১ম প্রকাশ, ২০১৫
ঈশ্বরের মুখোশ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ঈশ্বরের মুখোশ |
| Author | জাহিদ হোসেন |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 288 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.41 Kg |
| ISBN | 9789848729779 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
18 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টিKamrul Abedin , Sep 6, 2026
"যারা আমার মতো সিরিয়াস থ্রিলার গল্প পছন্দ করেন তারা এই রাইটারের সবগুলো বই থেকে একশ হাত দূরে থাকবেন। আর যারা ন্যাকামি মার্কা গল্প পড়তে ভালোবাসেন, এই রাইটারের বই তাদের জন্য। গল্পের মূল রহস্য আহামরি কিছু না। টিপিক্যাল মার্ডার মিস্ট্রি। এর মধ্যে নানা রকম রং চড়িয়ে একটা প্রচন্ড ক্রিঞ্জ উপন্যাস দাড় করানো হয়েছে। গল্প বলার ভঙ্গি, ক্যারেক্টার সমূহের নামকরন, তাদের কর্মপদ্ধতি ও ইন্টারেকশনে ঢেলে দেয়া হয়েছে এক গাদা ন্যাকামি। একজন শার্লকিয়ান হিসেবে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে তা হলো, মেইন ক্যারেক্টারের নাম রাখা হয়েছে হোমস। অথচ তার কাজ-কারবার জোকারের মত। আর ফাইনালি একটা সাধারণ মার্ডার/রিভেন্জ মিস্ট্রিতে জোর করে গ্রিক মিথোলজি চাপানো হয়েছে অপ্রয়োজনীয় ভাবে। সব মিলিয়ে মার্ডার মিস্ট্রিতে যে একটা সাসপেন্স এর ভাইভ থাকার কথা তা লেখক তার ন্যাকামির মাধ্যমে পুরোপুরি বরবাদ করে ফেলছেন। আমার মনে হয়, আলগা কমেডি, হিপ ল্যাংগুয়েজ আর অপ্রয়োজনীয় গ্রীক মিথলজি রেফারেন্স না টেনে, একচুয়াল ইনভেস্টিগেশন আর ডিডাকশনে মনযোগ দিলে বেশি ভালো হতো। বাট দ্যাটস মাই পার্সোনাল অপেনিয়ন। অ্যাপারেন্টলি অনেকে ন্যাকামিই বেশি ইনজয় করে।"
Shakil Saikot , Oct 7, 2023
"সেরা"
Washim Bond , Jul 6, 2022
"Better than his other novel Phoenix."
shakeel ahmed , Jul 24, 2021
"Absolute bogus. I didnt get what he was actually trying to portray... did not like at all."
Rihan Hossain , Dec 9, 2020
"অসাধারণ! ভিন্ন স্বাদের একটা রিভেঞ্জ থ্রিলার পড়লাম। জাহিদ হোসেনের লেখা আমার বরাবরই পছন্দ। কিন্তু বরাবরের মত, লেখক গল্পের শেষটা করেছেন বড্ড তাড়াহুড়ো করে। ঘটনার বিস্তার-বুননে লেখকের জুড়ি নাই। কিন্তু জাল গুটিয়ে আনতে লেখকের আরেকটু যত্নশীল হওয়া উচিৎ। একটু বেশিই ড্রামাটিক এন্ডিং!"
Galpo Bhowmik , Jul 9, 2020
"gd"
Md. Raju Ahmed , Oct 16, 2019
"কাহিনী সংক্ষেপ........ নিজ বাসায় নৃশংসভাবে খুন হন অভিনেতা জশুয়া আহমেদ চৌধুরী । খুনের পদ্ধতি এতটাই পৈশাচিক যে গা শিউরে উঠবে আপনার । ভয়ানক এই খুনের পদ্ধতি বিস্ময়করভাবে মিলে যায় আগের কিছু হত্যাকান্ডের সাথে । চৌদ্দ বছর আগে ঢাকা ভার্সিটির ইরিত্রা-জামসেদ হত্যা এবং সাত মাস আগের এক্সট্রিম নেটের সিরাজ-অহনা হত্যাকান্ডের সাথে কি কোনো যোগসূত্র রয়েছে ? না কি রয়েছে অন্য কোনো রহস্য? কে এই মনোবিকারগ্রস্ত খুনি? খুনের পদ্ধতি মিলে যাবার মানে কি এটাই যে, সব গুলো খুনের জন্য একজনই দায়ী! কোন সিরিয়াল কিলার!!! তবে কি তার উদ্দেশ্য? ডিবি অফিসার ইমন আহমেদের অনুরোধে তদন্তে নামেন সাইকোলজির প্রফেসর ড. মাসরুর আবরার হোমস এবং তার বন্ধু প্রফেসর অপু পিউরিফিকেশন । তদন্তের এক পর্যায়ে জশুয়া আহমেদের খুনের সাথে আগের খুন গুলোর কিছুটা অমিল খুঁজে পাওয়া যায় । সেই জের ধরেই তদন্তে এগিয়ে যান তারা। তবে কি খুনি ভিন্ন কেউ? না কি এসবের পেছনেও রয়ে গেছে অন্য কোনো রহস্য! তাদের সব চেষ্টাই কি তবে ব্যর্থ হবে! শেষ পর্যন্ত তারা কি পারবে খুনির মুখোশ উন্মোচন করতে? না কি ভয়ানক এই মনোবিকারগ্রস্ত খুনি রয়ে যাবে সকলের অন্তরালে, আঈনের ধরা-ছোঁয়ার বাইরে ??? জানতে হলে পড়তে হবে "জাহিদ হোসেন" রচিত ------ "ঈশ্বরের মুখোশ" বই: ঈশ্বরের মুখোশ লেখক: জাহিদ হোসেন প্রকাশকাল : বইমেলা ২০১৫ জনরা: থৃলার প্রকাশনী : বাতিঘর পৃষ্ঠা সংখ্যা: ২৮৮ দাম : ২৪০ টাকা"
mahmud shafayet zamil , Feb 13, 2017
"বইটা পড়া শেষ করেছি আজ প্রায় তিন দিন হলো। পড়া শেষ করে এখন পর্যন্ত আমাদের আঞ্চলিক ভাষায় "তাবদা" অর্থাৎ স্তম্ভিত অবস্থায় আছি। স্তম্ভিত কারণ উপন্যাসের কাহিণী, এর বর্ণনা, ধারালো লেখনী। সেবা প্রকাশনীর প্রথম দিকে আমরা কিছু মৌলিক রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অ্যাকশন, মনস্তাত্ত্বিক উপন্যাস পেয়েছিলাম যা গুনে, মানে ছিল অতুলনীয়। সেই রকমের মৌলিক উপন্যাসের অভাব বোধ করি সব সময়ই। কিন্তু লেখক জাহিদ হোসেন তাঁর এই উপন্যাসে সেই অভাব পুরন করেছেন সার্থকতার সাথে। আগ্রহ জাগানীয়া শুরু, গতিশীল কাহিণীর বর্ণনা হাত থেকে বইটা রাখতে দেবেনা, সবশেষে আছে চমক আর আকর্ষনীয় পরিসমাপ্তি। পরিপূর্ণ রোমাঞ্চ, রহস্য উপন্যাস। আন্তরিক ধন্যবাদ লেখক সাহেবকে। বইয়ের প্রচ্ছদ সুন্দর, বাঁধাই ভালো। সম্পাদনা ভালো হয়েছে। নতুন লেখককে সুযোগ দেয়ার জন্য প্রকাশককে ধন্যবাদ। পাঠকদের প্রতি অনুরোধ বইটি কিনবেন, পড়বেন এবং সংগ্রহে রাখবেন।"
Aam somik , Oct 18, 2016
"জাহিদ হোসেনের থ্রিলার উপন্যাস “ঈশ্বরের মুখোশ” পড়লাম।গল্পটা শুরুতেই অনেক ভারী, অন্তত আমার তাই-ই মনে হয়েছে। একগাদা দৃশ্যপট পরিবর্তন, একাধিক চরিত্রের অবতারনা অধ্যায়ব্যাপী, অত্যাধিক ঐতিহাসিক রেফারেন্স, ইত্যাদির ভারে আমার মাথা জ্যাম হয়ে গিয়েছিলো। প্রথম তিন বসাতে মাত্র ৬০-৭০ পাতার মতো এগুতে পেরেছিলাম। কিন্তু তারপরেই হয়ে গেল ম্যাজিক, দৌড়ে চললাম রুদ্ধশ্বাস। সত্যিকথা বলতে, একবার ভেবেছিলাম বইটাই পড়বোনা, কিন্তু না পড়লে ভুল করতাম। কারণ এই বইয়ের মারপ্যাঁচ এবং সমাপ্তির চমক, গল্পের গতিশীলতা গত কয়েকবছরের মধ্যে পড়া মূলধারার রহস্যউপন্যাস গুলোর মধ্যে অন্যতম সেরা, এবং একদম প্রথম সারির।লেখকের বর্ণনাশৈলীতে গতিশীলতা লক্ষণীয় কিন্তু কিছু জিনিশ না বললেই নয়। বইটা পড়লেই বোঝা যাবে লেখকের শব্দসম্ভার যথেষ্টই উন্নত এবং ইতিহাস সম্পর্কিত জানাও যথেষ্টই, কিন্তু বইটির ঘটনাবিন্যাসে এলোমেলোভাবে লক্ষণীয়। যার কিছু ঐচ্ছিক, আর কিছু অযাচিত (সম্ভবত) । ঘটনা বর্ণিত হয়েছে দুই আঙ্গিকে, একটি আঙ্গিকে গল্প বলেছে প্রফেসর হোমস এর সহকারী, আর অন্যটায় তৃতীয় পক্ষ থেকে ঘটনা বর্ণনা করা হয়েছে। গল্প দুটো থেকে চারটি কালে বিস্তৃত, যার অন্তত দুটো কাল গল্পের বেশ কিছু অংশ ধরে প্যারালাল চলে। যেখানে ফুটে ওঠে পূর্বে বাংলা রিপারকে ধরার ঘটনাটি এবং বর্তমানের চলমান ঘটনার তদন্ত। কিন্তু অতীতের তদন্তে দেখা গেছে সেখানে প্রফেসরের সহকারী অপু উপস্থিত থাকলেও তার কণ্ঠে ঘটনা বর্ণিত হয়নি। আমার মনে হয়েছে পুরো ঘটনাই থার্ড পারসনে লেখা যেত। যাই হোক সেসব অবশ্য কোনও বিশেষ বড় সমস্যা না। উপেক্ষা করাই যায়। তবে গল্পের বেশিরভাগ চরিত্র এমনকি মূল চরিত্রও কথোপকথনের জন্য ইনফরমাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, বিষয়টা আরও একটু কমানো গেলে ভালো লাগতো। যদিও এটাই আজকাল দেশীয় ট্রেণ্ড, নাটক-সিনেমা গুলোতেও এটাই চলছে, মূল বাংলা ভাষার থেকে সরে এসে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছি! গল্পটি এগিয়েছে মূলধারার রহস্য উপন্যাসের মতো। যেখানে গোয়েন্দা ঘুরে ঘুরে সূত্র খুঁজে বের করার চেষ্টা করে, মানুষের সাথে কথা বলে, জেরা করে, এবং অনুসিদ্ধান্তে আসতে চেষ্টা করে। তাছাড়া পাঠককেও যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তদন্তের সাথে নিজের মতামত ভেবে সিদ্ধান্তে আসার। কারণ দুজন গোয়েন্দার কেউ-ই পুরোদস্তুর প্রফেশনাল নন, তারা দুজনেই বৃদ্ধ, এবং প্রফেসর আর ওটাই তাদের প্রধান কাজ। গোয়েন্দাগিরি নয়। আর এখানেই আর দশটা রহস্য উপন্যাস থেকে এই বইটা আলাদা, এটাকে আমি বইটার শক্তি হিসাবে দেখেছি। পাঠক এই রকম মৌলিক থ্রিলার পাওয়া আসলেই কঠিন।তাই মিস না করে পড়ে ফেলেন।আপনাদের অনুভুতি প্রকাশের আশায় রইলাম।"
Sawon Ahmed , Jul 23, 2016
"বাংলাদেশে আন্ডাররেটেড লেখকের কোন অভাব নেই। অনেকেই নিজের লেখনীর সমুচিত মূল্য পাননা। তাঁদের ভাগ্যে প্রাপ্য পরিচিতির আলোকটাও থাকে অধরা। লেখক জাহিদ হোসেন এমনই একজন। বাংলা থৃলার সাহিত্যে যে কয়জন সম্ভাবনাময় লেখক আছেন, তাঁদের মধ্যে প্রথম সারিতেই আসবে জাহিদ সাহেবের নাম। অথচ উনি মাত্র কয়েকটা মৌলিক গল্প লিখেছেন, আর অনুবাদ করেছেন মাত্র দুটো বই। বর্তমানে বাংলাদেশের প্রকাশনা জগতের আলোচিত প্রকাশনী বাতিঘর থেকে প্রকাশিত 'থৃলার গল্প সংকলন - ১' আর থৃলার গল্প সংকলন - ২' এ জাহিদ হোসেনের কয়েকটা থৃলার গল্প সংকলিত হয়েছে। আর উনার দুটো অনুবাদকর্ম হলো স্টিভ বেরি'র 'এম্বার রুম' আর জেমস প্যাটারসনের 'ম্যাক্সিমাম রাইড - দ্য এঞ্জেল এক্সপেরিমেন্ট'। এই দুটোও প্রকাশ করেছে বাতিঘর। জাহিদ সাহেবের লেখা মৌলিক থৃলার গল্পগুলো বহুলাংশেই হয়েছে সফল আর আকর্ষনীয়। ওগুলো পড়েই আঁচ পাওয়া যাচ্ছিলো, এই লেখকের মৌলিক থৃলার উপন্যাসও হবে আলাদা ধাঁচের। 'ঈশ্বরের মুখোশ' বইটা সম্পর্কে সামান্য ধারনা দেই এবার। নিজের বাসায় নৃশংসভাবে খুন হন অভিনেতা জশুয়া আহমেদ চৌধুরী। তাঁকে হত্যা করা হয়েছে বিভৎসভাবে। এই হত্যার তদন্তে নেমে পড়ে ডিবি'র অফিসার ইমন আহমেদ আর তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ড. মাশরুর আবরার হোমস আর প্রফেসর অপু পিউরিফিকেশন। তদন্তে নেমেই উনারা আবিষ্কার করেন চৌদ্দ বছর আগে বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের ইরিত্রা-জামশেদ হত্যাকান্ড আর সাত মাস আগের এক্সট্রিম নেটের সিরাজ-অহনা হত্যাকান্ডের সাথে জশুয়া আহমেদের হত্যা পদ্ধতির রয়েছে অদ্ভুত মিল! যা এক কথায় অবিশ্বাস্য। এমনটা ভাবতে না চাইলেও ভাবতে হয় তাঁদের। ড. মাশরুর আর ইমন-অপু পিউরিফিকেশনের মনে জেগে ওঠে এক ভয়ঙ্কর প্রশ্ন। তবে কি ফিরে এসেছে সাইকোপ্যাথ খুনী বাংলা রিপার? তা কিভাবে হয়! 'ঈশ্বরের মুখোশ' বইয়ে খুন ও খুনীর কথা ছাড়াও উঠে এসেছে রাজনৈতিক প্রসঙ্গ, যার প্রতিবিম্ব আমরা প্রায়ই দেখি নিউজ ও নানা মাধ্যমে। আমার রিভিউ যাঁরা পড়ছেন, তাঁরা ভাবছেন, একটা সাইকোলজিক্যাল থৃলার কাহিনির সাথে আবার রাজনীতিকে মেলানো কেন! কারন আছে, প্রিয় পাঠক। আর সেই কারনটা যখন আপনি আবিষ্কার করবেন, আপনার অবাক হওয়ার মাত্রাটাও অতিক্রম করে যাবে তার শেষ সীমা পর্যন্ত। এই বইয়ে উঠে এসেছে গণিতবিদ পিথাগোরাসের তিনের কথা। যার সিক্রেট খুলবে একেবারে জায়গা মতো। অজ্ঞাত কিছু মানুষের ভয়াবহ প্রতিশোধস্পৃহা, রাজনৈতিক চিরন্তন লোভ-লালসা, ভয়াবহ এক সাইকোপ্যাথের মনস্তত্ত্ব আর বিশ্বাস ভঙ্গের এই গল্প আপনাকে এমন এক ক্লাইম্যাক্সের দিকে ঠেলে দেবে, যা আপনার পাঠকজীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেই আমার বিশ্বাস। 'ঈশ্বরের মুখোশ' একটা পারফেক্ট সাইকোলজিক্যাল থৃলার। লেখক জাহিদ হোসেনের লেখনীশক্তি অনুভব করে মনেই হয়না এটা লেখকের প্রথম কাজ। এমন লেখককেই বোধহয় জাত লেখক বলে। আমি যে এতোটুকুও বাড়িয়ে বলছিনা, তা বইটা পড়া শেষ করলেই বুঝতে পারবেন। জাহিদ সাহেবের কাছে আরো ভালো ভালো থৃলার পাওয়ার আশায় থাকলাম। উনার জন্য রইলো শুভকামনা। মোহাম্মদ নাজিম উদ্দিন ভাইকে ধন্যবাদ এমন অসাধারণ একটা থৃলার আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। নাজিম ভাইকে বলছি, জাহিদ হোসেনের মতো লেখককে উৎসাহিত করা বন্ধ করবেননা। কারন, একজন লেখকই পারে আরেকজন লেখককে সর্বাত্মকভাবে অনুপ্রাণিত করতে। আর আমি জানি, সুলেখক নাজিম ভাই সেটা করে আসছেন, ভবিষ্যতেও করবেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ঈশ্বরের মুখোশ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: