৪র্থ প্রকাশ, ২০১৫
ফাউণ্ডেশন অ্যাণ্ড এম্পায়ার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ফাউণ্ডেশন অ্যাণ্ড এম্পায়ার |
| Author | আইজ্যাক আসিমভ |
| Publisher | সন্দেশ |
| Edition | ৪র্থ প্রকাশ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 216 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.35 Kg |
| Translator | নাজমুছ ছাকিব |
| ISBN | 9847020900498 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
15 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Md. Alamgir Hossain , Oct 22, 2024
"recommended to buy"
Ahona Kabir , Apr 4, 2023
"Good"
al mamun , Mar 30, 2013
"সায়েন্স ফিকশনের গ্র্যান্ড মাস্টার আইজাক আসিমভের “ফাউন্ডেশন”, “ফাউন্ডেশন অ্যান্ড এম্পায়ার” এবং “সেকেন্ড ফাউন্ডেশন” নিয়ে ফাউন্ডেশন ট্রীলজী’ - বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ । ট্রিলজী’র প্রথম বই “ফাউন্ডেশন”-এ বর্নিত হয়েছে, কিভাবে বিখ্যাত বিজ্ঞানী হ্যারী সেলডন নিজের আবিষ্কৃত স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স “সাইকোহিস্টোরী” দিয়ে ভবিষ্যৎবানী করেন এম্পায়ারের ধ্বংসের ব্যপারে । ধ্বংস পরবর্তী মানব সভ্যতা গঠনের লক্ষ্যে তিনি দূরের গ্রহ টার্মিনাসে প্রতিষ্ঠিত করেন ফাউন্ডেশন, যারা ইম্পেরিয়াল সিভিলাইজেশন থেকে দূরে থেকে নিজেদের জ্ঞান-বিজ্ঞানে উন্নত করে তুলবে এবং এক হাজার বছর পর গড়ে তুলবে নতুন এম্পায়ার । এই প্ল্যানকে বলা হয় সেলডন প্ল্যান । ট্রিলজী’র দ্বিতীয় বই “ফাউন্ডেশন অ্যান্ড এম্পায়ার” এর কাহিনীর শুরু এর পর থেকে । টার্মিনাসে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর কেটে গিয়েছে দু’শ বছর । অতি উন্নত বিজ্ঞান, প্রযুক্তি আর কূটকৌশল দিয়ে ফাউন্ডেশন নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে চারপাশের শক্তিশালী বৈরী গ্রহগুলো থেকে - সেলডন প্ল্যানের স্বার্থকতা প্রমান করে এগিয়ে চলেছে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার দিকে । বর্তমানে পুরনো এম্পায়ারের অবশিষ্ট অংশ বাদ দিয়ে, ফাউন্ডেশনই গ্যালাক্সির সবচেয়ে শক্তিশালী স্টেট । পুরনো এম্পায়ার এখন অস্তগামী, সামরিক শক্তিতে এম্পায়ারের ফেলে আসা দিনের ছায়ামাত্র । কিন্তু তারপরও গ্যালাক্সির মাঝে তা এককভাবে সবচেয়ে শক্তিশালী । এম্পায়ারের সেনাবাহীনি’র এক জেনারেল “বেল রীয়োজ” । পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী একজন আদর্শ সৈনিক । এখনো সে স্বপ্ন দেখে নতুন গ্রহ দখল করে তা এম্পায়ারের অন্তর্ভুক্ত করার, এম্পায়ারের পুরনো গৌরব ফিরিয়ে আনার । এই লক্ষ্যে দুর্ধর্ষ ইম্পেরিয়াল ফ্লীট নিয়ে সে আক্রমণ করে ফাউন্ডেশন । একের পর এক বাধা ভেঙ্গে এগিয়ে যায় । উপস্থিত হয় ফাউন্ডেশন দখলের দ্বার প্রান্তে । কি করবে ফাউন্ডেশন ? কিভাবে রক্ষা করবে নিজেদের ? নাকি ধংস হয়ে যাবে রীয়োজের সেনাবাহিনীর কাছে ? সেলডন প্ল্যান সবচেয়ে বড় বাঁধার সম্মুখীন হয় তিন শতাব্দীর মাথায়, যখন গ্যালাক্সীর ইতিহাসে আবির্ভূত হয় অতিমানবিক ক্ষমতার অধিকারী একজন অস্বাভাবিক “মিউল” । মিউল একজন মিউট্যান্ট, যেকোন মানুষের মন ও আবেগকে পরিবর্তন এবং নিয়ন্ত্রনের অস্বাভাবিক ক্ষমতার অধিকারী । এমনকি খোদ সেলডনও তার আবির্ভাবের ব্যপারে ভবিষ্যৎবাণী করে যাননি । গ্যালাক্সিতে নিজের সাম্রাজ্য গড়ে তোলার লক্ষ্যে, মন নিয়ন্ত্রনের মাধ্যমে একের পর এক গ্রহ পরাস্ত করে মিউল । সবাইকে পরিনত করে নিজের অনুগত সেবাদাসে । সেলডন প্ল্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শেষ পর্যন্ত দখল করে নেয় ফাউন্ডেশন । তিন শতাব্দীর মধ্যে এই প্রথমবার অন্যের পরাভূত হয় ফাউন্ডেশন । ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয় সেলডন প্ল্যান । কিভাবে এই বিপর্যয় থেকে উত্তরণ করবে ফাউন্ডেশন ? কিভাবে রক্ষা পাবে সেলডন প্ল্যান ? নাকি সেলডন প্ল্যানের এখানেই ইতি ? এসব প্রশ্নের জবাব নিয়ে লেখা “ফাউন্ডেশন অ্যান্ড এম্পায়ার” । “ফাউন্ডেশন”, “ফাউন্ডেশন অ্যান্ড এম্পায়ার” এবং “সেকেন্ড ফাউন্ডেশন” নিয়ে ফাউন্ডেশন ট্রীলজী’র মূল বইগুলো । ১৯৬৬ সালে এই ট্রীলজী “বেষ্ট অল টাইম সায়েন্স ফিকশন সিরিজ” হিসাবে “হুগো অ্যাওয়ার্ড” লাভ করে । এই ট্রীলজী’র পাঠকদের চাপে, তিরিশ বছর পর সিরিজটাকে সম্প্রসারিত করে আরও চারটি বই লেখা হয়- “ফাউন্ডেশন এজ”, “প্রিলিউড টু ফাউন্ডেশন”, “ফরোয়ার্ড দ্য ফাউন্ডেশন” এবং “ফাউন্ডেশন অ্যান্ড আর্থ” । বইটি প্রকাশিত হয়েছে “সন্দেশ” থেকে । পৃষ্ঠা ২১৬ এবং মূল্য ২৪০ টাকা । অনুবাদ নাজমুছ ছাকিব । সুন্দর এবং প্রাঞ্জল অনুবাদের জন্য অনুবাদকের একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য । যারা সায়েন্স ফিকশনের ভক্ত, তাদের জন্য অবশ্যপাঠ্য এই সিরিজ ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ফাউণ্ডেশন অ্যাণ্ড এম্পায়ার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: