হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দ্য ম্যাজিশিয়ান'স নেফিউ - সিএস লুইস এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দ্য ম্যাজিশিয়ান'স নেফিউ

10 Ratings | 2 Reviews
TK. 300 TK. 400 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

পলি আর ডিগোরির মধ্যেকার বন্ধুত্বের সূচনাটা হয়েছিলো স্যাঁতস্যাঁতে ভেজা এক গ্রীষ্মের ছুটির সকালে। একদিন ঘুরতে ঘুরতে ডিগোরির মামা এন্ড্রু কেটারলির ঘরে ঢুকে পড়ে তার...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

পলি আর ডিগোরির মধ্যেকার বন্ধুত্বের সূচনাটা হয়েছিলো স্যাঁতস্যাঁতে ভেজা এক গ্রীষ্মের ছুটির সকালে। একদিন ঘুরতে ঘুরতে ডিগোরির মামা এন্ড্রু কেটারলির ঘরে ঢুকে পড়ে তারা। এন্ড্রু মামার কথা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দ্য ম্যাজিশিয়ান'স নেফিউ
Author সিএস লুইস
Publisher নয়া উদ্যোগ
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 176
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.32 Kg
Translator ঝিলম বিশ্বাস
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.50

10 Ratings and 2 Reviews

★★★★★
5
★★★★☆
5
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২টি
ডাঃ এম. আর. সিদ্দিক

ডাঃ এম. আর. সিদ্দিক , May 28, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"I like fantasy"

Tara

Tara , Oct 4, 2024

★ ★ ★ ★ ★

"বই : দ্য ক্রনিকলস অব নার্নিয়া - দ্য ম্যাজিশিয়ান নেফিউ লেখক : সি এস লুইস অনুবাদক : ঝিলম বিশ্বাস সম্পাদনা : আশরাফুল সুমন জনরা : পোর্টাল ফ্যান্টাসি প্রকাশনী : নয়া উদ্যোগ প্রকাশনী প্রথম প্রকাশ : ২৪' বইমেলা মুদ্রিত মূল্য : ৪০০ অবশেষে কেউ জেগে উঠেছে আমাদের চিরচেনা পৃথিবীর বুকে অন্য এক জগতে; যেই জগতের কথা জানে কেবল অল্প কয়েকজন মানুষ। আর তাদের জানার কথা জেনেছি আমি। জেগে উঠেছে নার্নিয়ার জগত। কিন্তু কেন? নার্নিয়ার বয়স হবে মাত্র ছয়-সাত ঘন্টা। অথচ সেখানে ভরে উঠেছে নতুন প্রাণ। কিভাবে? পৃথিবীর বুক চিরে বেরিয়ে এসেছে প্রাণ। সৃষ্টির শুরু থেকেই চলছে এই সৃষ্টির কাজ। কিন্তু সেই সৃষ্টির যাত্রার সঙ্গী হতে পেরেছে কতজন? ছোট শিশুরা মূলত হয় কল্পনা নির্ভর। এদের ছোট্ট মনে কল্পনার জগতে বুনতে থাকে একের পর এক কল্পকাহিনী। সেখানে কেউ হয়ত রাজা, কেউ হয়ত পাইলট কেউ হয়ত ডাক্তার। কিন্তু কৌতূহল জিনিসটা যে আজন্ম মানুষের মাঝেই স্থির। প্রয়োজন শুধু তাকে বের করে আনার। মি. এন্ড্রো কেটারলি সেই কৌতূহলে বের করে এনেছেন এমন এক জগতকে যা আমাদের চক্ষুআড়ালে। পেশায় একজন বেকার বিজ্ঞানী এবং জাদুকর। ইনি কোনো দৃষ্টিভ্রমের জাদু দেখান না ইনি চালাচ্ছে সকলের চোখের আড়ালে একটি এক্সপেরিমেন্ট। আর প্রতিটি এক্সপেরিমেন্টের জন্য যেমন কিছু গিনিপিগ ব্যবহার হয় ঠিক তেমন এই গল্পের গিনিপিগ হলো ডিগোরি; সম্পর্কে মি. কেটারলির ভাগ্নে। পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া দ্বীপের সংখ্যা অগণিত। কিন্তু কেমন হতো যদি সেই হারিয়ে যাওয়া সভ্যতা থেকে আনা হতো এক গোপন রেসিপি! ঠিক রেসিপি না সেখানকার বিশেষ কোনো উপাদান। যা আপনাকে নিয়ে যাবে আরেক জগতে। ভাবছেন এলিয়েনের জগতে? না, সে জগত অন্য গ্রহের নয়। আমাদের গ্রহের। হারিয়ে যাওয়া আটলান্টিয়ান সভ্যতা থেকে আনা হয়েছে সেই ধুলো। আর সেই ধুলো পৌঁছে দিয়েছে দুটি জীবন্ত প্রাণকে এক বিশেষ এক্সপেরিমেন্টের জন্য ভিন্ন জগতে। এই যে এতো এতো জগত জগত বলছি আসলে কি বলছি? কি বোঝাতে চাইছি? নার্নিয়াই বা কি? যখন একসময় 'হ্যারি পটার' নিয়ে বসে পড়তাম তখনো মনে হতো এক স্টেশনের দেয়ালের ভেতর দিয়ে অন্য স্টেশনে পৌঁছে যাওয়ার ব্যাপারটা কি অদ্ভুত না? যেন একটা পোর্টাল কাজ করছে মাঝ বরাবর। কিন্তু যখন 'নার্নিয়া' হাতে নিলাম তখন মনে হলো অন্য জগতে যেতে শুধু কোনো মাধ্যমই যথেষ্ট নয়। সেই মাধ্যম হতে হবে সেই জগতের অংশ। যা কাজ করবে আমাদের জগতে ঠিক যেন 'anywhere door' এর মতো। কিন্তু এই চিরচেনা জগত থেকে অন্য জগতে যেতে হলে মাঝে যে দূরত্ব অতিক্রম করতে হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন? নার্নিয়ার মূল ঘটনায় যাওয়ার আগে এক অদৃশ্য চরিত্র নিয়ে বলে যেতে চাই। যেই চরিত্র শুরু থেকে পরিচয় করিয়ে দেয় ঊনিশ দশকের লন্ডন শহরে বেড়ে উঠা পলি আর ডিগোরির সাথে। যাদের দিয়েই আমরা এগিয়ে চলি দুই জগতের মধ্যবর্তী জায়গায় যেখানে কিছুই ঘটে না শুধু গাছেরা বেড়ে উঠে। এটি এমন এক জায়গা যেখানে গেলে সব কিছু ভুলে যেতে বাধ্য আপনিও। চিরসবুজে ঘেরা সেই জায়গা। ডিগোরি যে আংটির সাহায্যে সেইখানে প্রবেশ করেছিল সেই আংটি আসলে সেখানকার মাটি দিয়ে তৈরি। অনেকে ভাবতে পারেন এই আংটি তৈরির জন্য এই স্থানের মাটি মি. কেটারলি পেলো কিভাবে? সেই মাটি তিনি জোগাড় করেননি তবে পেয়েছেন এক শয্যাশায়ীর কাছ থেকে। যাই হোক সেই বিশেষ স্থান বা জঙ্গল থেকে চাইলেই পৌঁছে যাওয়া যায় অন্য সব জগতে। প্রথম প্রথম ভয় কাজ করলেও ডিগোরি আর পলি তাদের কৌতূহলকে মিটাতে পাড়ি জমায় এক এডভেঞ্চারের পথে। অতিরিক্ত কৌতূহল যেমন ভালো নয় তেমন ডেকে আনতে পারে ধ্বং/স। ডিগোরির বেলায় এই কথাটি বেশ ভালোমতোই খাটে। এমনটাই হয়েছিল যখন ছোট্ট একটা কৌতূহল দমাতে গিয়ে যখন সে বাজিয়ে দেয় সেই নিষিদ্ধ ঘন্টা। তারপর? নিষিদ্ধ চার্ন শহরের বুকে জেগে উঠে হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা এক দুষ্টু জাদুকর নাম জেডিস। আমাদের চিরচেনা পৃথিবী একদিন ধ্বং/স হয়ে যাবে। অবশিষ্ট থাকবে শুধু ছাই আর বাড়িঘরের অবশিষ্ট ভাঙা অংশ। সেই ধ্বং/সের কারণ হবো আমরা নিজেই। চার্ন শহর তার জলজ্যান্ত উদাহরণ। একসময়ের প্রাচুর্যময় শহর কেন ধ্বং/সাত্মক রূপ ধারণ করেছে জানেন? কারণ ক্ষমতা আর লোভের মোহে আচ্ছন্ন এক রাণীর কারণে। নিজের আত্মতুষ্টির জন্য ব/লি দিয়েছেন নির্দোষ প্রজাদের সুন্দর জীবন। চার্নকে বানিয়েছেন এক ইতিহাস। যে ইতিহাস জানলে হাজার বছর পরেও লোকে বলবে, ছিঃ। এর সাথে মিল আছে আমাদের এখনকার সময়ের প্রেক্ষাপট। ক্ষমতার আসনে ধীরভাবে অবস্থান পাকাপোক্ত করার লড়াইয়ে না জানি কাঁটা পড়ছে কত নির্দোষ! কে রাখে সেসব খোঁজ? আমার কেন জানি মনে হয়েছে একসময় কি আমাদের পৃথিবীও এই চার্নের মতো পরিণত হবে না? হয়ত লেখক ভবিষ্যত পৃথিবীর কথা ভেবেই লিখে দিয়ে গেছেন চার্নের কথা! কিন্তু ধ্বং/সের সাথেই যে চলে সৃষ্টির সুর। তাইতো চার্নের বিপরীতে আমাদের ঘুরিয়ে আনা হয় নার্নিয়া নামক আরেক জগত থেকে। শুরুতেই বলেছিলাম নার্নিয়ার জন্মের মাত্র কয়েক ঘন্টা সমাপ্ত হয়েছে। সেই কয়েক ঘন্টার শুরু থেকে শেষটা দেখবার মতোই। বর্ণনায় কোথাও কম বা বেশি নেই। এই জগতের মূলে আছে আসলান বা একটি সিংহ। তবে এ কোনো বনের রাজা সিংহের মতো গর্জন করে বেড়ানো সিংহ নয় এই সিংহ অর্থাৎ আসলান কথা বলতে পারে। সেই কথা বোঝার ক্ষমতা শুধুমাত্র তাদের ই আছে যারা তাকে বুঝতে ইচ্ছুক। ওই যে বলে না যার মনে যা আছে সে সামনের জনকে সেভাবেই দেখে। তাই হয়ত পলি, ডিগোরি, গাড়িচালক আসলানের ভাষা বুঝলেও মি. কেটারলির জন্য সেই ভাষা শুধুই ছিল গর্জন। আশ্চর্য হলেও সত্যি মানুষের মন ভেদে ঘটনার প্রভাব বিস্তার করে। কিন্তু জগত তো তৈরি হলো এবার সেই জগতের প্রথম মানব মানবী কে কিভাবে স্বাগতম জানানো হলো? শেষে কি আসলানের খাবারে পরিণত হয়েছিল ডিগোরি আর পলি নাকি ভিন্ন চিত্রের দেখা মিলেছে! সেসব না হয় গোপন থাক। যদিও নার্নিয়ার উপর নির্মিত মুভি যারা দেখেছেন তাদের জন্য এই রহস্যের শেষটাই আরেক নতুন শুরুর বার্তা। এবার আসি অনুবাদ নিয়ে। অনুবাদ নিয়ে কিছু কথা না বললেই নয়। কারণ অনুবাদ বইগুলো পড়া কতটা রোমাঞ্চকর হবে তা নির্ভর করে বর্ণনাভঙ্গি এবং শব্দচয়নের উপর। যদিও নার্নিয়ার প্রথম প্রিকুয়েল প্রকাশ পায় সিরিজের সব বই প্রকাশের পর। এখানে অনুবাদক ধারাবাহিকতা ঠিক রাখতে প্রিকুয়েল দিয়েই অনুবাদ শুরু করেন। আর অনুবাদ রেখেছেন অনুবাদ এবং রূপান্তরের মাঝে তাই মূল বইয়ের সাথে কিছু অমিল লক্ষণীয় হলেও তা পড়তে বেশ আরামদায়ক। আর বইয়ের সম্পাদনার দায়িত্বে ছিলেন আশরাফুল সুমন। একটা বইয়ের সম্পাদনার কাজ ভালো না হলে তা পড়তে কোথাও না কোথাও ভ্রু কুঁচকে ঊর্ধ্ব আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর উপায়ন্তর থাকে না। বাক্যগঠন থেকে শুরু করে শব্দচয়ন, বানান সবটাই ঠিক ছিল। তবে শেষের দিকে একটা ভুল চোখে পড়েছে। মিসেস লেটি কেটারলি যাকে শুরুতে ডিগোরির খালা হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল তাকেই শেষে ফুপু বলে উল্লেখ করা হয়েছে। আশা করছি এই বিষয়টা পরবর্তী মুদ্রণে ঠিক করা হবে। আর প্রচ্ছদ, বাইন্ডিং, প্রোডাকশন নিয়ে বলব এইবারের প্রোডাকশন সবচেয়ে ভালো ছিল। তবে নার্নিয়ার ম্যাপটা ডাস্ট কভারে ব্যবহার করলে বিষয়টা আরো ভালো হতো।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দ্য ম্যাজিশিয়ান'স নেফিউ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দ্য ম্যাজিশিয়ান'স নেফিউ পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।