১ম প্রকাশ, ২০১৭
গণদেবতা (জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত)
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | গণদেবতা (জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত) |
| Author | রুহুল আমিন বাবুল |
| Publisher | দি স্কাই পাবলিশার্স |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 254 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.36 Kg |
| Editor | রুহুল আমিন বাবুল |
| ISBN | 9847014501496 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Yousuf Azad , Aug 2, 2021
"কবি’ পড়ে তারাশংকর বন্দ্যোপাধ্যায় এর লেখার প্রেমে পড়েছিলাম। সেই সূত্রেই গণদেবতা পড়া। একজন লেখকের লেখা কতটা বৈচিত্র্যময় হতে পারে তারাশংকরের লেখা না পড়লে এটা বুঝতে পারতাম না। তারাশংকরের প্রতিটি উপন্যাসে গভীর জীবনদর্শন, তীব্র অন্তর্দৃষ্টি ও বিশাল মানববোধের এক অসামান্য চিত্র ফুঁটে উঠেছে। একটি দেশ ও একটি জাতির জীবনবোধের এক বিস্ময়কর আলেখ্য এই ‘গণদেবতা’ উপন্যাস। স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষের (১৯২০-১৯৩০) একটি ছোট গ্রামের মানুষদের দৈনন্দিন সমস্যার বিভিন্ন কাহিনী নিয়েই এই উপন্যাস। উপন্যাসের কাহিনী শুরু হয় শিবকলিপুর গ্রামের অনিরুদ্ধ কর্মকার ও গিরীশ সূত্রধর নামের দুজন নিম্ন গোত্রের মানুষের প্রতি গ্রামের লোকের অসন্তোষ ও তারই পরিপ্রেক্ষিতে তাদের জন্য আয়োজিত পঞ্চায়েত সালিশের ঘটনা দিয়ে। দুজনের অপরাধ হল তারা দু পয়সা বেশী লাভের আশায়, এই চাষের সময়ে গ্রামের লোকদের কাস্তে কোদাল বানানো বাদ দিয়ে নদীর ওপারে শহরে গিয়ে দোকান ফেঁদেছে। এদিকে কাস্তে কোদালের অভাবে গ্রামসুদ্ধ লোকের চাষবাস প্রায় বন্ধের যোগাড়। মজলিশসুদ্ধ লোকের ক্ষোভ তাই অনিরুদ্ধ ও গিরীশের উপর, কিন্তু অনিরুদ্ধ বা গিরীশ গ্রামের লোকের কথা শুনবে কেন? সারাবছর সবার ফাল পাঁজিয়ে, হাল লাগিয়ে, কাস্তে গড়ে ক’টাকাই বা পাওয়া যায়! উপন্যাসের প্রথম দু পাতা পড়েই স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষের ‘জজমানী’ প্রথার রুঢ় চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। সবার মতামত আগ্রাহ্য করে মজলিশ থেকে অনিরুদ্ধের চলে যাওয়ার মধ্যে এই প্রথার বিরুদ্ধে তার নীরব প্রতিবাদ স্পষ্ট লক্ষ্য করা যায়। সময়ের সাথে সাথে গ্রামীন অর্থনীতির তৎকালীন গঠনের ঝুরঝুর করে ভেঙ্গে পরা, সামাজিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিক পরিবর্তন, শ্রেণীপ্রথার বিলোপের সাথে সাথে সমাজে নতুন এক উন্মুক্ত পদমর্যাদা সম্পন্ন দলের উদ্ভব, এই সমস্ত কিছুই লেখক তার নিপুণ লিখনশৈলীর মাধ্যমে কল্পনা ও বাস্তবের মিশেলে এক অনন্যসাধারণ আখ্যানরুপে তুলে ধরেছেন। এই উপন্যাসের প্রধান চরিত্র দেবু ঘোষ, একজন সাধারন শিক্ষক থেকে গ্রামের মানুষের কাছে হিরো হয়ে উঠা দেবু ঘোষ। হাজারো প্রতিকূলতাকে ছাপিয়ে ভেঙ্গে পড়া এই গ্রাম, এই সমাজ ব্যবস্থাকে টেনে তোলার তাঁর আপ্রাণ চেষ্টা, আবার অন্য দিকে ছিরু পালের মত লোকদের শ্রীহরি ঘোষে রুপান্তরিত হওয়ার চলমান প্রক্রিয়ার শৈল্পিক বর্ণনা এই উপন্যাস কে একটি কালোত্তীর্ণ লেখার মর্যাদা দান করেছে। দূর্গার মত মেয়ে যে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার জন্য নিজের শরীর বিক্রি করে বেড়ায়, সেই দূর্গাই আবার গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে প্রচন্ড আত্মবিশ্বাসে দেবু ঘোষের পাশে এসে দাঁড়ায়। দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার, শ্রেণীপ্রথা ও ধর্মান্ধতার ভীড়ে দূর্গার সাহস, দেবু ঘোষের সংগ্রাম, ছিরু পালের রুপান্তর, পদ্ম ও অনিরুদ্ধের নীরব ভালোবাসা এই ছোট ছোট কাহিনীগুলো যেন মুক্তোর মত জ্বলজ্বল করে ফুটে উঠেছে এই উপন্যাসে। সবমিলিয়ে সুখপাঠ্য বই। যারা নতুন নতুন বই পড়া শুরু করেছেন তাদের কাছে প্রথমদিকে কিছুটা বোরিং লাগতে পারে। তবে পুরোটা পড়ার পর একটা ঘোরলাগা অনুভূতি কিছুক্ষনের জন্য হলেও আচ্ছন্ন করে রাখবে নিশ্চিত।"
Al Amin , Oct 10, 2019
"তারাশঙ্করের (গণ)দেবতা ব্রহ্মা, বিষ্ণু বা শিব না। কিন্তু তারপরও দেবতাদের প্রলয় ও সৃষ্টির ভূমিকার মতো মানুষের সমাজে ভাঙাগড়া আছে, একদিকে সমাজ ধ্বংস হচ্ছে, অন্যদিকে গড়েওউঠছে। ভাঙাগড়ার নায়কেরাও আছেন, কিন্তু কোন একজন দেবতা কিম্বা অসুর নন। তারা মানুষ। ‘গণদেবতা’ পুরাণোত্তর আধুনিক সমাজের ভাঙাগড়ার গল্প। তারাশঙ্করের গণদেবতায় পৌরাণিক দেবতারা কেউই নাই। কিন্তু অনিরুদ্ধ, পাতু, বিষহরি, দুর্গা, দেবু, পদ্ম ইত্যাদি চরিত্রগুলো আছে। এরা মানুষের মতো কথা বলে, মানুষের মতোই ঝগড়া বিবাদ করে, কিন্তু এই নায়কদের জীবন ও জীবিকার মধ্য দিয়ে সমাজ ভাঙে এবং আবার গড়ে ওঠে। চণ্ডীমণ্ডপের বিধান বা শাসন এখানে বিশেষ কাজ করে না। ধর্মীয় আইন ও সামাজিক অনুশাসন ও বিধিবিধানের উর্ধে আরেক প্রকার মহাকাল অলক্ষ্যে নিজের সামাজিক চেহারা দেখিয়ে দিয়ে বয়ে বয়ে যায়। সেখানে চণ্ডীমণ্ডপের বাইরের বা চণ্ডীমণ্ডপ বিদ্রোহীরাও অন্তর্ভূক্ত। কেউই সমাজ থেকে বাদ থাকে না।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"গণদেবতা (জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: