হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) - ওরহান পামুক এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৯

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)

4 Ratings | 1 Reviews
TK. 191 TK. 230 -17% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"দ্য হোয়াইট ক্যাসল" (The White Castle) তুরস্কের নোবেল বিজয়ী লেখক ওরহান পামুক রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি মূলত ইতিহাস, পরিচয়, জ্ঞান ও সংস্কৃতির সংঘর্ষ নিয়...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"দ্য হোয়াইট ক্যাসল" (The White Castle) তুরস্কের নোবেল বিজয়ী লেখক ওরহান পামুক রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি মূলত ইতিহাস, পরিচয়, জ্ঞান ও সংস্কৃতির সংঘর্ষ নিয়ে লেখা একটি দার্শনিক ও
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)
Author ওরহান পামুক
Publisher জোনাকী প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০১৯
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 128
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.31 Kg
Translator অনীশ দাস অপু
ISBN 98482422927
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.25

4 Ratings and 1 Reviews

★★★★★
1
★★★★☆
3
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Syed Mohammad Rezwan

Syed Mohammad Rezwan , Apr 27, 2014

★ ★ ★ ★ ★

"আমরা কী প্রত্যেকেই প্রত্যেকের থেকে এতটাই ভিন্ন? পুর্ব ও পশ্চিমকে কী আমরা একই বলে চিহ্নিত করতে পারি? সাংস্কৃতিক ধর্ম কী পুরো বিশ্বজুড়ে একইরকম? এই 'সাংস্কৃতিক যুদ্ধ' কী একটি পুরাকথা যা জনসাধারনকে স্বকার্যে লাগানোর জন্য ব্যবহৃত হয়? পামুক উপরোক্ত প্রশ্নগুলো ১৯৮৫ সালে প্রকাশিত তাঁর তৃতীয় উপন্যাস দ্য হোয়াইট ক্যাসলের মাধ্যমে তুলে আনেন যেখানে তিনি একজন ইতালিয়ান ক্রিশ্চিয়ান দাস এবং তার অসম্ভাব্য যমজ ও প্রভুর সাথে আন্তঃসম্পর্ক প্রসঙ্গে একটি অসামান্য আখ্যান লিখেছেন। দ্য হোয়াইট ক্যাসল একটি আত্মপরিচয় ও স্বকীয়তার উপকথা। এই গল্প শুরু হয় একজন তরুন ইতালিয়ান পণ্ডিতের দুঃখদুর্দশা নিয়ে যে তাঁর জন্মস্থান ভেনিস থেকে ন্যাপলসে যাওয়ার পথে কিছু টার্কিশ জলদস্যু দ্বারা বন্দী হয়। সময়কাল ছিল ষোড়শ শতাব্দী। অটোম্যান সাম্রাজ্যের সময়কাল। ইস্তানবুলে এনে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। সে যখন নিজেকে তাঁর বন্দিকারীদের কাছে একজন চিকিৎসক হিসেবে প্রমান করতে সক্ষম হল, তখন সে নিজেকে আবিষ্কার করল তাঁর সঙ্গী বন্দীদের মাঝে ও কিছু পাশাদের মাঝেও, যারা চিকিৎসার অপেক্ষায় আছে। তাঁর মত একজন উচ্চজ্ঞানসম্পন্ন ও কাণ্ডজ্ঞানসম্পন্ন ব্যক্তির পক্ষে প্রায় সকল ক্ষেত্রেই আরোগ্যদান করা সম্ভব হয়। ধীরে ধীরে সে পাশার কাছ থেকে প্রশংসা ও শ্রদ্ধা জয় করে নেয়। এই পাশা নিজেকে তাঁর এক বন্ধুর দাস হিসেবে পরিচয় দিয়ে থাকে। তাঁর বন্ধু হচ্ছে একজন অদ্ভুতস্বভাব ও খামখেয়ালী স্বভাবের বিজ্ঞানী যাকে কেবলমাত্র 'হোজা' নামে ডাকা হয়। 'হোজা' শব্দের অর্থ সে সবাইকে বলে 'প্রভু'। আমাদের গল্পের তরুন ইতালিয়ান হোজাকে প্রথমবার দর্শন করে অভিভূত হয়। গল্পের বর্ণনাকারীর ভাষায় আমরা শুনতে থাকি "এই যে এইমাত্র যে লোকটি কক্ষে প্রবেশ করল তাঁর সাথে আমার সাদৃশ্যের ধরন অদ্ভুত। এ তো আমিই ছিলাম, প্রথম দর্শনে তো আমার তাই মনে হল।" হোজাকে আমরা দেখি একজন দৃঢ়সংকল্পচিত্তের চরিত্র হিসেবে, যিনি উদ্ভট উদ্দীপনা নিয়ে খেলা করেন, যিনি পশ্চিম নিয়ে সবকিছু জানতে চান, বিশেষ করে বিজ্ঞান। হোজা তাঁর অবিকল 'যমজ'কে আদেশ করে যেন সে যা জানে সব তাঁকে শেখানো হয়। যখনই 'প্রভু' সব শিখে যাবে, তখনই সে দাসত্ব থেকে মুক্তি পাবে। আমাদের এই তরুন একজন দাস হয়ে হোজার সাথে এক বন্দীদশা থেকে আরেক বন্দীদশায় গেল। এভাবেই গল্পের কাহিনী চলতে থাকে......... দ্য হোয়াইট ক্যাসল শুরুতে প্রথম-পুরুষে একটা বর্ননাধর্মী উপন্যাস মনে হলেও পামুকের কাহিনীতে ও বর্ণনাভঙ্গীতে মোচড়ের পর মোচড়ে পাঠককুলই বিভান্ত্রিতে পরে যেতে বাধ্য এই গল্পের বর্ণনাকারীর পরিচয় নিয়ে। মনে একটা প্রশ্ন জেগে উঠে চরিত্রগুলোর কী সত্যিই প্রতিবর্তন হয়েছে? আমরা কী সত্যিই এতটা পরিবর্তনশীল? কে এই গল্পটি বলছে? অথবা এই গল্পটি কেইবা লিখে চলেছে? হোজা? নাকি তাঁর দাস? নাকি তাঁরা দুজনেই একই ব্যক্তি; যারা একটি দ্বিকাক্ষিক মনোব্যবস্থার শিকার যারা এই গল্পের জন্য আলাদা হয়ে গেছে?? নিশ্চিতভাবেই বলতে পারি যে এই গল্পের কাহিনী একজন মানুষের সবচেয়ে বড় সমস্যার দিকেই আঙ্গুল তুলেছে। স্বকীয়তা। আমি কে? আমি কেন? আমি কেন পৃথিবীতে এসেছি? আমার লক্ষ্য কী? একজন মানুষের মাঝে কী কী থাকতে হয়? পামুকের অন্য সকল উপন্যাসের মতই এই উপন্যাসের মুল বিষয়বস্তু একই ধাঁচের। কিন্তু পামুক যা করে থাকেন, তাহল একেক উপন্যাসে একেক সময়কালের ভিন্নমাত্রার কাহিনীর মাধ্যমে ভিন্নভাবে পাঠকদের প্রশ্নের সম্মুখীন করান। অদ্ভুত তাঁর হাতের লেখনী , অপুর্ব মোহনীয় তাঁর গল্প বলার ভাষা, সৃষ্টিছাড়া কোন এক অন্য জগতের মায়াজালে আটকে ফেলেন তিনি তাঁর জাদুর কলমে। পামুকের অনেকবেশী নন্দিত উপন্যাস মাই নেম ইজ রেড অথবা স্নো অথবা ইস্তানবুল এর মত হয়ত 'দ্য হোয়াইট ক্যাসল' অতটা পাঠকপ্রিয়তা পায়নি অথবা সাহিত্যের মানদণ্ডে তাঁর পরবর্তী উপন্যাসগুলোর মতও হয়নি। কিন্তু একজন পাঠকের সাথে লুকোচুরি বা পাঠককে যেরূপে তিনি হেনস্থা করেছেন তিনি এই উপন্যাসের মাধ্যমে তা অন্যান্য উপন্যাসে সেই ব্যাপ্তিতে পাইনি। দ্য হোয়াইট ক্যাসল হতে পারে আমার পড়া পামুকের বইগুলোর মাঝে সেরার তালিকায় থাকবে না, কিন্তু এই উপন্যাসের মাধ্যমেই বোঝা গিয়েছিল যে এক অসামান্য মহান লেখককে আমরা পেতে যাচ্ছি। এবং আমরা তা পেয়েছিও। ধৈর্যশীল পাঠক যদি একটু ধৈর্য ধরে পড়তে পারেন তাহলে আমি নিশ্চিত তিনি পামুকের নেশায় আক্রান্ত হবেন। কারন পামুক এমন এক মহান লেখক যার লেখাতেই আমাকে নেশায় পায়।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 1 / 11
পাতা 2
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 2 / 11
পাতা 3
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 3 / 11
পাতা 4
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 4 / 11
পাতা 5
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 5 / 11
পাতা 6
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 6 / 11
পাতা 7
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 7 / 11
পাতা 8
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 8 / 11
পাতা 9
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 9 / 11
পাতা 10
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 10 / 11
পাতা 11
দ্য হোয়াইট ক্যাসল (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই) পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।