম পারফেক্ট।"

Redwan Ahmed

Redwan Ahmed , Dec 31, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"khub bhalo"

Md. Rabiul Hassan

Md. Rabiul Hassan , Oct 28, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Mahdi Hassan

Mahdi Hassan , Sep 25, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Best in the world"

fahim

fahim , Apr 16, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Life changing"

Tanvirul Islam

Tanvirul Islam , Apr 11, 2021

★ ★ ★ ★ ★

"মৌলিক একটি বই"

Faisal Ahmed Shohag

Faisal Ahmed Shohag , Nov 8, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ইসলামী রাজনীতিক সকলকেই বইটি পড়া ও জানা আবশ্যক।"

Nur Islam

Nur Islam , Aug 31, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"তাওহীদের এক তুলনাহীন বিধান।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ইসলামী সমাজ বিপ্লবের ধারা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 1 / 12
পাতা 2
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 2 / 12
পাতা 3
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 3 / 12
পাতা 4
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 4 / 12
পাতা 5
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 5 / 12
পাতা 6
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 6 / 12
পাতা 7
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 7 / 12
পাতা 8
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 8 / 12
পাতা 9
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 9 / 12
পাতা 10
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 10 / 12
পাতা 11
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 11 / 12
পাতা 12
ইসলামী সমাজ বিপ্লবের ধারা পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।