১ম প্রকাশ, ২০২০
ঘিরে থাকা অন্ধকার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ঘিরে থাকা অন্ধকার |
| Author | বাপ্পী খান |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 192 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.41 Kg |
| ISBN | 9781556156786 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
15 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টি
Nafiul Alam Rafin , Feb 15, 2024
"প্রথম পার্ট পড়ে অনেক ভালো লেগেছিল। কিন্তু এই দ্বিতীয় পার্টে এসে আশাহত হলাম"
Tawsif Ahmed , Apr 11, 2022
"বইটা এক কথায় অসাধারণ। খুবই ছোট ছোট কাহিনি মিলিয়ে যখন একটা গল্প বলা হচ্ছে তখন সেটা ভালো না হয়ে যাবে কই"
tasneem , Oct 17, 2021
"Nicr"
Mohammad Radiul Islam Rakib , Sep 29, 2020
"ভিন্ন ধাচের একটি বই। লেখকের এই সিরিজের তৃতীয় বইটির অপেক্ষায় রইলাম।"
Siam Mehraf , Mar 16, 2020
"বইঃ ঘিরে থাকা অন্ধকার লেখকঃ বাপ্পি খান পৃষ্ঠা সংখ্যাঃ ১৯২ প্রকাশনীঃ বাতিঘর মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা মাত্র . . শুরুতেই বলে রাখি দুটো কথা..!!! ১/ বাপ্পি ভাইকে আমি মন থেকে অনেক সম্মান, শ্রদ্ধা করি, ভালোবাসি। তবে রিভিউ এর ক্ষেত্রে এসব মাথায় রাখবোনা। ২/ হরর থ্রিলারের প্রতি আমার আগ্রহ নেই খুব একটা, ছিলোওনা কোনকালে। তবে গতবছর বাপ্পি ভাইয়ের 'হার না মানা অন্ধকার' বইটা পরার পর থেকে হরর থ্রিলারের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। এইজন্য তাকে ধন্যবাদ জানাই। . ও হ্যা! শুরুর আগে আরও একটা কথা বলে রাখি, যারা 'ঘিরে থাকা অন্ধকার' বইটি পড়তে আগ্রহী, তারা দয়া করে এই বইটা পড়া শুরু করার আগে, গতবছর মেলায় প্রকাশিত 'হার না মানা অন্ধকার' বইটি পড়ে নেবেন। এই বইটি 'হার না মানা অন্ধকার' বইটির দ্বিতীয় ভাগ! . . . বিস্তারিত আলোচনাঃ ক্রাইম, সাসপেন্স থ্রিলারে বরাবরই আমার আগ্রহটা বেশি। হরর থ্রিলারে আগ্রহ নেই বললেই চলে। হ্যা কথাগুলো গতবছর বইমেলার আগ পর্যন্ত সত্যি ছিলো। বাতিঘরের শ্রদ্ধেয় এক লেখক বড় ভাই গতবছর আমাকে উপহার দিয়েছিলেন 'হার না মানা অন্ধকার' বইটি। ওই বইটা এক বসাতেই পড়ে উঠেছিলাম আমি। এরপর থেকেই ভালোবাসা এসে যায় হরর থ্রিলারের প্রতি। সে যাই হোক! . ঘিরে থাকা অন্ধকার বইটার শুরুটা হয় প্রকৃতির কিছু দৃশ্যের বর্ণনা দিয়ে। শুরু করতেই ঘোরে হারিয়ে গিয়েছিলাম! মনে হচ্ছিলো সামনে থেকেই দেখছি সবটা আমি। বই পড়ার সময় এই অনুভুতিগুলো দারুন। যখন লেখকের লেখায় আপনি নিজেকে খুঁজে পান, উপস্থিতি খুঁজে পান নিজের, তার ব্যাখা করা জায়গাগুলোতে। আমিও ঠিক এমন কিছু ঘোরের মধ্য থেকে গিয়েছি। . প্রথম অধ্যায়েই কিয়াসুর জীবনের কিছু আগত সুখের সময়কার বর্ণনা হতে হতেই একটা ঝড়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায়! কি সেই ঝড়! কি করতে হবে সেই ঝড় পেরোতে হলে, তা বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। . বরিশালের ঝালকাঠি এলাকায় দেখা যাচ্ছে কিছু অসংগতি। ওইদিকে স্থানীয় মন্ত্রীর সেই নিয়ে মাথা ব্যাথা। এখানে এই ঘটনায় খুঁজে পাওয়া যাবে এমন এক চরিত্র যাকে আপনারা হয়ত খুঁজে যাচ্ছেন এখনো! সেই ঘটনার সমাধান কিভাবে হবে কে জানে! বা এই সমস্যার শুরুই বা কি করে! আর যাবেই বা কে এই অজ্ঞাত আক্রমণের সমাধান করতে? জানতে হলে পড়তে হবে ঘিরে থাকা অন্ধকার বইটি। . রফিক শিকদার কোথায়! কি হতে যাচ্ছে সাফওয়াত আর আইরিনের সাথে সুন্দরবনের গভীরে থাকা চরে! দূর থেকে মায়াবাঘের যে হিংস্র হুঙ্কার আসছে তা আসছে কেনো? কোনো পাপ? নাকি কোনো ভৌতিক কারণ আছে এর পেছনে! তারা কি সমাধান করতে পারবে এই রহস্যের? তারা না পারলে কে বাঁচাবে তাদের! আদৌ কি সম্ভব তাদের বাঁচানো? নাকি হারিয়ে যাবে তারা সুন্দরবনের গভীরে থাকা চরের গভীরেই! সব প্রশ্নের উত্তর মিলবে এখানে। . . . বইয়ের ভালো লাগার দিকগুলোঃ দৃশ্যের বর্ণনাগুলো সুন্দর ছিলো অত্যাধিক। মনে হচ্ছে আমি নিজেই আছি ওইসব জায়গাগুলোতে। অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তেমন ব্যাখা পাইনি যা বইটির প্লাস পয়েন্ট! মনে হয়েছে যেখানে যতটুকু দরকার ততটুকু উপাদান ঠিকঠাকভাবে দেয়া হয়েছে। প্রতিটা দৃশ্য এবং বর্ণনা মিলিয়ে ঘটনাগুলো উপস্থাপিত হয়েছে দারুনভাবে, যা সত্যিই প্রশংসার দাবিদার! . . . বইয়ের খারাপ লাগার দিকগুলোঃ বানানের ক্ষেত্রে কিছু কিছু ভুল চোখে পড়েছে! প্রচুর ঘোরে থাকা সময়টা হুট করেই ভেঙ্গে যাচ্ছিলো সে কারণে! . . . লেখকের উদ্দেশ্যে কিছু কথাঃ শেষ বইটা এর চাইতে বড় চাই! তবে হ্যা অবশ্যই অপ্রাসঙ্গিক কিছু দিয়ে না! এমন চমৎকার কিছু ঘটনা দিয়েই সিরিজের শেষ বইটা হোক নাহয়! যদিও জানি এমন কিছু করবেন না। ধন্যবাদ হরর থ্রিলার জনরার প্রতি ভালোবাসা জাগানোর জন্য আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো। রেটিং দিচ্ছিনা! কারণ এটা দেয়া ঠিক হবেনা! উচিতও বলে মনে হয়না। এমন প্রাকৃতিক দৃশ্যের ব্যাখাগুলো চাই সবসময়, যেখানে নিজেকে খুঁজে পাবো। বানান ভুলের দিকটা বাদ দিলে এটা চমৎকার একটা বই! সব মিলিয়ে ধন্যবাদ, পাঠকদেরকে এমন একটা সিরিজ উপহার দেয়ার জন্য। পরবর্তী বইয়ের জন্য শুভ কামনা! . বইয়ের সারসংক্ষেপঃ সিলেটের গহীন বনে দীর্ঘদিন পর জ্ঞান ফিরে পাওয়া মানুষটা কে? কিয়াসু কেনো সেই মানুষটার প্রতি আগ্রহী? কিয়াসুর জীবনের অন্ধকার উপাখ্যান জানতে চান? ওইদিকে রাজস্থানের যে ঘটনা 'সত্য-কলামে' ঠাই নিয়েছে, তা কি আদৌ ঘটেছিলো? কুড়িগ্রামের সীমান্তঘেষা অঞ্চলে রাতের গভীরে নেমে আসা নিশিবু'র অভিশাপ কতোটা সত্যি? বরিশালের ঝালকাঠিতে প্রতি আমাবস্যার রাতে অজ্ঞাত আক্রমনের জন্য দায়ি কে? এর জন্য স্থানীয় মন্ত্রীর কেনো এতো মাথা ব্যাথা? ওইদিকে সাফওয়াত আর আইরিন সুন্দরবনের গভীরে এক চরে বন্দি। দূর থেকে ভেসে আসছে হিংস্র মায়াবাঘের হুঙ্কার। কী করবে তারা? এমন অজস্র প্রশ্নকে পেছনে ফেলে সবার একটাই জিজ্ঞাসা- রফিক শিকদার কোথায়?"
Zahidul Islam Razu , Feb 24, 2020
"“আমরা দেখি, আমরা জানি, আমরাই সব বলি। প্রকৃতির সব গোপন বিষাদে মুখ লুকিয়ে রাখি।” - ঘিরে থাকা অন্ধকার - “ঘিরে থাকা অন্ধকার” এর শুরু সিরিজের আগের বই হার না মানা অন্ধকারের ঠিক এরপর থেকেই। হার না মানা অন্ধকারের শেষের দিকে আসা এক চরিত্র “কিয়াসু” এর জীবনের এক অধ্যায়ের খোঁজ পাওয়া যায় এতে, যে কিনা এক সময়ের খাসিয়াপল্লীর শ্র্রেষ্ঠ তান্ত্রিক হয়েও আজ বিতাড়িত নিজ পল্লী থেকে। - এদিকে রফিক শিকদারের অন্তর্ধানের পরেও বন্ধ হয়নি “সত্য কলাম” পত্রিকা। ভারপ্রাপ্ত সম্পাদক সাফওয়াত ইয়ামিনের সম্পাদনায় এ পত্রিকায় ছাপা হতে থাকে নানা ধরনের অতিপ্রাকৃতিক ঘটনা। এক বৃষ্টিস্নাত দিনে তার সাথে দেখা হয় রেজ্জেক নামক এক অদ্ভুত ব্যক্তির সাথে, যার মুখ থেকে শোনা যায় ঢাকা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত অদ্ভুত এক আখ্যান। - এ সময়ে সত্য কলাম পত্রিকার আরেক লেখক নাবিদ পোদ্দার এক অতিপ্রাকৃতিক ঘটনার রিপোর্ট করতে গেলে জানতে পারে “নিশিবুর অভিশাপ” নামক এক অদ্ভুত অভিশাপের্ কথা। আবার বরিশালের এক অঞ্চলে ব্যাখ্যাতীত আক্রমণের ব্যাখ্যা খুঁজতে রফিক শিকদারের খোঁজ করা শুরু করেন এক মন্ত্রী। অন্যদিকে বিবিসির সাথে এক মিথিক্যাল প্রাণীর খোঁজে ঝড়ের আগ মুহূর্তে সুন্দরবনের এক চরে আটকা পরে সাফওয়াত এবং আইরিন। - এখন এক সময়ের খাসিয়াপল্লীর শ্র্রেষ্ঠ তান্ত্রিক হয়েও কিয়াসু কেন বিতাড়িত নিজ পল্লী থেকে? রেজ্জেকের মুখে শোনা সেই ঘটনা কতটুক সত্যি? "নিশিবুর অভিশাপ" কি ধরণের অভিশাপ? বরিশালের কি এমন ঘটনা যার জন্য মন্ত্রী খোঁজ লাগিয়েছে রফিক শিকদারের? সুন্দরবনের সেই প্রাণী কি সত্যিই দেখা দিবে সাফওয়াত এবং আইরিনকে? এ প্রশ্নগুলোর উত্তর জানতে হলে পড়তে হবে লেখক বাপ্পী খানের “হার না মানা অন্ধকার” এর সিক্যুয়েল “ঘিরে থাকা অন্ধকার” । - “ঘিরে থাকা অন্ধকার” মূলত লেখক বাপ্পী খানের লেখা অতিপ্রাকৃতিক ঘরানার নভেলা "হার না মানা অন্ধকার" এর সিক্যুয়েল। বইটির কথা বলতে হলে প্রথমেই বলতে হয় এর চমৎকার অন্ধকারাচ্ছন্ন আবহ এবং লেখনী। গল্প বলার বৈঠকি ধরণের কারণে কোন জায়গায় আটকানো লাগেনি, এক বসায় শেষ করা যায় এমন ধরনের মনে হয়েছে গল্পের গতি। - “ঘিরে থাকা অন্ধকার” বইয়ের ছোট ছোট সাব প্লট গুলোর এক্সিকিউশন বেশ দারুন হয়েছে, এর ভিতরে সবচেয়ে ভালো লেগেছে কিয়াসু এবং রেজ্জেকের গল্প, সে তুলনায় কিছুটা প্রেডিক্টেবল লেগেছে সুন্দরবনের গল্প। গল্পের প্রয়োজনে বিভিন্ন জায়গা, নানা ধরণের আচার-উপাচারের বর্ণনা এবং গল্পের সাথে মানানসই কিছু কবিতা বেশ উপভোগ করেছি । চরিত্রায়নের দিক থেকে বলতে গেলে নতুন পুরাতন প্রায় প্রতিটি চরিত্রই নিজস্ব ছাপ ফেলতে পেরেছে এবং শেষের ক্লিফহ্যাঙ্গার এই সিরিজের পরবর্তী বইটিকে পড়ার আগ্রহী করে তুলেছে। - “ঘিরে থাকা অন্ধকার” বইয়ের আরেক ইন্টারেস্টিং দিক ওয়াসিফ নূরের করা চমৎকার কিছু অলংকরণ যা বইটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। বইয়ের দামের তুলনায় কাগজের মান এবং বাধাই বেশ ভালো। তবে বইতে কিছু ছোটখাট বানান ভুল, প্রিন্টিং মিসটেক(বিশেষ করে ব ফলা) এবং কিছু যায়গায় প্রিন্ট অস্পষ্ট এসেছে বলে মনে হয়েছে, যা পরবর্তী সংস্করণে ঠিক করা হবে আশা করি। - এক কথায়, লেখকের এর আগের বই “হার না মানা অন্ধকার" এর স্বার্থক সিক্যুয়েল বলা যায় "ঘিরে থাকা অন্ধকার" কে। যাদের ভিন্ন ধারার সুপারন্যাচারাল কাহিনী পছন্দ তারা পরে দেখতে পারেন বইটি, তবে তার আগে অবশ্যই এ সিরিজের আগের বই “হার না মানা অন্ধকার" পরে নিতে হবে। লেখকের পরবর্তী বইয়ের জন্য শুভকামনা রইলো। - এক নজরে "ঘিরে থাকা অন্ধকার" - লেখক : বাপ্পী খান ঘরানা : হরর/সুপারন্যাচারাল থ্রিলার প্রচ্ছদ: রাজু অলঙ্করণ: ওয়াসিফ নূর প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০২০ (বাতিঘর প্রকাশনী) পৃষ্টা সংখ্যা: ১৯২ মুদ্রিত মূল্য: ২৫০ টাকা"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ঘিরে থাকা অন্ধকার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: