১ম প্রকাশ, ২০২০
গণিতানন্দে জাগো
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes
ওয়ান্ডার হাউজ বুকস
My First Padded Board Books of Times Table
ওয়ান্ডার হাউজ বুকস
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
হাসান রাউফুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
হাসান রাউফুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
সিসিমপুর
আদর্শ গণিত প্রথম শ্রেণী
মোঃ আঃ জব্বার
বইটির বিস্তারিত দেখুন
| Title | গণিতানন্দে জাগো |
| Author | শওকত আলী খান হিরণ |
| Publisher | হাওলাদার প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | শিশু কিশোর বই |
| Weight | 0.49 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Shawkat Ali Khan Hiron , Oct 24, 2020
"ভূমিকা আমরা যখন স্কুলে পড়তাম তখনও যেমন আমাদের তেমন কোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতো না, তেমনি এখনকার ছেলে-মেয়েরাও তেমন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয় না। যুগ যুগ ধরে আমাদের দেশে গণিতের পরীক্ষাগুলো হয়ে গেছে গতবাঁধা, বৈচিত্র্যহীন এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো বই থেকে তুলে দেওয়া সমস্যা। এতে আর যাই হোক, প্রশ্ন করার কিংবা চিন্তা করার মানসিকতা তৈরি হয় না। হাই স্কুলের গণিতের সমস্যা যে চ্যালেঞ্জিং হতে পারে এ ব্যাপারটা ২০০০ সালে আমি প্রথম জানতে পারি। সেই সময় আমি বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ঐ বিশ্ববিদ্যালয়ের এবং আমার শিক্ষক। স্যারের কাছ থেকেই আমি প্রথম গণিত অলিম্পিয়াডের কথা জানি এবং উপলব্ধি করি পাঠ্যপুস্তকের গণিতের বাইরে অসম্ভব সুন্দর সব সমস্যা আছে যেগুলো বিনোদন, গণিতের অংশ নয়। ২০০১ সাল থেকে আমরা গণিত অলিম্পিয়াড শুরু করি। এই কাজটাই এখন অনেক বড়ো হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই যাত্রায় বাংলাদেশের শিক্ষার্থীরা ধীরে ধীরে এই সমস্যা সমাধানের জগতে ঢুকে পড়েছে। আর এর কেন্দ্রে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব। গণিত অলিম্পিয়াডের একেবারে শুরুর দিকের গল্প থেকে আজকের অবস্থায় উপনীত হওয়ার ঘটনাবহুল পথ পরিক্রমা চমৎকারভাবে উঠে এসেছে ‘গণিতানন্দে জাগো’ বইতে। গণিতের আনন্দ ছড়িয়ে দেওয়ার স্বপ্নে অনুপ্রাণিত একদল মানুষের নিরলস চেষ্টার ফসল আমাদের এই গণিত উৎসব। বাংলাদেশে গণিত উৎসবের আয়োজনের গল্প, শুরুর দিকের অলিম্পিয়াডের পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নের বর্ণনার পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জনের গল্পগুলো এক অদ্ভুত স্মৃতিময়তায় আচ্ছন্ন করে রাখবে গণিতে আগ্রহী পাঠককে। প্রাথমিক শিক্ষায় গণিত অলিম্পিয়াড কৌশল শিশুর চিন্তাশক্তি ও সৃজনীশক্তির বিকাশে অভাবনীয় ভূমিকা রাখে। আমাদের হিরো অংশে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথম স্বর্ণপদক জয়ী আহমেদ জাওয়াদ চৌধুরীর কাহিনী থেকে সেটা আরও স্পষ্টতর হয়। তার সৃজনশীল চিন্তার শুরুটা হয়েছিল ছোটোবেলায় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে। বিভিন্ন বছরের গণিত অলিম্পিয়াডের বাছাই, আঞ্চলিক ও জাতীয় পর্বের উৎসবের বর্ণনা এবং প্রশ্ন থেকে নতুন একজন প্রতিযোগী একটি ধারাবাহিক চিত্র দেখতে পাবে। এই সমস্যাগুলির সমাধান দেওয়া হয়নি, কারণ নিজে নিজে সমস্যা সমাধান করাই গণিতের দুনিয়ায় প্রবেশের পূর্বশর্ত। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসবে যে সম্ভাবনাময় নতুন প্রজন্ম তারা লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে গণিতবিদদের মাঝে। তাদেরকে খুঁজে ফিরি আমরা অনলাইন আর গণিত উৎসবের মাঠে। ‘গণিতানন্দে জাগো’ যারা এরই মধ্যে গণিত উৎসবে যুক্ত হয়েছে তাদের যেমন এগিয়ে দেবে তেমনি নতুনদের সামনে উন্মোচিত করবে এক নতুন দুনিয়া। এই দুনিয়ায় সবচেয়ে আনন্দের উৎস হলো গাণিতিক সমস্যার সমাধান করা। সেই সমাধানের পথে এগিয়ে যেতে ‘গণিতানন্দে জাগো’ আমাদের শিশু-কিশোরদের সঙ্গে থাকুক। ‘গণিতানন্দে জাগোর’র জন্য শুভ কামনা। মুনির হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"গণিতানন্দে জাগো" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: