১ম প্রকাশ, ২০২০
গোলাপের নহবত
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
ফারজানা কাইয়ুম সুবর্ণা
অধরার অভিযান
পিয়াস মজিদ
স্মৃতিসবুজ কুমিল্লা জিলা স্কুল
পিয়াস মজিদ
সত্যজিৎ স্মৃতি
পিয়াস মজিদ
রাতলিপি দিনলিপি
পিয়াস মজিদ
উইলিয়াম শেক্সপিয়র : চারশতম মৃত্যুবর্ষ স্মরণগ্রন্থ
পিয়াস মজিদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | গোলাপের নহবত |
| Author | পিয়াস মজিদ |
| Publisher | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 64 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| Weight | 0.21 Kg |
| ISBN | 9789849435303 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Saiful islam , Apr 19, 2020
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ পাঠ অভিজ্ঞতা: নিমগ্ন পাঠে পিয়াস মজিদের কবিতাগ্রন্থ ‘গোলাপের নহবত ’ ভীষণ ভালো লাগা থেকে কবিতার প্রতি আমার প্রেম। সেই প্রেম থেকে তৈরি হয় নেশা। দেহের এবং মনের যন্ত্রণা বাড়তে থাকে যদি না পড়ি কবিতা। চিরহরিৎ এই গ্রন্থে নিমগ্ন হয়ে পাঠ করেছি কবিতা। ভাবনার দুয়ারে কড়া নেড়েছে শব্দের আকর্ষণীয় মূর্ছনা। গ্রন্থটির নামকরণ যথার্থ মনে হয়েছে। আসলে, গোলাপ ফুলের কথা মাথায় আসলে মনের ব্যাকগ্রাউন্ডে বেজে উঠে প্রেমের গান। গোলাপ যেন প্রেমের প্রতীক। গোলাপ ফুল সম্পর্কে ছোট্ট একটা গল্প বলছি- গ্রীক উপকথায় নাকি আছে, প্রেমের দেবী ভেনাস এর পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম। ভাবা যায়? যাই হোক গল্প তো গল্পই! আর নহবত শব্দটার ইন্টারেস্টিং লেগেছে এজন্য যে, আগে যখন রাজা-বাদশা কিংবা জমিদারের যুগ ছিল তখন তাদের আনন্দ-ফুর্তির জন্য ছিল নহবতখানা। যার ভিতরে থাকতো নানাধরণের বাদ্যযন্ত্র, সুরের ঝংকারে মুখোরিত থাকতো চারপাশ। সেই সুরের কল্পনা করতে গিয়ে আমার মাথায় বেজে উঠলো, বাঁশি, সরোদ, তবলা, ঢোল, সানাইসহ অসংখ্য বাদ্যযন্ত্রের নাম। ‘গোলাপের নহবত' পড়তে গিয়ে টের পেলাম এতোদিন ধরে আমি কবিতা বলতে যা জেনে এসেছি, যা বুঝতাম এগুলো সেসব কবিতা না। তাই কৌতূহল আরো বেড়ে গেলো। তারপর দেখি কবি তার নিজস্ব ভঙ্গিমায় একটা শব্দের সাথে অন্য আরেকটি শব্দ যুক্ত করে-করে বুনন করেছে গানের কবর। মৃত্যু যন্ত্রণা যেখানে তুচ্ছ হয়ে আসে। নরকগ্রস্থ হয় আকাশ নীলিমা। আমাকে আর কে পায়, হারিয়ে গেলাম কবিতায়। তবে, ভাবনার খেলায় মেতে কবি যে কবিতা রচনা করেছে তা সহজ-সরল চোখে বুঝা কঠিন। এর জন্য দরকার হারিয়ে যাওয়া, তীক্ষ্ণ ধ্যানমগ্ন চোখে ভাবতে থাকা। ঠিক তখনি মিলবে কবিতার ভাবার্থ। নিরাশাবাদী এই আমি আশান্বিত হই, পাঠক হিসেবে কবিতার ভাব বুঝতে পেরে আনন্দিত হয়ে! পিয়াস মজিদ কবিতায় শব্দের অপচয় করেননি। কম শব্দে বলে গেছেন তাঁর বৈভবমন্ডিত কথা। এগুলো নিছক কবিতা নয়, মনে হয়েছে রূপালী জীবনের কারুকার্য যা কি-না শব্দ নামক সোনায় মুড়ানো নিমগ্ন ভাবনার ফসল। মরণসুন্দর কে তিনি ফুটিয়ে তুলেন কৃষ্ণলয়ে। আবার নক্ষাত্রলয় পায় হীরার সঙ্গম। মিথ্যার সুন্দরের সাথে সাথে তিনি লিখেন মোহরমাখা নরকের কথা। নিঃসঙ্গ সেতারের সন্ধ্যায় কবির কবিতায় বেজে উঠে গণিতের সুর। এই গ্রন্থের কবিতাগুলোর আলাদা বৈশিষ্ট্য হলো, কবিতার কোনো নাম নেই, সূচিপত্র নেই। নির্দিষ্ট করে কোনো ভালো লাগার কবিতার কথা না বলে আমি তাই সার্বিকভাবে বলছি- কাব্যশৈলীর মননশীলতায় কবি এক আশ্চর্যজনক ঘোর তৈরি করেছেন। যে ঘোর কবিতার মোড় ঘুরিয়ে নিয়ে যায় আকাশ থেকে পাতালে, পাতাল থেকে আকাশে। একবার নয় দু'বার করে পড়তে হয়েছে কবিতাগুলো। মাঝেমধ্যে নিজেকে মনে হয়েছে গোয়েন্দা। কবিতার রহস্য বের করে আনতে পারাটা ছিল সাফল্যের। অমর একুশে গ্রন্থমেলা থেকে সংগ্রহ করা অনেকগুলো কবিতাগ্রন্থ থেকে ‘গোলাপের নহবত’ পাঠ করার অভিজ্ঞতা ছিল ব্যতিক্রম। কবিতার মিউজিক আমার কানে বেজে যাচ্ছে। সেই মিউজিক শুনতে শুনতে পৃথিবীর কফিনে বেজে চলছে মৃত্যুসুর। যে সুর আমাকে ব্যথিত করে। ইচ্ছে করে আরো একবার পড়তে কবিতাগুলো। আমার যে তৃপ্তি মিটে না! গ্রন্থটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাব্লিকেশন্স লি.। প্রচ্ছদ এঁকেছে ধ্রুব এষ। প্রচ্ছদ মূল্য ১২০। পৃষ্ঠা সংখ্যা:৬৪। প্রথম প্রকাশ জানুয়ারি-২০২০। -সাইফুল ইসলাম"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"গোলাপের নহবত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: