১ম প্রকাশ, ২০১৭
হাইড্রা ও হারকিউলিস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes
ওয়ান্ডার হাউজ বুকস
My First Padded Board Books of Times Table
ওয়ান্ডার হাউজ বুকস
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
হাসান রাউফুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
হাসান রাউফুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
সিসিমপুর
আদর্শ গণিত প্রথম শ্রেণী
মোঃ আঃ জব্বার
বইটির বিস্তারিত দেখুন
| Title | হাইড্রা ও হারকিউলিস |
| Author | সাযযাদ কাদির |
| Publisher | চিত্রা প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 16 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | শিশু কিশোর বই |
| Weight | 0.07 Kg |
| ISBN | 9789849190653 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Ratna Biswas , Nov 12, 2017
"সাযযাদ কাদির রচিত “হাইড্রা ও হারকিউলিস” বইটি হারকিউলিস সিরিজের একটি শিশুতোষ গল্পের বই। লেখক সাযযাদ কাদির রচিত হারকিউলিস সিরিজের তিন নম্বর সিরিজ এই বইটি। লেখক সাযযাদ কাদির এর জন্ম ১৮৪৭ সালের ১৪ই এপ্রিল । তার জন্ম হয় টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে । তার পিত্রালয় একই জেলার দেলদুয়ারে । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও পরে এম এ পাশ করেছেন উক্ত বিশ্ববিদ্যালয় থেকেই । হারকিউলিস শিশু কিশোর বয়স্ক সবার কাছে সমান জনপ্রিয় এক চরিত্র। হারকিউলিস ছিলেন গ্রীক পুরাণ অনুযায়ী গ্রীসের সর্বশ্রেষ্ঠ বীর। তিনি যেমন সাহসী, শারীরিক শক্তি সম্পন্ন ছিলেন, তেমনি ছিলেন দয়ালু। প্রকৃতপক্ষে হারকিউলিস হলো গ্রীক বীর ‘হেরাক্লেস' এর রোমান পুরাণের নাম। গ্রীকরা তাকে দেবতা এবং মর্তের বীর এই দুই পরিচয়েই পূজা করতো। তাঁর জন্ম থিবিসে। তিনি দেবরাজ জিউসের পুত্র। তাঁর মা একজন আক্লমিনা একজন মানুষ। জিউসের সন্তান হবার জন্য হারকিউলিসের জীবনের শেষ পর্যন্ত হেরা তাকে কখনই ক্ষমা করেননি। হারকিউলিস যখন শিশু তখনই হেরা তাকে হত্যা করার জন্য দুটি সাপ পাঠান। কিন্তু তাকে মারতে পারে না সাপ দুটি। ঘুমন্ত শিশু হারকিউলিস ঘুম থেকে জেগে উঠলো এবং শিশু হওয়ার সত্তেও ঐ ভয়ঙ্কর প্রাণীর দুটি গলা ধরে মেরে ফেললো। অস্বাভাবিক শক্তি থাকার জন্যে সামান্য অসাবধানতার জন্যেই হারকিউলিসের হাতে মানুষ মারা যাওয়ার একাধিক ঘটনা রয়েছে। বাল্যকালে তিনি একবার রাগের মাথায় শিক্ষকের মাথায় বীণা দিয়ে প্রচণ্ড আঘাত করে হত্যা করেন তিনি। হারকিউলিসের বিভিন্ন অভিযান নিয়ে রয়েছে গল্পের পর গল্প। তিনি নানা স্থানে গিয়েছিলেন আর স্থাপন করেছিলেন আরো অনেক কীর্তি। লারনা নামের হ্রদে হাইড্রা নামে এক অতিকায় সর্পদানব বাস করতো। হাইড্রা খুবই ভয়ঙ্কর ছিল। এই হাইড্রাকে বধ করে হারকিউলিস। সেই বধের কাহিনী নিয়ে এই বইটি রচিত হয়েছে।"
Tultul Zabin , Mar 27, 2017
"‘হাইড্রা ও হারকিউলিস’ সাযযাদ কাদির এর লেখা একটি শিশুতোষ গল্পের বই । হারকিউলিস এর নাম আমাদের সকলেরই কম বেশী জানা । হারকিউলিস এক মহা শক্তিধর মানুষ , যাকে নিয়ে গল্প উপন্যাস এমনকি চলচ্চিত্র এর কমতি নেই । এই হারকিউলিস কে নিয়ে শিশু থেকে শুরু করে কিশোর এমনকি প্রায় সকলেই আগ্রহ রাখে । লেখক সাযযাদ কাদির তার এ বইটি শিশুদের উপযোগী করে প্রকাশ করেছেন হাইড্রা ও হারকিউলিস নামে । কবি ও বহুমাত্রিক লেখার লেখক সাযযাদ কাদির এর জন্ম ১৮৪৭ সালের ১৪ই এপ্রিল । তার জন্ম হয় টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে । তার পিত্রালয় একই জেলার দেলদুয়ার এ । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও পরে এম এ পাশ করেছেন এইখান থেকেই । শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন করটিয়া সাদত কলেজ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি তে । এর পরে তিনি সহকারী সম্পাদক ছিলেন সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক সংবাদ এর । তার লেখা হাইড্রা ও হারকিউলিস বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় । বইটি প্রকাশিত হয় চিত্রা প্রকাশনী থেকে । প্রচ্ছদ ও অলঙ্করন করেছেন আইউব আল আমিন । গ্রিক মহানায়ক হেরাক্লিস এর রোমান নাম হারকিউলিস । এই হারকিউলিস নামেই সে সারা বিশ্বে পরিচিত । তার খ্যাতি জগত জোড়া । তার পিতা জিয়াস কে রোমবাসী জানে জুপিটার নামে । তার মা একজন মানবিনী নাম আল্কমিনি । অমিত বলশালী হারকিউলিস প্রাচীন বিশ্বের মহাবীর , দুরদুরান্তে সে ছুটে যায় দুঃসাহসিক অভিযানে । সেই সকল অভিযান নিয়েই প্রকাশিত হয়েছে হাইড্রা ও হারকিউলিস বইটি । অসাধারন একটি শিশুতোষ বই সাযযাদ কাদির এর লেখা এই হাইড্রা ও হারকিউলিস বইটি ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"হাইড্রা ও হারকিউলিস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: