হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ইনফার্নো - ড্যান ব্রাউন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৬ষ্ঠ সংস্করণ, ২০১৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ইনফার্নো

123 Ratings | 30 Reviews
TK. 468 TK. 600 -22% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"ইনফার্নো" বইয়ের ফ্ল্যাপের লেখা: সিম্বলজিস্ট রর্বাট ল্যাংডন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে ফ্লোরেন্সে। তার কি হয়েছে, কি ঘটেছে কিছুই জানে না। স্মৃতিভ্রষ্ট
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"ইনফার্নো" বইয়ের ফ্ল্যাপের লেখা: সিম্বলজিস্ট রর্বাট ল্যাংডন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে ফ্লোরেন্সে। তার কি হয়েছে, কি ঘটেছে কিছুই জানে না। স্মৃতিভ্রষ্ট
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ইনফার্নো
Author ড্যান ব্রাউন
Publisher বাতিঘর প্রকাশনী
Edition ৬ষ্ঠ সংস্করণ, ২০১৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 528
Country বাংলাদেশ
Language বাংলা
Category Mystery, Detective, Horror, Thriller and Adventure
Weight 0.64 Kg
Translator মোহাম্মদ নাজিম উদ্দিন
ISBN 9789848729601
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.34

123 Ratings and 30 Reviews

★★★★★
43
★★★★☆
79
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
iqbalbinte297@gmail.com

iqbalbinte297@gmail.com , Feb 25, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এক কথায় অসাধারণ"

Hazrot Ali Evan

Hazrot Ali Evan , Oct 2, 2025

★ ★ ★ ★ ★

"বইটি ভালোই"

Raisul Islam Hridoy

Raisul Islam Hridoy , May 12, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"রবার্ট ল্যাংডন সিরিজ অসাধারণ। পুরো সিরিজটাই নিলাম। বিভিন্ন জন অনুবাদ করেছে। সেরা অনুবাদক মনে হয়েছে খুররম মমতাজকে। সবগুলো তিনি অনুবাদ করলে আরো সহজ ভাবে বুঝা যেতো।"

Tanzimul Islam Toha

Tanzimul Islam Toha , Feb 14, 2025

★ ★ ★ ★ ★

"এক কথায় অসাধারণ! কিন্তু এন্ডিং টা আরেকটু ভালো হতে পারত।কিন্তু কাহিনির একের পর এক মাথা নষ্ট টুইস্ট এই এন্ডিংটা সহজেই ভুলিয়ে দিবে। 💝"

Hafiza Ahmed ,gilatola govt.primary school

Hafiza Ahmed ,gilatola govt.primary school , Mar 31, 2024

★ ★ ★ ★ ★

"বইটি পড়ে ইটালির বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। টুইস্টে ভরপুর অসাধারন একটি রহস্য উপন্যাস"

Rafee Asif Bin Azad

Rafee Asif Bin Azad , Nov 28, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইয়ের নাম : ইনফার্নো লেখক : ড্যান ব্রাউন অনুবাদ : মোহাম্মদ নাজিম উদ্দিন বইটি খুলতেই চোখে পড়বে একটি উদ্ধৃতি : "নরকের সবচাইতে অন্ধকারাচ্ছন্ন জায়গাটি তাদের জন্য বরাদ্দ রয়েছে যারা ভাল আর মন্দের সংঘাতের সময় নিজেদের নিরপেক্ষতা বজায় রাখে" উক্তিটি ইতালিয় কবি দান্তে'র। এবার আসি কাহিনী প্রসঙ্গে। জ্ঞান ফিরতেই নিজেকে ইতালির এক হাসপাতালে আবিষ্কার করেন হার্ভার্ড প্রফেসর রবার্ট ল্যাংডন। ইতালিতে তিনি কিভাবে এলেন! কিছুই মনে করতে পারছেন না তিনি! মাথায় বার বার অবচেতন মনে ঘুরছে একটি কথা 'খোঁজো, তাহলেই পাবে'। স্বপ্নে দেখলেন এক সাদা চুলের মহিলাকে। যার আশেপাশে অসংখ্য মৃতদেহ। তিনি রবার্ট ল্যাংডনকে বলছেন একই কথা ' খোঁজো, তাহলেই পাবে'। জ্ঞান ফিরে তার সাক্ষাৎ হল এক তরুনীর সাথে। কিন্তু তেমন কিছু বুঝে উঠার আগেই শুরু হল হামলা! রবার্ট ল্যাংডনকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে কিছু গোষ্ঠী। সেই তরুনী আর রবার্ট ল্যাংডনের একসাথে শুরু হল একটি রুদ্ধশ্বাস অভিযান। কেনই বা কিছু গোষ্ঠী খুন করতে চাইছে রবার্ট ল্যাংডনকে? বইটি যে উদ্ধৃতি দিয়ে শুরু হয়েছে সেই উদ্ধৃতির সাথে কাহিনীর সম্পর্কটা কোথায়? আমেরিকা থেকে ইতালিতেই বা কিভাবে এলেন রবার্ট ল্যাংডন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে পড়তে হবে পুরো বইটি। ড্যান ব্রাউনের আরেকটি দুনিয়া কাঁপানো উপন্যাস 'ইনফার্নো'। রহস্য, ইতিহাস, বিজ্ঞান, প্রেম, বিশ্বাসঘাতকতার অপূর্ব সংমিশ্রণ বইটি। যেকোন মানুষ বইটি পড়তে শুরু করলে কাহিনীর ভেতর ডুবে যেতে বাধ্য! যেন মনে হবে, রবার্ট ল্যাংডন আর সেই তরুনীর সেই অভিযানের সঙ্গী আপনিও!"

Ahnaf Ahmed Jarif

Ahnaf Ahmed Jarif , Feb 23, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Really a nice book.A very delightfuk read❤️"

MD. Abu Jubaer

MD. Abu Jubaer , Jan 2, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ বই"

Md Rashed Hossen

Md Rashed Hossen , Aug 14, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Excellent"

SHEBU ISLAM

SHEBU ISLAM , Apr 6, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"mojar ekti uponnash kintu banan & sentence-e kichu vul ache"

Mohammad Asif

Mohammad Asif , Feb 27, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Amazing!!"

Esham Khan

Esham Khan , Feb 8, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক ইনটেরেস্টিং।"

Md Hamidur Rahman

Md Hamidur Rahman , Dec 1, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

AHMAD RAFIQ

AHMAD RAFIQ , Oct 11, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"রহস্যের জগতে আপনাকে স্বাগতম।"

Iraz Irfan

Iraz Irfan , Sep 30, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"came in Good Condition, delivery was a little late due to pandemic"

Salman Sikdar

Salman Sikdar , Sep 19, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"#বুক_রিভিউ বই: ইনফার্নো লেখক: ড্যান ব্রাউন অনুবাদ: মোহাম্মদ নাজিম উদ্দিন পৃষ্ঠা সংখ্যা: ৫২৭ প্রকাশক: বাতিঘর প্রকাশনী প্রথম সংস্করণ: জুন,২০১৩ প্রচ্ছদ: ডিলান "নরকের সবচাইতে অন্ধকারাচ্ছন্ন যায়গাটি তাদের জন্য বরাদ্দ রয়েছে যারা ভালো আর মন্দের সংঘাতের সময় নিজেদের নিরপেক্ষতা বজায় রাখে"। ইতালিয় বিখ্যাত কবি দান্তে অলিঘেয়েরির মহাকাব্য দ্যা ডিভাইন কমেডির একটা অংশ হচ্ছে, "ইনফার্নো"।ইনফার্নো অর্থ নরক অথবা ভূগর্ভস্থ জগত।এই ইনফার্নোকে ঘিরে লেখক ড্যান ব্রাউন সাজিয়েছেন তার উপন্যাস। বিখ্যাত সিম্বলজিস্ট হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর রবার্ট ল্যাংডন চোখ মেলে নিজেকে আবিষ্কার করে ইতালির ফ্লোরেন্স শহরের একটি হাসপাতালে।তার কি হয়েছে,হাসপাতালে কে এনেছে কিছুই তার মনে পরছে না।মাথার মধ্যে কেবল তার একটি কথাই ঘুরপাক খাচ্ছে।দান্তের একটি বিখ্যাত উক্তি, "খোঁজো তাহলেই পাবে"।মাথার মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করে এবং বারবার তার হেলুসিনেশন হচ্ছে।অসম্ভব রূপবতী একজন সাদা চুলের মহিলা যিনি একটি রক্তে রঞ্জিত নদীরে তীরে তার সামনে দাঁড়িয়ে আছে।তাদের আশেপাশে অসংখ্য লাশ মাথা নিচু করে মাটি চাপা দেয়া আছে।সাদা চুলের মহিলাটি তাকে বলছে,খুঁজুন তাহলেই পাবেন।এটুকু দেখেই তার ভ্রম কেটে যায়।তাকে কি খুঁজতে বলা হয়েছে কেনই বা খুঁজতে বলা হয়েছে কিছুই সে আঁচ করতে পারেনা। হাসপাতালে তার সাথে পরিচিয় হতে একটি মেয়ে ডাক্তারের সাথে,ডা.সিয়েনা ব্রুকস।কিছুই বুঝে ওঠার আগে একে একে হামলা চলতে থাকে ল্যাংডনের উপর,সবকিছু থেকে ডা.সিয়েনা ব্রুকস তাকে নিয়ে পালিয়ে যায় একটা নিরাপদ আশ্রয়ে।এরপর রবার্ট ল্যাংডন তার জ্যাকেটের পকেটে বায়োহ্যাজার্ড সাইন সম্বলিত একটি সিলিন্ডার খুঁজে পায়।তা দেখেই আতকে ওঠে তারা,মনে করে এর মধ্যে হয়তোবা বিষাক্ত কোনো জীবানু লুকানো আছে।অবশেষে সব সংকোচ দূর করে রবার্ট সেই সিলিন্ডারটি খুলে ফেলে এবং তার ফেতরে তারা যা দেখতে পায় তাতে তাদের আক্কেলগুড়ুম হয়ে যায়।সিলিন্ডারের ভেতর পেন্সিল আকৃতির ছোট্ট একটি প্রোজেক্টর পাওয়া যায়।প্রোজেক্টরের ভেতরে তারা খুঁজে পায় বত্তিচেল্লির আঁকা, "ম্যাপ অফ হেল"।দান্তের ইনফার্নো এর আদলে বত্তিচেল্লি চেই চিত্র অঙ্কন করেছিল সেটি।সেই ছবির উপর সে কিছু সিম্বল ওয়ার্ড খুঁজে পায়।তার উপর ভিত্তি করে রবার্ট ল্যাংডন এবং ড.সিয়েনা ব্রুকস সমাধানের খোঁজে চষে বেড়ায় পুরো ফ্লোরেন্স এবং ভেনিস শহর।সকল ঐতিহাসিক ভবন,স্থান জুড়ে তাদের বিচরন শুরু হয়। রবার্ট ল্যাংডনের পেছনে লাগে HWO (বিশ্ব সাস্থ্য সংস্থা) এবং গুপ্তগোষ্ঠী কনসোর্টিয়াম।জোবরিস্ট বরট্রান্ড নামে কনসোর্টিয়ামের একজন ক্লায়েন্ট ছিল।জোবরিস্ট বরট্রান্ড এমন এক ধরনের ভাইরাস তৈরি করতে চেয়েছিলেন যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে গোটা বিশ্বের মানব জাতিকে তিন ভাগের এক ভাগে নামিয়ে আনবে।ভাইরাসটি তিনি তৈরি করেন এবং লুকিতে রাখেন।এরপর জোবরিস্ট সুইসাইড করেন।সুইসাইড করার আগে ভাইরাসটি তিন কোথায় লুকিয়ে রেখেছেন সেই বিষয়ে স্পষ্ট কোনো ধারনা না দিলেও দান্তে আলেঘিয়েরির মৃত্যু মুখশে সাংকেতিক ভাষায় কিছু তথ্য রেখে যান।আর জোবরিস্টের পুরো প্ল্যান সাকসেসফুল করবার জন্য কনসোর্টিয়াম তাকে সাহাজ্য করে।তবে কনসোর্টিয়াম কখনো ধারনাও কররে পারেনি যে জোবরিস্ট এমন কিছু করতে পারে,কনসোর্টিয়াম যখন জোবোরিস্টের প্ল্যান জানতে পারে জৈব অস্ত্রের মাধ্যমে বায়োটেরোরিসম চালাচ্ছে এবং সেই ভাইরাস ছড়াতে চলেছে পুরো পৃথিবীতে,তখন তারা বিশ্ব সাস্থ্য সংস্থার সাথে হাত মেলায়। রবার্ট ল্যাংডনকে মূলত বিশ্ব সাস্থ্য সংস্থা তাদের হয়ে এই কাজ করার জন্য কন্টাক্ট করেছিল।তবে রবার্ট ল্যাংডনের মাত্র কয়েকদিনের স্মৃতিভ্রষ্ট হবার কারনে সে কিছুই মনে করতে পারেনা।পরবর্তীতে সে একটু একটু করে স্মৃতি ফিরে পেতে থাকে এবং ঘুরে বেড়ায় ইতালিস সমস্ত যাদুঘর,দির্শনীয় স্থান,এবং ঐতিহাসিক সকল স্থাপনায়।তার সাথে থাকে বিশ্ব সাস্থ্য সংস্থা এবং কনসোর্টিয়াম।প্রোজেক্টরের ছবিতে আঁকা ম্যাপ অফ হেল এবং দান্তের মৃত্যু মুখসে দেয়া সংকেত থেকে একটু একটু করে মর্মোদ্ধার করতে থাকে তারা। শেষ পর্যন্ত কি হয়,তারা কি এই মরনঘাতি ভাইরাস থেকে রক্ষা করতে পারে পুরো দুনিয়াকে? জানতে হলে পরে ফেলুন এই বইটি।আমি মনে করি সব শ্রেণীর পাঠকদের এই বইটি পড়া উচিৎ।এটি একটি তথ্যবহুল এবং রহস্য রোমাঞ্চকর উপন্যাস।বর্তমান পৃথিবীর যেই অবস্থা এর উপর ভিত্তি করে এই বইটি হয়তোবা আগামি দিনের পৃথিবীর নিদর্শন স্বরূপ।"

Manosh Roy

Manosh Roy , Apr 12, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার একটি থ্রিলার"

mahdy hasan

mahdy hasan , Apr 3, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"very good"

Nehahasan

Nehahasan , Jan 3, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Ekti oshadharon thriller. Robert Langdon er choturtho adventure eta. Amar kache etai shera legeche."

Chinmay Biswas

Chinmay Biswas , Dec 25, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Muldhara is a informative book.1971 bangladesh vs Pakistan war and Indians Government participation. Inforno good book, informative, thriller, suspense"

Abid Hasan Rizve

Abid Hasan Rizve , Dec 8, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Best of Dan Brown"

Tanvir Hossain

Tanvir Hossain , Nov 27, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ড্যান ব্রাউন মানে কিছু বলার নাই।"

Sk Sakib Hasan

Sk Sakib Hasan , Sep 5, 2020

★ ★ ★ ★ ★

"গুলিবিদ্ধ অবস্থায় আমেরিকান প্রফেসর রর্বাট ল্যাংডন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে ফ্লোরেন্সের এক হাসপাতালে।তার কি হয়েছে,কীভাবে সে এখানে তার কোনো ধারণাও নেই।স্মৃতিভ্রষ্ট ল্যাংডন চোখ বন্ধ করলে দেখতে পাই অসহায় মানুষের আত্নর্নাদ,মানুষের সারি সারি মৃত দেহ,মাথার উপরে পাখির ন্যায় লম্বা নাক বিশিষ্ট মুখোশ আর এক সাদা চুলের মহিলা,যার কন্ঠ ভেসে আসছে ল্যাংডনের কানে,,খুঁজলেই পাবে। এরপর হঠাৎই সে আবিষ্কার করে তারা জামার পকেটে ভীতিকর একটা জিনিস।সে নিজেও জানে না এটা কী এবং কীভাবে তার কাছে এসেছে।এরপর থেকে সে জড়িয়ে পড়ে নানা ঘটনাচক্রে।কে বা কারা তাকে খুন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে।অদ্ভুতভাবে ল্যাংডনকে সহায়তা করার জন্য তার সাথে জড়িয়ে পড়ে একটা মেয়ে।ল্যাংডন কখনও বিবেচনাও করে নি কি এই মেয়ের উদ্দেশ্য আর কেনো বা সে তাকে সাহায্য করছে।জীবন বাঁচাতে তারা খুনীদের হাত থেকে পালিয়ে বেড়ায় আর সেইসাথে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আর ল্যাংডনের জামার পকেটে থাকা জিনিসটা রহস্য সমাধান করে যায়।এরপর বের হয়ে আসে একটার পর একটা গোলকধাঁধা। একটা সময় তারা রহস্যের ভেতরে দিয়ে জানতে পারে আসল সত্যকে।বুঝতে পারে মানবজাতির সামনে অপেক্ষা করছে এক বিরাট মারাত্নক হুমকি। একমাত্র ল্যাংডন আর মেয়েটা পুরো সত্যটা আস্তে আস্তে জানতে পারলে তারা রুখে দাঁড়াতে চেষ্টা করে মানবজাতিকে রক্ষা করতে।অবশেষে তারা.... ল্যাংডন কি শেষবেশ পারবে মানবজাতিকে রক্ষা করতে এই বিপর্যয় থেকে নাকি অজান্তে মানবজাতিকেই এই ভয়াবহতা মেনে নিতে হবে। জানতে হলে ৫২৫ পৃষ্ঠার বইটি একবার পড়ে আসুন। অসাধারণ থ্রিলার আর টুইস্টে ভরপুর। পড়তে গিয়ে কখনও নিজের অলসতা আর বিরক্তি নিজের কাছে প্রাধান্য পাবে না। ব্যাক্তিগত মতামতঃ রবার্ট ল্যাংডন সিরিজের এই নিয়ে দ্বিতীয় বই পড়া আমার।আর সাহস করে প্রথম রিভিউ লেখা। এর আগে পড়েছি এই সিরিজের দ্যা ভিঞ্চি কোড। ৫২৫ পেইজের ইনফার্নো বইটি পড়তে প্রথমে একটু ধীর গতিতে আগালেও শেষ দিকে এসে থেমে থাকতে পারে নি।একটার পর একটা পেইজ পড়ার সাথে সাথে নতুন রহস্যের গোলকধাঁধা আর সমাধান খুঁজেছি,যেনো মনে হচ্ছে আমার চোখের সামনেই সমস্ত ঘটনা চলছে। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত টুইস্টের কোনো ঘাটতি পাই নি।তথ্যসমৃদ্ধ,আ্যডভেঞ্চার সংমিশ্রিত অভিযান,ইতিহাস আর শিল্প নিয়ে দ্রুতগতিতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতও বই ছিল। উত্তেজনা আর আবেগ শেষ অবধি আমাকে ধরে রেখেছিল। বইয়ের সবথেকে ভালো লাগা উক্তি ছিলঃ 'যখন এ বিশ্বের সব জায়গা এমনভাবে মানুষে পরিপূর্ণ হয়ে যাবে যে তারা বুঝে উঠতে পারবে না কোথায় তারা আছে অথবা অন্য কোথাও যেতে পারবে না...তখন এ পৃথিবী নিজেই নিজেকে শুদ্ধ করে নেবে। নামঃ ইনফার্নো লেখকঃ ড্যান ব্রাউন অনুবাদকঃ মোহাম্মদ নাজিম উদ্দীন প্রকাশনীঃ বাতিঘর দামঃ ৪০০৳ পৃষ্ঠাঃ ৫২৫ ব্যাক্তিগত রেটিংঃ ৪.৫/৫"

Laxmi Akter

Laxmi Akter , Aug 28, 2020

★ ★ ★ ★ ★

"অনুবাদটি বেশ ভালই হয়েছে বলা যায়। ড্যান ব্রাউনের ল্যাংডন সিরিজের ৪ নম্বর বই হচ্ছে ইনফার্নো। বরাবরের মতই একটা টান টান উত্তেজনা আর রহস্য নিয়ে শুরু হয় বইটি। তবে এই বইটি বাকি তিনটি সিরিজ থেকে একটু ভিন্ন। বইটি হাতে নিলেই কিছুটা আন্দাজ করা যাবে এর মূল বিষয়টি কি। এখানে একটি ব্যাপার জেনে আমি খুবই অবাক হয়েছি আর তা হলো মানুষ ট্রান্সহিউমানিজমের ব্যাপারে যে এত এগিয়ে গেছে তা আসলেও আনন্দের বিষয় কারন এর সাহায্যে কয়েক জেনারেশন পর আমাদের মানবজাতি একদম ভিন্ন একটি প্রজাতিতে উপনীত হতে পারবে। জেনেটিক্যালি তারা আরো বেশী উন্নত, সুস্বাস্থের অধিকারী, স্মার্ট, শক্তিশালী এমনকি আরো বেশী সহমর্মি হয়ে পরবে। কিন্তু এই পদ্ধতিটি বেশ ব্যয়বহুল এতে করে বরাবরের মত ধনীরা হবে আরো বেশী শক্তিশালী হবে আর গরীবরা হবে আরো বেশী দুর্বল। আর আমাদের পুরো পৃথিবীতে জনসংখ্যার যা অবস্থা পরিস্থিতি হয়ত আরো খারাপের দিকে যাওয়ার আশংকাই অনেক বেশী।কিন্তু উন্নত দেশগুলোতে এর প্রচলন বেশ ভাল ভাবেই আছে ধারনা করা হয়। এছাড়াও এই গল্পে বিশ্ব স্বাস্হ্য সংস্থার অবদানও প্রবলভাবে উপলব্ধি করা যায়।"

Tasnim Mahmud.

Tasnim Mahmud. , Mar 1, 2020

★ ★ ★ ★ ★

"GOOD"

Siam Talukdar

Siam Talukdar , Feb 4, 2020

★ ★ ★ ★ ★

"'ইনফার্নো' বইটি ড্যান ব্রাউনের বিখ্যাত সৃষ্টি 'রবার্ট ল্যাংডন' সিরিজের ৪র্থ বই। সিরিজের সবগুলো বইয়েই টুইস্ট রয়েছে এবং এটিও তার ব্যতিক্রম নয়। তবে আমার মতে সিরিজের অন্যান্য বইগুলোর তুলনায় এই বইটি টুইস্ট উপলব্ধি করে যা মজা পেয়েছি তার চেয়ে এর গল্পটা পড়ে বেশি ভালো লেগেছে। সিরিজের অন্যান্য বইগুলোতে খলনায়ক থাকলেও আমার কেমন যেন মনে হলো এই গল্পে খলনায়ক নেই। অত্যন্ত সুন্দর একটি গল্প যেখানে কেউই দোষী নয়। তবে বইটি পড়ার আগে আমি বলবো আপনি একবার দান্তে অলিঘিয়েরির বিখ্যাত বই 'The Divine Comedy' বইটা পড়তে বা বইটি সম্পর্কে ধারণা রাখতে।"

মুহাম্মাদ জয়নাল আবেদীন

মুহাম্মাদ জয়নাল আবেদীন , Dec 13, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সোজা কথাই আপনার লোম দাড়ি যাবে। এ্যাকশন , থ্রিলার ভয় সব কিছুই পাবেন। প্রেম রোমান্স এবং বিরহ ও বোনাস। ড্যান ব্যাউন সফল একজন লেখক। তার কাছ থেকে সময়ের সেরা লেখাটাই পাওয়া যায়। দ্যা ভিঞ্চি কোডের মত এটাও জনপ্রিয় এবং প্রিয় একটি উপন্যাস। আর অনুবাদক মোহাম্মাদ নাজিম উদ্দীন নিজেই এই শাখায় পারদর্শী। মাস্টারপিস একটা পেইন্টিং এ মারাত্মক রকমের ভয়াবহ অস্ত্রের রহস্য লুকিয়ে রাখা হয়েছে। সেটাই বের করতে হবে । এক কথাই দারুন একটা উপন্যাস"

Atik bin alam

Atik bin alam , Dec 4, 2019

★ ★ ★ ★ ★

"রবার্ট ল্যংডন ! ‍শুরু থেকে শেষ পর্যন্ত কি অসাধারণ বিচরণ । 500 পৃষ্টার অধিক বই, কিন্তু আপনি মোটেও বিরক্ত হবেন না , একঘেয়েমী লাগার তো কোন সুযোগই নেই । ইউরোপ থেকে এশিয়া আপনাকে ছুটিয়ে নিয়ে বেরুবে প্রতিটা পাতায় পাতায় । সকলের ভালো লাগবে আশা করি ।"

Rezwan Mahmud

Rezwan Mahmud , Nov 11, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুব ভাল একটি বই।দুরদান্ত advencher এবং কোড এ ভরা।"

Zaber

Zaber , Nov 8, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Name : Inferno (Robert Langdon #4). Author : Dan Brown. Genres : Fiction, Thriller, Suspense, Mystery. !!!সুন্দর কাহিনী!!!"

প্রশ্ন ও উত্তর (Q&A)

3 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

page koto?

Shanto • 10 Aug, 2026
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 528। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 10 Aug, 2026
Q

এটা হার্ডকাভার নাকি পেপার কভার

880****624 • 21 Oct, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
Rafid Ahmed • 21 Oct, 2024
Q

ata kon prokashonir

AARAV Chowdhury • 13 Jun, 2024
A
প্রিয় গ্রাহক, বইটি বাতিঘর প্রকাশনি থেকে প্রকাশিত। ধন্যবাদ।
Rafid Ahmed • 13 Jun, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
The Da Vinci Code
একটু পড়ে দেখুন
The Da Vinci Code ড্যান ব্রাউন
(23)
TK. 1,198 -0% OFF
TK. 1,198
Origin
একটু পড়ে দেখুন
Origin ড্যান ব্রাউন
(30)
TK. 998 -25% OFF
TK. 749
দ্য দা ভিঞ্চি কোড
একটু পড়ে দেখুন
দ্য দা ভিঞ্চি কোড ড্যান ব্রাউন
(407)
TK. 580 -22% OFF
TK. 452
The Lost Symbol
একটু পড়ে দেখুন
The Lost Symbol ড্যান ব্রাউন
(10)
TK. 998 -25% OFF
TK. 749
অরিজিন
একটু পড়ে দেখুন
অরিজিন ড্যান ব্রাউন
(112)
TK. 600 -22% OFF
TK. 468
দ্য সিক্রেট অফ সিক্রেটস
একটু পড়ে দেখুন
দ্য সিক্রেট অফ সিক্রেটস ড্যান ব্রাউন
(21)
TK. 780 -14% OFF
TK. 671
অ্যাঞ্জেলস্‌ এন্ড ডেমনস
একটু পড়ে দেখুন
অ্যাঞ্জেলস্‌ এন্ড ডেমনস ড্যান ব্রাউন
(35)
TK. 650 -30% OFF
TK. 455
দ্য সিক্রেট অফ সিক্রেটস - Premium
একটু পড়ে দেখুন
দ্য সিক্রেট অফ সিক্রেটস - Premium ড্যান ব্রাউন
(10)
TK. 1,050 -14% OFF
TK. 903

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ইনফার্নো" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ইনফার্নো পাতা: 1 / 14
পাতা 2
ইনফার্নো পাতা: 2 / 14
পাতা 3
ইনফার্নো পাতা: 3 / 14
পাতা 4
ইনফার্নো পাতা: 4 / 14
পাতা 5
ইনফার্নো পাতা: 5 / 14
পাতা 6
ইনফার্নো পাতা: 6 / 14
পাতা 7
ইনফার্নো পাতা: 7 / 14
পাতা 8
ইনফার্নো পাতা: 8 / 14
পাতা 9
ইনফার্নো পাতা: 9 / 14
পাতা 10
ইনফার্নো পাতা: 10 / 14
পাতা 11
ইনফার্নো পাতা: 11 / 14
পাতা 12
ইনফার্নো পাতা: 12 / 14
পাতা 13
ইনফার্নো পাতা: 13 / 14
পাতা 14
ইনফার্নো পাতা: 14 / 14
পাতা / 14
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।