হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) - কয়েস সামী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড)

46 Ratings | 30 Reviews
TK. 413 TK. 550 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ধণাঢ্য ব্যবসায়ীর স্ত্রী লাবণ্য'র হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে এসে গ্রাজুয়েট/শিক্ষিত মেয়ে তানিয়া জড়িয়ে পড়ে নিয়তির এক নিষ্ঠুর খেলায়। লাবণ্য, লাবণ্য'র ছেলে ইমন,...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ধণাঢ্য ব্যবসায়ীর স্ত্রী লাবণ্য'র হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে এসে গ্রাজুয়েট/শিক্ষিত মেয়ে তানিয়া জড়িয়ে পড়ে নিয়তির এক নিষ্ঠুর খেলায়। লাবণ্য, লাবণ্য'র ছেলে ইমন, লাবণ্যদের বাড়ির পরি
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড)
Author কয়েস সামী
Publisher অনুজ প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 240
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.42 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.50

46 Ratings and 30 Reviews

★★★★★
24
★★★★☆
21
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
auw****.bd

auw****.bd , Aug 23, 2026

★ ★ ★ ★ ★

"এক বসাতে পড়া শেষ করেছি। এতটা ভালো ছিল।"

Nur Mohammad Farukh ul Alam

Nur Mohammad Farukh ul Alam , Oct 2, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"কায়েস সামীর লেখা আমার অনেক ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করছি।"

Tajin

Tajin , Aug 29, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Loved the plot so much!!! The story is about a girl with a mysterious past, who comes to a house as a helping hand in a rich family. They look perfect on the surface, but soon she gets to know about the dark secret of the couple & gets involved in it. The ending was so satisfying!"

imt****com

imt****com , Mar 11, 2025

★ ★ ★ ★ ★

"থ্রিলার জগতের এক সাইকোটিক কাহিনি হেল্পিং হেন্ড। ভালো লেগেছে।"

Tasnim Karim Shams

Tasnim Karim Shams , Mar 6, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"a real psychological thriller! excellent one!"

Sokher Lekhok

Sokher Lekhok , Jun 4, 2024

★ ★ ★ ★ ★

"ভালো বই। ভীষণ পছন্দের হয়েছে।"

আনিসুর রহমান হাসান

আনিসুর রহমান হাসান , Oct 16, 2023

★ ★ ★ ★ ★

"আমার পড়া প্রথম সাইকোলজিক্যাল থ্রিলার। একেবারে বুঁদ হয়ে যাওয়ার মতো। এ বই পড়ে যে কেউ থ্রিলার প্রেমী হতে বাধ্য।"

Mohammad Newaz Siddique

Mohammad Newaz Siddique , Oct 10, 2023

★ ★ ★ ★ ★

"অনুবাদ গল্প বলতে বেশিরভাগ যা পাই তা হুবহু অনুবাদেই। মূল গল্পকে অভিন্ন রেখে দেশীয় পরিবেশ অনুযায়ী গল্পকে নতুন আঙ্গিকে সাজিয়ে অনুবাদ করা বই তেমন একটা পাওয়া যায় না। আর যা পাওয়া যায় তার বেশিরভাগই নিজের নামে চালিয়ে দেওয়া হয়। আপনারা যদি আমার মতো মূল গল্প অভিন্ন রেখে দেশীয় পরিবেশ অনুযায়ী পরিবর্তিত অনুবাদ গল্প পড়তে চান তাহলে জনপ্রিয় লেখিকা ফ্রিদা ম্যাকফ্যাডেন এর লেখা দ্যা হাউজমেইড এর অবলম্বনে কায়েস সামীর লিখিত সাইকোলজিক্যাল থ্রিলার হেল্পিং হ্যান্ড বইটা পড়তে পারেন।"

Ritu Rani Paul

Ritu Rani Paul , Oct 8, 2023

★ ★ ★ ★ ★

"থ্রীলার পড়ুয়াদের জন্য ভালো একটি বই।বিশেষ করে যারা নতুন বই পড়া শুরু করেছেন বা থ্রীলার পড়া শুরু করতে চাইছেন তাদের জন্য সাজেস্ট করবো। আর বিশেষ একটা জিনিস আমার ভালো লেগেছে যে আস-পাশের পরিবেশ এর বিষয়টা অনেক রিলেভ্যান্ট। হ্যাপি রিডিং। 😊"

tan****com

tan****com , Oct 4, 2023

★ ★ ★ ★ ★

"#পাঠ_প্রতিক্রিয়া_সেপ্টেম্বর_২ #বই_পরিচিত বই : হেল্পিং হ্যান্ড লেখক:কায়েস সামী প্রকাশনী : অনুজ প্রকাশনী পৃষ্টা সংখ্যা : ২৪০ মূল্য : ৫২০ "সুখ বড়ই দুর্লভ জিনিস। চাইলেই কি সুখ পাওয়া যায়? আবার সহজে পেলে, তা বেশিদিন থাকেনা বা সে সুখের মাঝে অপেক্ষা করে সমুদ্রসমান দুঃখ।" মানুষের জীবন বড়ই অদ্ভুত। সবার জীবন সুখের জীবন হয় না। কেউ বা খুব সুখী আবার কেউ বা খেয়ে পড়ে বাঁচার জন্য লড়াই করে যায় সারা জীবন। সারা জীবন কষ্ট করার পর, জীবনে একটু সুখের দেখা মিললে, সবাই তা লুফে নিতে চায়, যতই সে পথ খারাপ কিংবা কঠিন হোক না কেন। আজকে আমি রিভিউ দিব কায়েস সামীর লেখা হ্যাল্পিং হ্যান্ড বইটির। যেখানে রয়েছে অনেক রহস্য এবং এক গরীব মেয়ের সুখ খুঁজে পাওয়া এবং হারানোর গল্প। চলুন শুরু করা যাক। #গল্প_সংক্ষেপ : ডিগ্রি পাশ করে মানুষ যেখানে ভালো একটি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে, সেখানে "হ্যাল্পিং হ্যান্ড" উপন্যাসে দেখা যায় ডিগ্রি পাশ তানিয়া চরিত্রটি মানুষের বাসায় কাজ করে জীবন চালায়। বাবা মা মরা মেয়ে তানিয়া, বস্তিতে একটি ছোট ঘরে থাকে এবং লোকের বাসায় হ্যাল্পিং হ্যান্ডের কাজ করে। একদিন সে রাকিব চৌধুরীর বাড়িতে কাজ করার জন্য ইন্টারভিউ দিতে এসেছে। এতে তার বিন্দুমাত্র সংকোচ নেই বরং সে উৎসুক চাকরিটা পাওয়ার জন্য। কিন্তু শিক্ষিত মেয়ে কেন এমন কাজে উৎসুক? কিছু কি আছে এর পেছনে? অবশেষে তানিয়ার চাকরিটা হয়ে যায়। রাকিব চৌধুরীর স্ত্রীর সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে প্রথম দিন থেকেই। কিন্তু তার সন্তান ইমনের ব্যবহারে তানিয়া বিরক্ত,এইটুকু একটা ছেলের এতো রাগ তার উপর অনেক মিথ্যা কথা বলে মানুষকে ভরকে দেয় । ব্যাপারটা সেখানে আটকে থাকলেও চলত কিন্তু লাবণ্যকেও সে যেন ঠিক বুঝতে পারছে না। আবার ইমনের শিক্ষক শামীম যার মাধ্যমে তানিয়া চাকরিটা পায় তার কিছু রহস্যময় কথা আতঙ্কিত করে তাকে। কিন্তু তার কারণ খুঁজে পায় না তানিয়া। কী বুঝাতে চায় শামীম? সুদর্শন পুরুষ রাকিবের ব্যবহার, শান্তশিষ্ট স্বভাব, তানিয়ার মন কেড়ে নেয়। তাকে নিয়ে সাময়িক সময়ের জন্য কল্পনায় ভাসায়। ধীরে ধীরে তা ভালো লাগায় রূপ নিতে চাইলেও বাধা দেয় তানিয়ার বিবেক। এরইমধ্যে সে লাবণ্য'র ব্যবহার ও তাকে নিয়ে শোনা গল্পে তানিয়ার মনে হয়, লাবণ্য কি তবে সাইকো? তানিয়ার কেন এমন অদ্ভুত ভাবনার উদয় হয়? পাঠক মনে দেখা দেয় নানা রহস্যের ঘনঘটা। হঠাৎ এক ঝড় আঘাত হানে লাবণ্য ও রাকিবের সংসারে। রাকিবের সংসার থেকে ছিটকে পড়ে লাবণ্য। বেরিয়ে আসে লোমহর্ষক নানান ঘটনা যা পড়লেই পাঠকের গা হিম হয়ে আসে। লেখকের গল্প মোড় নেয় ভিন্ন দিকে। লেখক জল ঢেলে দেয় পাঠকের ভাবনায়। কী ছিল সেসব লোমহর্ষক ঘটনা? অনুশোচিত বিবেককে এক পাশে রেখে রাকিবের সাথে নতুন সংসারের স্বপ্নে বিভোর তানিয়া। সে নিজেও জানে কী অঘটন আছে তার অদূর ভবিষ্যতে। কোন ঝড় তার সুখ ছিন্নভিন্ন করে দিবে তা সে বুঝতেই পারছে না। শামীম ও লাবণ্যের ভাষ্যমতে দেখা যায় রাকিবের ভিন্ন চরিত্র যা থেকে লাবণ্য পরিত্রাণ চায়। নিজেকে বাচাতে সে তানিয়াকে ঠেলে দেয় বিপদের মুখে। শামীমের মানবিক হৃদয়ের কাছে পরাজিত হয়ে পরিকল্পনা বদলায় লাবণ্য। ফিরে যায় রাকিবের বাড়ি। বাড়িতে ঢুকতে গিয়েই চমকে উঠে সে। তবে কী... #পাঠ_প্রতিক্রিয়া : তিনটি খণ্ডে রচিত "হেল্পিং হ্যান্ড" বইটির ভিন্ন ভিন্ন খণ্ডে পাঠককে ভিন্ন স্বাদ দিয়েছেন লেখক কয়েস সামী। উপন্যাসে বিদ্যমান চরিত্রদের মনস্তাত্ত্বিক উত্থান পতনে পাঠক হৃদয়ে চলেছে দ্বিধা-দ্বন্দের দোলাচাল। সে দোলাচালে দুলেছি আমিও। উপন্যাসের প্রথম দিকে ঘুণাক্ষরেও ভাবতে পারিনি শেষটা কেমন হবে। যদিও প্রথমেই লেখক স্বীকারোক্তি দিয়েছেন এই ঘটনার প্লট বিদেশি লেখা থেকে ধার করা কিন্তু সম্পূর্ণ উপন্যাস জুড়ে লেখকের চমৎকার দখল ছিল পাঠককে রোমাঞ্চিত করায়। সহজ,সাবলীলভাবে রচিত বইটিতে লেখকের নিখুঁত বর্ণনাগুলো উপন্যাসটিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। বইটি পড়ার সময় লোমহর্ষক কিছু ঘটনায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টির হয়। মনে হয়েছিল ঠিক যেন চাক্ষুষ ঘটনার সাক্ষী হলাম। থ্রিলার উপন্যাস পড়ে যদি গায়ে কাটা না দেয় তবে তাকে অন্তত থ্রিলার ক্যাটাগরিতে রাখা যায় না। থ্রিলার গল্প/উপন্যাসে পাঠককে বাস্তব উপলব্ধি বোধ করাতে পারার মধ্যেই লেখকের সার্থকতা। এই দিকটা বিবেচনায় আনলে বলা যায় "হেল্পিং হ্যান্ড" বইয়ের ক্ষেত্রে লেখক কয়েস সামী বেশ ভালো নৈপুণ্য দেখিয়েছেন। রাকিবের বাড়িতে তানিয়াকে থাকতে দেওয়া হয় তাদের চিলেকোঠা ঘরে। উপন্যাসের প্রারম্ভে দেখা যায় সেখানে বাহ্যিক কিছু সমস্যা দেখা যায় কিন্তু সেই চিলেকোঠার ঘরটাই হয়ে উঠেছিল উপন্যাসের অন্যতম উপজীব্য। যদিও প্রথম খণ্ডে চিলেকোঠার ঘটনাগুলো বেশ স্বাভাবিক ছিল কিন্তু দ্বিতীয় খণ্ডে এসেই শুরু হয় রহস্যের জালবোনা। এ যেন কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে আসে কেউটে। একজন মানুষ নিজের চুল নিজে টেনে আনা এবং তা গুনে গুনে অন্যকে দেওয়া, দিনের পর দিন না খেয়ে থাকা আর সেসব আরেকটা ভালোবাসার মানুষ দিব্যি দেখছে তবুও তার হেল দোল নেই। কী অদ্ভুত একটা ঘটনা! তারপর আবার প্লাস দিয়ে নিজের দাঁত নিজে টেনে আনা! কী লোমহর্ষক ছিল সেই ঘটনাগুলো! পড়ার সময় গায়ে কাটা দিয়েছে। তবুও কেমন যেন একটা টান ছিল লেখায়, পড়তে বাধ্য করেছে। #চরিত্র_বিশ্লেষণ : লেখক প্রতিটি চরিত্রকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। চরিত্রদের অতিমাত্রায় রঞ্জিত না করে পাঠকের কাছে প্রতিটি চরিত্রকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। কখনও লাবণ্য, কখনও রাকিবের অস্বাভাবিক আচরণ। আবার তাদের মতিভ্রম আমাকে বারবার দ্বিধান্বিত করে, আসলে কে সাইকো? না-কি সবটাই আমার বুঝার ভুল? আর তানিয়া! উপন্যাসের শুরুতে তার দৃঢ় মনোবল, প্রতিবাদী মনোভাব দারুণ ছিল। কিন্তু মাঝ দিয়ে সে যেন পরাস্ত নারীতে পরিণত হয়। এদিকটা আমার ভালো লাগেনি। কিন্তু পরবর্তীতে তার উত্থান দেখে আবার ভালো লাগে। শেষের দিকে রাকিব চৌধুরীকে বন্দি করার বিষয়টি দারণ ভাবে বুদ্ধি খাটিয়ে করেছে তানিয়া। শামীম স্যার যেন ছিল একটা রহস্যময় চরিত্র। আস্তে আস্তে সে খোলস ছেড়ে বেরিয়ে আসে। লেখক কী সুকৌশলে ডুবিয়ে রেখেছিলেন উপন্যাসে! উপন্যাসটি পড়ার সম্পূর্ণ সময় জুড়ে এক শ্বাসরুদ্ধকর অনুভূতি নিয়ে বিভোর ছিলাম। থ্রিলার প্রেমিরা যদি এখনো বইটি সংগ্রহ না করে থাকেন খুব তাড়াতাড়ি বইটি পড়ে ফেলুন।আশা করি হতাশ হবেন না। থ্রিলার প্রেমিদের জন্য খুব সুন্দর একটি বই। টানটান উওেজনায় ভরা বইটিতে রহস্যের স্বাদে হারিয়ে যান। রিভিউদাতা : তানিয়া ইসলাম জুথি রেটিং : ৫/৫"

আল মাকসুদ

আল মাকসুদ , Mar 29, 2023

★ ★ ★ ★ ★

"#হেল্পিং_হ্যান্ড #রিভিউ কিছুদিন আগে পড়েছিলাম কয়েস সামীর এডাপ্ট করা হেল্পিং হ্যান্ড বইটা। মূলত বইটা রিভিউ দেওয়ার জন্যই পেয়েছিলাম আমি। তবে বায়াসড কোনো রিভিউ দিচ্ছি না, আমার কাছে কেমন লেগেছে, কোন ব্যাপারগুলি ভালো লেগেছে বা লাগেনি, সবকিছুই তুলে ধরছি। -------- ---- ---- ---- ---- হেল্পিং হ্যান্ড বইটার কাহিনী এগিয়েছে মূল চরিত্র তানিয়া, লাবন্য, লাবন্যর স্বামী রাকিব আর লাবন্যর ছেলে ইমনকে ঘিরে। গল্পের মূল চরিত্র তানিয়া, ডিগ্রি পাশ করা অত্যন্ত সাহসী ও তেজস্বী একটি মেয়ে, অল্প বয়সে বাবা-মা মারা যাবার পর মামার বাসায় বড় হয়, পরবর্তীতে বিয়ে থেকে পালিয়ে চলে এসে বিভিন্ন দরজায় ধর্না দিতে দিতে শেষপর্যন্ত বাসা বাড়িতে কাজের মেয়ের চাকরিটা বেছে নেয়। অবশ্য নিজেকে কাজের মানুষের পরিবর্তে 'হেল্পিং হ্যান্ড' হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঘটনাক্রমে সে লাবন্যদের বাসায় চাকরিটা পেয়ে যায়। এখানে চাকরি করতে আসার পর থেকেই তাকে ঘিরে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা৷ তাকে চিলেকোঠার একটা রুমে থাকতে দেওয়া হয়, যেখানে দেখা যায় অদ্ভুত সব তৈজসপত্র, উলটো দিকে দরজার খিল, অস্বাভাবিক জানালা ইত্যাদি ইত্যাদি। তার চাকরিদাতা লাবন্য করতে থাকে অদ্ভুত আচরণ, আর লাবন্যর স্বামীর সাথে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। শেষপর্যন্ত তানিয়ার ভাগ্যে কী হয়, লাবন্যর অস্বাভাবিক আচরণের কারণ কী, আর চিলেকোঠার ঘরের রহস্যটা কী, তা জানতে পড়তে হবে হেল্পিং হ্যান্ড বইটা। -------- ---- ---- ---- ---- পাঠ প্রতিক্রিয়া : "হেল্পিং হ্যান্ড" মূলত ফ্রিডা ম্যাকফেডেনের "দ্য হাউজমেইড" এর বাংলা এডাপটেশন করেছেন কয়েস সামী। সাইকোলজিকাল থ্রিলার ধর্মী গল্পটায় লেখক তার নিজস্ব আঙ্গিকে বাংলাদেশের পটভূমিকায় চরিত্রগুলো গঠন করেছেন, নিজের মনের আঙ্গিকে সংলাপ তৈরি করেছেন, আর দশটা এডাপটেশনে যা দেখা যায়। আমি মোটামুটি সন্তুষ্ট এডাপটেশনে। সহজ সাবলীলভাবে গল্প বলতে পারেন লেখক, তেমন ভাষাগত জটিলতা নেই, লেখকের শব্দভাণ্ডারও বেশ সমৃদ্ধ, টুকটাক হিউমার ছিল লেখার মধ্যে। লেখকের কোনো বই পড়া হয় নি আগে। তবে এটা পড়ে সময় একদমই নষ্ট হয় নি বলতে পারি। গল্পটা ৩টা খন্ডে বিভক্ত। প্রথম খন্ডে তানিয়ার জবানীতে উত্তম পুরুষে বর্ননা দেখা যায়, ২য় খন্ডে লাবন্যের জবানীতে, ৩য় খন্ডে দুজনেরই জবানী ছিল। লেখার মাঝেমধ্যে লেখক নিজের নিজস্ব চিন্তাভাবনাও পাঠকের মাঝে বিস্তার করার চেষ্টা করেছেন, এই ব্যাপারটা ভালো লেগেছে। একটা উদ্ধৃত তুলে দিতে চাই এখানে, "মানুষের জীবনটা এমনই। আপনি কখন কোন অবস্থায় পড়বেন তা আগেভাগে কখনোই বলতে পারবেন না, বলা সম্ভব না । মানুষ ট্যুইস্টেড গল্প পড়তে, সিনেমা দেখতে ভালোবাসে, কিন্তু সে খেয়াল করে না তার নিজের জীবনের মতো ট্যুইস্টেড কিছু আর হয় না।" শব্দবিন্যাস, ভাষাশৈলী, বাক্যগঠন ওভারঅল লেখকের লেখনী ভালো লাগলেও বইয়ের কিছু কিছু ব্যাপার ভালো লাগে নি। যেমন - প্রথমত, লেখকের নিজের মার্কেটিং নিজে করা। বইয়ের কাহিনীর মধ্যেই নিজের মার্কেটিং করা আছে। যেমন লিখা ছিল তানিয়া একবার কয়েস সামী নামের এক লেখকের বই পড়েছিল, সেটা তার খুব ভালো লেগেছে, একদিন তিনি অনেক বড় লেখক হবেন, প্লাস তার জীবনী নিয়ে বই লিখবেন তিনি এরকমটা। এই ব্যাপারটা খুবই অড লেগেছে, সাথে লেখকের ওভারকনফিডেন্সও মনে হয়েছে। কোনো উঁচুমনা লেখক নিজের বইয়ে এমনকিছু লিখবেন বা আগে লিখেছেন দেখেছি বলে মনে পরে না। দ্বিতীয়ত, বইয়ের ফ্ল্যাপে কাহিনির ক্লাইম্যাক্সের কিছু সিন ডিরেক্ট তুলে দেওয়া। ফ্ল্যাপ পরেই আগে স্পয়লার খেয়ে যাবে পাঠক, এরকম ফ্ল্যাপে কেন করলো বুঝলাম না। আমি ২য় খন্ড শুরু করেই ক্লাইম্যাক্স ধরে ফেলেছিলাম। একদম নবীন থ্রিলার পাঠক না হলে আমার মনে হয় সবাই মোটামুটি বুঝে ফেলবেন কী হতে চলেছে। তৃতীয়ত, একজন ডিগ্রি/অনার্স পাসধারী কোনো মেয়ের বাসাবাড়িতে কাজ করার ব্যাপারটা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ব্যাপারটা কতটা যৌক্তিক জানি না। তবে লজিং টিচার হলে বোধহয় বেশি মানাতো। চতুর্থত, অতি নাটকীয়তা। কিছু কিছু জায়গায় একদমই অতি নাটকীয় মনে হয়েছে। খুবই বিশদ বর্ণনা, আদৌ ওরকম কিছু হওয়া সম্ভব কি না তা থোড়াই কেয়ার করে লেখক দৃশ্যকল্প উপস্থাপন করেছেন। তবে পড়তে আটকে ফেলেনি। অতটা নাটকীয় না হলেও চলতো আরকি। ওভারঅল মোটামুটি যারা থ্রিলার পড়েন তাদের কাছে এক্সট্রা অর্ডিনারী কিছু না মনে হলেও, নতুন পাঠকের দারুণ লাগবে। বানান ভুলটুল তেমন চোখে পরে নি, সম্পাদনা ভালো হয়েছে। লেখকের ু আর ো কারের মধ্যে সমস্যা আছে মেবি। কয়েক জায়গায় ব্যাপারটা চোখে পরেছে। যেমন 'শুনে' হয়ে গেছে 'শোনে', 'খুঁজে' হয়ে গেছে 'খোঁজে' এরকম আরো কিছু। প্রচ্ছদটা ভালো লেগেছে। হার্ড গ্লসি পেপারের ডাস্ট কাভারটা বেশ প্রিমিয়াম ফিল দিয়েছে। ফ্ল্যাট বাইন্ডিং, খুলে পড়তে কোনো সমস্যা হয় না। -------- ---- ---- ---- ---- এক নজরে, হেল্পিং হ্যান্ড লেখক : কয়েস সামী জনরা : সাইকোলজিক্যাল থ্রিলার পৃষ্ঠা সংখ্যা : ২৪০ মুদ্রিত মূল্য : ৫২০ টাকা প্রকাশনী : অনুজ প্রকাশন ভালো খারাপ সবকিছু মিলিয়ে রেটিং দিতে বললে আমি ৬/১০ দিব। পড়ে ফেলতে পারেন, ভালো একটা সময় পার করবেন আশা করি। ধন্যবাদ।"

Dipak Karmoker

Dipak Karmoker , Mar 13, 2023

★ ★ ★ ★ ★

"বইটি পড়ে ভালো লেগেছে। তবে আরেকটু টুইস্ট পেলে মন্দ হতো না। সব মিলিয়ে বইটিকে আমি খারাপ বলব না। কয়েস সামীর আগের একটি বই আর এই বইটি পড়ে একটা বিষয় নজরে এলো—উনি সামাজিক দায়বদ্ধতার বিষয়টা এড়িয়ে যান না। লেখক হিসেবে যেটা একটা ভালো গুণ। যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তারা অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন।"

Nur Banu Akter

Nur Banu Akter , Mar 11, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ সাইকোলজিকাল বই পড়লাম । বইয়ের লেখনীর ধরন অতুলনীয় ।৩টি খন্ডে বিভক্তিকরন করে দুইটি চরিত্রের বর্ণনা এমনভাবে করা হয়েছে যে, বইটি শেষ না করা পর্যন্ত মন অশান্ত ছিল।বইটিতে কাজের মেয়ে থেকে ধনী পরিবারের বউয়ের উপর বিকৃত মনের স্বামীর অত্যাচার থেকে বাঁচা ও শিক্ষা দেওয়ার জন্য এক প্রতিবাদী নারীর "হেল্পিং হ্যান্ড " হয়ে আসার মাধ্যমে সমাজে দৃষ্টান্তমূলক পরিবর্তন আনার প্রক্রিয়ার সুন্দর উপস্থাপনা ফুটে উঠেছে । যবনিকা পড়ে মনে হল, এমন একটি বই প্রকাশের জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ জানাতে হই।"

Mohammad Mostafizur Rahman Safy

Mohammad Mostafizur Rahman Safy , Mar 9, 2023

★ ★ ★ ★ ★

"সাইকোলজিক্যাল থ্রিলারটি অসাধারণ টুইস্ট ও থ্রিলে ভর্তি...আগাম অনুমানের কোন সুযোগই পাইনি, গল্প যত আগিয়েছে, তত মোড় নিয়েছে, এক কথায় পাঠমুগ্ধ"

Mehedi Riyadh

Mehedi Riyadh , Mar 9, 2023

★ ★ ★ ★ ★

"শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার মত.."

Boishakhi Akter

Boishakhi Akter , Mar 8, 2023

★ ★ ★ ★ ★

"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ 📚বই পরিচিতিঃ- নাম : হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খন্ড) লেখক : কয়েস সামী পৃষ্ঠা : ২৪০ মূল্য : ৪৪০ টাকা জনতা : থ্রিলার প্রকাশনি : অনুজ প্রকাশন 🌸লেখকের কথাঃ- শুরুতেই একটি বিশেষ তথ্য দিচ্ছি। এ সাইকোলজিক্যাল থ্রিলারটা একটা বিদেশি গল্প থেকে নেওয়া। গল্পটা আমার প্রিয় লেখিকা ফ্রিদা ম্যাকফ্যাডেন এর লেখা দ্যা হাউজ মেইড। গল্পটা নিয়ে কাজ করার সময় প্রথমেই যেটা করতে চেয়েছি,সেটা হলো গল্পটার হুবহু অনুবাদ করতে চাইনি। কারণ,বিদেশি গল্প বিদেশি সংস্কৃতি অনুযায়ী হয়।যা আমাদের দেশের সামাজিক ব্যবস্থার সাথে অনেকটাই মিলে না। তাই আমি কেবল গল্পটাই নিয়েছি। এর কিছু চরিএ, তাদের সংলাপ, গল্পের গঠন, ভাষারীতি, পরিবেশ- একেবারে আমার নিজের মতো করে লিখেছি। মূল লেখকের লেখা এর থেকে আরো বেশি চমকপ্রদ,আরো বেশি সুসংগঠিত।আমি তার ধারে কাছেও যেতে পারিনি,চেষ্টাও করিনি। লিখতে লিখতে চরিত্রগুলো এমন আপনার হয়ে গেছে যে, আমি নিজের মতো করেই লেখা চালিয়ে গেছি। তাই বলে এটাকে নিজের মৌলিক লেখা বলেও দাবি করছি না। লিখতে আনন্দ পাই বলে, লিখে গেছি। এক কথায়, আমার পড়ার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই প্রয়াস। 🌸প্রধান চরিএঃ- রাকিব - একজন বড় ব্যবসায়ী লাবণ্য - রাকিবের স্ত্রী ইমন - লাবণ্যর একমাএ ছেলে শামীম সার - ইমনের প্রাইভেট স্যার তানিয়া - বাড়ির নতুন হেল্পিং হ্যান্ড মুজিদের মা - তানিয়া যার বাড়িতে আশ্রয় পেয়েছিল 🌸কাহিনী সংক্ষেপেঃ- ❝সুখ বড়ই দুলর্ভ জিনিস। চাইলেই কি সুখ পাওয়া যায়??❞ আবার তা সহজে পেলেও,বেশিদিন টিকে না। বা সেই সুখের পরের অপেক্ষায় থাকে ভয়ানক দুঃখ। মানুষের জীবন বড়ই অদ্ভুত। কখনো সুখ আবার কখনো দুঃখ। এমনি একটি কাহিনি নিয়ে তৈরি হয়েছে ❝হেল্পিং হ্যান্ড❞ বইটি। লাবণ্য তার স্বামীকে নিয়ে খুবই কষ্টে ছিল।সে তাকে পছন্দ করে বিয়ে করলেও কিছুদিন পর সে বুঝতে পারে সে একজন সাইকো।আর তখনই তার মাথায় একটা মাস্টার-প্লান করার বুদ্ধি আসে।কারণ,আর সে এসব নির্যাতন সহ্য করবে না। তাই সে তানিয়া নামের মেয়েটির সাহায্য নেয়। সে কি পারবে তানিয়ার সাহায্যে তার স্বামী থেকে মুক্তি পেতে?সে কি পারবে আবার নতুন করে জীবন শুরু করতে?? তানিয়া একজন ডিগ্রী পাস করা মেয়ে। কিন্তু সে বেকার।অনেক ইন্টারভিউ দিয়েও সে কখনো সিলেক্ট হয়নি। অবশেষে সে লাবণের বাড়িতে ❝হেল্পিং হ্যান্ড❞ হিসেবে কাজ পেয়ে যায়। আর এই কাজটা পেতে শামীম সারই তাকে সাহায্য করেছে।রাকিব চৌধুরীর স্ত্রীর সাথে বেশ ভালোই সম্পর্ক গড়ে ওঠে প্রথম দিন থেকেই। কিন্তু তার সন্তান ইমনের ব্যবহারে তানিয়া একটু বিরক্ত। কিছুদিন পরে রাকিবকে তার ভালো লেগে যায়। আর এরপরেই গল্পে টুইস্ট আসে!! এরপর কি হবে?? তানিয়া কি রাকিবের কাছ থেকে মুক্তি পাবে? তা জানতে হলে আপনাদের পড়তে হবে ❝হেল্পিং হ্যান্ড❞ বইটি। 🌸বানানঃ- প্রত্যেকটি বইয়েরই আকর্ষণ হলো বানান।লেখাতে বানান ভূল হলে লেখার মান নষ্ট হয়ে যায়।এই বইটিতে বানান তেমন একটা ভূল নেই। 🌸বইটি যারা পড়বেঃ- যারা থ্রিলার প্রেমি।যারা একটু রহস্যময় গল্প পড়তে ভালোবাসেন।তাঁদের জন্য এটা একটা বেস্ট বই।আর যারা থ্রিলার লাভার না তারাও চাইলে বইটি পড়তে পারেন। বইটি পড়ার পর আপনারাও থ্রিলার লাভার হয়ে যাবেন। 🌸ব্যক্তিগত রেটিংঃ- আমার কাছে গল্পটা ভালোই লেগেছে। ৯/১০ 🥰 🌸রিভিউদাতার নামঃ- বৈশাখী আক্তার"

Maruf K

Maruf K , Mar 8, 2023

★ ★ ★ ★ ★

"হ্যাল্পিং হ্যান্ড বইটি সত্যি ই অসাধারণ। একজন হ্যাল্পিং হ্যান্ড হয়েও নিজেকে কিভাবে সাহসূ ও আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হয় তানিয়া তার প্রমান। আর লাবণ্য কেও আমার অসাধারণ লেগেছে। ও যাই করুক নিজেকে রাকিবের হাত থেকে বাঁচানোর জন্য, শেষ সময়ে সে তানিয়াকে একা ছেড়ে দেয়নি। আর শামীম স্যার এ যুগেও ভালো মনের মানুষ। সর্বোপরি হ্যাল্পিং হ্যান্ড বইটি আমার খুব ভালো লেগেছে। লেখক অসম্ভব ভালো লিখেছেন। বইটের প্রচ্ছদ,মলাট সবই ছিলো সুন্দর।"

Syeda Tania Akther

Syeda Tania Akther , Mar 8, 2023

★ ★ ★ ★ ★

"হেল্পিং হ্যান্ড বইটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার বই।বইটি মোট তিনটি খন্ডে বিভক্ত। প্রত্যেক ভাগে রয়েছে রোমাঞ্চকর আর গায়ে কাটা দেবার মতো আলোচনা। বইটির মূল প্রতিপাদ্যই ছিল তানিয়া নামের একটি মেয়ে। যে মানুষের বাসায় হেল্লিং হ্যান্ড(বা কাজের মেয়ে) হিসেবে চাকরি করত। আলহামদুলিল্লাহ এককথায় বইটি আমার কাছে অসাধারণ লেগেছে।"

Deepro Ruhul Wahab

Deepro Ruhul Wahab , Mar 7, 2023

★ ★ ★ ★ ★

"দৌড়ে চলা এই সভ্যতার পটে, আমরা সকলেই একটি ব্যস্ত জীবন কাটাই। তাই, অনেক ব্যক্তিগত ও ঘরোযা কাজ (যা প্রয়োজনীয় অথচ অর্থনৈতিক বিনিময়হীন) আমাদের দ্বারা করা সম্ভব হয়ে ওঠে না। সেই কাজটিকেই অর্থায়ন দান করে, ঘরে রাখা হয় গৃহসহায়ক, বা প্রচলিত কথায় 'কাজের মেয়ে'। এই কাজের মেয়ে সম্প্রদায়ের একজনকে কেন্দ্র করেই লেখা 'কয়েস সামী'-এর সাইকোলজিক্যাল থ্রিলার 'হেল্পিং হ্যান্ড'। মূলত ফ্রিদা ম্যাকফ্যাডেনের "দ্যা হাইজমেইড" বইটির কাহিনীকে উপজীব্য করে বইটি লেখা। তবে, বইটির সবচেয়ে বড় প্রাপ্তি এই যে, লেখক পরিপূর্ণ রূপে গল্পটিকে বাংলাদেশের পটভূমিতে স্থান দিতে পেরেছেন। যার ফলে গল্পটিকে মোটেও কোন বিদেশি গল্পের ছায়ানুবাদ মনে হয় না। গল্পটি শুরু হয়, এক কর্মসন্ধানী গরিব মেয়ে, তানিয়ার জবানিতে। সে লাবণ্য-রকিব দম্পতির বাসায় চাকরি পায়, 'হেল্পিং হ্যান্ড' হিসেবে। টাকা-পয়সার অভাব ও নিজের সম্পর্কে নানা রটনা থাকার দরুণ, সে সব প্রকার শর্ত মেনেই কাজ যোগ দিতে বাধ্য হয়, কোন বাহানা না করে। ফলে সে কিছুটা বাধ্যবাধকতার মাঝেই নিজের কর্মক্ষেত্রে যোগ দেয়। উপর্যুপরি, তার কর্মক্ষেত্র ছিল তার সম্পূর্ণ প্রতিকূলে। তার মনিব, লাবণ্য স্বভাবে ভীষন বদরাগী। অন্যদিকে, তাদের সন্তান ইমন-ও মনোগতভাবে তানিয়ার বিরুদ্ধে। তার ওপর বাসার অবস্থাও ছিল শোচনীয়। তানিয়ার নিজ ভাষ্যমতে বর্ণনা করলে,"আমাদের বস্তিও এর চেয়ে বেশি পরিষ্কার থাকে"! তবুও জীবিকার তাড়নায় সে তার কাজ চালিয়ে যায়। কাজ করতে করতেই সে জানতে পায়, লাবণ্য মানসিকভাবে অসুস্থ। কিন্তু, শিক্ষিত (স্নাতক পাস) হওয়ার দরুণ সে বিষয়টিকে অতি সমঝদারিতার সাথে দেখে। তবুও মাঝে মাঝে ঠিক-ই সে পাগলামিতে বিরক্ত হয়ে ওঠে। হাজার হোক মানুষ তো! কতক্ষণই আর মাথা ঠিক থাকে? তবে, হাজারো প্রতিকূলতার ভীড়ে তার একমাত্র অনুকূলতার স্থান, লাবণ্যর স্বামী রকিব। পূর্বে কক্ষনো গৃহসহায়কের সান্নিধ্যে না আসায় সে তানিয়ার প্রতি ছিল যথেষ্ট সংবেদনশীল। তাই, তার প্রতি তার ব্যবহারও ছিল অমায়িক। যার ফলে, দুজনের মাঝে ক্রমশ একটি দুর্বলতা জন্মায়, যা প্রথম খণ্ডের শেষ দিকে পৌছে যায় তুঙ্গে। দ্বিতীয় খণ্ডে আমরা লাবণ্যর জবানিতে, তার দিকের গল্পটা জানতে পাই। কীভাবে তার বিয়ে হয়, কীভাবে সে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে, আর কীভাবেই বা রাকিবের প্রতি সৃষ্টি হয় তার এই ঘৃণা! সেই ঘৃণা যার প্রতিকারের আশায় সে নিজের সাময়িক ক্ষতি সাধনেও পিছপা হয় নি। তৃতীয় খণ্ডে আমরা এই মনস্তাত্ত্বগত অতলস্পর্শী কাহিনীর ফলাফল পাই এবং প্রকৃত মানসিক ভারসাম্যহীনতা বহুবিধ উদাহরণে জর্জরিত হয়ে, সুস্থ মস্তিষ্কের সংজ্ঞাটা নিয়েই সন্দিহান হয়ে পড়ি! সর্বোপরি, বইটি যত্থেষ্ট ভালো। বইটির লেখনীর ভেতর এই 'হেল্পিং হ্যান্ড' সম্প্রদায়ের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়েছে এবং সেই সম্প্রদায়ের প্রতীকস্বরূপ, তানিয়া, চরিত্রটিকেও দেয়া হয়েছে যথেষ্ট Depth ও বাস্তবতার ছোঁয়া। তার Judgemental মনোভার, চাকরির ভেতর লুকিয়ে থাকা ফাঁক-ফোঁকড়ের প্রতি সচেতন দৃষ্টি, শিক্ষিত ও সুবোধবুদ্ধিসম্পন্ন মানসিকতা এবং সর্বোপরি অধিকার-সতেন ও প্রতিবাদি ব্যাক্তিত্ব— সবকিছুই প্রকাশ পেয়েছে, যথাসাধ্য দক্ষতার ও যত্নের সাথে। অন্যদিকে, মানসিক রোগীরূপে নির্মিত লাবণ্যকেও দেয়া হয়েছে যথেষ্ট সংবেদনগ্রাহীতা। যার ফলে, পাঠক তার প্রতি সমবেদনা প্রকাশে বাধ্য! তাছাড়া, পারিপর্শ্বিক চরিত্রগুলোকেও পার্শ্ব-চরিত্র হিসেবে যথাযথ স্থান দেয়া হয়েছে। তবে, ইমন চরিত্রটির প্রতি আরেকটু দৃষ্টি প্রদর্শন করলে, শামীম স্যারের ব্যক্তিত্বের পেছনে, আরেকটু সময় দিলে এবং রাকিবের চরিত্রের মাঝেও আরেকটু পৃথকতা সংযোজন করলে লেখাটি আরও উপভোগ্য হতে পারত। তাছাড়া, বিদেশি গল্পের ছায়াবলম্বনে রচনার কারণে, দুয়েক স্থানে তার ছাপ প্রতীয়মান। কিন্তু, স্বাভাবিক দৃষ্টিতে ও গল্পের খাতিরে তা তেমন প্রভাব ফেলে না। তবে, বইয়ের কিছু কিছু জায়গায় লেখক Unique কিছু Self-Publicity করার চেষ্টা করেছেন, যা কারো কারো কাছে অপ্রীতিকরও ঠেকতে পারে। আর, দুয়েক জায়গায় কিছু চরিত্র Out-of-Character কিছু কথা বলে ফেলে, যা প্রয়োজনীয় হলেও, লেখকের উচিত ছিল, সেগুলোকে আরেকটু Natural বা চরিত্রবৎসল ভাবে প্রকাশ করা। অন্যদিকে গল্পের মূল-চরিত্র হিসেবে স্থান দখল করা 'চিলেকোঠা'-টির বর্ণনা ও গ্রহনযোগ্যতার ক্ষেত্রেও কিছু খুঁত দেখা যেতে পারে, যা ক্ষমাসুন্দর দৃষ্টিগ্রাহ্য স্তরের। তবে, বইটির সবচেয়ে শক্তিশালি Selling Point এই যে, এখানে অতি সুক্ষ্মাতিসুক্ষ্মতার সাথে মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে আস্তরণ দেয়া হয়েছে। হোক তা ভাবীসমাজের সূক্ষ্ম কূটনামী কিংবা নিজের চুল নিজেই টেনে ছেঁড়ার অতি বাস্তব বর্ণনা! আর, পরিবেশের সামগ্রিক Reletability তো আছেই, সঙ্গে রয়েছে একটি সুষ্ঠ পরিসমাপ্তি। একটি কাহিনীকে সঠিকভাবে বিচার করা যায় তার সমাপ্তি দিয়ে। আর এই বইয়ের সমাপ্তিটি ছিল, যথেষ্ট উপভোগ্য। তাই বইটিকে অনায়াসেই ৪.৭/৫ দেয়া যায়। কারণ, এর আবেদনময়ীতা, গুনগ্রাহিতা ও উপভোগ্যতার ভীড়ে, সামান্য খুঁতগুলো তেমন একটা স্থায়ী ছাপ ফেলতে পারে না। থ্রিলার পাঠকদের জন্য এটি অবশ্যই একটি উপভোগ্য বই হওয়ার দাবি রাখে।"

Dil afroja

Dil afroja , Mar 6, 2023

★ ★ ★ ★ ★

"খুবই রহস্যময় গল্প। গল্পের শুরু তে যেমন টা ব্যাখা দেওয়া হয়েছে ঠিক তেমন টা না এটাই টুইস্ট। কাজের মেয়ে শব্দ টাকে সুন্দর করে হেল্পিং হ্যান্ডে ব্যবহার করা হয়েছে। তানিয়া ও লাবণ্য দুটো চরিত্রই সময় ও পরিস্থিতির শিকার মাএ। - অনেক মজাদার ও রহস্যময় বই। বাস্তবতার সাথে অনেক মিল। মেয়েদের জীবন সহজ হয়না। বেচে থাকার তাগিদে মেয়েদের লাইফ লিডিংয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তা ফুটে উঠেছে। রেটি-৯/১০ আবারো নতুন কিছুর অপেক্ষা করবো 😁😍"

Roksana Akter

Roksana Akter , Mar 6, 2023

★ ★ ★ ★ ★

"গল্প টাতে শিক্ষিত মেয়ে কাজের লোক হিসেবে লাইফ লিডিংয়ে struggle করা ফুটে উঠেছে। লাবণ্য চরিত্র টি রহস্যময় হলেও স্টোরি এর সেকেন্ড খন্ড তে টুইসট।আমার পড়া সবচেয়ে বেস্ট সাইকোলজিক্যাল স্টোরি।"

jara

jara , Mar 6, 2023

★ ★ ★ ★ ★

"সুন্দর একটা বই"

Fardaus Anoy

Fardaus Anoy , Mar 6, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ লেগেছে বইটা পড়ে, খুবই ভালো লাগলো। ১ বসাতে বসে শেষ করার মতো বই এটা"

Ali Hasan

Ali Hasan , Mar 3, 2023

★ ★ ★ ★ ★

"*অসাধারন একটি বই* বইয়ের উপরের কাভার, ভেতরের পেজ সবকিছুই ছিল খুব ভালো কোয়ালিটির। এবার আসি মূল লেখায়- তানিয়া, ডিগ্রি পাশ রূপবতী এক অবিবাহিত যুবতী রমনী। পেশায় চাকরানি। উপন্যাসের প্রধান চরিত্র সে। চাকরিরত অবস্থায় এমন সব খারাপ কাজ করেছে, যা দেখলে তার গৃহকর্ত্রী তাকে চাকরি থেকে বের করে দিবেন। কিন্তু না, তিনি তাকে চাকরি থেকে বের করে দেন না। কারন, এসব কিছু উনারই প্লান ছিল, যা তানিয়া জানতোনা। বইটাতে এরকমই সাইকোলজিক্যাল গেমের ঘটনা ফুটে ওঠেছে। এজন্যই বোধহয় বইয়ের উপর লেখা, "সাইকোলজিক্যাল থ্রিলার" বই পড়া অবস্থায়, সামনের ঘটনা কী ঘটতে পারে তা আমি অনুমান করেতেছিলাম একটা, ঘটতেছিল আরেকটা। কাহিনি গুলো এরকম ভাবে সাজানো ছিল, যা পূর্ব থেকে অনুমান করা যাচ্ছিল না। অনুমান করলেও তা বার বার ভুল প্রমানিত হচ্ছিল। তাই বইয়ের ভেতরের প্রথম বা দ্বিতীয় খন্ড শেষ করে পড়া বন্ধ করে দিলে কাহিনি ধরতে পারবেন না। সম্পূর্ণ তৃতীয় খন্ড পর্যন্ত পড়তে হবে। অসম্ভব এক থ্রিলার উপন্যাসের তৃপ্তি পাবেন, যদি বইটি সম্পূর্ণ পড়তে পারেন। আর হ্যাঁ, এই বইটি একবার হাতে নিলে, সম্পূর্ণ না পড়ে উঠতে মন চাইবেনা। গল্পের একের পর এক কাহিনিগুলোই আপনাকে বইয়ের মধ্যে আটকে রাখতে বাধ্য করবে। অবশেষে বই পড়া শেষ হলে আপনিও আমার মতো বলবেন , অসাধারণ এক বই পড়লাম।"

Sukarna Kundu

Sukarna Kundu , Mar 3, 2023

★ ★ ★ ★ ★

"শেষ পর্যন্ত পড়ে গল্প টা ভালো লেগেছে। সমাপ্তি টা ভালো ছিলো। যারা অনেক থ্রিলার বই পড়েছেন তারা হয়তো গল্পের মোড় কোন দিকে যাবে কিছুটা আগে থেকে আন্দাজ করতে পারবেন। কিন্তু গল্প টা খুবই ইন্টারেস্টিং এবং পড়তে কখনোই বোর ফিল হয় নি। উপন্যাস টা কাউকে হতাস করবে না।"

Ferdousi Akter Priya

Ferdousi Akter Priya , Mar 2, 2023

★ ★ ★ ★ ★

"খুব ভালো লেগেছে শেষ পর্যন্ত পড়ে। সম্পূর্ণ না পড়ে গল্পটি বিচার করা চরম ভুল হবে (বিশেষ করে ৩য় খন্ডে যাওয়ার আগে)। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় লিখা। যে কেউই চাইলে এক বাসাতেই পড়তে পারেন। পড়তে তেমন বেগ পেতে হয়না। তবে যারা একটু বেশি বিচার বিবেচনা বা সমালোচনা করেন তারা মাঝ পথে প্রধান চরিত্র নিয়ে হতাশ হতেই পারেন বা কামবাসনা চরিতার্থের বিষয় গুলোতে অসস্তিবোধ করতে পারেন কিংবা সমসাময়িক খুবই বাস্তব কিন্তু অনৈতিক বা দুঃখময় পরিস্থিতির অতি সাবলিল ভাবে প্রস্ফুটিত হওয়ায় বেদনায় কাতর হতে পারেন। কেননা গল্পে কঠিন বাস্তবতা আমার মতো অনেকেই মেনে নিতে চায় না। মনে হয় এতে যেন অনৈতিকতা বিস্তার লাভ করে। তবে শেষ পর্যন্ত পড়লে এই নিয়ে কোন আফসোস হবার কথা নয়।কিছু কিছু স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্যের সাংঘাতিক কারণ ব্যাখ্যা আমার দারুন লেগেছে। একজন হেল্পিংহ্যান্ডের চারিত্রিক নানা বৈশিষ্ট্য এবং এর পিছনে থাকা কারণের অতুলনীয় সুন্দর বর্ণনায় আমি সত্যিই মুগ্ধ।সামান্য একজন হেল্পিংহ্যান্ডের চরিত্র এতো আকর্ষণীয় হতে পারে! গল্পটা না পড়লে হয়তো জানতামই না। অসম্ভব সাহসী, দুরদর্শী,প্রতিবাদী নারী চেতনা জাগ্রত করতে সক্ষম গল্পের কেন্দ্রীয় চারিত্রটি।লেখকের মতে গল্পটি তার ধার করা বাকি সবটা নিজের। সত্যিই মুগ্ধ হতে হয় বিদেশি ভিন্ন ধাচের গল্পকে একদম দেশীয় সংস্কৃতি ও পরিবেশের সাথে খাপ খাইয়ে এতো সুন্দর সাবলীল ভাবে বাস্তবমুখি করা অবিরাম গল্পের গঠন শৈলীতে।একেক বার একেক চরিত্রের জবানিতে লেখা যেন সোনায় সোহাগা।খুব সাধারণ একটা মেয়েকে ঘিরে জীবনের পালাক্রমে এতো বাস্তবমুখী করে থ্রিলার লেখা সত্যিই অতুলনীয়।"

iffat ara chaity

iffat ara chaity , Mar 2, 2023

★ ★ ★ ★ ★

"এক নিঃশ্বাসে এক বসায় এক রাত্রে বইটি শেষ করেছি। দুর্দান্ত গতির একটা থ্রিলার।"

Progya Paromita Das

Progya Paromita Das , Mar 1, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি লেখনি। লেখক খুবই চমৎকারভাবে পুরো প্লটটিকে ৩ ভাগে ভাগ করেছে এবং প্রতিটি খণ্ড এমনভাবে ইতি টেনেছেন যাতে পরের খণ্ডটি পড়ার জন্য পাঠক আগ্রহী হয়ে থাকে। এক বসায় শেষ করার মতন একটি সাইকোলজিকাল থ্রিলার!"

Shirajum Munira

Shirajum Munira , Mar 1, 2023

★ ★ ★ ★ ★

"বইটি অসাধারণ। যারা থ্রিলার বই পড়তে পছন্দ করেন তারা এটি অবশ্যই পড়বেন। তানিয়া, লাবণ্য, ইমন, শামীম স্যার এই চরিত্র গুলো চরম উত্তেজনা সৃষ্টি করে। হেলপিং হ্যান্ড হিসেবে তানিয়া কাজ করতে এসে অনেক বিচিত্র সমস্যার সম্মুকীন হয়। আমার এই বইটি পড়ে অনেক ভালো লেগেছে।"

Imtihan Abed

Imtihan Abed , Feb 27, 2023

★ ★ ★ ★ ★

"লেখকের পড়া প্রথম বই আমার। কিন্তু অসাধারণ তাঁর লেখনী। এই থ্রিলারটাই আমার পড়া প্রথম সাইকোলজিক্যাল থ্রিলার। গল্পের এতো বেশি বাঁক ছিল যে, শেষ না করা পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারিনি। লেখকের জন্য রইলো শুভ কামনা। আশা করি ভবিষ্যতে তিনি আরো আরো বই আমাদের উপহার দিবেন।🥰"

প্রশ্ন ও উত্তর (Q&A)

2 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

৩ টা বই একত্রে কত পেইজ?

MH TAHSIN • 02 Sep, 2024
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৪০। ধন্যবাদ।
Rafid Ahmed • 02 Sep, 2024
Q

৩ টা পার্ট ই একসাথে পাবো?

RK Rupa • 14 Aug, 2023
A
প্রিয় গ্রাহক, জি! প্রথম-দ্বিতীয়-তৃতীয় খণ্ড একত্রে থাকবে। ধন্যবাদ।
Zakariya Arif • 14 Aug, 2023

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 1 / 16
পাতা 2
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 2 / 16
পাতা 3
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 3 / 16
পাতা 4
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 4 / 16
পাতা 5
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 5 / 16
পাতা 6
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 6 / 16
পাতা 7
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 7 / 16
পাতা 8
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 8 / 16
পাতা 9
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 9 / 16
পাতা 10
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 10 / 16
পাতা 11
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 11 / 16
পাতা 12
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 12 / 16
পাতা 13
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 13 / 16
পাতা 14
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 14 / 16
পাতা 15
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 15 / 16
পাতা 16
হেল্পিং হ্যান্ড (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) পাতা: 16 / 16
পাতা / 16
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।