হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
গতকাল - ইশতিয়াক আহমেদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

গতকাল

50 Ratings | 22 Reviews
TK. 172 TK. 200 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"গতকাল" বইটি সম্পর্কে কিছু কথা: বইটিতে মধ্যবিত্ত কতকগুলো মানুষের জীবনে ঘটে যাওয়া কাহিনী। বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া গতকালের কাহিনী গুলোই কতকগু...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"গতকাল" বইটি সম্পর্কে কিছু কথা: বইটিতে মধ্যবিত্ত কতকগুলো মানুষের জীবনে ঘটে যাওয়া কাহিনী। বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া গতকালের কাহিনী গুলোই কতকগুলো চরিত্রে রূপ পেয়েছে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title গতকাল
Author ইশতিয়াক আহমেদ
Publisher অনিন্দ্য প্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 112
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.24 Kg
ISBN 9789845263269
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.14

50 Ratings and 22 Reviews

★★★★★
16
★★★★☆
27
★★★☆☆
6
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

২২টি
Md Asifur Rahman

Md Asifur Rahman , Sep 3, 2024

★ ★ ★ ★ ★

"সমসাময়িক বিষয়ের উপর খুবই ভালো বই।রাজনীতি কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে তা খুব সুন্দর ভাবে বর্ণিত হয়েছে।সকলকে পড়ার অনুরোধ রইলো।"

Rohan kabir

Rohan kabir , Jun 13, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসম্ভব সুন্দর একটি বই!"

Bijoy Islam

Bijoy Islam , Feb 23, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Bhaloi lagse. So first a bhallage nai, kemon hibijibi mone hoise. but kichu onsho porar por bhallagte shuru holo. Ending tao bhalo lagse. Thanks"

Md.Ashiq Mridha

Md.Ashiq Mridha , Sep 20, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"That was a nice book. 😊"

Abdullah-Bin-Hussain (Mehedi)

Abdullah-Bin-Hussain (Mehedi) , Jul 12, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খারাপ ও লাগেনি আবার খুব বেশি ভাল ও বলবোনা।"

Khalid Hasan

Khalid Hasan , Jun 8, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মুগ্ধতা ছড়ানো গল্প !"

Saifun

Saifun , May 20, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"yah"

Shahriar

Shahriar , Apr 14, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার গতকালগুলো ভালো ছিলো না।"

শাহ্ ফখরুল ইসলাম আলোক

শাহ্ ফখরুল ইসলাম আলোক , Apr 2, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"কিছু মানুষের গল্প। নষ্ট রাজনীতির দেশে আপাত দৃষ্টিতে বখে যাওয়া আদনান কিংবা জীবন যুদ্ধে লড়াকু সৈনিক রায়হান কিংবা তরুণী নিতু - সবার গল্পতেই কেমন যেন মনখারাপ হয়ে যায়। সুলেখক ইশতিয়াক আহমেদের লেখায় হুমায়ূন আহমেদ এর পরশ রয়েছে বলে আমার মনে হয়।"

syed ashraful alam

syed ashraful alam , Feb 24, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Nice book🤧🤧"

Israt Mustafa

Israt Mustafa , Feb 8, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বিষয়বস্তুর অভাব।"

Faysal Ahmmed

Faysal Ahmmed , Dec 2, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা গুলি নতুন করে ভাবতে শেখাবে । প্রতিটি লাইন আপনার খুব পরিচিত লাগবে ,যেন আপনার জীবনের ই কথা।"

Adury Akhter

Adury Akhter , Dec 1, 2020

★ ★ ★ ★ ★

"অসাধারন একটি বই। ইন্ডিং টা যে এত সুন্দর হবে ভাবিনি। মেয়েটি গতকাল (অতিত) হয়ে যায়নি। হয়তবা এটাই ভালোবাসা।"

Mehedi Hasan Arif

Mehedi Hasan Arif , Sep 19, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"গতকাল রাতে শেষ করছিলাম বইটা।অনেকদিন পর কোনো বই শেষ করে চোখ ভরে আসতেছিলো।ভালো ছিল ক্যারেক্টার গুলোর গল্প।আশাকরি সবার ভালো লাগবে।দু'য়া থাকলো ইশতিয়াক আহমেদের জন্য। 😊"

Nafiul Alam Rafin

Nafiul Alam Rafin , Aug 23, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"A nice book to read. It says about our real life. You'll enjoy it."

Arif Akhter

Arif Akhter , Mar 26, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"প্রথম থেকেই অনেক ভাল লেগেছে। এক নিশ্বাসে পড়ে শেষ করেছি।"

Karjin Nahar

Karjin Nahar , Mar 23, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"This book is really very nice...I loved reading it...."

Nafia Afrin

Nafia Afrin , Mar 12, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"[পুরোটা পড়ার অনুরোধ রইল] . "জীবন আমাকে অনেক জায়গায় বারবার ঘুরিয়ে দিয়েছে। আমার গতকালগুলো ভালো ছিল না। বলতে আমার এতটুকু লজ্জা নেই,এই যে আপনাকে নিয়ে আমি ভবিষ্যতেকালের অনেককিছু ভেবে রেখেছি।কে জানে,হয়তো আপনিও হয়ে থাকবেন আমার একটি সুন্দর গতকাল।" —— গতকাল,ইশতিয়াক আহমেদ। । বইটিতে মধ্যবিত্ত কতকগুলো মানুষের জীবনে ঘটে যাওয়া কাহিনী। বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া গতকালের কাহিনী গুলোই কতকগুলো চরিত্রে রূপ পেয়েছে। আমাদের সকলের জীবনেই প্রতিদিন অনেক গল্পের সমাপ্তি ঘটে যায়। আবার অনেকের নতুন গল্পের শুরু হয়। অনেকে নিজের গল্পের প্রাপ্তি না হওয়ার দুঃখে নিজেকে হারিয়ে ফেলি। আবার অনেকেই নতুন গল্প বানানোর প্রচেষ্টায় জুটে যাই। কেউবা আজকের ক্রোধের আগুনে জ্বলে প্রতিশোধের পথ বাছাই করে ফেলি। এসবগুলোই একদিন আমাদের জন্য গতকালের গল্পে পরিণত হয়। কেউ তা নিয়ে গর্ব বোধ করি। কেউ লজ্জিত হই। কেউ বা দুঃখ অনুভব করি। কিন্তু আজকে এসব গল্প তৈরি করার সময় কেউই ভাবি না গল্পটা গতকাল এ পরিণত হলে কেমন লাগবে? । বইটি এইবারের বইমেলায় বের হওয়া। অনেকদিন ধরে নিউজফিডে বইটি উৎসর্গ দেখে কেনার শখ হয়। এবং কিনেও ফেলি। বইটি কাহিনী এতো ভালো লাগবে ভাবি নি। বলতে গেলে বইটি খুবই সাধারণ। তবুও অসাধারণ বলা যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলোর দিন কিভাবে চলে যায়। কিভাবে তারা কোনো কিছু করার চিন্তা করে ফেলে। বইটি তার ধারণা মাত্র।। । কিছু ভালো লাগা উক্তিঃ ★প্রেম।প্রেম হচ্ছে অনুভূতির দাদি-নানিটাইপ ব্যাপাট। প্রেম,সেসব বয়সি মানুষের মতো,যারা এটা করা যাবে না,ওটা করা যাবে না নিয়ে সবসময় কানের কাছে রেডিও বাজাতে থাকে। ★হাজার কোটি বছরের বালক পৃথিবীটা তার মানুষগুলোকে আর কিছু দিতে পারুক আর না পারুক একটা সার্বজনীন অসুখ দিয়েছে। অসুখের নাম, ভাল্লাগে না। পুরো চিকিৎসা শাস্ত্র ঘেঁটে এ সম্পর্কে কোনো ধারণা লাভ করার উপায় নেই। নেই অসুখের কারণ বা প্রতিকারের উপায়। এইযে, সকাল বেলার যে রোদ দেখলে আপনাট ভালো লাগে। সে রোদই আমাকে হয়তো ভালো না-লাগায় আক্রান্ত করে ফেলে। যে সুন্দরী নারীর হাসি অথবা সুদর্শন পুরুষের ব্যক্তিত্ব সবাইকে ছুঁয়ে যায়,সে হাসি বা ব্যক্তিত্বের কারণেই হয়তো আমাকে ছুঁয়ে যায় না ভালো লাগার অসুখে। ★কিছু জিনিসে হারলেও ক্ষতি নেই। . রেটিংঃ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ । happy reading ❤"

Raihan Nibir

Raihan Nibir , Feb 28, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ইশতিয়াক আহমেদ এর বই মানেই অসাধারণ এক মুগ্ধতা। একটা বই শেষ করার পর বাড়ে আরেকটা বই মেলার অপেক্ষা"

Siam Mehraf

Siam Mehraf , Feb 28, 2020

★ ★ ★ ★ ★

"কিছু মানুষের গল্প আছে এখানে। একই শহরের ভিন্ন ভিন্ন মানুষের গল্প। যাদের উদ্দেশ্য আলাদা, যাদের জীবন-যাপন আলাদা। নিতু, শারমিন, আদনান, রায়হান! হুট করে একেকটা হতাশার গল্প, হুট করে একেকটা সুখের অনুভুতি! কিছু দারুন গল্প! কিছু বেদনার গল্প! মাঝে মাঝে যা ঠোঁটের কোণে মুচকি হাসি এনে দেবে, ঠিক কিছুক্ষন পরেই যেটা আবার ভাবতে বাধ্য করবে, ভাবাতে বাধ্য করবে! কিছু কিছু সময় ভেতরে চিন্তার ছাপ এনে দেবে! কিন্তু চিন্তার ছাপ এনে দিয়ে, গল্পটা আবার সাধারণ হয়ে যাবে! . কিছু সুন্দরতম গল্প থেকে এনে দেবে বিষন্নতা! একটা প্রেমের গল্প! যাকে হয়ত চাচ্ছে দুজন! কে পাবে! কে জানে! . গল্পটা পড়তে শুরু করলে একটা ঘোর থাকবে ভেতরে! যা ভাববেন হুট করেই অন্য দিকে মোড় নেবে গল্পটা। কখনো কখনো উপরের বলা কথাগুলোর মতো সুখ থেকে বিষাদে, কখনো কখনো বিষাদ থেকে সুখে, আবার ভয়ের দিকেও। . শেষের দিকে মন খারাপের উপক্রম হবে! "ইস, এটা কি হলো!", " এটা কেনো হলো?" একটা হাহাকার হতে থাকবে মনের ভেতরে! কেমন যেনো শুন্যতা অনুভব হবে একটা! শেষের লাইনগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হবে বারবার! সে অনুভুতিটা কেমন হবে জানা নেই! জানা থাকলেও সেই অনুভুতিটা সবাই পাক এটাই চাই বলে আর জানাতে চাইনা! . গল্পটা যখন শেষ করি তখন রাত তিনটার মতো বাজে! ইশতিয়াক ভাইয়ের আইডিতে ঢুকলাম ঠিক তখন, মেসেজ দেয়ার উদ্দেশ্যে ! দেখলাম ১ ঘন্টা আগে এক্টিভ! ভাবলাম, "ইস, ভাই কতো দারুনভাবে ঘুমাচ্ছে বা কাজ করছে এখন। অথচ এই যে এতো অনুভুতি ভেতরে কাজ করছে, আমার বা এই পড়া প্রতিটা পাঠকের সেটা হয়তো ধারণাতেও নেই তার" . সে যাই হোক, অবাক করা বিষয় হচ্ছে গতবছর ঠিক এই দিনে আমি "সাদা প্রাইভেট" বইটা শেষ করে ইশতিয়াক ভাইকে নিয়ে একটা ছোটখাটো স্টাটাস দেই! ওটা কোন বইয়ের রিভিউ ছিলোনা! তাকে একটা কথা জানানোর উদ্দেশ্যেই ছিলো স্টাটাসটা। "গতকাল" শেষ করেও সেই একটা কথা বলতেই নক দিয়েছিলাম গতকাল তাকে। কিন্তু আর বলা হয়ে উঠেনি! এক লাইনে ঘায়েল করে দেয়ার ক্ষমতা যে রাখে তাকে আবার রিপিট করছি সেই আগের বছর এবং গতকালের বলতে চাওয়া কথাগুলোই, "ইশতিয়াক ভাই, আপনি আসলেই ম্যাজিশিয়ান। আসলেই....!" . বইঃ গতকাল লেখকঃ ইশতিয়াক আহমেদ প্রকাশনীঃ অনিন্দ্য প্রকাশ প্রচ্ছদঃ ধ্রুব এষ মুদ্রিত মূল্যঃ ২০০ ব্যক্তিগত রেটিংঃ (রেটিং অপছন্দের জিনিস)"

nayeem

nayeem , Feb 25, 2020

★ ★ ★ ★ ★

"Just wow... অনেক সুন্দর একটা বই।যাই পরবে তার ই ভালো লাগবে।"

reshma ahmed jeba

reshma ahmed jeba , Feb 23, 2020

★ ★ ★ ★ ★

"#রিভিউ উপন্যাস - গতকাল লেখক- ইশতিয়াক আহমেদ অনিন্দ্য প্রকাশনী গ্রন্থ মেলা ২০২০ একটা শহরে রোজ অনেক চরিত্র, অনেকের গল্পই গতকাল হয়ে যায়। কিন্তু গতকালের গল্পে নতুন করে ভিন্নভাবে জন্ম হয় অল্প কয়েকজনেরই। গতকাল উপন্যাসটি সেই নতুন করে জন্ম নেয়া এক গতকালের গল্পই। কিঞ্চিৎ স্পয়লার আকারে লিখতে হলে লিখবো...... "গতকাল"- নষ্ট রাজনীতির শহরে বিনা দোষে শাস্তি ভোগের গল্প। "গতকাল" - এক মেডিকেল রিপ্রেজেনটেটিভ এর জীবনের শেষ বাজিতে হেরে যাওয়ার গল্প। "গতকাল" - এক মায়ের মাটির ব্যাংক হয়ে সন্তানের অনুভবের গল্প। "গতকাল"- এক অভিমানী পিতার অপমানিত হয়ে শহরে না ফেরার গল্প, যে পিতা তার সন্তান কে বলে জীবনে সব কিছুতে জিততে নেই। সবশেষে "গতকাল" এমনই এক গতকালের গল্প যার জন্মই গতকালে। লেখক কে নিয়ে নতুন করে কিছু লেখার নাই। উনার ভেতর জুড়ে প্রচুর কথার ছড়াছড়ি থাকে যা উপন্যাস পড়লেই টের পাওয়া যায়। যেমন,মা যে মাটির ব্যাংক এটা আমি এই উপন্যাস পড়েই জেনেছি এবং সত্যিই আমার মা আমার মাটির ব্যাংক, যে ব্যাংকে তাহাজ্জুদ থেকে শুরু করে প্রতি ওয়াক্তে পাঁচ টাকার আশীর্বাদ ঝনঝন শব্দে জমা হয় রোজ, আলহামদুলিল্লাহ। উপন্যাস জুড়ে লেখকের যেই লাইন গুলো, কথাগুলো চরিত্রের আদল হয়ে বের হয়েছে তা তুলে ধরলাম। 👉 মানুষ মূলত দুই কারনে পৃথিবীতে এসেছে। প্রথমত নিজের অসহায়ত্বের গল্প বলে সেটাকে ঘোচাতে। দ্বিতীয়ত অন্যের অসহায়ত্বের সুযোগ নিতে। 👉 মানুষ এক অদ্ভুত জীব। তারা সমগ্র জীবনব্যাপী পৃথিবীতে প্রাণনাশ করে, অন্য গ্রহগুলোতে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়ায়। 👉 দুনিয়াতে সবাইকে সবকিছুতে জিততে নেই। জিততে পারেও না। কিছু জায়গায় হেরে গেলেও যদি অন্য কারো জন্য তা মঙ্গলের হয় সেই হারটা মেনে নেওয়া উচিত। 👉 বিষাদের সময়টা রিকশার না। বিষাদ নিয়ে গাড়িতে চলা যায় না, রিকশায় চলা যায়না। বিষাদ নিয়ে হাটতে হয়। দীর্ঘ পথ হাটতে হয়। হাটতে হাটতে বিষাদকে দীর্ঘশ্বাস বানিয়ে বাতাসে মিলিয়ে দিতে হয়। 👉 বিদেশিরা অতি আদরে কুকুর বেড়াল পোষে। বাঙালি পোষে মন খারাপ। তারা মন খারাপের সাথে থাকে। তার সাথেই খেলাধুলা করে। মন খারাপ কে কোলে নিয়ে ঘোরে। মন খারাপের কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যায়। 👉 কারো সাথে যদি তোমার না মেলে তবে আড়াল হয়ে যাও, শত্রু না। 👉অভাব ভাগ করে নেয়া যায়, স্বভাব না। 👉 মরে যাওয়া মা বাবার শুন্যতার চেয়ে, বেঁচে থেকে আড়ালে রয়ে যাওয়া মা বাবার শুন্যতা তীব্র। 👉ভালো ব্যবহারের চেয়ে ভালো কোনো অ্যান্টিসেপ্টিক নেই। কিছু মানুষ এই অ্যান্টিসেপ্টিক নিয়ে জন্মায়। কেউ জন্মায় অ্যান্টিসেপ্টিক ছাড়া। কেউবা নিয়েও হারিয়ে ফেলে। 👉 কাছের মানুষকে উপেক্ষা করার সবচেয়ে ধারালো অস্ত্র হচ্ছে, পাশে থেকেও তার জন্মদিন ভুলে যাওয়ার অভিনয় করা।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"গতকাল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
গতকাল পাতা: 1 / 11
পাতা 2
গতকাল পাতা: 2 / 11
পাতা 3
গতকাল পাতা: 3 / 11
পাতা 4
গতকাল পাতা: 4 / 11
পাতা 5
গতকাল পাতা: 5 / 11
পাতা 6
গতকাল পাতা: 6 / 11
পাতা 7
গতকাল পাতা: 7 / 11
পাতা 8
গতকাল পাতা: 8 / 11
পাতা 9
গতকাল পাতা: 9 / 11
পাতা 10
গতকাল পাতা: 10 / 11
পাতা 11
গতকাল পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।