হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন - মৌলী আখন্দ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন

10 Ratings | 8 Reviews
TK. 359 TK. 400 -10% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

শতাব্দী আগে যে আবেগ নিয়ে কোনো মানবী প্রথম চিঠিটি লিখে উড়িয়ে দিয়েছিল পায়রার পায়ে বেঁধে, একই আবেগ নিয়ে আজকে আমরা “মিস ইউ” লিখে মেসেজ পাঠাই। প্রেম, ভালোবাসা, তীব্র...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

শতাব্দী আগে যে আবেগ নিয়ে কোনো মানবী প্রথম চিঠিটি লিখে উড়িয়ে দিয়েছিল পায়রার পায়ে বেঁধে, একই আবেগ নিয়ে আজকে আমরা “মিস ইউ” লিখে মেসেজ পাঠাই। প্রেম, ভালোবাসা, তীব্র বিষাদ কিংবা প্রবল আ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন
Author মৌলী আখন্দ
Publisher আজব প্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 152
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.23 Kg
ISBN 9789849667186
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.30

10 Ratings and 8 Reviews

★★★★★
6
★★★★☆
1
★★★☆☆
3
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৮টি
হাজিয়া

হাজিয়া , Sep 9, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এই ছোট্ট বইটার দাম তুলনামূলক অনেক বেশি।তবে গল্পটা খারাপ না।"

Maliha Tasneem

Maliha Tasneem , Jul 18, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এখনো পড়া হয়নি। সুন্দরমতোই হাতে পেয়েছি। আশা করি ভালো হবে।"

টি এ অনন্যা

টি এ অনন্যা , Oct 17, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

""বৃষ্টি নাকি অশ্রুতে তার দৃষ্টি আচ্ছন্ন হয়ে আসছে, জানে না সে। ভালোবাসার অশ্রু, যা সাত সমুদ্র সেঁচে আনা সবচেয়ে মূল্যবান মুক্তোর চেয়েও অনেক বেশি দামি!" কোনো এক বর্ষণমুখর দিনে এক ভালোবাসাময় যুগলপ্রেমের সাক্ষী হতে সেদিন আকাশ হতে মেঘও বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল। সেদিন শুরু হয়েছিল "একটি ছাড়া কিংবা একটি বর্ষণমুখর দিন" এর গল্প। নাম ও প্রচ্ছদ কথন: বৃষ্টি, ছাতা, বর্ষণমুখর দিন এই শব্দগুলোর সাথে মিশে আছে আমাদের অন্যরকম আবেগ, অনুভূতি। আর এই শব্দগুলোই যখন কোনো বইয়ের নাম হয় তখন সেটার প্রতি একটা আলাদা আকর্ষণই কাজ করে যেমনটা হয়েছিল পাঠকপ্রিয় লেখক মৌলী আখন্দ এর "একটি ছাতা কিংবা বর্ষণমুখর দিন" বইয়ের নামটি দেখে। বইয়ের প্রথমদিকে নামটা নিয়ে একটু দ্বিধান্বিত ছিলাম কেন এই নাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম লেখক বইয়ের নাম চয়নে উপযুক্ত কাজটিই করেছেন। এরপর যখন লেখক বইটির প্রচ্ছদ উন্মোচন করেন তখন যেন আরেক দফা বিস্ময় ও আকর্ষণ উদয়ের পালা। একটা বর্ষণমুখর দিনে নারকেল গাছের নিচে বেগুনি ছাতা আর সেই সাথে একটা বৃষ্টিময় প্রকৃতির আবহ যেন সম্পূর্ণ গল্পটিকেই প্রতিনিধিত্ব করে। পাঠ সংক্ষেপ: নিজ এলাকার বাইরে মেডিক্যালে ভর্তি হওয়ার দরুন হোস্টেলে উঠতে হয় নীতুকে। হোস্টেলে প্রথমদিকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হলেও পরবর্তীতে সে ভালো বন্ধু হিসেবে পেয়ে যায় জুলি আর মৌমিতাকে। কিন্তু বিপত্তি বাধে ওরিয়েন্টেশন ক্লাসে। নীতুর ব্যাচমেট সাকিবের কারণে স্যার ওকে ভুল বুঝে। কিন্তু কেন? ক্লাসের পড়ার চাপ, পরীক্ষার প্যারা, পারিবারিক চিন্তা সব মিলিয়ে কিছুটা বিধ্বস্ত ছিল নীতু। এমনই একদিন সাকিব বিধ্বস্ত নীতুকে নিয়ে গিয়েছিল অন্য ভুবনে। নীতু পরিচিত হয় জীবনের নতুন অভিজ্ঞতার সাথে। সাকিবের সাথে নীতুর ঝাল-টক সম্পর্কটা ধীরে ধীরে মিষ্টিতে রূপান্তরিত হতে থাকে। সাকিবের পড়ার সঙ্গী হয় নীতু। সবার কাছে যখন সাকিব-নীতু যুগল তখন বছর পেরিয়ে কলেজে পদার্পণ হয় মেডিক্যাল প্রথম বর্ষের শিক্ষার্থীদের। তাদেরই একজন প্রিয়তি। প্রিয়তির আগমনে গল্প মোড় নেয় ভিন্ন মাত্রায়। দেখা দেয় সম্পর্কের জটিলতা। একটা সূক্ষ্ম চির ধরে সাকিব-নীতুর বন্ধুত্বে। কী হবে গল্পের শেষ পরিণতি? সাকিব-নীতুর বন্ধুত্বের সম্পর্ক কি পরিণয়ে রূপ নিবে নাকি প্রিয়তি আসবে দেয়াল হয়ে? জুলি, মৌমিতা আর নীতুর বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে তো? গল্পের সাথে ছাতা আর বর্ষণমুখর দিনের কী সম্পর্ক? রুমানা কি পারবে তার অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে? পাঠ পর্যালোচনা: উপন্যাসের বা গল্পের পটভূমির অনিন্দ্য উপস্থাপন, ভাষাশৈলীর যথার্থ ব্যবহার পাঠক আকৃষ্ট করে। এছাড়াও গল্পে উত্থাপিত চরিত্রের মার্জিত ও সূক্ষ্ম বিশ্লেষণ ও তাদের পারিপার্শ্বিক অবস্থার নিপুণ বর্ণনায় পাঠক দৃষ্টিতে জীবন্ত হয়ে উঠে আর উপন্যাস হয়ে উঠে চিত্তাকর্ষক। "একটি ছাতা ও বর্ষণমুখর দিন"৷ বইটির পটভূমি রচিত হয় মেডিক্যাল পড়ুয়া একঝাঁক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ক্লাস, ক্যাম্পাস আর হোস্টেল জীবন নিয়ে। প্রতিটি ঘটনার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ গল্পটি যেন আরও প্রাণবন্ত করে তুলেছিল। শব্দের কাঠিন্য দিয়ে গল্পকে গুরুগম্ভীর না করে বোধগম্য শব্দের সাবলীল বুননে চমৎকার উপস্থাপনে গল্পটি হয়ে উঠেছিল সুখপাঠ্য। কাহিনির পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থার বর্ণনায় বইটি পড়তে গিয়ে ঘটনাগুলো দৃশ্যমান মনে হচ্ছিল। চরিত্রায়ন: গল্প বা উপন্যাসের কেন্দ্রবিন্দু চরিত্র। লেখক মৌলী আখন্দ গল্পের প্রয়োজনে সুনিপুণ কৌশলে চরিত্রদের অবতারণা করেছেন। নীতু: গল্পের প্রধান চরিত্র সে। শান্তশিষ্ট স্বভাবের মেয়েটির হুটহাট পরিবর্তনগুলো ছিল চমৎকার। কখনও বন্ধুত্বপূর্ণ, কখনও ভালোবাসাপূর্ণ আবার কখনও প্রতিবাদী। আবার কখনও দায়িত্ব নেওয়ার মতো সাহসী। সাকিব: এই গল্প জুড়ে যে চরিত্রটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সে হলো সাকিব। প্রথম থেকেই কেন যেন ওর প্রতি আমার পাঠক হৃদয়ে একটা সফট কর্ণার তৈরি হয়। বিশেষ করে ওর সরল স্বীকারোক্তিগুলো হাসির উদ্রেক সৃষ্টি করলেও ভালো লাগে তার সততা। আর তার ইউনিক প্রপোজ স্টাইলটাও ছিল চমৎকার। মৌমিতা ও জুলি: নীতু যখন হোস্টেল জীবনের প্রারম্ভে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তখন এই দুটো মানুষ বন্ধু হয়ে পাশে থেকে তার বন্ধুর পথটা মসৃণ করেছিল। এছাড়াও অন্য যেকোনো সময় তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল চমৎকার। রুমানা: একটা শিক্ষণীয় চরিত্র ছিল৷ প্রেমের জোয়ারে গা ভাসালেই হয় না কখনও কখনও নিজের সঠিক মতামতকে জাহির করলে হয়তো সে আরও আগেই জটিল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারত কিংবা সম্পর্কে বোঝাপড়া আরও ভালো হতো উভয়ের পক্ষ থেকেই। পাঠ প্রতিক্রিয়া: "বৃষ্টির তোড় বাড়ছে, রুক্ষ পথ প্রান্তর সিক্ত হচ্ছে ভালোবাসার অবিরল বর্ষণে। হাতের ছাতা বন্ধ করে একপাশে রেখে দিয়ে জুতো খুলে ফেলে ঘাসের উপর নেমে পড়ল নীতু।" হৃদয়ের এক শাশ্বত অনুভূতির নাম ভালোবাসা। কখন, কার হৃদয়ে, কে এই ভালোবাসার বীজ বপন তা বুঝার আগেই সে বীজ থেকে চারা আর চারা হয়ে উঠে ডালপালা ছড়ানো বৃক্ষ। নীতুর ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। যে মেয়েটা বাবার ভয়ে, পারিবারিক চিন্তায় তটস্থ থাকত তার হৃদয়েই কি-না একজন প্রেমের বীজ বপন করে দিলো! মৌলী আখন্দ রচিত "একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন" বইয়ের প্রারম্ভটা মেডিকেল কলেজের হোস্টেলকে ঘিরে হলেও ভালোবাসার স্রোত একে পাঠকের হৃদয়ে তুলেছিল ভালো লাগার বান। চিরাচরিত ভালোবাসার উপন্যাস হলেও একঘেয়েমি করা প্রেমের সংলাপে বা প্রেমময় আড্ডায় না মাতিয়ে লেখক গল্পটি সাজিয়েছেন ভিন্ন আঙ্গিকে। বইটি প্রথম থেকেই দারুণ ছিল। কখনও কখনও এত পরিমাণ হেসেছি। বিশেষ করে সাকিবের কর্মকাণ্ডগুলো পড়তেগিয়ে এমন হয়েছে। স্যারকে মামা ডেকে টুল চাওয়া, প্রেসার মাপার কাহিনি, ডাব গাছে ওঠা ইত্যাদি। সাধারণ শিক্ষার্থী হিসেবে মেডিক্যাল পড়ুয়া শিক্ষার্থীদের ক্লাস বা পরীক্ষা সম্পর্কে জানার একটা তীব্র ঝোঁক থাকলেও কখনও তার সুযোগ হয়নি। লেখককে প্রথমত চমৎকার গল্পটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আর দ্বিতীয়ত এই ব্যাপারটা এত চমৎকারভাবে গল্পের মাধ্যমে জানানোর জন্য ধন্যবাদ। ব্যক্তিগত মতামত থেকে একটা কথা না বললেই নয় প্রথম থেকে গল্পের ধারাবাহিকতা দারুণ হচ্ছিল। কিন্তু সাকিব-নীতুর গল্পটা শুরুর খানিক পর থেকে মনে হচ্ছিল লেখক একটু তাড়াহুড়ো করে ইতি টেনেছেন। সাকিব-নীতুর সম্পর্কের রসায়নটা দারুণ চলছিল। কিন্তু বিপত্তি বাধায় প্রিয়তি। এই জায়গাটায় লেখক দারুণ মুন্সীয়ানা দেখিয়েছেন। বইয়ের আরেকটা ব্যাপার ভালো লেগেছে তা হলো লেখকের কথাগুলো। টিনেজারদের প্রেম এবং ক্ষতিকর দিকগুলো উল্লেখ করেছেন। প্রিয় কথামালা: "ভালোবাসার জন্য সব ছাড়া যায় কিন্তু স্বাধীনতা নয়। সত্যিকারের ভালোবাসা মানুষকে শুঁয়োপোকা থেকে প্রজাপতি করে। যে ভালোবাসা মানুষের ডানার সৌন্দর্য কেটে ছেঁটে ফেলে তাকে প্রজাপতি থেকে শুঁয়াপোকা হতে বাধ্য করে সেটা ভালোবাসা নয়, বন্দিত্ব।"" "যেকোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা থাকলে আসলে পথ একটা খুঁজে পাওয়াই যায়।" "এভাবেই নতুন চরিত্র নিয়ে লেখা হলো শত শতাব্দীর পুরনো সেই চিরায়ত গল্প। একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিনের গল্প!" সম্পাদনা ও প্রোডাকশন: সচরাচর ঢাউস সাইজের বই পড়তে ভালো লাগে। দীর্ঘক্ষণ পড়া যায় তার জন্য। তবে ক্রাউন সাইজের এই বইটি দেখতে যেমন কিউট পড়তেও ভালো লাগছে। বইয়ের বাইন্ডিং ও প্রোডাকশন ছিল চমৎকার। যদিও টুকটাক ভুল ছিল তবুও ওই যৎসামান্য ভুলকে এড়িয়ে বলা যায় সম্পাদনা বেশ ভালো ছিল। জেনে নিই: বইয়ের নাম: একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন লেখক: মৌলী আখন্দ প্রকাশনী: আজব প্রকাশ প্রচ্ছদ: সারাজাত সৌম প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০২৩ পৃষ্ঠা সংখ্যা: ১৫১"

Farjana Urmi

Farjana Urmi , Oct 8, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

""ভালোবাসার জন্য সব ছাড়া যায় কিন্তু স্বাধীনতা নয়। সত্যিকারের ভালোবাসা মানুষকে শুঁয়োপোকা থেকে প্রজাপতি করে। যে ভালোবাসা মানুষের ডানার সৌন্দর্য কেটে ছেঁটে ফেলে তাকে প্রজাপতি থেকে শুঁয়াপোকা হতে বাধ্য করে সেটা ভালোবাসা নয়, বন্দিত্ব। আর সেখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় ততই মঙ্গল।" বলছিলাম মৌলী আখন্দ রচিত "একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন" বইটির কথা। মূলত বইটি রোমান্টিক জনরার একটি উপন্যাস। বইটিতে পাওয়া যাবে বন্ধুত্ব থেকে ভালোবাসার দারুণ উপাখ্যান। বইটি আজব প্রকাশ থেকে অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রথম প্রকাশিত হয়। ◑ ফ্ল্যাপ : শতাব্দী আগে যে আবেগ নিয়ে কোনো মানবী প্রথম চিঠিটি লিখে উড়িয়ে দিয়েছিল পায়রার পায়ে বেঁধে, একই আবেগ নিয়ে আজকে আমরা “মিস ইউ” লিখে মেসেজ পাঠাই। প্রেম, ভালোবাসা, তীব্র বিষাদ কিংবা প্রবল আনন্দের দোলাচলে দুলতে থাকা সব অনুভূতির আখ্যান নিয়ে রচিত হয়ে গেছে অমর সব মহাকাব্য। তারপরও জন্ম নেয় নতুন গল্প, নতুন দিনের নতুন অনুষঙ্গে। হাজার বছরের পুরনো সূর্যাস্ত এখনও কন্যা সুন্দর আলোতে মুগ্ধতা জাগায় প্রেমিকের চোখে, চন্দ্রালোকিত রজনীতে প্রিয়জনের বুকে মাথা রেখে আজও মানুষ খুঁজে ফেরে পৃথিবীর প্রাচীনতম নির্ভরতা। ভালোবাসা আবাস বদলায়, খোলস বদলায়। বদলায় না হৃদয়ের স্পন্দন, তা রক্তের রঙের মতই আদি ও অকৃত্রিম। সব ভালোবাসা প্রকাশের ভাষা সবসময় খুঁজে পাওয়া যায় না, হৃদয় আবেগে টইটুম্বুর হয় কিন্তু ঠোঁট জোড়া উচ্চারণ করতে পারে না কোনো শব্দ। এই বইয়ে না বলা ভালোবাসার সেই আলোকোজ্জ্বল প্রাণচঞ্চল সুমধুর রূপটিই চিত্রায়িত হয়েছে। এই গল্পটি পাঠককে কিছুটা সময়ের জন্যে হলেও শেষ কৈশোর কিংবা প্রথম তারুণ্যের ভালোবাসার রঙিন সেই দিনগুলোতে আনন্দ ভ্রমণে নিয়ে যাবে। ◑ পাঠ-প্রতিক্রিয়া : ভালোবাসাকে পৃথিবীর সুন্দর অনুভূতিগুলোর একটি বলা যায়। অনেকে এক মুহূর্তেই ভালোবেসে ফেলতে পারে আবার অনেকে বছরের পর বছর পেরিয়ে গেলেও ভালোবাসতে পারে না। তবে বন্ধুত্ব থেকে ভালোবাসার সৃষ্টি আরেকটি সুন্দর অনুভূতি। সাকিব-নীতুর একে অপরকে নিজের অজান্তে ভালোবেসে ফেলার পরিণতি কী হবে? "একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন" ক্রাউন সাইজের রোমান্টিক একটি বই। তবে বইটিকে পুরোপুরি রোমান্টিক জনরাতেও ফেলা যায় না। উপন্যাসটিতে ভালোবাসাকেও ছাড়িয়ে গেছে বন্ধুত্ব। জীবনের একটা সময় এসে পরিবারকে ছেড়ে হোস্টেল জীবন পাড় করতে হয় অধিকাংশ মানুষকেই। সেখানে লেগে যেতে হয় মানিয়ে নেওয়ার যুদ্ধে। একই রুমে কয়েকজনের বাস, বাথরুম ব্যবহার করার যুদ্ধ, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় পরিবার ছেড়ে থাকা। সবকিছু কম কষ্টের নয়। নীতু, মৌমিতা, জুই তিনজন তিন পরিবেশ থেকে উঠে এসে একই রুম ব্যবহার থেকে শুরু করে তাদের বন্ধুত্ব লেখিকা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। নীতুর রুমানার জন্য খারাপ লাগা, বয়ফ্রেন্ডের থেকে রুমানাকে রক্ষা করার ব্যাপারগুলো ভীষণ ভালো লেগেছে। একটা সম্পর্কে যদি বন্দিত্বকে বরণ করে নিতে হয় তাহলে সেই সম্পর্কের প্রয়োজন নেই। সম্পর্কে স্বাধীনতাই তো আসল। তাছাড়া নীতুর প্রথম রক্ত দেওয়ার মুহূর্তটাও ছিল প্রশান্তিদায়ক। ভালোবাসা একটি মিষ্টি অনুভূতি। যা মানুষকে শুঁয়োপোকা থেকে প্রজাপতি করে তুলবে। থাকবে বাকস্বাধীনতা। সাকিব-নীতুর বন্ধুত্ব দেখে প্রথম থেকেই ভাবছিলাম তাদের সম্পর্কটা কীভাবে শুরু হবে? সাকিবের সাথে মানিয়ে নিতে পারবে নীতু? কিন্তু ভালোবাসায় তো ত্রুটিগুলোকে এড়িয়ে যেতে হয়। সাকিব ও নীতুর মাঝে প্রিয়তির আগমন বিরক্তিকর লেগেছে। যদিও প্রিয়তি নিজে থেকে আসেনি। মূল বিরক্তিটা এসেছে মূলত সাকিবের উপর। তবে সবকিছুকে ছাপিয়ে সাকিব-নীতুর বন্ধুত্ব আমাকে বেশি মুগ্ধ করেছে। সাকিবের ডাব চুরি করা থেকে শুরু করে দুষ্টুমিষ্টি মুহূর্তগুলো ভীষণ উপভোগ্য ছিল। সাকিবের কাণ্ডে এই হেসে ফেলেছি তো নীতুর জন্য আবার একটু খারাপও লেগেছে। হোস্টেলে এসে প্রথম প্রথম নীতুর মানিয়ে না নিতে পারায় তারজন্য একটু মায়াও হচ্ছিল। কিন্তু মৌমিতা, জুইয়ের সাহায্য, বন্ধুত্ব দেখে খারাপ লাগাটা কেটে গেছে। আপন মানুষজন ছেড়ে এসে এমন বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার। শেষটা আমাকে মুগ্ধ করেছে। একটি বেগুনি ছাতা আর বর্ষণমুখর দিনটি চিরস্মরণীয় হয়ে থাকুক তাদের জীবনে। উপন্যাসটা শুরু করার পর থেকেই বর্ষণমুখর দিনটার অপেক্ষায় ছিলাম আমি। কিন্তু শেষটা এতো তৃপ্তিদায়ক হবে ভাবিনি। তবে একটা প্রশ্ন থেকেই যায়। বইটার পরবর্তী খণ্ড কি আসবে? বইয়ের অ্যান্ডিংটা দেখে মনে হলো শেষ হয়েও যেন হলো না শেষ। নীতুকে পড়াশোনা করতে পাঠানো তার মধ্যবিত্ত বাবা-মা কি এই সম্পর্ক মেনে নিবে? কী হবে তাদের প্রতিক্রিয়া? জানতে ভীষণ ইচ্ছে করছে যে। ◑ ভালো দিক : অনেক সময় দেখা যায় মানুষ প্রেমে পড়ে নিজের পড়াশোনার জলাঞ্জলি দিয়ে দেয়। পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। পড়াশোনা চাঙ্গে উঠিয়ে গাঙ্গে ভাসতে থাকে টাইপ। কিন্তু নীতুর ক্ষেত্রে ঘটেছে তার উল্টো। নীতুর মন খারাপ থাকুক, সাকিবকে পছন্দ করে নীতুর পড়াশোনার কোনো ক্ষতি সে করেনি। যদিও পরবর্তীতে সেরকম হবে কিনা আমার জানা নেই। তবে বর্তমানে নীতুর পড়াশোনার প্রতি গভীর ভালোবাসা, সাকিবকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা আমার কাছে পজিটিভ দিকই মনে হয়েছে। এবং তাদের এই ইতিবাচক দিকটাতে আমি ভীষণ খুশি। বইয়ের আরেকটা দিকের কথা না বললেই নয়। হোস্টেল লাইফ এবং মেডিকেলে পড়াশোনা করার কিছু দিক বইয়ে উঠে এসেছে। আর সেগুলো লেখিকা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন। এতে বইটির প্রতি একটা ইতিবাচক মনোভাব আপনা-আপনি চলে আসে। পড়তেও ভীষণ ভালো লেগেছে। ◑ সম্পাদনা, বানান ও অন্যান্য : আজব প্রকাশের বই প্রথম পড়া হলো। আগে তাদের কোনো বই পড়া হয়নি বিধায় তাদের প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কোনো ধারণা ছিল না। "একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন" বইটির বাইন্ডিং, প্রিন্টিং চমৎকার। পেইজের গুণগত মান, কালার, মার্জিন, ফ্রন্ট সাইজ, যতিচিহ্নের ব্যবহার ইত্যাদি সন্তোষজনক। বইয়ে কোনো ভুল বানান বা টাইপিং মিস্টেক নজরে পড়েনি। সম্পাদনা ছিল এককথায় চমৎকার। বইটির নাম ও প্রচ্ছদ আকর্ষণীয়। নামকরণের কারণ জানার জন্য উদগ্রীব হয়ে থাকা আমার কারণটা জেনে ভীষণ ভালো লেগেছিল। আর প্রচ্ছদও যেন হয়েছে একদম থিমেটিক। ◑ লেখনশৈলী : মৌলী আখন্দের লেখা পড়া শুরু করেছিলাম "রিকশা" গল্পের মাধ্যমে। তবে "একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন" বইটির মাধ্যমেই মূলত মৌলী আখন্দের বই পড়া শুরু করেছি। ফেসবুকে লেখিকার "আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না" উপন্যাসটি ভালো লাগলেও এক জায়গায় কী যেন নেই নেই ভাব ছিল। সেই সূত্রে "একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন" বইটি পড়াকালীন একবার ভেবেছিলাম কেমন লাগবে! কিন্তু লেখিকার লেখা পড়ে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। লেখিকা বইটিকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন সহজ সাবলীলভাবে। এতো সুন্দর প্লট, চমৎকার শব্দচয়ন দেখে আমি মুগ্ধ। ◑ বর্ণনাশৈলী : বর্ণনাশৈলী একটি নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ থাকা ভালো। সংক্ষিপ্ত ও অতিরিক্ত বর্ণনা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে "একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন" বইয়ের বর্ণনা ঠিকঠাক লেগেছে। না বেশি না কম। বর্ণনায় লেখিকা যতটুকু দরকার ততটুকুই ফুটিয়ে তুলেছেন। প্রয়োজনের অধিক কোনো বর্ণনা বইয়ে নেই। যতটুকু আছে ততটুকু উপন্যাসের প্রয়োজনে যুক্ত হয়েছে। লেখনশৈলীর পাশাপাশি লেখিকার বর্ণনাশৈলীও চমৎকার, প্রাঞ্জল। বর্ণনা পড়ে আমি যেন চোখের সামনেই দৃশ্যপট তৈরি করে ফেলতে পারছিলাম। মনে হচ্ছিল সবকিছু যেন আমার চোখের সামনেই ঘটছে। লেখিকা দৃশ্যপটের বর্ণনা দিয়েছেন সহজ ও সাবলীলভাবে। ◑ সর্বশেষ আলোচনা : মৌলী আখন্দের রোমান্টিক জনরার বই চমৎকার। বইয়ে অতিরিক্ত কিছুই নেই এবং এডাল্ট কথাবার্তাও পাওয়া যাবে না। বইটিকে টেনে বড় করাও হয়নি। ১০০ পেইজ পর্যন্ত পড়ার পর আমি ভাবছিলাম, "এটা কি আদতেই রোমান্টিক জনরার বই? সবকিছুই তো বন্ধুত্ব রিলেটেড।" যদিও পরে ধারণা বদলেছে। তবে রোমান্টিক যারা পড়েনা তারাও বইটি পড়তে পারবে। জনরা সাইডে রেখে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের, হোস্টেল লাইফের, মেডিকেল লাইফের কিছু দিক উঠে এসেছে বইটিতে। যা পাঠককে চুম্বকের মতো বইয়ের প্রতি আকর্ষিত করবে। শেষ করছি পছন্দের একটা লাইন দিয়ে - "ভালোবাসার অশ্রু, যা সাত সমুদ্র সেঁচে আনা সবচেয়ে মূল্যবান মুক্তোর চেয়েও অনেক বেশি দামি!" ◑ রেটিং : ৪/৫ ◑ এক নজরে বই পরিচিত : নাম : একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন লেখক : মৌলী আখন্দ প্রচ্ছদ : সারাজাত সৌম জনরা : রোমান্টিক প্রকাশনী : আজব প্রকাশ পেইজ সংখ্যা : ১৫০ প্রকাশকাল : বইমেলা ২০২৩"

Jolly

Jolly , Aug 2, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুউব মিষ্টি আর মন ছুঁয়ে যাওয়া চমৎকার একটি গল্প। মন খারাপ থাকা অবস্থায় বইটা পড়া শুরু করেছিলাম, কিন্তু গল্পটা পড়তে পড়তে মনটা সত্যি ভালো হয়ে গিয়েছিল। পুরো গল্পটার সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে শেষ দৃশ্যটা। শুধু সাকিবের নাটক করে প্রপোজ করা নিয়ে বানিয়ে বলাটা ভালো লাগেনি। ওটা ছাড়া লেখনী, গল্পবিন্যাস সব ছিল অসাধারণ। পরবর্তী খণ্ডের অপেক্ষায় থাকলাম অধীর আগ্রহে। অনেক অনেক শুভকামনা রইল লেখিকার জন্য।"

Nazneen Nisha

Nazneen Nisha , Mar 14, 2023

★ ★ ★ ★ ★

"খুব সাধারণ ও মিষ্টি একটা ভালোবাসার গল্প। 'ভালোবাসি' বলে দেওয়ার ঠিক আগের মুহূর্তের গল্প। প্রেম, অভিমানকে রম্যের সাথে অত্যন্ত সুনিপুণতার সাথে ফুটিয়ে তুলেছেন লেখক। একরাশ মন খারাপের সময় বইটা আপনার মন ভালো করবে নিশ্চিত। সাকিব, নীতুর সাথে চমৎকার এই ভ্রমণে সঙ্গী হতে পারেন আপনিও।"

Ameena Tabassum

Ameena Tabassum , Feb 1, 2023

★ ★ ★ ★ ★

"মৌলী আখন্দ একজন পরিশ্রমী এবং আবেগী লেখক। পরিশ্রম এবং আবেগের সংমিশ্রনের লেখাগুলি প্রকৃত অর্থে যেন প্রাণ লাভ করে। একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিনও পাঠক হৃদয়ে প্রাণের সঞ্চার ঘটাবে।"

Capt. Md Monowar Hossain

Capt. Md Monowar Hossain , Jan 31, 2023

★ ★ ★ ★ ★

"মৌলি আখন্দ আমার প্রিয় লেখকদের মধ্যে অন্যতম। তার লেখার সাথে পরিচয় ফেসবুকে। তারপর বন্ধুত্ব। তারপর তার "একা" বইটি। এবং আশ্চর্য হয়ে আবিস্কার করলাম, তার মেধা আর কঠিন পরিশ্রম অতি দ্রুত তাকে সাফল্যের সিঁড়ি বেয়ে একেবারে উপরের ধাপে নিয়ে গেছে! এই বইটির কিছু অংশ ফেসবুকে পড়ার সৌভাগ্য হয়েছিল। এবং বরাবরের মতই ভীষণ মুগ্ধতার তৈরি হয়েছিল। বই আকারে আসছে এখন। তার ভক্ত, পাঠক অগুনতি। তারা কেউ নিরাশ হবেন না। শুভ কামনা রইল।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
এখানে রোদ নেই
একটু পড়ে দেখুন
এখানে রোদ নেই মৌলী আখন্দ
(22)
TK. 290 -30% OFF
TK. 203
নরকযাত্রা
একটু পড়ে দেখুন
নরকযাত্রা মৌলী আখন্দ
(8)
TK. 400 -14% OFF
TK. 344
একা
একটু পড়ে দেখুন
একা মৌলী আখন্দ
(26)
TK. 330 -30% OFF
TK. 231
ইট রঙের বাড়ি
একটু পড়ে দেখুন
ইট রঙের বাড়ি মৌলী আখন্দ
(10)
TK. 300 -10% OFF
TK. 269
আমাদের মেঘবাড়ি
একটু পড়ে দেখুন
আমাদের মেঘবাড়ি মৌলী আখন্দ
(7)
TK. 200 -14% OFF
TK. 172
মেঘবতী মিথ্যে বলেনি
একটু পড়ে দেখুন
মেঘবতী মিথ্যে বলেনি মৌলী আখন্দ
(7)
TK. 400 -30% OFF
TK. 280
তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
একটু পড়ে দেখুন
তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর মৌলী আখন্দ
(2)
TK. 300 -14% OFF
TK. 258
যে জীবন দোয়েলের
একটু পড়ে দেখুন
যে জীবন দোয়েলের মৌলী আখন্দ
(6)
TK. 222 -14% OFF
TK. 191

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 1 / 16
পাতা 2
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 2 / 16
পাতা 3
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 3 / 16
পাতা 4
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 4 / 16
পাতা 5
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 5 / 16
পাতা 6
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 6 / 16
পাতা 7
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 7 / 16
পাতা 8
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 8 / 16
পাতা 9
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 9 / 16
পাতা 10
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 10 / 16
পাতা 11
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 11 / 16
পাতা 12
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 12 / 16
পাতা 13
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 13 / 16
পাতা 14
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 14 / 16
পাতা 15
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 15 / 16
পাতা 16
একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন পাতা: 16 / 16
পাতা / 16
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।