হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
গুজারিশ - মাজিদা রিফা এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

গুজারিশ

17 Ratings | 11 Reviews
TK. 336 TK. 560 -40% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

মানুষের জীবনে, স্মৃতিতে এমনও কোনো ঘটনা থাকে, যা তাকে সারা জীবনের জন্য অর্ধমৃত ও আতঙ্কিত করে রাখে। আমরা হয়তো জানি অথবা জানি না; কিংবা জেনেও না জানার ভান করি—আঙুল...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

মানুষের জীবনে, স্মৃতিতে এমনও কোনো ঘটনা থাকে, যা তাকে সারা জীবনের জন্য অর্ধমৃত ও আতঙ্কিত করে রাখে। আমরা হয়তো জানি অথবা জানি না; কিংবা জেনেও না জানার ভান করি—আঙুল তুলে চুপ করিয়ে দেই
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title গুজারিশ
Author মাজিদা রিফা
Publisher রাহনুমা প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 311
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.46 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.59

17 Ratings and 11 Reviews

★★★★★
12
★★★★☆
3
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১১টি
Md jahidul Islam

Md jahidul Islam , Apr 18, 2026

★ ★ ★ ★ ★

"সুন্দর"

Fahmida Beheshti

Fahmida Beheshti , Jan 29, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"boita chomotkar bolle kom bola hoy.mon chuye geche."

Zahirul Islam

Zahirul Islam , Jan 8, 2026

★ ★ ★ ★ ★

"বই পড়ছি এই রকম বই কখন ও পড়িনি। প্রথম ভেবেছিলাম এই বইয়ে ভিন্ন দুই টা গল্প। পড়ার মাঝে জানতে পারি দুইটা গল্প এক সুতায় গাঁথা এক পরিবারের গল্প।"

Abida Sultana

Abida Sultana , Sep 10, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা ভালো লেগেছে একটানা পড়েছি।তবে কিছু বিষয় একটু খারাপও লেগেছে।সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।"

880****344

880****344 , Aug 13, 2025

★ ★ ★ ★ ★

"আলহামদুলিল্লাহ অনেক ভালো বইটি।"

মিজানুর রহমান

মিজানুর রহমান , Jul 24, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো লেগেছে"

noushin tabassum

noushin tabassum , Jul 21, 2025

★ ★ ★ ★ ★

"•কিছু বই থাকে যা কয়েক পাতার মধ্যে একটা পুরো জীবনকে তুলে ধরতে পারে | কিন্তু এমন বইয়ের সংখ্যা খুবই নগণ্য | "গুজারিশ" এমনি একটা সময়োপযোগী বই যা বর্তমানে খুবই প্রয়োজনীয় | • যেদিন প্রথম বইটি হাতে নিই সেদিন আমার প্রথম প্রশ্ন ছিল "গুজারিশ" শব্দের অর্থ কি | কিন্তু আজ আমি শুধু এর অর্থই জানি না বরং এর তাৎপর্যও অনুভব করি | • বর্তমান সমাজে কতোজন নাদিম এবং কতোজন আবিদ আছে তা আমার জানা নেই | কিন্তু বর্তমান সমাজে হাজারো রাবিয়া আছে | যারা প্রতিনিয়ত আত্মগ্লানিতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে অথচ তাদের পোড়া ক্ষতের দাগ কেউ টের পর্যন্ত পায় না | এমন হাজারো রাবিয়া আমাদের সমাজে হাসিমুখে চলাফেরা করছে হৃদয়ে বিষাক্ত অনুভূতি নিয়ে | এমন রাবিয়াদের কখনো বাইরে থেকে দেখে চেনা যায় না কারণ তাদের আত্মকথা কেউ শুনতে পায় না বা চাই না | • লেখিকার সৃজনশীল ও সমসাময়িক চিন্তধারা সত্যিই প্রশংসনীয় | দুটো ভিন্ন গল্প ভিন্ন জীবনধারা কীভাবে যেন হঠাৎ এক সুতাতে বেঁধে ফেললেন লেখিকা তা প্রশংসার অপেক্ষায় থাকে না | যখন রাবিয়াকে চিনতে পারবেন তখন মনে হবে এ তো আমার শৈশব কৈশোরের ঘটনা | এ রাবিয়া যেন আমারই বিষাক্ত স্মৃতির প্রতিচ্ছবি ,এ যেন আমারই সেই ধ্বংসাবশেষ যা বহুদিন ধরে চাপা পরে আছে মনের গহীনে | • বইটির মূল্য বা রিভিউ দেখে যাচাই করলে তা অনেক সামান্য বলে মনে হবে কিন্তু এর মূলকথা এবং গুজারিশ (নিবেদন) দেখে যাচাই করলে বুঝবেন তা অতি দুর্লভ | বই: গুজারিশ লেখক: মাজিদা রিফা প্রকাশনী : রাহনুমা প্রকাশনী"

রাদ্বিয়া বিনতে আব্দুল আহাদ

রাদ্বিয়া বিনতে আব্দুল আহাদ , Jul 3, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ! আল্লাহ রাবিয়াদের ট্রমা থেকে মুক্ত করুক.. রাবিয়া না হোক কেউ... সবটাই ভালো লেগেছে খুব, প্রচ্ছদটাও খুব সুন্দর তবে....পরে আর নাদিমের উপস্থিতি না থাকায় কিছুটা খারাপ লাগছে। আমিই বুঝি কেবল এক পাঠিকা যার নাদিমের জন্য দুঃখ হচ্ছে"

880****714

880****714 , Jun 11, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Ending টা এমন হবে আশা করিনি। তবে, বই টা অনেক ভালো লেগেছে। পার্ট 2 হলে ভালো হতো😊"

ssa****com

ssa****com , Dec 14, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"গতকালকে বইটি হাতে পেলাম।আজকে পড়া শুরু করে শেষ না করে স্থির হতে পারছিলাম না পরবর্তীতে কি হয় কি হয় জানার আগ্রহ বেড়েই যাচ্ছিলো ,কেন রাবিয়া স্বাভাবিক হতে পারছে না।অবশেষে বইটি শেষ করে উঠলাম। লেখিকাকে ধন্যবাদ না জানালেই নয় এতো সুন্দর বইটি আমাদের উপহার দেওয়ার জন্য। অনেক দিন পর একটানা ৪ ঘন্টা মনোযোগ ধরে রাখতে পেরেছি বই পড়ায়।শেষ না করে উঠতে পারছিলাম না।সমাজের বাস্তবতা এতো সুন্দর করে লেখিকা ফুটিয়ে তুলেছেন। মেয়েদের জীবনে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা আর সেটা কখনও কাউকে না বলতে পারার যন্ত্রণাও উঠে এসেছে।গল্পের শেষের দিকে আবিদ আর রাবিয়ার চরিত্রকে লেখিকাএমন ভাবে রেখে দিয়েছেন মনে হলো শেষ হয়েও হইলো না শেষ।"

Fahim Ahmad

Fahim Ahmad , Dec 4, 2024

★ ★ ★ ★ ★

"বই রিভিউ: গুজারিশ লেখক: Majida Rifa প্রকাশক: রাহনুমা প্রকাশনী মানুষের জীবন কখনো সাদা-কালো, কখনো রঙিন, আর কখনো ধূসর। মাজিদা রিফার ‘গুজারিশ’ সেই ধূসর জীবনকথার একটি অনন্য প্রতিচ্ছবি। এটি শুধুমাত্র গল্প নয়, বরং এটি এমন এক যন্ত্রণার কাব্য যা হৃদয় কাঁপিয়ে দেয়। ‘গুজারিশ’ বইটি আমাদের সেই রাবিয়াদের কথা বলে, যারা প্রিয়জন, পরিবার, সমাজের অমানবিকতা আর অসম্মানের যাঁতাকলে প্রতিনিয়ত পিষ্ট হতে থাকে। বাহির থেকে বাউন্ডুলে, প্রাণোচ্ছল রাবিয়া আসলে ভেতরে এক ধ্বংসস্তূপ, যা ধীরে ধীরে সমাজের অবিচার এবং পরিবারের অবহেলায় আরও ধুলোমনিন হয়েছে। রাবিয়ার জীবনের যে যন্ত্রণা, যে অসহায়ত্ব, তা বইয়ের প্রতিটি পৃষ্ঠায় জীবন্ত হয়ে ওঠে। ভুল বুঝাবুঝিতেই কেটে গেলে তার অর্ধেক জীবন। তার ভেতরের জ্বলন্ত স্ফুলিঙ্গ আমরা দেখতে পাই, তার নিঃসঙ্গতা অনুভব করি। অভিমানে সে নিজের মনের সব দরজা বন্ধ করে নেয়। তার দু:খ; কেউ কেন তার দু:খ বুঝল না? কেউ কেন একটু আলতো করে তার দু:খ ছুঁয়ে দেখল না! কেন হারিয়ে গেল তার দু:খ শুনার মানুষ বোন আমিনা? স্বামীর বিরহে রাবিয়া লিখেছে, 'তুম আয়ে হো না শাবে ইন্তেযার গুযরি হ্যায় তালাশ মে হ্যায় সাহের বার বার গুযরি হ্যায়' 'না তুমি এসেছ, আর না প্রতীক্ষার রাত কেটেছে, বারবার খুঁজে তোমাকে না পেয়ে ভোর ফিরে গেছে।' পুরো বইটি জুড়েই রয়েছে এমন অসাধারণ শায়েরি। এই কবিতাগুলো বইটিকে অতিউচ্চমার্গে নিয়ে গেছে। বইটি পাঠককে প্রশ্ন করতে বাধ্য করে—আমাদের সমাজে একজন নারী সত্যিই কতটুকু নিরাপদ? তার অনুভূতিগুলো কি কখনো গুরুত্ব পায়? একজন নারীকে কেউ কি বোঝার চেষ্টা করে? স্বামী, পরিবার, সমাজ কেউ? তার দু:খগুলো কেউ শুনতে চায়? কেউ কি শৈশবে তার সঙ্গে ঘটে যাওয়া দুর্বিষহ দু:খগুলোকে হাত বুলিয়ে আদর করে দেয়? লেখিকার ভাষা অত্যন্ত সরল, কিন্তু মর্মস্পর্শী। বইটি পড়তে পড়তে মনে হয় রাবিয়ার জীবনের সঙ্গী হয়ে উঠেছি। বইয়ের শেষটা ভিন্নধর্মী এবং অসাধারণ। কখনো কখনো অমিলনও সুন্দর। রাবিয়া অভিমান নিয়ে বাঁচুক। ‘গুজারিশ’ শুধুমাত্র একটি গল্প নয়, এটি আমাদের সমাজের একটি আয়না। মাজিদা রিফার লেখনীতে রয়েছে এক অনন্য জাদু। ‘গুজারিশ’ আপনাকে কাঁদাবে, ভাবাবে এবং অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে। এটি শুধু পড়ার জন্য নয়, এটি হৃদয়ে ধারণ করার জন্য। কিছু সমালোচনা: ১। বইটির ফন্ট সাইজ খুব বড় হয়ে গেছে। ২। বইটি কি সম্পাদনা করা হয়নি? বানানে অনেক ভুল রয়ে গেছে, অনেকগুলো টাইপিং মিস্টেক আবার কিছু মনে হয়েছে সম্পাদনা না করার কারণে এমন। কিছু কমেন্টে লিখে দিচ্ছি। ৩। লেখিকা অনেক বানানেই বাংলা একাডেমির নতুন বানানরীতি অনুসরণ করেছেন, এক্ষেত্রে বিদেশি শব্দের (আরবি) বানানেও এই নিয়ম অনুসরণ করাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করলাম। নতুন বানানরীতি অনুযায়ী আরবী শব্দের হক আদায় হয় না। কমেন্টে ছবি সংযুক্ত করেছি। ৪। কবির চৌধুরীর যে নৃশংসতার কথা বলা হয়েছে গল্পে ফুটে ওঠেনি, আবার তার খুনের সংখ্যাও তার চরিত্রের সঙ্গে যায় না। ৫। ১৩৯ পৃষ্ঠায় লিখেছেন আফি ৩-৪ দিন না খেয়ে থাকে। একটা বাচ্চামেয়ের পক্ষে এটা স্বাভাবিক না। ৬। থ্রিলিং থাকলেও তা খুব বেশি গভীরে নিয়ে যায় না। ৭। রাবিয়া চরিত্রের সঙ্গে গেমস খেলার দিকটা জুতসই হয়নি। ৮। আমিনার স্বামীর খালা যৌতুক দাবি করেছে, বুদ্ধিমতি রাবিয়া তা দুলাভাইকে ফোন করে জানিয়ে সমস্যা সমাধান করেছে। এই বিষয়টা পরে আবার এক্সপ্লেইন করা বাহুল্য। কারণ রাবিয়ার বাবাকে যখন হবু জামাই ফোন করে যৌতুকের বিষয়ে লজ্জিত হল তখনই কমনসেন্স এটা ক্যাচ করে যে রাবিয়াই এই অসাধারণ কাজটি করেছে। সর্বোপরি গুজারিশকে মনে হল জীবনদর্শন। লেখিকা সমাজের কিছু বাস্তবরূপ শব্দের পোশাক পরিয়েছেন শুধু, এত সুন্দর করে কেউ চিত্রায়িত করতে পারে আসলেই? লেখিকা গল্পে গল্পে সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

3 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বই এর দাম কত?

880****599 • 28 Jun, 2026
A
প্রিয় গ্রাহক, বইটির দাম ৳280। মূল দাম ছিল ৳560, বর্তমানে ৫০% ছাড়ে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 28 Jun, 2026
Q

পৃষ্ঠা সংখ্যা কত?

Shoyeb Farshad • 25 Mar, 2025
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৩১১। ধন্যবাদ।
Rafid Ahmed • 25 Mar, 2025
Q

Eta kon category er boi?

Payel Rahman • 15 Mar, 2025
A
প্রিয় গ্রাহক, এটি ইসলামিক উপন্যাস ক্যাটেগোরির বই।
Rafid Ahmed • 15 Mar, 2025

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"গুজারিশ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
গুজারিশ পাতা: 1 / 17
পাতা 2
গুজারিশ পাতা: 2 / 17
পাতা 3
গুজারিশ পাতা: 3 / 17
পাতা 4
গুজারিশ পাতা: 4 / 17
পাতা 5
গুজারিশ পাতা: 5 / 17
পাতা 6
গুজারিশ পাতা: 6 / 17
পাতা 7
গুজারিশ পাতা: 7 / 17
পাতা 8
গুজারিশ পাতা: 8 / 17
পাতা 9
গুজারিশ পাতা: 9 / 17
পাতা 10
গুজারিশ পাতা: 10 / 17
পাতা 11
গুজারিশ পাতা: 11 / 17
পাতা 12
গুজারিশ পাতা: 12 / 17
পাতা 13
গুজারিশ পাতা: 13 / 17
পাতা 14
গুজারিশ পাতা: 14 / 17
পাতা 15
গুজারিশ পাতা: 15 / 17
পাতা 16
গুজারিশ পাতা: 16 / 17
পাতা 17
গুজারিশ পাতা: 17 / 17
পাতা / 17
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।