১ম প্রকাশ, ২০২১
দ্যা মুসলিম ৫০০
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | দ্যা মুসলিম ৫০০ |
| Author | মাওলানা মাহমুদ হাসান |
| Publisher | হুদহুদ প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 352 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.68 Kg |
| Editor | মাওলানা মাহমুদ হাসান |
| ISBN | 9789849001498 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
9 Ratings and 9 Reviews
পাঠকদের মন্তব্য
৯টি
Israt Jahan Oishi , Oct 6, 2021
"মুসলিম উম্মাহর বিস্তৃতি আজ সমগ্র বিশ্বব্যাপী। বিশ্বের বিভিন্ন দেশের বৈধ নাগরিকতা লাভের মাধ্যমে মুসলিম উম্মাহ আজ নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন। শুধু এতেই শেষ নয় তারা নিজেদের পরিশ্রমের দ্বারা, কর্মদক্ষতার দ্বারা স্থান করে নিয়েছেন বিশ্বসেরা প্রভাবশালীদের তালিকায়। আপনি কি মুসলিম উম্মাহের সাফল্যমণ্ডিত অর্জনগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন? তবে আর দেরি কিসের পড়ে ফেলুন হুদহুদ প্রকাশনীর নতুন উপহার বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব। শর্ট পিডিএফ থেকেঃ ------------------------------ শর্ট পিডিএফের প্রথমেই জরিপটি বেসরকারি স্বাধীন গবেষণা সংস্থা করা থেকে করা বিষয়টি স্পষ্ট করা হয়েছে৷ জরিপটি দুই ধাপে করা হয়, যার মধ্যে ১ম ধাপে সবচেয়ে প্রভাবশালী ৫০ জনের নাম নির্বাচন করা হয় এবং ২য় ধাপে সেরা ১০ জনের নাম উঠে আসে। অতঃপর পরবর্তী ৪৫০ জনের নাম অনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, এরপর প্রতিষ্ঠানটি সর্বমোট যে ১৩ টি ক্যাটাগরিতে ব্যক্তির প্রভাব নির্বাচন করে থাকেন তাও উল্লেখ করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে ওমেন অফ দ্যা ইয়ার, মেন অফ দ্যা ইয়ার, বর্তমান সময়ের আলোচিত বিষয় রোহিঙ্গা ইস্যু, ইসলামফোবিয়া, করোনা ভাইরাস, ইসলামের সংক্ষিপ্ত পরিচয় ইত্যাদি আলোচনা করা হয়েছে। অতঃপর পূর্ববর্তী ধারা অনুযায়ী সেরা ব্যক্তিত্বদের আলোচনার মধ্যে দিয়ে শর্ট পিডিএফের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বইটি কাদের জন্য এবং বইটি কেনো পড়বেনঃ --------------------------------------------------------------- এককথায় বললে মুসলিম-অমুসলিম, নারী-পুরুষ সবার জন্যই বইটি উপযোগী। আধুনিক বিশ্বের জ্ঞানপিপাসু প্রতিটি পাঠকের জন্য বইটি তথ্যবহুল এক অভিনব সংকলন। যদি আপনি জানতে চান কিভাবে সমগ্র বিশ্ব থেকে ৫০০ জন মুসলিম প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন, কেমন ছিলো তাদের কাজের ধরণ? আমাদের ভাবনা আর তাদের ভাবনার পার্থক্য কি? কিভাবে সফলতার পথে অগ্রসর হওয়া যায়? তবে আপনাকে অবশ্যই বইটি পড়তে হবে। যারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের আলোচিত বিষয় সম্পর্কে অবহিত থাকতে পছন্দ করেন তাদের জন্য বইটি “অমাবশ্যার চাঁদ” প্রবাদটির মতোই উপযুক্ত। শর্ট পিডিএফ পড়ে অনুভূতিঃ ----------------------------------------- বইয়ের নাম দেখে প্রাথমিকভাবে বেশ অবাক হয়েছিলাম, তবে নামের সাথে বিষয়বস্তু সম্পর্কে যেমন ধারণা করেছিলাম শর্ট পিডিএফের আলোকে তা যথাযথ মনে হয়েছে। শর্ট পিডিএফের তথ্যবহুল লেখাগুলো পড়ে সম্পূর্ণ বইটি পড়ার প্রবল আগ্রহ অনুভব করেছি। বিশেষ করে কয়েকজন প্রভাবশালী নামের মধ্যে পাকিস্তানি স্কলার এবং ইসলাম ধর্ম প্রচারক মাওলানা তারিক জামিল এবং ড. জাকির আবদুল কারিম নায়েকের নাম দেখে খুব আনন্দিত বোধ করেছি, বারংবার মনে হচ্ছে ৫০০ জনের মধ্যে এমন আর কে আছেন যাদের সম্পর্কে পূর্বের ধারণা থাকতে পারে, খুব করে জানতে ইচ্ছে হচ্ছে। সত্যি বলতে অনুবাদকৃত বইয়ের ক্ষেত্রে অনুবাদকের দক্ষতার উপর বইয়ের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে সে হিসেবে অনুবাদক মাহমুদুল হাসান সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনুবাদ খুব সহজ সাবলীল মনে হয়েছে, সব ধরনের পাঠক সহজেই বইটি পড়ে উপকৃত হবে ইন শা আল্লাহ। তবে বইয়ের প্রচ্ছদে ছবি সংযুক্ত করা এবং বইয়ের বিভিন্ন লেখার মাঝে মেয়েদের ছবি সংযুক্ত করার বিষয়টি ভালো লাগে নি। সবশেষে বলতে চাই, ভিন্ন স্বাদের একটি আয়োজনের সূত্র ধরে রচিত একটি বই অনুবাদের মাধ্যমে পাঠকমহলকে উপহার দেবার জন্য অনুবাদক এবং হুদহুদ প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পাশাপাশি বইটির সর্বাত্মক কল্যাণ কামণা করছি। আশা করছি মলাটবদ্ধ মূল্যবান লেখাগুলো পজিটিভলি মুসলিম উম্মাহের মাঝে ছড়িয়ে পড়বে ইন শা আল্লাহ।"
SU MA YA , Oct 6, 2021
"❙সভ্যতা নাম শুনলেই আমাদের চোখে ভেসে উঠে পশ্চিমা সংস্কৃতি।পশ্চিমা বিশ্বের উন্নতি আমাদের সামনে এত ঘটা করে প্রচার হয়ে আসছে যে আমরা আমাদের নতুন প্রজন্ম ইতিহাস নাম শুনলেই তাদের উন্নতি তাদের কর্মগুলো ভাবি। . আমরা অধিকাংশই এখন এটা ভাবি মুসলিম মানেই অনুন্নত,পিছিয়ে এবং এ নিয়ে হতাশ ও। . The 500 Muslim বইটিতে এমন ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বকে আমাদের সামনে নিয়ে এসেছে যে আমাদের হতাশার দুয়ার ভাঙবে আশা করা যায় ইনশাআল্লাহ। . ■সূচিপত্র বিশ্লেষণঃ সুচীপত্রে মোট ৮ টি মুল শিরোনাম দেখতে পাই ।এর মাঝে ১ম পর্যায়ে বাছাইকৃত সেরা ৫০ মুসলিমদের পরে এসেছে বাকী ৪৫০ মুসলিম ব্যক্ত্বিত্বের তালিকা যাঁরা বাছাই হয়েছেন পান্ডিত্ব,রাজনৈতিক,প্রশাসনিক সহ মোট ১৩ টি বিশেষ দিককে সামনে রেখে। . ■Pdf মুল্যায়নঃ The muslim 500 বইটি রচিত হয়েছে জর্ডানের আম্মানে অবস্থিত Royal islamic strategic studies centre নামক ইসলামিক সংস্থার প্রকাশিত ৫০০ মুসলিমদের জরিফের প্রতিবেদন অবলম্বনে। ‣উম্মুক্ত অংশের প্রথমেই উঠে এসেছে Women of the year এর তালিকায় ভারতের বিলকিস বানোর নাম যিনি NRC এর বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখপাত্র ছিলেন। ‣Man of the year তালিকায় স্থান পেয়েছে চীনের ইলহাম থটির নাম যিনি ২০১৪ সাল থেকে যিনি গ্রেফতার রয়েছেন। ‣এরপর ১ম অধ্যায়ে আলোচিত হয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার মধ্যকার সমসাময়িক অবস্থার বর্ণনা। ‣২য় অধ্যায়ে বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠীর প্রধান সমস্যাগুলো,যেমন,রোহিঙ্গা সমস্যা,ইসলামোফোবিয়া কি ইত্যাদি বিষয়। ‣এরপর এসেছে সর্বাধিক আলোচিত বিশ্বকাপানো কোভিড-১৯ এর আংশিক আলোচনা। ‣The house of muslim মূল শিরোনামে এসেছে ইসলামের পরিচয়,মুলকথা,আদর্শগত বিভাগ,ঐতিহ্যগত ইসলাম,সুন্নি-ইসলামী আইন শাখার শ্রেণি বিভাগ,ইসলামি সুফিধারা ইত্যাদি। ‣১ম 50 lists এর তালিকা হতে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট এরদোগান,কিং সালমান বিন আব্দুল আজিজ,বিচারপতি শায়েখ মুহাম্মদ তকি উসমানী,শায়েখ আল হাবীব উমান বিন হাফিয,শায়েখ সালমান আল ও'দা,প্রধানমন্ত্রী ইমরান খান,মিডিয়া ব্যক্তিত্ব ও ধর্মপ্রচারক মোস্তফা হোসনি,পাকিস্থানি স্কলার মওলানা তারিক জামিল প্রমুখের পরিচতির আংশিক বিবরন। ‣The 450 list এ ড. মুহাম্মদ আল-আরীফি ও ড. জাকির নায়িক দিয়ে শুরু। . ■বইটি কেন পড়বঃ আমাদের মুসলিম ব্যক্তিত্ব সম্পর্কে জানার লক্ষে অবশ্যই বইটি পড়তে হবে বলে মনে করি।।"
Md. Arif Monawar , Oct 5, 2021
"◾বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম সুবাহানাল্লাহ ! সুবাহানাল্লাহ ! সুবাহানাল্লাহ ! বইটি সম্পর্কে বলতে গেলে এটা বলেই শুরু করাই যুক্তিযুক্ত হবে বলে আমার মনে হলো। এতদিন শুধু পত্রিকার পাতায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব ম্যাগাজিনের নাম শুনতাম বছরে একবার। বড়জোড় সেরা ১০ জন সম্পর্কে জানার সুযোগ হতো। কিন্তু এ বইটি সেই দৃশ্যপটই বদলে দিয়েছে। বইটিতে তো পুরো ৫০০ জন সম্পর্কে জানতে পারবোই তাও আবার বাংলা ভাষায়। এর চেয়ে চমৎকার আর কি হতে পারে। আমি মনে করি বইটি বাংলা ভাষায় ইসলামি বইয়ের ক্ষেত্রে এক বিশেষ জায়গা করে নিবে। বইয়ের বিস্তারিত আলোচনা-বৈশিষ্ট্য :- বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম বইটি মূলত একটি ম্যাগাজিন। এতে প্রতিবছর বিশ্বের ৫০০ সেরা মুসলিম ব্যক্তির নাম ও পরিচয় বিস্তারিত তুলে ধরা হয়। ম্যাগাজিনটি প্রতিবছর জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত দ্যা রয়েল ইসলামিক স্ট্যাটিজিক স্টাডিজ সেন্টার ( RISSC ) কতৃক পরিচালিত ও প্রকাশিত হয়। ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালনা করছে। এ ম্যাগাজিনের নানা নিয়মকানুন মেনে প্রকাশিত হয়। এতে শুধু ৫০০ জনের নাম তুলে দিলেই কাজ শেষ না। এতে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ নানা পর্যায়ে জরিপ চালানো হয়, যাদের মধ্য থেকে সেরাদের তুলে আনা হয়। মূলত তারা সর্বমোট ১৩ টি ক্যাটাগরিতে তাদের জরিপ চালায়। যেগুলো হলো: ১. পান্ডিত্য, 2. রাজনৈতিক, ৩. প্রশাসনিক, ৪.ধর্ম প্রচার ও আধ্যাত্মিক গাইড, ৫. মানবপ্রীতি দাতব্য ও উন্নয়ন, ৬. সামাজিক, ৭. ব্যবসায়িক, ৮. বিজ্ঞান ও প্রযুক্তি, ৯. শিল্প ও সংস্কৃতি, ১০. কুরআন তেলাওয়াত, ১১. মিডিয়া, ১২. সেলিব্রিটি এবং ক্রীড়া ব্যক্তিত্ব, ১৩. উগ্রবাদ ও চরমপন্থা। এরপর তারা ৫০০ জন নির্বাচনের পর একবার সেরা ৫০ এবং এরপর সেরা ১০ নির্বাচন করে। এছাড়াও তারা Woman of the year এবং Man of the year -ও ৫০০ জন থেকে নির্বাচন করে, যারা একবছরের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কাজ করে প্রভাব রেখেছে। বাংলা ভাষায় এ বইটিতে ম্যাগাজিনটির দ্বাদশতম সংখ্যার ছায়া অনুবাদ প্রকাশিত হয়েছে। ছায়া অনুবাদ বলতে সরাসরি বাংলা অনুবাদ না বরং ম্যাগাজিনটি সাজানো ও ছোট করা ও সুন্দর করার জন্য যোজন বিয়োজন করা হয়েছে। শর্ট পিডিএফ দেখে বুঝলাম বইটির প্রতিটি পাতাই তেন অনন্য। বইটিতে প্রতিটি বিষয় এমনই সুন্দর করে সাজানো যে অসাধারণ বলা ছাড়া উপায় নেই। বইটি আসলে কেমন তা না পড়লে বলা অসম্ভব। মন্তব্য: একদম মন থেকে বললে বইটি সম্পর্কে বলে শেষ করা যাবে না। এক কথায় আসাধারণ কাজ। তাই বইটি সকলকে পড়ার অনুরোধ রইল এবং সম্ভব হলে আমিও পড়ব।"
Meherunnesha Khatun , Oct 5, 2021
"একদিকে কাফিরদের দ্বারা নির্যাতিত উম্মাহর করুণ অবস্থা দেখে আমাদের বুক ফেটে যায়, তো অন্যদিকে সোসাইটি যখন কোনো এক মুসলিম ব্যক্তির জন্য সমগ্র মুসলিম উম্মাহর উপর জঙ্গি তকমা লাগিয়ে দেয়, তখন মনে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়। অথচ ভালো করে খোঁজ রাখলেই জানা যাবে সারা বিশ্বব্যাপী মুসলিমদের অবদান, কর্তৃত্ব, আধিপত্য, ক্ষমতা। এই কাজকে অত্যন্ত সহজ করে দিচ্ছে জর্ডানের 'Royal Islamic Strategic Studies Centre'। তারা প্রতিবছর বিশ্বের ৫০০জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বকে বাছাই করে তালিকাবদ্ধ করে থাকে। এই বছরেও সেই তালিকা লিপিবদ্ধ করে 'The Worlds 500 Most Influential Muslims 2021' ম্যাগাজিনটি প্রকাশিত হয়েছে। বর্তমানে এটি বাংলায় অনুবাদ করে মলাটবদ্ধ করেছেন মাহমুদুল হাসান- যা হুদহুদ প্রকাশনীর সৌজন্যে প্রকাশিত হতে চলেছে 'বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব' নামে। ▪ বইটির বিষয়বস্তু :- আলোচ্য বইটির বিষয়বস্তু ৭টি অধ্যায়ে সন্নিবিষ্ট হয়েছে। প্রথমেই 'Woman of the year' হিসেবে বিলকিস বানোর কথা, এবং 'Man of the year' হিসেবে উল্লেখ রয়েছে ইলহাম থটির কথা। স্বল্প পরিসরে তাদের কর্মজীবনের একটা রূপরেখা তুলে ধরে হয়েছে। এরপর রয়েছে ইসলামি সুফিধারার আলোচনা- যাদের কেউ মুরিদ হিসেবে আবার কেউ মুতাবাররিকীন হিসেবে পরিগণিত। সুন্নিপন্থী সুফি তরীকাসমূহও উঠে এসেছে এই অংশে। তারপরেই এক এক করে এসেছে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদির সালমান বিন আব্দুল আযীয, ইরানের আয়াতুল্লাহ হজ শাইদ আলি খামেন্সি, জর্ডানের আব্দুল্লাহ ইবন আল হুসেন, পাকিস্তানের শাইখ মুহাম্মাদ তাকি উসমানি, প্রাইম মিনিস্টার ইমরান খান, মাওলানা তারিক জামিল সহ টপ ৫০ মুসলিম ব্যক্তিত্বের কর্মগাঁথা। ▪ শর্ট পিডিএফের আলোকে বইটির বিশেষত্ব :- ◑ অনুবাদ অত্যন্ত সরল, প্রাঞ্জল। ◑ ভীষণ তথ্যবহুল একটি বই। ◑ পেজ কোয়ালিটি অপূর্ব সুন্দর। কালার প্রিন্টেড। ◑ টপ ৫০জন মুসলিম ব্যক্তিত্বের নাম, ছবি, জন্ম পরিচয়, ব্যাকরাউন্ড সহ তাদের কার্যপ্রণালী, অবদান সবকিছুই অত্যন্ত গুছিয়ে উপস্থাপন করা আছে। ফলে পাঠকের স্মরণে রাখতে সুবিধা হবে। ◑ প্রভাবশালী শ্রেণী থেকে মোট ১৩টি বিশেষ দিককে সামনে রেখেই মুসলিম ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে। যথা- শায়েখ, রাজনৈতিক নেতা, ধর্মীয় প্রশাসক, দ্বীন প্রচারক, কুরআন তেলাওয়াতকারী, মিডিয়া, সেলিব্রিটি, ক্রীড়া তারকা, উগ্রবাদী ইত্যাদি। ▪ বইটি কাদের জন্য এবং কেন পড়বেন :- যারা বর্তমান সময়ের মুসলিম ব্যক্তিত্বদের চেনেন না তারা এই বইটি পড়তে পারেন। বইটি পড়লে সমগ্র বিশ্বব্যাপী মুসলিমদের অবদান, করণীয় বিষয়াবলী জানতে পারবেন। যারা বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, আন্তর্জাতিক বিষয়ের জ্ঞান রাখতে পছন্দ করেন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি ভীষণ ইন্টারেস্ট, কিংবা মুসলিম বুদ্ধিজীবীদের, অচেনা মুসলিম ব্যক্তিত্বদের চিনতে চান তারা অবশ্যই এই বইটি পড়ুন। ▪ শর্ট পিডিএফ পড়ে অনুভূতি :- শর্ট পিডিএফ পড়ে মনে হলো বইটি অন্য ধাঁচে লেখা। প্রথমে ভেবেছিলাম হয়তো সেই সমস্ত মুসলিমদের স্থান বইটিতে স্থান পেয়েছে যাঁরা উম্মাহর জন্য নিজেদের বিকিয়ে দিয়েছেন কিংবা ইসলামি শাসন কায়েমের জন্য লড়েছেন, কিন্তু পড়ার পর দেখলাম এখানে এমন কিছু মুসলিম ব্যক্তিত্বও রয়েছে যারা নামে মুসলিম হলেও তাদের কার্যক্রম ইসলামি শরিয়াহ অনুযায়ী নয়, আকিদাও শুদ্ধ নয়। তবে বইটি ভীষণ তথ্যসমৃদ্ধ হওয়ায় একজন পাঠক বইটি পড়লে অনেক না জানা বিষয় সম্পর্কেও অবগত হবে। পাশাপাশি অনুপ্রেরণাও পাবে সেই সমস্ত মুসলিম ব্যক্তিত্বদের সম্পর্কে জানতে পেরে যারা উম্মাহর কল্যাণের জন্য কতশত কাজ করেছেন। বইটির জন্য শুভকামনা রইলো।"
Ruponti Shahrin , Oct 5, 2021
"শর্টপিডিএফ পড়ে দেখলাম। প্রথম কথা হলো, গতানুগতিক বইয়ের মত নয়। বলতে গেলে এটি একটি ম্যাগাজিন। জরিপ বা নির্বাচনকেন্দ্রিক তালিকা হিসেবে এখানে স্বনামধন্য ব্যক্তিবর্গের ব্যক্তিগত জীবনকে মুখ্য না ধরে, স্ব স্ব ক্ষেত্রে তাদের অবদানকে তুলে ধরা হয়েছে। প্রায় প্রতিটি মুখই পরিচিত। কিন্তু তাদের কিছু অজানা দিকও রয়েছে। যেহেতু বইটিতে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেখানো হয়েছে, এতে করে বিশ্বের বুকে তাদের ক্ষমতা, পরিচিতি, প্রিয়মুখের হিসেবটা এসেছে তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে। প্যারা করে লেখার বদলে পত্রিকার ন্যায় কলাম করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের কালার প্রিন্টেড ছবির জন্য পাঠকের নিকট আরও আকর্ষণীয় মনে হবে। বাংলা ভাষাভাষীর পাঠকদের জন্য মৌলিক ও প্রয়োজনীয় বিষয়গুলো ছাড়া কিছু বিষয় বাদ দেয়া হয়েছে। হুবহু অনুবাদ করে কলেবর বাড়ানো হয়নি। তবে মূল ইংরেজি বইয়ের ক্রমবিন্যাস বদলানো হয়নি বলেই অনুবাদকের মতামত। তাই মূল বইয়ের ছায়া অনুবাদের ক্ষেত্রে কতটা যথার্থ কাজ দেখিয়েছেন তা শুধু প্রকাশিতব্য বইটি হাতে পেলেই জানা যাবে। তাছাড়া এই শর্টপিডিএফ-এ আমি কিছু বানান প্রমাদ পেয়েছি। যেগুলো প্রকাশের পূর্বেই সংশোধনের ব্যবস্থা নিলে বেশ ভালো কিছুই পেতে চলেছি। জ্ঞানপিপাসু, সর্বদা আপডেটেড, রুচিশীল পাঠকের জন্য এই ধরনের বই খুব ভালো লাগবে। জানতে পারবেন অনেক কিছু। মজার কথা হলো, এ বছর সংস্থাটির জরিপে বিশ্বের শীর্ষ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। রাজনৈতিক ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি। তার সম্পর্কে এখানে খুব সামান্যই তুলে ধরা হয়েছে। মূল বইতে নিশ্চয় আকর্ষণীয় তথ্য আমরা পাবো। এছাড়া প্রচ্ছদেও যেসকল খ্যাতিমান ব্যক্তিদের ছবি রয়েছে তাদেরকে ঘিরেই এবারের আয়োজন।"
Abdur Rahman , Oct 5, 2021
"হুদহুদ প্রকাশন থেকে প্রকাশিতব্য "বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব" বইয়ের একটি শর্ট পিডিএফ পড়লাম। বইয়ের নাম ও উন্মুক্ত শর্ট পিডিএফ পড়ে ভেতরকার আলোচ্য বিষয় স্পষ্টই বোঝা যায় যে বইটি মুসলিম বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব কে নিয়ে লেখা হয়েছে। যাদের চিন্তা, কর্ম ও আদর্শ দ্বারা মুসলিম উম্মাহ উপকৃত হতে পারে। মূলত এটি কোন বই নয়। একটি ম্যাগাজিন। এটি জর্ডানে অবস্থিত "দ্যা রয়েল ইসলামিক স্টাটিজিক সেন্টার" এর নিরপেক্ষ জরিপে প্রতি বছর ওঠে আসা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের নাম। যারা মুসলিম উম্মাহের উন্নতি ও অগ্রগতিতে প্রভাব বিভিন্নভাবে প্রভাব রেখেছেন। এই জরিপটি সর্বমোট ১৩টি ক্যাটাগরি নিয়ে পরিচালনা করা হয়। যথা- ১। পান্ডিত্য, 2। রাজনৈতিক, ৩। প্রশাসনিক, ধর্ম প্রচার ও আধ্যাত্মিক গাইড, ৫। মানবপ্রীতি দাতব্য ও উন্নয়ন, ৬। সামাজিক, ৭। ব্যবসায়িক, ৮। বিজ্ঞান ও প্রযুক্তি, ৯। শিল্প ও সংস্কৃতি, ১০। কুরআন তেলাওয়াত, ১১। মিডিয়া, ১২। সেলিব্রিটি এবং ক্রীড়া ব্যক্তিত্ব, ১৩। উগ্রবাদ ও চরমপন্থা। উক্ত ক্যাটাগরি গুলো থেকে নিরপেক্ষ বিচার ও বিশ্লেষণের মাধ্যমে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নাম ঘোষণা করা হয়। আলোচ্য "বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব" বইটি সেটিরই দ্বাদশ সংখ্যার বাংলা অনুবাদ। বইটি অনুবাদ করেছেন মাহমুদুল হাসান। . ➤ বইটির প্রয়োজনীয়তাঃ- বর্তমান বিশ্বের অগ্রগতিতে মুসলিমদের অবদান উল্লেখযোগ্য। সাহিত্য, বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি সহ মানব সভ্যতার উন্নয়ন ও বিকাশের প্রতিটি ধাপে ধাপে মুসলিমদের রয়েছে অসামান্য অবদান। যুগে যুগে এসব মুসলিমদের জন্যই পৃথিবী হয়েছে আলোকিত ও শান্তির আবাসভূমি। তারাই মুসলমানদের গৌরবজ্জ্বল ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। প্রকাশিতব্য গ্রন্থটি পাঠের ফলে অনেক জানা অজানা প্রভাবশালী মুসলিমদের সম্পর্কে নতুন করে জানা যাবে আশা করি। . ➤ শর্ট পিডিএফ নিয়ে অনূভুতিঃ- বইয়ের শুরুতেই বলা হয়েছে এটি মূল বইয়ের ছায়া অনুবাদ। অনুবাদ মাহমুদুল হাসান এর কোন অনুবাদ ইতিপূর্বে না পড়লেও শর্ট পিডিএফ থেকে যতটুকু পড়লাম তাতে অনুবাদ বেশ সহজ ও সবলীল মনে হয়েছে। পড়ার পর প্রভাবশালী বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিত্বদের অসাধারণ কিছু চিন্তা ও উপলব্ধির সাথে পরিচিত হয়েছি। সব মিলিয়ে বইটি পাঠকদের জন্য খুবই ভালো এবং উপকারী হবে বলে আশা করি। যা তরুন সমাজকে নানাভাবে অনুপ্রাণিত করবে এবং এবং গবেষকদের জন্য সহায়ক পুস্তক হিসেবে কাজ করবে। এখন কেবল বইটি প্রকাশের অপেক্ষা...."
Siraajam Binte Kamal , Oct 5, 2021
"▪️প্রারম্ভিকা: ______________ আপনি জানেন কি বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম ৫০০ জন ব্যক্তি কে কে? জানা আছে কি ২০২১ এর শ্রেষ্ঠ মুসলিম নারী ব্যক্তিত্ব কে? তিনি কিসের জন্যই বা শ্রেষ্ঠ হয়েছেন! আচ্ছা জানা আছে কি টপ ৫০ লিস্টের মধ্যে আছেন কে কে? সহজ উত্তর: এগুলো আমরা জানব কিভাবে! আমরা তো এ-সম্পর্কিত কোন সংস্থার সাথে জড়িত নই বা এগুলো নিয়ে আলোচনা হয়েছে এরকম কোন ম্যাগাজিনও পড়া হয় নি। তাই জানা নেই। ঠিক! আর তাই, এবার হুদহুদ প্রকাশনের এবারের ভিন্নধর্মী আয়োজন আমাদের জন্য প্রকাশিতব্য বই “বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব”। যারা পৃথিবীর খুটিনাটি বিষয় নখদর্পনে রাখতে চান, জানতে চান অনেক অজানা বিষয় তাদের জন্য বইটি নিয়ে আসছে অভাবনীয় খুশির বার্তা। কারণ, এই তথ্যবহুল বইটি সহজেই কৌতূহলী পাঠকের জ্ঞানের তৃষ্ণা মিটিয়ে দেবে। . ▪️বই অভ্যন্তরে: ___________________ জর্ডানের আম্মানে অবস্থিত ইসলামিক সংস্থা 'Royal Islamic Strategic Studies Centre'। যেখানে প্রতি বছর বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব নিয়ে সমীক্ষার দ্বারা একটি তালিকা প্রকাশ করা হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত একটি সম্পূর্ণ বেসরকারি, স্বাধীন গবেষণা সংস্থা। তারা সমীক্ষার মাধ্যমে প্রকাশ করেন বিশ্বময় ছড়িয়ে থাকা শ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিত্বদের নাম। ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বের নাম নির্বাচনের পর আরও দুটি পর্যায়ে জরিপ চালায়। যেখানে সবচেয়ে প্রভাবশালী ৫০ জন ব্যক্তিত্ব কে নির্বাচন করার পর, এই ৫০ জনের মধ্য থেকে সেরা ১০ জনের নাম বাছাই করা হয়। 'হাউস অফ ইসলাম' নামে একটি প্রকাশনী মোট ১৩ টি বিশেষ দিককে সামনে রেখে শ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিদের নির্বাচন করে। যেমনঃ কোনো ইসলামিক স্কলার বা শায়েখ, রাজনৈতিক নেতা, ধর্মীয় প্রশাসন প্রশাসক, দ্বীন প্রচারক বা ইসলামের দাঈ, পরোপকারী, দানশীল ব্যক্তি, সামাজিক মাধ্যমে প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব, ব্যবসায়িক, বিজ্ঞান ও প্রযুক্তির দিকে দক্ষ , শিল্প ও সংস্কৃতিতে অগ্রগামী ব্যক্তি, কুরআন তেলাওয়াতকারী, মিডিয়া, সেলিব্রিটি এবং ক্রীড়া তারকা ইত্যাদি। . শর্ট পিডিএফ পড়ে অনুভূতি: _________________________ শর্ট পিডিএফ পড়তে গিয়ে হারিয়ে গিয়েছিলাম ভারতীয় নারী বিলকিস বানোর সাথে। মুসলমানদের সাথে বৈষম্যমূলক আচরনের প্রতিবাদে। জানতে পেরেছি ম্যান অব দ্যা ইয়ার চীনের ইলহাম থটি সম্পর্কে। যিনি চীনের উইঘরে থাকা মুসলমানদের উপর করা অমানবিক নির্যাতনের ব্যাপারে সোচ্চার হয়েছিলেন। আর তাই, গত তিন বছর যাবত তিনি পরিবারের সাথে কোন যোগাযোগ করতে পারছেন না। বইটিতে আলোচনা রয়েছে ইসলামফোবিয়া সম্পর্কে এবং কোভিড-১৯ নিয়েও রয়েছে বিস্তর আলোচনা। রয়েছে ইসলামের পরিচয়, ইসলামের মূলকথা, ইসলামের আদর্শগত বিভাগ, সুন্নি শাখার বিবরণ, সুন্নিপন্থী সুফি তরীকাসমূহ। বইটিতে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গের নামে উঠেএসেছে আমাদের কিছু প্রিয় ও পরিচিত মুখ। 🔸 রাষ্ট্রপতি তায়েফ এরদোয়ান 🔸 রাজা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ 🔸 শেখ মুহাম্মদ তাক্বী উসমানী 🔸 প্রধানমন্ত্রী ইমরান খান 🔸 মাওলানা তারিক জামিল 🔸 ড. জাকির আব্দুল কারিম নায়েক সহ অজানা আরও অনেক ব্যক্তিবর্গ। . ▪️পরিশেষে: _____________ একজন জ্ঞানপিপাসু, কৌতূহল পাঠক মাত্রই বইটি লুফে নিবে এবং আকন্ঠ পান করবে। আমি নিজেও বইটি পড়ার জন্য বেশ কৌতূহল বোধ করছি। বইটি পাঠকনন্দিত হবে বলেই আমার বিশ্বাস।"
Abdul Halim , Oct 4, 2021
"মুসলিম উম্মাহ আজ তাদের গৌরব, সম্মান, সাহস সবকিছুই হারিয়ে ফেলছে। সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত,নিপিড়ীত। উন্নত মানের রাষ্ট্রগুলো মুসলিমদের থেকে তাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। মুসলিম রাষ্ট্র গুলো কে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এরপর ও মুসলিম উম্মাহের কিছুসংখ্যক মানুষ নিজেদের সব কিছু বিলিয়ে দিয়ে দ্বীনের খেদমত করে যাচ্ছে। দিন রাত তাদের চেষ্টার মাধ্যমে তারা অধিকার ছিনিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। মুসলিম উম্মাহের এমন ৫০০ জন প্রভাবশালী ব্যক্তিকে প্রতিবছর বাছাই করা হয় জর্ডানের অলাভজনক প্রতিষ্ঠান Royal Islamic Strategic Studies Centre. মোট ১৩ টি বিশেষ দিক বিবেচনা করে তাদেরকে বাছাই করা হয়। রাজনৈতিক, প্রশাসনিক, ধর্ম প্রচার,সমাজিক, বিজ্ঞান ও প্রযুক্তি, কুরআন তেলওয়াত, এরকম ১৩ টি বিশেষ দিক বিবেচনা করে থাকে। প্রতি বছরের ন্যায় এ বছর ও "The Muslim 500 The World's 500 Must Influential Muslims 2021" নামে বই প্রকাশ করা হয়। এই বইটির বাংলা ভাষায় হুদহুদ প্রকাশন থেকে "বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব" নামের বইটি প্রকাশ করা হয়। শর্ট পিডিএফ এর অভিমতঃ- –––––––––––––––––– বইটির নাম টাই সবকিছু ফোটে উঠেছে। আমাদের সবার গল্প পড়তে ভালো লাগে। যদি তা সাফল্যবান ব্যক্তির গল্প হয় তাদের আরে বেশি ইন্টারেস্টিং লাগে। বইটির নাম টাই আমার অন্য রকম ভালো লেগেছে। ভিন্ন একটা ক্যাটাগরিতে বইটি সাজানো হয়েছে। ৫০০ প্রভাবশালী ব্যক্তি নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। পিডিএফ কিছু কিছু বিষয়ে বর্ণনা করা হয়েছে। পিডিএফ পড়ে কিছু টা মাত্র ধারণা নেওয়া যেতে পারে পুরা বইটা না পড়লে ভালো করে কিছু বুঝা যাবেনা। সব থেকে বেশি আশ্চর্য হয়েছি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেই তালিকায় আছেন। আর ৮২ বছরে বৃদ্ধা বিলকিস বানোর এত সাহসীকতা দেখে। বইটির শুরুতে ভারতের বিলকিস বানো সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন (NRC) নিয়ে কথা বলে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন। এর পরে চীনের ইলহাম থটির সাহসিক প্রতিরোধ এর কথা বর্ণনা করা হয়েছে। ইলহাম থটি তার এই সাহসিকতার জন্য বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এছাড়াও তুরষ্ক এর Tayyip Erdogan. সৌদি আরবের সালমান বিন আবদুল আজিজ, পাকিস্তানের শাইখ মুহাম্মদ তাকি উসমানী, ইয়েমেনের আল হাবিব উমার বিন হাফিজ, বিশেষ মানুষ গুলো নিয়ে বর্ণনা করা হয়েছে। তারিক জামিল, ড. মোহাম্মদ আল আরিফি, ড. জাকির নায়েক, এ সম্পর্কে ও বর্ণনা করা হয়েছে। কোভিড-১৯ এর সম্পর্কে ও বইটি বর্ণনা এসেছে। শেষ কথনঃ- ----------------------- গৌরব উজ্জ্বল মানুষের গল্প পড়লে নিজের ভিতরে একটা নতুন সত্তা জাগ্রত হয়। নিজেও তেমন ভাবে গড়ে তুলা স্বপ্ন বুনতে পারি। মুসলিম উম্মাহের এই কঠিন পরস্হিতিতে এমন কিছু সাহসী মানুষের খুব বেশি প্রয়োজন। বইটির মাধ্যমে আমিও হয়ে উঠতে পারবো তাদেরই মতো মানুষ। হুদহুদ প্রকাশন থেকে খুবই সুন্দর একটা বই প্রকাশ করা হয়েছে। যে বইটি মানুষকে অনুপ্রেরণা জাগাবে নিজের ভিতরে সাহস জোগাতে সাহায্যের করবে। ইন শা আল্লাহ বইটির পাঠকের মন ছুঁয়ে যাবে। প্রতিটি পৃষ্ঠা এবং সব মানুষের ছবি সহ বর্ণনা করা দিক গুলো আমার খুবই ভালো লেগেছে, অন্য সবার ও ভালো লাগবে । দুয়া করি তাদের এই উদ্যোগ যেন সফল হয় তারা যেন পাঠকের হাতে এরকম আরো ও মূল্যবান বই পৌঁছে দিতে পারেন।"
Arafat Shaheen , Sep 24, 2021
"খিলাফতে উসমানিয়ার পতনের সঙ্গে সঙ্গে মুসলিম জাতি নিজেদের অতীত গৌরব ও শৌর্যবীর্য ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকে। বর্তমান সময়টি মুসলিম জাতির জন্য সর্বদিক দিয়েই অস্ত্বিত্ব সংকটের যুগ। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো প্রতিনিয়ত মুসলিম দেশ ও জনগোষ্ঠীকে দাবিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পক্ষান্তরে স্থবির হয়ে যাওয়া মুসলিম সভ্যতাও নিজেদের ফিরে পাবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংকটের সময়ও বিভিন্ন মুসলিম দেশের কতিপয় ব্যক্তিত্ব নিজেদের কর্মপরিধির মাধ্যমে সারা পৃথিবীতেই একটা অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন। মুসলিম বিশ্বের এরকম ৫০০ জন প্রভাবশালী ব্যক্তিকে প্রতিবছরই বাছাই করে থাকে জর্ডানের অলাভজনক প্রতিষ্ঠান Royal Islamic Strategic Studies Centre. মোট ১৩টি বিশেষ মানদণ্ডের মাধ্যমে তাদের বাছাই করা হয়। সেগুলো হলো— ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতা, ধর্মীয় প্রশাসক, দ্বীন প্রচারক, দানশীল ব্যক্তি, ব্যবসায়ী ইত্যাদি। এ বছরও এই তালিকা প্রকাশ করে 'The Worlds 500 Most Influential Muslims 2021' নামে বই প্রকাশ করা হয়। এবং সেই বই অবলম্বনে বাংলা ভাষায় হুদহুদ প্রকাশন 'বিশ্বসেরা প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব' নামের বইটি প্রকাশ করেছে। • ভেতরে যা থাকছে: বইটির নাম দেখেই অনুমান করা যাচ্ছে এর বিষয়বস্তু কী হতে পারে। হ্যাঁ, এখানে এমন ৫০০ জন ব্যক্তির জীবন ও কর্মকাণ্ডকে বিশ্লেষণ করা হয়েছে; যারা এই সময়ে মুসলিম হিসেবে সারা বিশ্বেই নিজেদের প্রতিনিধিত্ব করে থাকেন। শর্ট পিডিএফ থেকে সবাইকে নিয়ে জানার সুযোগ নেই। তবে কয়েকজন সম্পর্কে এমন চমকপ্রদ তথ্য একত্রে সন্নিবেশিত করা হয়েছে যে, পুরো বইটি পড়ার জন্য পাঠক উদ্বুদ্ধ হয়ে উঠবে। প্রথমেই এসেছে ভারতের মুসলিম নারী বিলকিস বানোর কথা; যিনি ৮৪ বছর বয়স্ক হওয়া সত্ত্বেও ভারত সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন (NRC) নিয়ে কথা বলে সারা দেশে জনপ্রিয়তা পেয়েছেন। এরপর এসেছে চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলহাম থটির কথা; যিনি নির্যাতিত উইঘুর মুসলিমদের পক্ষে কথা বলে কমিউনিস্ট শাসকদের রোষনলে পড়ে দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত দুই নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদেয়ান এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আলোচনা এসেছে। এছাড়া আল্লামা তাকী উসমানী, শাইখ আল-হাবিব উমার বিন হাফিজ, সালমান আল আওদাহ, ইমরান খান, মাওলানা তারিক জামিলসহ আরও অনেকের প্রসঙ্গেই আলোচনা রয়েছে। সমসাময়িক কয়েকটি বিষয় যেমন—মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার রাজনৈতিক অস্থিতিশীলতা, আরাকানের রোহিঙ্গা নিপীড়ন, ইসলামফোবিয়া, কোভিড-১৯ এর প্রভাব নিয়েও আলোচনা রয়েছে। সবমিলিয়ে চমকপ্রদ কিছু বিষয় এবং সর্বোপরি ৫০০ জন মুসলিম ব্যক্তিত্ব নিয়ে পুরো বইয়ে আলোচনা করা হয়েছে। • মুসলিম হিসেবে আমাদের জন্য যেমন কুরআন ও সুন্নাহর জ্ঞান রাখা জরুরি, তেমনি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার নিমিত্তে বর্তমান বিশ্বব্যবস্থা সম্পর্কেও জানাশোনা থাকা প্রয়োজন। উম্মাহর এই কঠিন সময়েও কিছু ব্যক্তিত্ব নিজেদের সময় ও শ্রম ব্যয় করে জাতির খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তাদের সম্পর্কে আমাদের জানা এবং দুআ দিয়ে কাজে সহযোগিতা করা একান্ত প্রয়োজন। হুদহুদ প্রকাশন-কে ধন্যবাদ এমন একটি বই বাংলা ভাষায় প্রকাশ করার জন্য। বইটির ভাষাগত সম্পাদনা আরেকটু গভীরভাবে হলে আরও বেশি ভালো হয়।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দ্যা মুসলিম ৫০০" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: