হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় - মারিয়া কবির এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ফেব্রুয়ারি ২০২৫

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

হলুদ মেঘের ধূসর সন্ধ্যায়

3 Ratings | 3 Reviews
TK. 516 TK. 600 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

Kidlin's Law says, " আপনার কোন সমস্যা যদি খাতায় নোট করেন, ঠিকঠাক ভাবে খাতায় লিখেন তা সলভ হওয়ার সম্ভবনা বেশি। " আমার কি সেটা করা উচিৎ? অনেক কিছুই তো চেষ্টা কর...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Kidlin's Law says, " আপনার কোন সমস্যা যদি খাতায় নোট করেন, ঠিকঠাক ভাবে খাতায় লিখেন তা সলভ হওয়ার সম্ভবনা বেশি। " আমার কি সেটা করা উচিৎ? অনেক কিছুই তো চেষ্টা করেছি। কিডলিনস ল এপ্লাই কর
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title হলুদ মেঘের ধূসর সন্ধ্যায়
Author মারিয়া কবির
Publisher বইবাজার প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ফেব্রুয়ারি ২০২৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 304
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.52 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.67

3 Ratings and 3 Reviews

★★★★★
1
★★★★☆
0
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Priya Rahman

Priya Rahman , Oct 11, 2025

★ ★ ★ ★ ★

"#হলুদ_মেঘের_ধূসর_সন্ধ্যায় টেবিলে বই খুঁজতে খুঁজতে দুটো হলুদ খামের চিঠি খুঁজে পেলাম। একটা অনুজ ভাইয়ার কাছ থেকে আরেকটা অরিত্রের কাছ থেকে পাওয়া। কোনটাই আপা খুলে পর্যন্ত দেখে নি। প্রথমেই নামের বানান ভুল। নীলুকে নীল লিখেছে। পরে মনে পড়লো অনুজ ভাই তো আপাকে নীল বলে ডাকতেন। প্রিয় নীল..... 🌼 মারিয়া কবিরের "হলুদ খাম" সিরিজের দ্বিতীয় খণ্ড "হলুদ মেঘের ধূসর সন্ধ্যায়"। প্রথম খণ্ড যেখানে অনুজ এবং নীলুফার ওরফে নীলুর প্রেম, বিচ্ছেদ এবং ভালোবাসার এক ধোঁয়াশা দিয়ে শেষ হয়েছিল, দ্বিতীয় খণ্ডে সেই বিচ্ছেদের কারণ, রহস্য এবং তাদের জীবনের কিছু অন্ধকার অতীতকে সামনে এনেছে। বইটিতে উঠে এসেছে সমাজ জীবনে প্রায়শই উপেক্ষিত কিছু গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে যৌন হয়রানির মতো বিষয় যেখানে পুরুষরাও শিকার হতে পারে। Heinlein বলেছেন, " Love is that condition in which the happiness of another person is essential to your own."I need to fix he. I do love her.I need her to consummate my life. But I can't have her. 🌼​কাহিনি সংক্ষেপ : ​প্রথম খণ্ডের ভালোবাসার মায়াজাল ছিন্ন করে অনুজ ও নীলুর বিচ্ছেদ হয়েছিল। "হলুদ মেঘের ধূসর সন্ধ্যায়" মূলত সেই বিচ্ছেদের পেছনের আসল কারণের উপরই আলোকপাত হয়েছে । ধীরে ধীরে উন্মোচিত হয় তাদের জীবনের কিছু গভীর গোপন রহস্য, যা তাদের বর্তমান জীবনকে আরও জটিল করে তোলে। ​অনুজ ও নীলুর মানসিক সমস্যার পুনরাবৃত্তি এবং তাদের অতীত জীবনের কালো অধ্যায়, বিশেষ করে সেক্সুয়াল হ্যারেসম্যান্ট বা ধর্ষণের মতো সমাজের নিত্যচিত্র এবং এর শিকার হিসেবে পুরুষের ভূমিকা এই উপন্যাসের প্রধান উপজীব্য। তবে, এই সংবেদনশীল বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি কাহিনিতে যুক্ত হয়েছে নতুন চরিত্র মানাফ ও জেবা, যাদের আগমন গল্পকে নতুন মাত্রা দেয়। অন্যদিকে, অরিত্র, তেবা এবং লুনা চরিত্রগুলোর অপ্রত্যাশিত ভূমিকা গল্পে এনেছে কনফিউশন। এই খন্ডে অনুজ মুগ্ধতা ছড়ালেও, নীলুকে মনে হয়েছে দূরের অচেনা কেউ । অবশেষে, সমাজের প্রচলিত মানসিকতাকে তুলে ধরেছে নীলুর পরিবার। "আমার মনে হয় কি, জীবন হচ্ছে সমস্যা দিয়ে সাজানো একটি বই। যার এক পাতার সমস্যার সমাধান থেকে আরেকটা সমস্যার সৃষ্টি হয়। " ( পৃ: ১৫৭) 🌼 ​পাঠ প্রতিক্রিয়া : ​এই খণ্ডটি পাঠকদের মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আমার ধারনা । বেশকিছু ​সংবেদনশীল বিষয় উঠে এসেছে বইটিতে। আমি চেষ্টা করেছি ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকগুলো তুলে ধরতে। ✅ পুরুষদের যৌন হয়রানির শিকার হওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ কিন্তু উপেক্ষিত সামাজিক সত্যকে বইটিতে সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। ✅ ​অনুজ চরিত্রটি শুরুতে বিরক্তির উদ্রেক করলেও, গল্পের শেষে সে আমার মনে মুগ্ধতা ছড়িয়েছে। ​মানাফ ও জেবা, এই দুই চরিত্রের আগমন ছিল দুর্দান্ত, যা গল্পের প্রাণ ফিরিয়ে এনে শেষ পর্যন্ত ধরে রাখতে সাহায্য করেছে। যারা লেখকের নিয়মিত পাঠক তারা এদের খুব ভালো করেই চিনবেন আশা করি। ✅ ​নীলুর বাবা একজন চমৎকার ব্যক্তিত্ব হিসেবে ফুটে উঠেছেন। নীলুর পরিবারের প্রতিক্রিয়াগুলোও আমাদের সমাজের বাস্তব চিত্র, যা বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমার কাছে । সুমন ও সুমনা চমৎকার বন্ধুত্বের উদাহারন। ✅ লেখকের বানান নির্ভুল এবং বর্ণনা চমৎকার লেগেছে। মোট কথা সম্পাদনা ভালো ছিলো। ✅ বইটিতে বিভিন্ন সময় বেশকিছু ইংরেজি সাহিত্যের বিখ্যাত কিছু লেখককের ​বেশকিছু উক্তি, কবিতার অংশ উঠে এসেছে। যা পড়তে ভালো লেগেছে। এবার আসি বইটির কিছু নেতিবাচক দিকে, পাঠক হিসেবে এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। ❌ পুরুষদের যৌন হয়রানির বিষয়টি আরও বিস্তারিত লেখার সুযোগ থাকা সত্ত্বেও লেখক তা আড়াল করে গেছেন। মূল অপরাধী (অতীত ও বর্তমানের) যারা সমান অপরাধী, তাদের কোনো শাস্তি বা ভূমিকাই শেষটায় রাখা হয়নি, যা চরম হতাশ করেছে আমাকে। জানি একদল হয়ত বলবে এটাই বাস্তবতা বা এমনটাই হচ্ছে অহরহ। কিন্তু বইতে কি আমরা এদের শাস্তি স্বরূপ একটু আশার আলো দেখতে পারি না? ​❌অরিত্র এবং তেবা চরিত্রের হুট করে আগমন ও কিছু মানুষের চরম ক্ষতির পরেও লাভবান হওয়াটা আমার কাছে ফানি ও অবিশ্বাস্য লেগেছে। তেবা চরিত্রটি যেন শাস্তি ছাড়াই পার পেয়ে গেলো। অথচ অপরাধের মাত্রা ছিলো চরম পর্যায়ে। ❌সামগ্রিকভাবে মনে হয়েছে কাহিনিটি জোর করে টানা হয়েছে এবং এতে প্রচুর মেদ বহুল লেখা রয়েছে। যার ফলে গল্পটি একঘেয়ে মনে হয়েছে কিছুটা। ​❌অনুজ ও নীলুর মানসিক সমস্যাগুলোর আলোচনা বারবার পুনরাবৃত্তি হয়েছে। এগুলোর সমাধান করে একটি সুন্দর সমাপ্তি টানা যেত। ​❌লুনা চরিত্রটি, যে অনুজ-নীলুর জীবনে এতটাই প্রভাব ফেলেছিল, তার প্রস্থান একদম সাদামাটা। সেতু চরিত্রের পরিণতিও হালকার উপর ঝাপসা, যা পরিষ্কার করা প্রয়োজন ছিল। যেই লুনা এতকিছু করার ক্ষমতা রাখে সে অনুজের সামান্য অস্পষ্ট হুমকিতে পিছিয়ে গেলো? আর অনুজ কেনই বা এই কাজটা আগে করল না? লেখক হয়ত বুঝিয়েছেন অনুজ বাধ্য ছিলো কিন্তু নীলুকে রীতিমতো মানসিক রোগী বানানোর জন্য এতটা বাধ্য তো ছিলো না। ❌ প্রথম খন্ডে বইটা ছিলো চমৎকার একটি রোমান্টিক, সামাজিক প্লট কিন্তু দ্বিতীয় খন্ড পড়তে গিয়ে আমার বারবার মনে হয়েছে লেখক বইটিকে জোর করো সাইকোলজিক্যাল থ্রিলার করার চেষ্টা করেছেন, যার কোন মানেই হয় না। 🌼 ​"হলুদ মেঘের ধূসর সন্ধ্যায়" নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাকে তুলে ধরেছে। তবে, প্রথম খণ্ডের মতো তীব্র আকর্ষণ ও সাবলীলতা এই খণ্ডে অনুপস্থিত। কিছু ক্ষেত্রে অসম্পূর্ণতা, পুনরাবৃত্তি এবং দুর্বল চরিত্রায়ন কাহিনিকে হতাশ করেছে। চমৎকার বর্ণনা ও নির্ভুল বানান থাকা সত্ত্বেও, জোর করে কাহিনি টানার অনুভূতি এবং গুরুত্বপূর্ণ অপরাধীদের শাস্তি না পাওয়া সবচেয়ে বেশি হতাশ করেছে। বইটি একটি মিশ্র অভিজ্ঞতার জন্ম দেয়, যেখানে ইতিবাচক দিকগুলোর চেয়ে নেতিবাচক দিকগুলোই বেশি প্রকট হয়ে উঠেছে। যেমনটি লেখক বলেছেন _ "কিছু কথা নিজের কাছ থেকেও লুকাতে হয় কিছু দুঃখ নিজের মধ্যেই খবর দিতে হয়। ""

Zeba Khan

Zeba Khan , Aug 14, 2025

★ ★ ★ ★ ★

"shundor chilo.....bhalo laglo❤️"

Faiza Habib

Faiza Habib , Mar 18, 2025

★ ★ ★ ★ ★

"বই:হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় লেখিকা:মারিয়া কাবির বিষন্নতা,বিষাদগ্রস্ততা, অবসন্নতার মায়াজালে বন্দিনী এক পাখি।ভালোবাসার মুক্ত আকাশে যে বিহঙ্গের মতো উড়ে চলেছিলো সে প্রত্যাখানের আঘাতে আছড়ে পড়েছে বেলাভূমিতে।সৈকত সীমা রেখার অদূরের আকাশে আরও গাংচিলদের মিলন মেলা দেখে তার অন্তর ও হাহাকার করে।হাহাকার করে তার প্রেমিক রূপী আকাশের সান্নিধ্য পেতে। Depression বা বিষন্নতা এই শব্দটার ভয়াবহতা সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নয়।নিজের মনের আপন ভুবনে ব্যস্ত যখন সে নিজের জীবনের কাটাকুটি খেলায় ভুল চালের মাশুলে আজ রিক্ত হৃদয় তখনই কেউ তার চারপাশে শয়তানেরা নিজের বিস্তার ঘটাতে ব্যস্ত। গল্পের নীলুফার চরিত্র একটি আবেগপূর্ণ কন্যা।যার জীবনে কেটেছে সরল পথে,প্রথম ধাক্কা খায় বাবা পছন্দের কাছে প্রত্যাখ্যাত হয়ে।পরবর্তীতে প্রিয় জনের কাছে পুনরায় ধাক্কা খেয়ে মান মানসিকভাবে কষ্টের মধ্যে দিয়ে যেতে থাকে।মানসিক বিষন্নতার দরুন মেয়েটির সাথে ঘটে ভয়াবহ এক ঘটনা যা সে বেমালুম ভুলে যায়।কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েটির জীবনে তার হারানো প্রেম ফিরে আসে। গল্পটি পড়তে গিয়ে বেশ কিছু সামাজিক সমস্যা গল্পের মাঝে উঠে এসেছে।যৌন হয়রানি যে নারীর পাশাপাশি পুরুষের ও হতে পারে তা সমাজের চলমান চিন্তাধারার পরিপন্থি।Sexual harassment কখনোই জেন্ডার ভিত্তিক নয়,সমাজে বসবাস করা Predator রা সুযোগ পেলেই নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। পৃথিবীতে একজন নারীর সবচেয়ে কান্নার কারণ আরেক জন নারী।কখনো সতীন রূপে, কখনো শ্বাশুড়ি রূপে,কখনো ননদ রূপে, কখনো ভাবি রূপে।সেই নারী যখন নিজের স্বার্থ উদ্ধারে আরেক নারীর সর্বনাশ করে তখন মানবতা নিজেকে লজ্জায় ধরিত্রীর বুকে মুখ লুকায়।নেশাজাতীয় পদার্থ বা এলএসডির মারাত্মক কুপ্রভাব মানুষকে কতোটা অসহায় করে দেয় তা চিন্তা করলেও অন্তরাত্মা আর্তনাদ করে ওঠে। গল্পের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিলো জেবু আর তার পিচ্চির ক্রস ওভার।গল্পের মূল চরিত্র বাদেও মানাফ আর জেবুর গল্পে সংক্লিষ্টতা গল্পটিকে আরও স্মরণীয় করে তুলেছে।অরিত্র আর লুনার চরিত্রের মধ্যে দিয়ে ঘাতক সরকারের অন্যায় শাসনের ব্যাভিচার ফুটে উঠেছে। আইনের শাসনের অনুপুস্থিতি যেন চিৎকার করে বলে দেয় রেপ ভিক্টিমদের আর্তনাদের গল্প।তবে গল্পের শেষ অংশে যেমন চমক রয়েছে তেমনি গল্পের পটভূমি তৈরী করতে গিয়ে গল্পের যে গতি তা বেশ মন্থর। তবে মূল প্রোটাগনিস্টের নিজের খোলস ভেঙে এগিয়ে গিয়ে প্রিয় মানুষকে রক্ষা করার প্রবণতা তা যেন সত্য, ন্যায় ও ভালোবাসার জয়জয়কার করে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"হলুদ মেঘের ধূসর সন্ধ্যায়" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 1 / 20
পাতা 2
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 2 / 20
পাতা 3
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 3 / 20
পাতা 4
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 4 / 20
পাতা 5
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 5 / 20
পাতা 6
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 6 / 20
পাতা 7
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 7 / 20
পাতা 8
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 8 / 20
পাতা 9
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 9 / 20
পাতা 10
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 10 / 20
পাতা 11
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 11 / 20
পাতা 12
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 12 / 20
পাতা 13
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 13 / 20
পাতা 14
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 14 / 20
পাতা 15
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 15 / 20
পাতা 16
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 16 / 20
পাতা 17
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 17 / 20
পাতা 18
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 18 / 20
পাতা 19
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 19 / 20
পাতা 20
হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় পাতা: 20 / 20
পাতা / 20
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।