৭ম মুদ্রণ, ২০২২
এক
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | এক |
| Author | ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স |
| Publisher | সিয়ান পাবলিকেশন |
| Edition | ৭ম মুদ্রণ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 247 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.28 Kg |
| Translator | আব্দ আল আহাদ |
| Editor | আবু তাসমিয়া আহমদ রফিক |
| ISBN | 9789843368812 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
38 Ratings and 19 Reviews
পাঠকদের মন্তব্য
১৯টি
গোলাম রাব্বি , Mar 20, 2025
"HIGHLY PRAISED"
AHNAF ISLAM AFIF , Mar 26, 2024
"You must buy the book!!"
nazmul haque , Oct 11, 2023
"মাশাল্লাহ ভালো বই। আশা করি যারাই কিনবেন উপকৃত হবেন"
Arshida Arshi , Nov 26, 2022
"মা শা আল্লাহ,,,,,, অনেক সুন্দর বইটি,"
shariar , Jul 17, 2022
"Must read for every Muslim... highly recommend"
Ahsan Habib , Apr 1, 2022
"Every muslim should read it.."
Sayem , Feb 7, 2022
"মা শা আল্লাহ"
Hasibur Rahman , Nov 5, 2021
"highly recommended 😊"
Ehosan Ahmed , Aug 17, 2021
"Best"
Showrov Hossain , Apr 5, 2021
"Good"
Md.Toriqul Islam , Mar 18, 2021
"এক। যাঁর কোন আর অংশীদার নেই, আলাদা কোন অংশ নেই। তিনি পরম এক। তাঁর সাথে যুক্ত করে লাগানো মূর্খদের অংশীদারত্ব থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ও পবিত্র। সকল কালীমা মুক্ত সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানা তা'আলা এর পরিচয় তুলে ধরা হয়েছে এই বইয়ে। প্রচলিত বিভিন্ন শিরক এর পরিচয় তুলে ধরা হয়েছে। বইটি পড়ার যে ফিলিংস টা হয়েছে, সেটা অনেকটা এরকম - "আল্লাহ সুবহানা তা'আলা এর সাথে লাগানো কালীমা যেন ধুয়ে মুছে অন্তরকে এক মহান পবিত্র সত্ত্বার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে।" সুবহানাল্লাহ। Personal Rating : 8.8/10."
K.A.H. Hridoy , Jan 17, 2021
"nice"
Nokib Mahmud , Dec 23, 2020
"good"
abm ahad Uddin , Oct 14, 2020
"Good"
Md. Anowar Hossen , May 17, 2020
"5"
Jubayer Ahmed Raju , Feb 22, 2020
"তাওহিদের ওপর পড়া প্রথম বই ছিল। আল্লাহ লেখক কে উত্তম জাযা দান করুন। আমিন।"
MD. Abdullah Al Menon , Oct 16, 2019
""এক" বইটি সত্যিই অসাধারণ একটি বই। এর ইংরেজি থেকে মূলত বইটি করা হয়েছে "the fundamental of tawhid "। বইটিতে তাওহীদের মূল নীতিমালা গুলো আলোচনা করা হয়েছে। মুসলিম ব্যক্তির জন্য বিশুদ্ধ ইমান ছাড়া ইবাদত কবুল হয় না। এই বইটিতে তাওহীদ প্রসঙ্গে প্রথমে আলোচলা করা হয়েছে, তারপর শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে, জাদুবিদ্যা, জ্যোতিস শাস্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে, ভাগ্য গননা করা, আল্লহর দর্শন লাভ, প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এখানে। আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নিয়েও আলোচনা করা হয়েছে৷ মোটের উপর অনেক সুন্দর একটি বই৷"
Abdullah Al Kawser , Sep 30, 2019
"বিষয়বস্তু নিয়ে বলতে গেলে- তাওহীদ কী, এর প্রকারভেদ, সংশ্লিষ্ট শির্ক, জাদুটোনা ও তাবিজ-কবজ, শুভ-অশুভ লক্ষণ, ভাগ্য গণনা, জ্যোতিষশাস্ত্র ও রাশিচক্র, জাদুবিদ্যা, আল্লাহর সর্বব্যাপিতা মতবাদ, তাঁর দর্শন লাভ, পীর-আউলিয়া আর কবরপূজার মতো বিষয়গুলো দিয়ে সাজানো বইটি। পুরো বইটিতে বিষয়সংশ্লিষ্ট অনেক উদাহরণ নিয়ে আসা হয়েছে, তুলনা করা হয়েছে ইসলামের সাথে অন্য ধর্মের বিশেষত ইহুদি, খ্রিস্টান আর হিন্দুধর্মের। যেহেতু মূল বইটি ইংরেজিতে লেখা তাই অনেকক্ষেত্রে উদাহরণগুলো হয়েছে পাশ্চাত্যকেন্দ্রিক। সর্বপরি, এ বইটি বা এ ধরণের বইগুলো ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে মুসলিম-অমুসলিম সবার জন্য এক অবশ্য পাঠ্য। বারবার পাঠ্য !!!"
Sumon , Jan 28, 2017
"শির্কের শিরোশ্ছেদ শির্ক কোরো না। শির্ক কোরো না। শির্ক কী? আল্লাহর সাথে কাউকে শরিক কোরো না। ওহ। সমস্যা নেই। আমি শির্ক করি না। আসলেই কী? বিশুদ্ধ একটি হাদীসে আল্লাহর বার্তাবাহক (তাঁর উপর আল্লাহর অনুগ্রহ ও শান্তি বর্ষিত হোক), তিনি বলেছেন শির্ক অন্ধকার রাতে কালো পিঁপড়ার চেয়েও কুচকুচে। (মুসনাদ আহমাদ) কাজেই, এ ব্যাপারে যদি আমাদের বুনিয়াদি জ্ঞান না-থাকে তাহলে যে কেউ এতে পিছলে পড়ে যেতে পারি। আর মহান আল্লাহ আল-কুর’আনে বলেছেন শির্ক ছাড়া আর যেকোনো অপরাধ তিনি চাইলে ক্ষমা করে দেবেন। কিন্তু উপাসনা, প্রভুত্ব আর তাঁর নাম ও বিশেষত্বের বেলায় যারা তাঁর সাথে শির্ক করবে, তাদের তিনি কক্ষনো ক্ষমা করবেন না। বিষয়টা তা-ই ভাবিয়ে তোলার মতো। আর এজন্য এই বইটি হতে পারে জান্নাতে যাওয়ার টিকেট। অতিরিক্ত তত্ত্ব কথা এড়িয়ে, দলিল-প্রমাণ ও যুক্তি উপস্থাপনের মাধ্যমে সহজভাবে শির্কের মৌলিক বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহর রাসূল, তাঁর সাহাবি ও পূর্বসূরি ন্যায়নিষ্ঠরা তাওহীদ বা আল্লাহর একত্বের মূল বিষয়গুলো যেভাবে বুঝেছেন সেভাবেই ব্যাখ্যা করা হয়েছে। মোট ১১টি অধ্যায়ে বিভক্ত এই বইতে উঠে এসেছে কীভাবে শির্ক শুরু হয়েছে, শির্কের বিভিন্ন রকমফের, যেমন: জাদুটোনা, শুভ-অশুভ লক্ষণ, রাশিফল, ভাগ্যগণনা, জিনের আসর, কালো জাদুর মতো বাঙালি সমাজে অত্যন্ত পরিচিত কিছু বিষয়। এছাড়াও আছে আল্লাহ ও তাঁর দর্শন লাভ নিয়ে মুসলিমদের মাঝেই যেসব ভুলধারণা আছে, যেমন: তিনি কোথায় আছেন, নাবি (সা) তাঁকে দেখেছেন কি না, পরকালে তাঁকে দেখা যাবে কি না এবং আল্লাহর সাথে এক হওয়ার মতো বহু বিতর্কিত কিছু বিষয়। পির পূজা, কবর পূজা, মৃত ব্যক্তির কাছে চাওয়ার মতো যেসব বিষয় আজ মুসলিম সমাজে শেকড় গেঁড়ে বসেছে সেগুলোর ব্যাপারেও ইসলামের প্রথম তিন ন্যায়নিষ্ঠ প্রজন্মের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। আছে আনলাকি থার্টিন, হন্টেড হাউজ, ঘোড়ার খুড়, কালো বিড়াল, আয়না ভেঙে যাওয়া ইত্যাদি প্রচলিত কুসংস্কারের ব্যাপারে ইসলামের বক্তব্য। বইটি লেখকের “ফান্ডামেন্টালস অফ তাওহীদ” বইয়ের বাংলা অনুবাদ। মূল বইটি গোটা মুসলিম বিশ্বের ইংরেজি বলিয়ে পাঠকের প্রশংসা কুড়িয়েছে। বাংলা অনুবাদও সেই ধারা অক্ষুণ্ণ রাখবে বলে আমার বিশ্বাস। বইটির দাম কারও কারও কাছে বেশি মনে হতে পারে। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অনেক প্রকাশনী মূল লেখককে রয়ালিটি দেয় না। অনুবাদক, সম্পাদককে ন্যায্য সম্মানী দেয় না। প্রচ্ছদ থেকে শুরু করে পৃষ্ঠাসজ্জা করা হয় যেনতেনভাবে। সেদিক দিয়ে সিয়ানের অনুবাদ ও সম্পাদনার মান, পেজ-মেকাপ ও কভার ডিজাইনের নান্দনিকতা এবং বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ—মোদ্দাকথা একটি আন্তর্জাতিক মানের বই উপহার দেওয়ার পেছনে তারা যে-শ্রম দিয়েছে সে অনুযায়ী এই বিনিময় মূল্য যথার্থ। সেই সাথে বইটির শার‘ঈ সম্পাদনা করেছেন মাদীনাহ বিশ্ববিদ্যালয় থেকে আকীদাহ্র উপর পিএইচডি করা ড. মুহাম্মাদ মানজুরে ইলাহি। এটি এই বইকে দিয়েছে বাড়তি নির্ভরযোগ্যতা। বাঁচতে হলে জানতে হবে। পরকালীন মুক্তির জন্য সেই জানাটা আরও বেশি করে জরুরি। কেমন লাগবে যদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে, শত শত ভালো কাজ ও ‘ইবাদাত করার পরও শির্কের মতো মারাত্মক অপরাধের কারণে বিচার দিনে সব পণ্ড হয়ে যায়? আমরা কেউ তা চাই না। আর তাই শির্ক থেকে বাঁচার জন্য এই বইটি খুবই মূল্যবান। সাধারণ মুসলিমদের জন্য তো বটেই, ঝানু মুসলিমবেত্তাদের অনেকের জন্যই এই বইটি হতে পারে জান্নাতের টিকেট।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বই কি আবারও স্টকে পাওয়া যাবে?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"এক" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: