হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন - মুহম্মদ আলমগীর তৈমূর এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন

6 Ratings | 5 Reviews
TK. 387 TK. 450 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটি পুরোনো কোদাল . . . একটি প্রাচীন কয়েন . . . একটি কালো পাথর . . . কী সম্পর্ক এদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান মুহাম্মদ ফারাবির? মহাবীর আলেকজান্...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

একটি পুরোনো কোদাল . . . একটি প্রাচীন কয়েন . . . একটি কালো পাথর . . . কী সম্পর্ক এদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান মুহাম্মদ ফারাবির? মহাবীর আলেকজান্ডার, মুহাম্মদ বিন কাসেম,
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন
Author মুহম্মদ আলমগীর তৈমূর
Publisher বিবলিওফাইল প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 238
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.48 Kg
ISBN 9789849505594
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.83

6 Ratings and 5 Reviews

★★★★★
5
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৫টি
Shourav hasan Himal

Shourav hasan Himal , Apr 1, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"তৈমুর স্যারের বই মানেই অসাধারণ। গোগ্রাসে গিলেছি পুরো বই৷ মাস্ট বি রিড দিস বুক।"

Ashikur Rehman

Ashikur Rehman , Oct 29, 2022

★ ★ ★ ★ ★

"আলমগীর তৈমুর স্যর, আধুনিক লেখক দের মধ্যে গুটিকয়েক যারা অতিপ্রাকৃত ব্যপারটা ধরে রেখেছেন তিনি প্রথম সারির প্রথম দিকে অবস্থান করছেন। তার লেখায় প্রবীণ থেকে নবীনে প্রবেশের সুন্দর এক ধারা আছে, এটা যারা তার লেখা দু একক্ষানা পড়েছেন তারা বুঝতে পারবেন।"

Ahsan Habib

Ahsan Habib , Sep 6, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"nice book"

Nabonita Pramanik

Nabonita Pramanik , May 9, 2021

★ ★ ★ ★ ★

"#Progoty_Book_Club_Review_Competition [ রিভিউ : ২ ] ▪️বইয়ের নাম - দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন ▪️রিভিউ লিখেছেন - নবনীতা প্রামানিক ▪︎কাহিনি সংক্ষেপ : “𝙏𝙝𝙚𝙧𝙚'𝙨 𝙖 𝙙𝙞𝙫𝙞𝙣𝙞𝙩𝙮 𝙩𝙝𝙖𝙩 𝙨𝙝𝙖𝙥𝙚𝙨 𝙤𝙪𝙧 𝙚𝙣𝙙𝙨, 𝙍𝙤𝙪𝙜𝙝-𝙝𝙚𝙬 𝙩𝙝𝙚𝙢 𝙝𝙤𝙬 𝙬𝙚 𝙬𝙞𝙡𝙡,” “সেখেত এম” তথা “সিওয়া” মরুদ্যান এক অদ্ভুত সুন্দর জায়গা। দারুণ উর্বর সেখানকার মাটি। মজার ব্যাপার হচ্ছে; হ্রদ, ঝর্ণা আর খেজুর গাছে ভরপুর এই ভূমি তার অফুরন্ত প্রাকৃতিক ধন-সম্পদের জন্য বিখ্যাত হয়নি। বরং সিওয়ার বিখ্যাত হয়ে ওঠার পেছনে রয়েছে ওরাকল আমনের অমোঘ প্রেডিকশন। প্রশ্ন হচ্ছে, ওরাকল আমনের প্রেডিকশন এত নিখুঁতভাবে ফলে যায় কেমন করে? “আর্ক অভ দ্য কোভেন্যান্ট” - এর মতো শক্তিশালী জিনিস আর কী আছে? শক্তিশালী অথচ অতিপ্রাকৃতিক এক জিনিস; যা নিজের আয়ত্তে আনতে চেয়েছিলেন ফেরাউনদের বাইশতম রাজবংশের রাজা শিশ্যাক। দিগ্বিজয়ী বীর, আলেকজান্ডার পাফোস শহরে কোন মহামূল্যবান সামগ্রী লুকিয়ে রেখেছিলেন? তাছাড়া সিরিয়ার সম্ভ্রান্ত রোমান সম্রাট, হিলিওগেবালাসের আকস্মিক অধঃপতনের প্রকৃত কারণটা ঠিক কী? এবার আসি “কালো পাথর” প্রসঙ্গে। কালো পাথর কিংবা ব্ল্যাক স্টোন এক বিস্ময়কর জিনিস। যার হাতে আসে, তাকে আমূল পাল্টে দিতে পারে এই পাথর। কেউ কেউ বিখ্যাত হয়, আবার কেউ কেউ হয় কুখ্যাত। উদাহরণ হিসেবে উচ্চারণ করা যেতে পারে হিলিওগেবালাস, শিশ্যাক, আলেকজান্ডার, কারাকেলা, জাবাল, বিন কাশিম, বখতিয়ার খিলজিদের মতো ঐতিহাসিক সব নাম। কিন্তু যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে কালকে জয় করার দুঃসাধ্য কাজটা সম্ভব হয় কেমন করে? এক্ষেত্রে; প্রবল পেশিশক্তি আর বিচক্ষণ চিন্তাধারার সমন্বয়-ই কি যথার্থ ব্যাখা? নাকি আড়ালে কলকাঠি নেড়ে সমর্থন যোগায় কালো পাথরের ন্যায় অতিপ্রাকৃতিক শক্তির কোনো আধার? যাহোক; কালো পাথরের আর্কিওলজিক্যাল ভ্যালু সাংঘাতিক। এবং সেই কালো পাথরের সন্ধানে সুদূর মিশর থেকে বাংলাদেশে ছুটে এসেছে লিয়া হিসাম উদ্দিন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; ফারাবির রিসার্চের মূলে রয়েছে উয়ারী-বটেশ্বরে খুঁজে পাওয়া প্রাচীন কিছু কয়েন। এই কাজে তার সঙ্গী হয় দুই ছাত্র - দোলন আর বিমল। রিসার্চ করতে করতেই একটা পুরনো লোহার কোদালের সন্ধান পেয়ে যায় ফারাবি। ঘটনাক্রমে; লোহার কোদালকে কেন্দ্র করে গড়ে ওঠে দারুণ রহস্যময় সব কাহিনি। কিন্তু লিয়ার কালো পাথর খোঁজার কাজে ফারাবি কেমন করে জড়িয়ে গেল? তাছাড়া ফারাবির যেসব হ্যালুসিনেশন হয়, সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় কীভাবে? ফারাবি কি ভবিষ্যৎ দেখতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন- পুরনো কোদাল, প্রাচীন কয়েন আর কালো পাথরের এই প্রাচীন আখ্যান শেষ হবে কোথায় গিয়ে? ▪︎পর্যালোচনা : বইয়ের ভূমিকা অংশে লেখক মুহম্মদ আলমগীর তৈমূরের সতর্কবাণী কিছুটা এরকম, “এখানে ইতিহাসের বর্ণনা কিলোমিটারের পর কিলোমিটার লম্বা। ধর তক্তা মার পেরেক ধরনের কাহিনি তো অবশ্যই না।” যথার্থই বলেছেন লেখক। কী যে বিশাল এই বইয়ের কাহিনি! ইতিহাসের ব্যাপার স্যাপার তো আছেই; পাশাপাশি আছে দুর্দান্ত থ্রিল। মক্কা নগরী থেকে শুরু করে মিশর, গ্রিস, রোমের মতো প্রাচীন সাম্রাজ্যের চমকপ্রদ সব গল্প উঠে এসেছে বইয়ের প্রতিটি পৃষ্ঠায়। বর্ণনাশৈলী অসাধারণ। খুবই চমৎকারভাবে থ্রিলারের সাথে ইতিহাসের মেলবন্ধন ঘটিয়েছেন লেখক। তবে বইয়ের পাতায় উঠে আসা ইতিহাসের টুকরো টুকরো ঘটনার সত্যতা যদি কেউ প্রমাণ করতে চায় - সেক্ষেত্রে খানিকটা নিরাশ হতে হবে। কারণ কল্পনাশক্তি-ই এই বইয়ের প্রাণ। হ্যাঁ; নিজের কল্পনাকে এমনভাবে ইতিহাসের সাথে ব্লেন্ড করেছেন লেখক, পড়লে বোঝা যায় না কোনটা ঠিক আর কোনটা ভুল! যারযিরার সাদা শহর কিংবা ছোট পাখির মরুদ্যান ভেসে ওঠে একদম চোখের সামনে। হাত বাড়ালেই পৌঁছে যাওয়া যায় সেই রহস্যময় হ্রদের কাছে, যেখানে স্নান করতে আসত ক্লিওপেট্রা স্বয়ং। মেইন প্লটের কাহিনিটা দুর্দান্ত। পুরো কাহিনি জুড়ে প্রাধান্য পেয়ে এসেছে কালো পাথরের অনুসন্ধান। প্রাগৈতিহাসিক যুগের অতিপ্রাকৃতিক এক পাথর বর্তমান সময়ের সাথেও কী সুন্দর খাপ খেয়ে যাচ্ছে! তবে শেষাংশে সম্পূর্ণ অন্য একটা প্লটের দিকে গুরুত্বটা বেশি চলে আসে। এবং খানিকটা তাড়াহুড়ো করেই বইয়ের সমাপ্তিটা টেনেছেন লেখক, যার তেমন প্রয়োজন ছিল বলে মনে হয় না। ব্যক্তিগত মতামত হচ্ছে; আরেকটু বিস্তৃত করে লেখা যেতে পারত শেষের অংশটুকু। তাছাড়া এই পর্যায়ের কাহিনি আরও বিস্তারিত বর্ণনার দাবি রাখে। হররের ব্যবহার বইয়ের কাহিনিতে এনে দিয়েছে নতুন মাত্রা। তাছাড়া শুরুর দিকের কিছু অংশে হিউমারের চমৎকার প্রয়োগ লক্ষ্য করা যায়। লিয়া, খাজা, দোলন কিংবা বিমলের তুলনায় অধ্যাপক ফারাবির ক্যারেকটার বিল্ড আপ বেশি ভালো লেগেছে। অবশ্য সবচেয়ে বেশি ভালো লেগেছে পুরান ঢাকার সেই আধা-শিক্ষিত মহিলাকে, অসামান্য যার অতিপ্রাকৃতিক ক্ষমতা। বানানজনিত ভুল তেমন চোখে পড়েনি। প্রকৃতপক্ষে বইয়ের কাহিনির ভেতর এতটাই ডুবে গিয়েছিলাম, যার ফলে অন্যান্য আনুষঙ্গিক দিকে আর তেমন নজর দেয়া হয়নি। তবে কিছু কিছু অংশে “কোদাল” শব্দটিকে “খন্তা” হিসেবে অভিহিত করার ব্যাপারটা লক্ষ্যণীয়। বইয়ের ভিন্নধর্মী পেইজ সেট-আপ সম্ভবত লেখকের ব্যক্তিগত ইচ্ছের প্রতিফলন। সেসব নিয়ে আপত্তি নেই। সজল চৌধুরীর চমৎকার প্রচ্ছদটা পছন্দ হয়েছে। প্রোডাকশন কোয়ালিটিও বেশ ভালো লেগেছে। এবং সবমিলিয়ে; বজ্রযোগীর প্রত্যাবর্তন - দ্য হিউম্যান কাইমেরা পড়ার অভিজ্ঞতা দুর্দান্ত। লেখকের কাছ থেকে এ ধরনের হিস্টরিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আরও অনেক লেখা চাই। সর্বোপরি; হিস্টরিক্যাল থ্রিলার নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা চাইলে এই বইটি বেছে নিতে পারেন। [ একনজরে বইয়ের তথ্য ] ▪︎ বইয়ের নাম - দ্য হিউম্যান কাইমেরা - বজ্রযোগীর প্রত্যাবর্তন ▪︎ লেখকের নাম - মুহম্মদ আলমগীর তৈমূর ▪︎ প্রকাশনা প্রতিষ্ঠানের নাম - বিবলিওফাইল ▪︎ প্রচ্ছদ - সজল চৌধুরী ▪︎ পৃষ্ঠা সংখ্যা - ২৩৮ ▪︎ মুদ্রিত মূল্য - ৩২০ টাকা"

Samiullah Sami

Samiullah Sami , Feb 28, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"যেসব পাঠক হিস্টোরিক্যাল থ্রিলার পছন্দ করেন তারা বইটি বেশ উপভোগ করবে বলে মনে করি।বইটির একটি ভাল দিক হলো, এখানে পাঠককে খটমট ইতিহাস না গিলিয়ে বরং থ্রিলের মধ্য দিয়ে ধীরে ধীরে ইতিহাস পুশ করা হয়েছে।বই পড়ার সময় পাঠক ড্যান ব্রাউনের একটা স্বাদ পাবেন।তবে বলতেই হচ্ছে যে,এন্ডিং আশানুরূপ হয়নি।তারপরও সব মিলিয়ে বেশ ভাল।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 1 / 14
পাতা 2
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 2 / 14
পাতা 3
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 3 / 14
পাতা 4
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 4 / 14
পাতা 5
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 5 / 14
পাতা 6
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 6 / 14
পাতা 7
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 7 / 14
পাতা 8
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 8 / 14
পাতা 9
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 9 / 14
পাতা 10
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 10 / 14
পাতা 11
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 11 / 14
পাতা 12
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 12 / 14
পাতা 13
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 13 / 14
পাতা 14
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন পাতা: 14 / 14
পাতা / 14
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।