১ম প্রকাশ, ২০২০
ফাইনম্যান ডায়াগ্রাম
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
জৈব যৌগ নোটস
মোমেন তাজোয়ার মমিত
গণিতের সূত্রসমূহ - (৫ম - ১০ম শ্রেণি)
অধ্যাপক রাবেয়া খাতুন (অব.)
পর্যায় সারণির সহজ পাঠ
এরিক স্কেরি
সরল জীববিজ্ঞান অষ্টম-দ্বাদশ শ্রেণি
ড. মোহাম্মদ আবুল হাসান
পদার্থবিজ্ঞানে হাতেখড়ি
ইউ আর উদয়
Excellence in Mental Maths Book-2
মোঃ মহসিন মিয়া
বইটির বিস্তারিত দেখুন
| Title | ফাইনম্যান ডায়াগ্রাম |
| Author | সাকিবুল ইসলাম |
| Publisher | বিশ্বসাহিত্য ভবন |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 88 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গনিত, বিজ্ঞান ও প্রযুক্তি |
| Weight | 0.24 Kg |
| ISBN | 9789848218242 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 5 Reviews
পাঠকদের মন্তব্য
৫টি
Tushar Shuvro Das , Mar 12, 2022
"Good"
Mission Dey , Nov 29, 2021
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগিতা এ দেশের পদার্থবিজ্ঞানের প্রেক্ষাপটে কোয়ান্টাম মেকানিক্সের চর্চা হচ্ছে বেশিদিন হয়নি। তার সাথে আরেকটি শাখা যুক্ত হলো কোয়ান্টাম ইলেকট্রোডিনামিকস। রিচার্ড ফাইনম্যান এর হাতেই অগ্রগতি পেয়েছে। ফাইনম্যান ডায়াগ্রাম এবং পাথ ইন্টিগ্রাল যার দুটি বহুল প্রতিষ্ঠিত তত্ত্ব। বেশ কিছু ঘটনা যা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটে চলেছে , যার ব্যাখ্যা দিতে কোয়ান্টাম মেকানিক্স অপারগ তাই ফাইনম্যান ডায়াগ্রাম এর বেশ কিছু ঘটনার ব্যাখ্যা দিতে পারে। কণার পারস্পরিক মিথস্ক্রিয়াও ভালোভাবে ব্যাখ্যা করা যায়। ফাইনম্যান লেকচারস অন ফিজিক্স এর একটি খন্ডে কোয়ান্টাম ইলেকট্রোডিনামিকস নিয়ে বেশ কিছু লেকচার আছে। বাংলাদশে এ সম্পর্কে বাংলায় তেমন উল্লেখযোগ্য বই বা অনুবাদ হয়নি। হয়তো এ অভাব ঘুচাতেই লেখকের এক প্রয়াস। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এ উদ্যোগ। কিন্তু অরিজিনাল কিউইডি এর প্রেক্ষাপটে বইটি তেমন উল্লেখযোগ্য বলে মনে হয়নি আমার। এর পেছনের যে গণিত তাকে রীতিমতো এড়িয়ে যাওয়া হয়েছে। আর বিজ্ঞানচর্চার যে ভাষা তা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু মিশ্রিত মনে হয়েছে। ফাইনম্যানের লেকচারগুলো অনুবাদ করতে পারলেও হয়তো ভালো ফল দিতো। বেশ কিছু ঘটনার ব্যাখ্যা করা হয়েছে ঠিকই কিন্তু যথাযথ রেফারেন্স দিয়ে প্রপার গণিতের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করলে আরো বেশি বোধগম্য হতো। বইটি আমার কাছে পপ আর ইনফরমেটিভের মাঝামাঝি লেগেছে। আমি সবচেয়ে অভাব অনুভব করি একটা টেক্সটবুকের, যেখানে ফাইনম্যানের যেই দর্শন সেটাই ফুটে উঠবে। কিন্তু অসাধারণ এই বিজ্ঞানীকে তুলে ধরবার মতো উদ্যোগ এখনো বাংলায় নেওয়া হয়নি। তবে এতো সবে শুরু মাত্র। সাকিবুল ইসলামের মতো তরুণ লেখকদের হাতেই হয়তো কোনো এটি সম্ভবপর হয়ে উঠতে পারে। আবেলিয়ান গজ থিওরি ,তার সমীকরণ , ফাইনম্যান ডায়গারামের মুল গাণিতিক বিষয়গুলোতে আরো বেশি ফোকাস দেওয়া দরকার। তবে শেষ লেখকের উদ্যোগের প্রশংসা এবং সম্মান জানাই।এরকম উদ্যোগ আরো নেওয়া হোক।"
Tanmoy Kumar Ghosh , May 9, 2021
"Not good enough. there was many mistakes and the topics were not clear enough. For such things writer must include the source. Sorry but not suggesting."
Fahezun Ahmed , Jan 24, 2021
"Topic's need to elaborate more."
Md. Shahriwar Sayim , Apr 22, 2020
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ ‘পদার্থবিজ্ঞান’ - সৃষ্টিজগতের এক অদ্ভুত রহস্যময় বিষয় , যা ভাবিয়ে রেখেছে মানুষকে, শতাব্দীর পর শতাব্দী ধরে । সেই পদার্থবিজ্ঞানেরই আধুনিক সংস্করণের অংশ এ ‘কোয়ান্টাম ম্যাকানিক্স’, যা কিনা আরও অদ্ভুত আর আশ্চর্যজনক। এ যেন রহস্যের ভিতর নতুন এক রহস্য! সাধারণ পদার্থবিজ্ঞান যা ক্লাসিক্যাল ফিজিক্স নামে পরিচিত , যেখানে প্রায় সবকিছুকেই মোটামুটি নিশ্চিত বলেই ধরে নেয়া হয় সেখানে এই কোয়ান্টাম ফিজিক্স দেখায় ভিন্ন খেলা । সেখানে সব কিছুরই ব্যাখ্যা দিয়ে থাকে কেবল ‘সম্ভাব্যতা’ ! ... বইটার নাম দেখে শুরুতে কারো কারো মনে হতে পারে যে বইটা শুধু ফাইনম্যানের সেই বিখ্যাত লেখচিত্র ( স্থান কাল লেখচিত্র ) দিয়ে রচিত হয়েছে। তা কিন্তু পুরোপুরিভাবে সঠিক নয় বরং বইটার একটা বিশাল অংশ জুড়েই রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার পেছনে কিভাবে কোয়ান্টাম ইলেক্ট্রোডাইনামিকস কাজ করছে তার ব্যাখ্যা.... বইটার শুরুতেই পরিচয় করিয়ে দেয়া হয়েছে ফটোমাল্টিপ্লায়ার এর সাথে। ঠিক কীভাবে এই যন্ত্রটি কাজ করে, এরই সাথে সাথে কেবল স্টপওয়াচ ব্যবহার করেই কীভাবে প্রোবাবিলিটি ফাংশনের এমপ্লিচিউড বের করা যায় তাও খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে। বইটির প্রথম ১০ টি অধ্যায়ে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড ব্যবহার করে আমাদের দেখা নানা আলোকীয় ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়েছে। যেমনটা ধরা যাকঃ আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন গ্রেটিং, লেন্স তৈরি, সাবানের বুদবুদ ইত্যাদি। আর বইয়ের পরের অংশটিতে রয়েছে স্থান কাল লেখচিত্রের সাহায্যে ফোটন- ইলেক্ট্রন সম্পর্ক, লেজার ও পলির বর্জন নীতি, পজিট্রন ইত্যাদি। আর ঠিক শেষের অংশটিতে রয়েছে বিভিন্ন ধরণের পার্টিকেল, দুর্বল ও সবল নিউক্লিয়ার বল আর কোয়ার্ক, স্পিন ও বিটা ক্ষয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো.... আমাদের প্রত্যাহিক জীবনের অনেক ঘটনার ব্যাখ্যাতে যে কোয়ান্টাম ইলেক্ট্রোডাইনামিক্স ব্যবহার করা যেতে পারে এই বইটাই তার অনবদ্য উদাহরণ । তবে বইটা পড়ার জন্য যে বিজ্ঞানপ্রেমী হতে হবে সে কথা না বললেও চলবে কেননা অল্প ভাষায় লিখতে গিয়ে কিছু কিছু বিষয় দুর্বোধ্য হয়েছে বলেই আমার মনে হয়েছে । বইয়ে অ্যামপ্লিটিউড নির্ণয়ের গাণিতিক সমীকরণ / পদ্ধতি দেখানো হয়েছে যা বইটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। বইটা অত্যন্ত চমৎকার। অল্প ভাষাতেও অনেক বিষয় চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে । আমি আশা করি ভবিষ্যতে লেখক আমাদেরকে এমন আরো চমৎকার বই উপহার দিবেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ফাইনম্যান ডায়াগ্রাম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: