হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
গল্প শুরুর আগে - তানভীর আহমেদ সৃজন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

গল্প শুরুর আগে

11 Ratings | 3 Reviews
TK. 245 TK. 350 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে ছেলেধরা সন্দেহে গণপিটুনির স্বীকার হয়ে মারা যান রেহনুমা আক্তার রানু। কেসটি প্রথমে বাড্ডা থানার অধীনে থাকলেও নানান মোড় ঘুরে চল...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে ছেলেধরা সন্দেহে গণপিটুনির স্বীকার হয়ে মারা যান রেহনুমা আক্তার রানু। কেসটি প্রথমে বাড্ডা থানার অধীনে থাকলেও নানান মোড় ঘুরে চলে আসে ঢাকা মহানগর পু
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title গল্প শুরুর আগে
Author তানভীর আহমেদ সৃজন
Publisher বেনজিন প্রকাশন
Edition ১ম সংস্করণ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 184
Country বাংলাদেশ
Language বাংলা
Category Mystery, Detective, Horror, Thriller and Adventure
Weight 0.33 Kg
ISBN 9789849738640
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.73

11 Ratings and 3 Reviews

★★★★★
9
★★★★☆
1
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Md Rakib Hasan

Md Rakib Hasan , Sep 22, 2025

★ ★ ★ ★ ★

"==== বইয়ের কাহিনী/সার-সংক্ষেপ ==== নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে উল্টো ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে নৃশংসভাবে মৃত্যুবরণ করেন রেহনুমা আক্তার রানু নামের এক ভদ্রমহিলা। আপাতদৃষ্টিতে সাধারণ দেখতে কেসটি বাড্ডা থানার অধীনে তদন্ত শুরু হলেও নানা মোড় ঘুরে শেষ পর্যন্ত তা এসে পড়ে ঢাকা মহানগরের গোয়েন্দা বিভাগের কাছে। প্রথমে পুরো ঘটনাটিই উন্মত্ত জনগণের মাঝে পড়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হয়ে গণপিটুনিতে রানুর মৃত্যু হয়েছে বলে মনে হলেও গোয়েন্দা বিভাগের রায়হানের কাছে ধরা দেয় বেশকিছু সন্দেহজনক তথ্য। সে বুঝতে পারে এই ঘটনার আড়ালে রয়েছে অন্য কোন ঘটনা; হয়তোবা আরোও ভয়ংকর কিছু। একসময় তা ধরা দেয় এক ভয়ংকর অপরাধ আকারে। সে এমনই এক অপরাধ, যার কোন ক্ষমা নেই। ক্ষমা থাকা উচিৎ-ও নয়! ==== পাঠ প্রতিক্রিয়া ==== লেখক তানভীর আহমেদ সৃজনের লেখা প্রথম কোন বই পড়লাম। প্রথম পড়া বই হিসেবে মোটামুটি ভালো লেগেছে। কাহিনীর প্লট ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যাওয়া এবং দেশব্যাপী আলোড়ন তোলা একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে লেখক বইয়ের কাহিনীর সূত্রপাত করেছেন এবং শেষ পর্যন্ত সুন্দর একটি ইতি টেনেছেন বইটির। যথেষ্ট পরিমাণে বইয়ের কাহিনীতে টুইস্ট না থাকলেও পুলিশি জিজ্ঞাসাবাদ, তদন্ত প্রক্রিয়া এসব কিছুই লেখক বেশ ভালোভাবেই তুলে ধরেছেন। বইটিতে টানটান উত্তেজনা ছিলো না, তবে পড়ে আনন্দ পেয়েছি। হত্যা রহস্য ও পুলিশ প্রসিডিউরাল কেস সংক্রান্ত বই পড়তে ভালোবাসেন এমন পাঠকদের বইটি ভালো লাগবে আশা করি। যে বিষয়টা বইয়ের ভালো লাগেনি তা হলো অনেক জায়গাতেই ছোট্ট একটি সংলাপ বা ঘটনাকে অতিরিক্ত বর্ণনা দিয়ে টেনে লম্বা করা হয়েছে। যেটা এক-দু লাইনেই বলে শেষ করা যায় সেখানে সেটা অহেতুক বর্ণনা দিয়ে লম্বা করা হয়েছে যেটা আমার কাছে কিছুটা বিরক্তিকর লেগেছে। ফারিয়া চরিত্রটি কিছুটা আলগা আলগা লেগেছে; মনে হয়েছে বইয়ের কাহিনী বা প্লটের সাথে চরিত্রটি পুরোপুরি মিশে যেতে পারেনি। প্রোডাকশনঃ বইটির কভার ডিজাইন ভালো লেগেছে; বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটিও ভালো ছিলো। বানান ভুলও চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ৭/১০।"

Indranil Chowdhury

Indranil Chowdhury , Mar 9, 2023

★ ★ ★ ★ ★

"#বুক_রিভিউ ব্যাক্তিগত সংগ্রহ নাম্বারঃ ৩৯৪ বইঃ গল্প শুরুর আগে (গল্প সিরিজ #১) লেখকঃ তানভীর আহমেদ সৃজন প্রকাশনীঃ বেনজিন প্রকাশন পৃষ্ঠা সংখ্যাঃ ১৮৪/- মুদ্রিত মূল্যঃ ৩৫০/- বেনজিন প্রকাশনের এবারের বইমেলার দুইটা বই নিয়ে আমি বেশ হাইপড ছিলাম। তার মধ্যে একটা হল সৃজন ভাইয়ের "গল্প শুরুর আগে" বইটি। সৃজন ভাইয়ের লেখার সাথে আমার পরিচয় 'রু' বইটির মাধ্যমে। উনার লেখনীর যে সাবলীলতা, সেটা কেন জানিনা আমাকে মুগ্ধ করেছিল। সো বুঝতেই পারছেন কেন অপেক্ষায় ছিলাম। এক কথায় বলতে গেলে এই বইটি এক বসায় শেষ করার মত বই। বইয়ের ঘটনাগুলো এতটাই ফ্লুয়েন্ট যে পাতার সাথে আপনাকে আটকে রাখবে। এবং বইটা যখন শেষ হবে, আপনার মাথায় এটা আসবে পরের পার্ট কবে পাব?? বইটা পড়লে মিলিয়ে নেবেন আমার কথাটা। এই রিভিউর ৩ টা পার্ট থাকবে - প্রোডাকশন, মূল গল্পের রিভিউ এবং ব্যাক্তিগত অনুভূতি। সো শুরু করি। 🔰 প্রোডাকশনঃ ব্যাক্তিগতভাবে বেনজিনের প্রোডাকশন আমার কাছে এই সময়ের টপ নচ প্রোডাকশন মনে হয়। বইয়ের দামের সাথে আমি যদি হিসাব মেলাতে যাই, তাহলে দেখা যায় তাদের প্রোডাকশনই বেস্ট। বরাবরের মতই বইটি এসেছে বেনজিনের সিগনেচার প্রোডাকশনে। সাথে চমৎকার বাঁধাই, ঝকঝকে ছাপা। প্রচ্ছদে নামলিপি ছিল এম্বোজ করা। প্রচ্ছদে ব্যবহৃত হয়েছে গুটি এম্বোজ কাগজ। ছবিতে যেমন দেখেছিলাম প্রচ্ছদের কালারও সেইমই এসেছে। সো ভেরি মাচ এসথেটিক লাগছিল। সেইম গুটি এম্বোজের বুকমার্ক ছিল সাথে। তাদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সব বইয়েই কাস্টোমাইজড বুকমার্ক থাকে। হাতে নিয়েই বুঝবেন কতটা প্রিমিয়াম তাদের কাজ। 🔰 মূল গল্পঃ গল্পের প্রটাগনিস্ট রায়হান সিদ্দিকী। চৌকস একজন পুলিশ অফিসার। প্রধান হাতিয়ার মগজাস্ত্র। এই হাতিয়ারের সুবাদেই তার ব্যার্থ কেস নেই বললেই চলে। অন্যতম চরিত্র রেহনুমা আক্তার রানু। প্রভাবশালী রাজনৈতিক নেতার এক্স-ওয়াইফ। মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর। আর এই গুজবটা ছড়ায় সবুজ নামে এক নেশাগ্রস্ত যুবক। ঘটনাক্রমে কেস আসে রায়হান সিদ্দিকীর হাতে। এক অদৃশ্য সুতো বেঁধে ফেলে এই গল্পের কলাকুশলীদের। ধরুন অনেক উঁচু থেকে আমি ছোট একটা পাথরকে নিচের দিকে গড়িয়ে দিলাম। এখন দু'টো ঘটনা এখানে ঘটতে পারে - হয় ঐ পাথর নিচে আসতে আসতে ভেঙ্গে টুকরো টুকরো টুকরো হয়ে যাবে অথবা সেই ছোট পাথর একটা বিশাল ধ্বস তৈরি করবে। এই গল্পের ক্ষেত্রে আমরা একই ঘটনা দেখতে পাই। আপাতদৃষ্টিতে একটা বিচ্ছিন্ন ঘটনা জন্ম দেয় আরও অনেক কিছুর। এই 'অনেক কিছু' জানার ইচ্ছাটাই আপনাকে আটকে রাখবে শেষ পৃষ্ঠা পর্যন্ত। শেষ করেও রেশটা রয়ে যাবে। এটাই সৃজন ভাইয়ের ম্যাজিক। 🔰 ব্যাক্তিগত অনুভূতিঃ আগেই বলেছি সৃজন ভাইয়ের লেখার ধাঁচটা আমার ভালো লাগে। উনি প্যাঁচান না। অজাযিত টুইস্ট আনেন না। ওনার লেখার ধাঁচ "এক কাপ পারফেক্ট চা বানাতে যতটুকু দুধ-চিনি লাগে ঠিক ততটাই দেওয়া" এর মত। রু তেও তেমনই ছিল। এই বইয়েও তার অন্যথা ঘটেনি। খুব সুন্দর করে তিনি চরিত্রায়ন করেছেন। পুলিশ রায়হান সিদ্দিকীকে, ব্যাক্তি রায়হান সিদ্দিকীতে খুব সুন্দর করে তিনি চরিত্রায়ন করেছেন। লুতুপুতু প্রেম কাহিনী বর্ণনা না করেও সম্পর্কের জটিলতা বা প্রেম জিনিসটা খুব অল্প কথায় বুঝিয়েছেন। বইয়ের অন্যান্য সব চরিত্রও প্রপার বিল্ডাপ পেয়েছে। কোথাওবাহুল্যতা ফিল হয়নি। গল্পের প্লট খুবই সুন্দরভাবে সাজানো। যথেষ্ট সময় এবং এফোর্ট দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। যথেষ্ট প্রশংসার দাবিদার এটা। রাবেয়া বসরীর ক্যামিওটা ভালো লেগেছে। এই ক্রসওভার এর কনসেপ্টা দারুন। যদি সত্যি জানতে চান, তাহলে বলব এই গল্প সিরিজ নিয়ে যদি একটা ক্রাইম থ্রিলার সিরিজ বানানো হয় আমি মোটেও অবাক হব না। কাজটা সেই লেভেলের হয়েছে। অনেকদিন আগে লুৎফুল ভাই এবং রাফাত ভাই আমাকে বলেছিলেন একটা প্রপার থ্রিলার পড়তে হলে গল্প সিরিজ পড়েন। এই বইটা পড়ার পর বুঝলাম কেন। পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম। আশা করব বেনজিন আবারও আমাদের এই দারুন সিরিজ উপহার দেবে। তো এই আর কী.. বরাবরের মতই চেষ্টা করেছি পাঠকের জিজ্ঞাস্য ব্যাপারগুলো তুলে ধরতে। ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। সবাই ভালো থাকুন। বইয়ের সাথে থাকুন। ©️Indranil Chowdhury"

Rafat Shams

Rafat Shams , Feb 18, 2023

★ ★ ★ ★ ★

"বইটি মূলত একটি ডিটেকটিভ উপন্যাস এবং মার্ডার মিস্ট্রি। মার্ডার মিস্ট্রি বর্তমানে খুব একটা অনন্য কিছু নয়। "বিকৃত অবস্থায়,/লাওয়ারিশ অবস্থায়/দুর্গম কোনো জায়গায় পাওয়া গেছে লাশ। ক্ষুরধার গোয়েন্দা সুতীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে বের করে আনল আসল সত্য।" এরকম মার্ডার মিস্ট্রি অন্তত ডজনখানেক মিলবে আজকালকার বাজারে। "গল্প শুরুর আগে" সেরকম কিছু নয়। প্রকাশ্য দিবালোকে, একটি স্কুলের কম্পাউন্ডে নির্মম গণপিটুনির শিকার হয়ে একজন নারীকে হত্যা করা হয় এখানে। ২০১৯ এ তসলিমা বেগম রেনু নামের এক মা-কে ছেলেধরা সন্দেহে এরকম ঘৃণ্যভাবেই হত্যা করা হয়। সেই বাস্তব ঘটনাটুকু লেখককে নাড়া দিয়েছে। তাই তিনি সেই ঘটনাটিকে তুলে এনেছেন বইয়ে। স্থান-কাল-পাত্রে কিঞ্চিৎ পরিবর্তন এসেছে। খুবই অন্ধকারাচ্ছন্ন এক দুনিয়ার ঠিকানা পাবে পাঠক এই বইয়ে। বইটাক পুলিশ প্রসিডিউরাল, মার্ডার মিস্ট্রি, কন্সপিরেসি-সহ বেশ কয়টা জনরায় ফেলা যায়। খুবই উপভোগ্য একটি যাত্রা ছিল "গল্প শুরুর আগে"। আশা করি এরকম থ্রিলার আরো পাব লেখকের কাছ থেকে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইটি কি ১২ বছর বয়সের কেউ পড়তে পারবে

জামাল হোসাইন • 08 Mar, 2025
A
প্রিয় গ্রাহক, বইটি ১৭+ বছর পাঠকদের জন্য।
Rafid Ahmed • 08 Mar, 2025

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
একটা গল্প শুনবেন?
একটু পড়ে দেখুন
একটা গল্প শুনবেন? তানভীর আহমেদ সৃজন
(7)
TK. 600 -30% OFF
TK. 420
যে গল্পের শেষ নেই
একটু পড়ে দেখুন
যে গল্পের শেষ নেই তানভীর আহমেদ সৃজন
(3)
TK. 300 -30% OFF
TK. 210
গল্পটা অসুর বধের
একটু পড়ে দেখুন
গল্পটা অসুর বধের তানভীর আহমেদ সৃজন
(6)
TK. 650 -30% OFF
TK. 455
তানভীর আহমেদ সৃজনের গল্প সিরিজ
একটু পড়ে দেখুন
তানভীর আহমেদ সৃজনের গল্প সিরিজ তানভীর আহমেদ সৃজন
(2)
TK. 1,900 -30% OFF
TK. 1,330
এ ডেথ ইন টোকিও
একটু পড়ে দেখুন
এ ডেথ ইন টোকিও কেইগো হিগাশিনো
(9)
TK. 500 -40% OFF
TK. 300
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
একটু পড়ে দেখুন
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম হিসাশি কাশিওয়াই
(10)
TK. 400 -40% OFF
TK. 240
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
একটু পড়ে দেখুন
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ) জোসেফ শেরিডান লি ফানু
(23)
TK. 330 -30% OFF
TK. 231
ভয় ও ভৌতিক সমগ্র
একটু পড়ে দেখুন
ভয় ও ভৌতিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(9)
TK. 450 -45% OFF
TK. 248

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"গল্প শুরুর আগে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
গল্প শুরুর আগে পাতা: 1 / 18
পাতা 2
গল্প শুরুর আগে পাতা: 2 / 18
পাতা 3
গল্প শুরুর আগে পাতা: 3 / 18
পাতা 4
গল্প শুরুর আগে পাতা: 4 / 18
পাতা 5
গল্প শুরুর আগে পাতা: 5 / 18
পাতা 6
গল্প শুরুর আগে পাতা: 6 / 18
পাতা 7
গল্প শুরুর আগে পাতা: 7 / 18
পাতা 8
গল্প শুরুর আগে পাতা: 8 / 18
পাতা 9
গল্প শুরুর আগে পাতা: 9 / 18
পাতা 10
গল্প শুরুর আগে পাতা: 10 / 18
পাতা 11
গল্প শুরুর আগে পাতা: 11 / 18
পাতা 12
গল্প শুরুর আগে পাতা: 12 / 18
পাতা 13
গল্প শুরুর আগে পাতা: 13 / 18
পাতা 14
গল্প শুরুর আগে পাতা: 14 / 18
পাতা 15
গল্প শুরুর আগে পাতা: 15 / 18
পাতা 16
গল্প শুরুর আগে পাতা: 16 / 18
পাতা 17
গল্প শুরুর আগে পাতা: 17 / 18
পাতা 18
গল্প শুরুর আগে পাতা: 18 / 18
পাতা / 18
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।