১ম সংস্করণ, ২০১৯
গণতন্ত্রের সন্ধানে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বাবুলের বেড়ে ওঠা
সিরাজুল ইসলাম চৌধুরী
কণার অনিশ্চিত যাত্রা
সিরাজুল ইসলাম চৌধুরী
হোমারের অডিসি
সিরাজুল ইসলাম চৌধুরী
বিখ্যাত সব গল্প
সিরাজুল ইসলাম চৌধুরী
কিশোর প্রবন্ধ
সিরাজুল ইসলাম চৌধুরী
কিশোরসমগ্র
সিরাজুল ইসলাম চৌধুরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | গণতন্ত্রের সন্ধানে |
| Author | সিরাজুল ইসলাম চৌধুরী |
| Publisher | চিত্রা প্রকাশনী |
| Edition | ১ম সংস্করণ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 167 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | রাজনীতি |
| Weight | 0.32 Kg |
| ISBN | 9789849335566 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Shadin Pranto , Sep 29, 2019
"গণতন্ত্র তো ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই মিলবে। এই সরল সত্যে অধ্যাপক, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরীও আস্থাবান। তাই তিনি জটিল রাজনৈতিক বাস্তবতার আলোকে সুলুকসন্ধান করেছেন 'সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শাসনব্যবস্থা' গণতন্ত্রের। কিন্তু গণের শাসন তো শুধু জনতার শাসন মাত্র নয়৷ এর সাথে জড়িত অনেকের সমর্থন নিয়েছেন নিজের কথা, বাক্যের ভিতকে শক্ত করতে। আ্যরিস্টটল, প্লেটোর গণতন্ত্র বিরোধিতার কারণের সঙ্গে কেন এই বিরুদ্ধবাদ জাগ্রত হয়েছিল তাঁদের মনে তার একটি ব্যবচ্ছেদ আছে৷ বার্ট্রান্ড রাসেলকে বড় দূরের ভাবেন সিরাজুল ইসলাম চৌধুরী। সেই দূরত্ব ভৌগোলিক নয়। উদারবাদী চিন্তার পূজারি রাসেলের মোহভঙ্গ ঘটেছিল লেনিনের সোভিয়েট দেখে৷ সর্বহারা শ্রেণির দুঃখ ঘুচবে বলে আশাবাদী হতে পারেন নি রাসেল। উপরন্তু শ্রমিকের একনায়কতন্ত্রের ধারণা পীড়িত করেছে তাঁকে৷ ঠিক এখানেই রাসেলকে আপনজন ভাবতে পারছেন না সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি এদেশের কর্মজীবী মানুষদের অবস্থা বিশ্লেষণ করে বলছেন, বৈষম্য রোধে শ্রমিকের একক শাসনই সমাধান হতে পারে৷ লেনিনের পাশে একনিষ্ঠভাবে দাঁড়াতে রাসেলকে দূরে ঠেলে দিয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা রাখতে না পারা নিয়ে আক্ষেপ করেছেন প্রাবন্ধিক। এই হতাশা শুধু লাল মওলানার জন্য নয়। যুদ্ধত্তোরদেশে বামপন্থিদের সরকারঘেঁষা হয়ে যাওয়াকে বড় ব্যর্থতা মনে করেছেন বিপ্লবের পথে। মওলানার চীনপন্থি ভূমিকার কারণে ভারতে একপ্রকার 'অবরুদ্ধ' হয়ে থাকা, দেশে দেশে চীনপন্থি কমিউনিস্টদের ভুল পদক্ষেপ কতটা ভোগান্তি তৈরি করেছিল সদ্যস্বাধীন বাংলাদেশে তা লিখেছেন যুক্তি এবং ইতিহাসের সমন্বয়ে৷ মেজর জলিল, বাংলাদেশের প্রথম রাজনৈতিক বন্দি। ভারতীয় সেনাবাহিনির লুটতরাজের প্রতিবাদ করায় যাকে ভারতীয়বাহিনি আটকে রেখেছিল৷ সেই মেজর জলিলই কোনো উচ্চাকাঙ্ক্ষা ব্যতিরেকেই যোগ দিয়েছিলেন জাসদে৷ বিপ্লব করবেন বলে৷ গ্রেফতার হলেন৷ বিপ্লব ব্যর্থ হল৷ জাসদ ভেঙে খানখান হয়ে গেল৷ জেলমুক্ত মেজর জলিল এক আলাদা মানুষ। যে মানুষটি চেয়েছিল সাম্যের ভিত্তিতে সমাজ গড়বে, সেই মানুষটি হয়ে গেল পাক্কা ধর্মান্ধ! বিপ্লবী থেকে শতভাগ প্রতিবিপ্লবী! বিদেশে আদম পাচারের মতো ঘৃণ্য কাজের সাথেও জীবনের শেষ সময়ে জড়িয়েছিলেন বলে একাংশের বিশ্বাস। কিন্তু কেন এমন হল? জীবন বাজি রাখা এক যোদ্ধার এতটা মানসপট পরিবর্তনের কারণই খোঁজার চেষ্টা করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। বামপন্থি দলগুলো কথায় তুবড়িতে বিপ্লব করে ফেলতে চায়। কিন্তু জনতাকে বাদ দিয়ে, তাদের বিপ্লব কেন দরকার তা না বুঝিয়ে কীভাবে প্রগতি আসবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। অথচ বিপ্লব ছাড়া মুক্তির উপায় তিনি দেখছেন না। অন্তত বুর্জোয়া ছদ্মবেশী গণতান্ত্রিক সমাজে তা সম্ভব বলে বিশ্বাস করেন না প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী। 'গণতন্ত্রের সন্ধান' শীর্ষক প্রবন্ধগ্রন্থে শুধু মোটাদাগে জনতার শাসন সম্পর্কিত ভাবনায় নিজেকে সীমাবদ্ধ রাখেন নি সিরাজুল ইসলাম চৌধুরী। বাংলার গণমন এবং রাজনৈতিক মানসের খোঁড়াখুঁড়ি চালিয়েছেন উৎসাহী ভঙিতে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"গণতন্ত্রের সন্ধানে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: