হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
হলুদ বসন্ত - বুদ্ধদেব গুহ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৬র্থ সংস্করণ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

হলুদ বসন্ত

24 Ratings | 10 Reviews
TK. 375 TK. 500 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

‘ফোনটা বাজছিল’ বইয়ের কিছু কথাঃ ফোনটা বাজছিল। অন্য প্রান্তে ফোনটা কুরর- কুর কুরর- কুর করে কোনও মেঘলা দুপুরের কামাতুরা কবুতরের কথার মতো বাজছিল। শুনতে পাচ্ছিলাম।...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

‘ফোনটা বাজছিল’ বইয়ের কিছু কথাঃ ফোনটা বাজছিল। অন্য প্রান্তে ফোনটা কুরর- কুর কুরর- কুর করে কোনও মেঘলা দুপুরের কামাতুরা কবুতরের কথার মতো বাজছিল। শুনতে পাচ্ছিলাম। এখন রাত প্রায় সাড়ে ন’
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title হলুদ বসন্ত
Author বুদ্ধদেব গুহ
Publisher আনন্দ পাবলিশার্স (ভারত)
Edition ৬র্থ সংস্করণ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 96
Country ভারত
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.22 Kg
ISBN 9788177568257
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.63

24 Ratings and 10 Reviews

★★★★★
17
★★★★☆
6
★★★☆☆
0
★★☆☆☆
1
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১০টি
Sakib

Sakib , Sep 28, 2022

★ ★ ★ ★ ★

"#হলুদ_বসন্ত #অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ হলুদ বসন্ত •লেখকঃ বুদ্ধদেব গুহ •প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব উলঝি সুলঝি রহনে দেও, কিউ শরপর আফৎ লাতি হো? দিলকা ধড়কান বাড়তি হ্যায় যব বাঁলোকো সুলঝাতি হো । হঠাৎ করে আজকের বিকেলে মনে হলো অনেকদিন পরে আমি মনের মধ্যে থেকে ব্যস্ত নই । আমার সময় আছে, অনুভূতি আছে, ওরা বিরাজও করতে পারে । ঠিক সেজন্যই উপন্যাস পড়তে চেয়েছিলাম । গৎবাঁধা জীবনের, সরল সাদাসিধে কথা নিয়ে ঘেরা সোজাসাপ্টা কোনো উপন্যাস । কিন্তু হঠাৎ করেই মনে হলো, একটু চিরায়ত একটুখানি ক্ল্যাসিকাল ঘরানার উপন্যাস পড়ি । সময়টা আমাকে ছেয়ে যাবে । এই ভেবেই উপন্যাসটি হাতে নেয়া আমার । কখন যে বিকেল ছাড়িয়ে সন্ধ্যা হতে হতে উপন্যাসটি পড়তে সময় কেটে যাবে তা ভাবতেই পারিনি । উপন্যাস পড়া শেষে মনে হলো, এই উপন্যাসটি আমার না কেনা হলে খুবই আফসোস করতাম । সেই আফসোস আমি কিভাবে কাটাতাম তা আমি জানি না । উপন্যাসটি পড়তে পড়তেই মনে হলো, উপন্যাসের আবহ, জীবনঘেষা স্বাদই পটভূমিকে এত ভালো লাগানোর কারণ । এই ধরনের উপন্যাসগুলোতে আবহ থাকে একটু দীর্ঘকায় । যে কারণে উপন্যাসগুলো পড়তে মনোযোগ দিতে হয় খুব । আমি সেজন্য যেভাবে পড়তে চেয়েছি সেভাবেই পড়েছি । সাথে লেখকের অসাধারণ শব্দপ্রয়োগ, সংলাপ ধারণ, চরিত্রগুলোকে টেনে আনা বারেবারে মনে হলো এই উপন্যাসের হলুদ বসন্ত এর আবহ যেন আমাকেই টেনে নিল পটভূমির কাছে । হলুদ বসন্ত মানেই যেন ঋজু এবং ঋজুর জীবনের সমস্তটা জুড়ে থাকা পৃথিবীটা । তার জীবনের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি, ভালোবাসাকে হারিয়ে ফেলা এসব নিয়েই যেন হলুদ বসন্ত হয়ে ফিরে আসে । তার জীবনের টানাপোড়েন, ভালোবাসাকে অন্যরকম ভাবে অনুভব করা এসব ঘিরেই ঋজুকে এবং তার অনুভবের উপলব্ধি নিয়েই জীবনে এগিয়ে চলা হলুদ বসন্ত । ভালোবাসায় পড়া থেকে শুরু ভালোবাসার বিষয়টা অনুভব করা থেকে ভালোলাগা ভালোবাসার মাঝের পার্থক্যটা বেশ লেগেছে আমার । লেখকের লেখা এই প্রথম পড়া আমার । পাঠক হিসেবে প্রথম পরিচয়েই তিনি আমার পাঠক মনের সীমানায় সবথেকে বেশি দূরত্ব নিয়ে আবেশের ছাপ ফেলেছেন । এত ভালো লেগেছে আমার । লেখার গভীরতা টেনেছে আমাকে । রোমান্টিক সংলাপ, সম্পর্কের রসায়ন, জীবনের হালচাল সবকিছু এত সুন্দর করে টেনেছেন তিনি যা আমাকে মুগ্ধ করেছে । হলুদ বসন্ত নামে ঋজু কাউকে ডাকুক, বা না ডাকুক ওর মন জুড়ে বোধহয় শুধু এই অংশটাই ডেকে যাবে, সুখ নেইকো মনে, নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে...."

Al Yasa

Al Yasa , Apr 15, 2022

★ ★ ★ ★ ★

"বইটা এত এত সুন্দর, এত বাস্তবতায় পরিপূর্ণ যে, আমি যাই বলি না কেন; বইটার বিশেষণ হিসেবে যথার্থ মনে হবে না। আমার মনে হয়, প্রত্যেক পুরুষই বইটা পড়ে কিছু না কিছু রিলেট করতে পারবে। স্পয়লার দিতে ইচ্ছা করছে না একটুও। বইটা পড়লে আপনার জীবনে পড়া সেরা একটা বই হয়ে থাকবে এটা, নিশ্চিত আমি। (ইন্ডিয়ায় প্রিন্টেড বলে বাংলাদেশে বইটার কলবরের তুলনায় দাম বেশি। কিন্তু এর সাহিত্যিক মূল্য অসাধারণ)"

Raian Jabir

Raian Jabir , Feb 10, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"This book is awesome. Page quality is too much good. Thank you Progoty for providing this book."

Md. Salim Uddin

Md. Salim Uddin , Apr 6, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"গতকাল শেষ করলাম। রিভিউ লেখার যোগ্যতা বা ক্ষমতা আমার নাই। মনে হয় আমার এলোমেলো ভাবনা এবং বাক্য বিন্যাসের মাধ্যমে বরং উপন্যাসটির গুরুত্ব কমে যাবে। শুধু একটা লাইন মনে পড়ছে এই মূহুর্তে। নীতিশের বিয়ের পর নয়নার সাথে যখন ঋজুর দেখা হলো, সেই সময় একপর্যায়ে নয়না কাঁপা-কাঁপা গলায় বলল, ঋজুদা, আমি একদম ফুরিয়ে গেছি--- একদম ফুরিয়ে গেছি ঋজুদা।"

Rezaul Karim Onik

Rezaul Karim Onik , Oct 23, 2019

★ ★ ★ ★ ★

"ঋজু একজন ইঞ্জিনিয়ার সত্ত্বেও লেখক স্বত্তায় পরিচিত হতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।তার কাব্যপ্রেমের অনুপ্রেরণা নয়না।বন্ধু সুজয়ের বোন হওয়ার সুবাদে সুজয়দের বাড়িতে নিয়মিত যাতায়াত এর প্রাক্কালে তার মায়ের স্নেহভাজন এবং নয়নার সুনজরে আসা হয়।ঠিক কবে থেকে আর কিভাবে নয়না যে তার নয়নমণি হয়ে উঠল তা ঋজু নিজেও জানেনা।নয়না একইসাথে সরল শোভিত পবিত্রতার স্বরুপ আবার যেন ক্ষণিকেই কঠোর দৃঢ়তার প্রতীক।তার মন পড়তে গিয়ে ঋজু বারবারই বুঝতে পারে নয়না তার ধরা ছোয়ার বাইরেই থাকবে চিরকাল।তবুও নীরবে নিভৃতে মনের কোণে কামনা বাসনার যে তীব্র আকাঙ্খা তা যেন তাকে কুড়েকুড়ে নিঃশেষ করে দেয়।তথাপি ভালোবাসার পবিত্রতাকে বাচিঁয়ে রেখে নিজেকে প্রশ্নের বানে জর্জরিত করে যে,তবে কি সে শুধুই নয়নার শরীরকে পেতে চায়!!! পুরো উপন্যাস জুড়েই একধরনের ভালোলাগার আবেশ ঘিরে রাখে যা আপনাকে একবারে সবটুকু পড়ে শেষ না করে ছাড়তে দিবেনা।"

ফয়সাল আহমেদ

ফয়সাল আহমেদ , Oct 13, 2019

★ ★ ★ ★ ★

"বইয়ের নামঃহলুদ বসন্ত লেখকের নামঃবুদ্ধদেব গুহ প্রকাশঃআনন্দ পাবলিশার্স মূল্যঃ২২৫ টাকা হলুদ বসন্ত বুদ্ধদেব গুহ'র বিখ্যাত সাহিত্যকর্মগুলোর একটি, ১৯৭৬ সালে আনন্দ সাহিত্য পুরস্কার প্রাপ্ত।একবারে ছোটভাবে বলতে গেলে উপন্যাসটি, ঋজু নামের এক যুবকের নিজের ঘনিষ্ঠ বন্ধুর ছোট বোন নয়নার প্রেমে পড়াকে কেন্দ্র করে এগিয়েছে। ছোট্ট একটা উপন্যাস।বর্ণনা সাবলীল। শুধু প্রেমের উপন্যাস বলা ঠিক হবে না ,কিছুটা মানব মনের দিকও হয়তো ফুটিয়ে তুলতে চেয়েছেন লেখক।কেন্দ্রীয় চরিত্র ইঞ্জিনিয়ার ঋজু,আর তার বন্ধুর বোন নয়না।ঋজু তার বন্ধুর বোনেরই প্রেমে পড়ে।কিন্তু নয়না ছিল একটা কনফিউজিং চরিত্র।একেক সময় তার একেক ব্যবহার,কথা একেকরকম অর্থ বহন করে।মনে হয়েছে সবসময়ই ঋজুর জন্য তাঁর মনে ভালবাসা ছিল,কিন্তু কোন অদৃশ্য কারণে প্রকাশ করতে পারে নি।কিছু ক্ষেত্রে নয়না অনেকটা টিপিকাল মেয়েলি চরিত্র,যে আসলে কখনোই নিজের মনকে বোঝে না।উপন্যাসের শেষটা ঠিক মর্মাহত করেছে আমাকে।বার বার মনে হচ্ছিল কেমন যেন অসম্পূর্ণ।মনে হচ্ছিল এতো তাড়াতাড়ি শেষ না হলেও পারত। আমার মনে গভীরে গেঁথে থাকবে চিরকাল এ কাহিনীটি।"

Shadin Pranto

Shadin Pranto , Oct 2, 2019

★ ★ ★ ★ ★

"' কোথায় পাব তারে / আমার মনের মানুষ যে রে ' - গগন হরকরা বাউল গগন হরকরার ন্যায় মনের মানুষ খুঁজতে বেরুবার মতো সঙ্গিন অবস্থা হয়েছিল বনের মানুষ, অরণ্যাচারী গুহ সাহেবের 'হলুদ বসন্ত' পড়ে। বুদ্ধদেব গুহ এই উপন্যাস শুধু বনের সুলুকসন্ধান করেন নি। মানব মনে জটিলতার খোঁজ করবার কমতি তিনি রাখেন নি। তাতে পাঠক হিসেবে আমিও হয়েছিলুম প্রকৃতির এক অকৃত্রিম ভক্ত, ভাবতে বসেছিলাম চার অক্ষরের ভালোবাসা কী এতই সোজা? যদি ভালোবাসার পথখানা সরলই হবে, তাহলে 'হলুদ বসন্ত'-তে এমন পরিণতি কেন হলো? শেষটা খুব ধাক্কা দিয়েছিল।"

Shahir Khan

Shahir Khan , Feb 22, 2019

★ ★ ★ ★ ★

"বইটা পড়ার পর পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিলাম! আমার পড়া অন্যতম সেরা বই! পড়ার সাজেশন দিতে ভয় লাগে,কারণ অন্যদের অবস্থাও আমার মতো খারাপ হয়ে যেতে পারে.... হে ব্যর্থ প্রেমিকগণ এ বই তোমাদেরই জন্য!"

Dulal Hossin Emon

Dulal Hossin Emon , Jul 7, 2018

★ ★ ★ ★ ★

"ভাল বই"

Nawrin Akhtar

Nawrin Akhtar , Jan 28, 2017

★ ★ ★ ★ ★

"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই- হলুদ বসন্ত লেখক- বুদ্ধদেব গুহ ধরণ- পশ্চিমবঙ্গের উপন্যাস পৃষ্ঠা -৭৪ ----- ঋজু একজন স্বচ্ছ স্বাবলম্বী যুবক। যার জীবনে কোনো কিছুর অভাব নেই।এক বোন, বন্ধু-বান্ধব নিয়ে তার হাসি - খুশি সুন্দর জীবন। একটা ভালে চাকুরি সাথে রয়েছে পত্রিকায় গল্প লেখার যোগ্যতা। শিকার করা তার নেশা। ঋজুর এসব কাজের উৎসাহের কাজের পেছনে রয়েছর তার একমাত্র ভালোবাসার মানুষ নয়না।নয়না যাকে নিয়ে তার সকল কল্পনা, সব চিন্তা -ভাবনা। ঋজুর লেখার অনুপ্রেরণা যোগানোর আরেক নাম নয়না। নয়না যার কথা মনে আসলেই ঋজুর সকল খারাপ কাজ থেকে দূরে চলে যায়। ' নয়নার আরো এক পরিচয় আছে আর সেটা হলো সে ঋজুর বন্ধুর বোন। ঋজু নয়নাকে বার বার তার ভালোবাসার কথা জানায় কিন্তু নয়না সবসময় খেয়ালি করে তা অবহেলা করে। কারণ নয়নার মধ্যে ঋজুর সম্পর্কে ভালোবাসার কোনো অনুভূতি কোনদিন আসে নি। সে সব সময় ঋজুকে দাদার বন্ধু হিসেবেই দেখেছে। . ঋজু তার ভালোবাসা প্রকাশেন চেষ্টা চালিয়েই যায় চিঠির মাধ্যমে, নয়নাকে নিয়ে লেখা গল্পের মাধ্যমে।সে নয়নার কাছে ভালোবাসা ভিক্ষা পর্যন্ত চাইতে থাকে। . চরিত্রচিত্রণ এর নিপুণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ উপন্যাসটিকে অন্যমাত্রা দিয়েছে। ঋজু ও নয়নার মানসিক দ্বন্দ্ব লেখক অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছেন যেন মনে হয় আমাদেন নিজের বাস্তব জীবনের গল্প। বই পড়ে শেষ করার পরও ঋজু ও নয়নার সম্পর্কে বারবার ভাবতে ইচ্ছে হয়. :-)"

প্রশ্ন ও উত্তর (Q&A)

2 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইয়ের কাভার কি same হবে?

Papiya Chy • 30 Sep, 2026
A
প্রিয় গ্রাহক, জি, বইয়ের কভার ওয়েবসাইটে দেখানো ছবির মতোই হবে। ধন্যবাদ।
Zakariya Arif • 30 Sep, 2026
Q

হলুদ বসন্ত বইটি কি নিউজ প্রিন্ট নাকি হোয়াইট প্রিন্ট ??

shakil • 28 Feb, 2022
A
হোয়াইট প্রিন্ট।
Al Amin Sarker • 28 Feb, 2022

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"হলুদ বসন্ত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
হলুদ বসন্ত পাতা: 1 / 5
পাতা 2
হলুদ বসন্ত পাতা: 2 / 5
পাতা 3
হলুদ বসন্ত পাতা: 3 / 5
পাতা 4
হলুদ বসন্ত পাতা: 4 / 5
পাতা 5
হলুদ বসন্ত পাতা: 5 / 5
পাতা / 5
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।