হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দ্য গুড মুসলিম (বাংলা) - তাহমিমা আনাম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় ‍মুদ্রণ, ২০১৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দ্য গুড মুসলিম (বাংলা)

24 Ratings | 7 Reviews
TK. 761 TK. 850 -10% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"দ্য গুড মুসলিম" বইয়ের পিছনের কভারের লেখা: যুদ্ধশেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানি সেনাদের এক পরিত্যক্ত ব্যারাকে এক নারীর সাক্ষাৎ পাবে মুক্তিযোদ্ধা সোহেল হক। তার প...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"দ্য গুড মুসলিম" বইয়ের পিছনের কভারের লেখা: যুদ্ধশেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানি সেনাদের এক পরিত্যক্ত ব্যারাকে এক নারীর সাক্ষাৎ পাবে মুক্তিযোদ্ধা সোহেল হক। তার পর থেকে বাকিটা জীবন ধ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দ্য গুড মুসলিম (বাংলা)
Author তাহমিমা আনাম
Publisher প্রথমা প্রকাশন
Edition ২য় ‍মুদ্রণ, ২০১৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 279
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.46 Kg
Translator মশিউল আলম
ISBN 9789849120032
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.42

24 Ratings and 7 Reviews

★★★★★
10
★★★★☆
14
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৭টি
aktar

aktar , Apr 24, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার পড়া বইয়ের তালিকায় নাম থাকবে এই বইটির."

A MAHMUD

A MAHMUD , Oct 13, 2019

★ ★ ★ ★ ★

"যুদ্ধশেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানি সেনাদের এক পরিত্যক্ত ব্যারাকে এক নারীর সাক্ষাৎ পাবে মুক্তিযোদ্ধা সোহেল হক। তার পর থেকে বাকিটা জীবন ধরে তাকে তাড়া করে ফিরবে সেই নারীর গল্প। মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে সোহেলের বোন মায়া গ্রামাঞ্চলের স্বেচ্ছানির্বাসন থেকে বাড়ি ফিরে দেখতে পাবে আমূল বদলে গেছে তার প্রিয় ভাইটি। আধুনিক, আদর্শবাদী, শিল্পরসিক, কেতাদুরস্ত সেই যুবক বদলে গিয়ে এখন পুরোদস্ত্তর ধার্মিক, যে তার একমাত্র ছেলেটিকে স্কুলের পরিবর্তে পাঠায় মাদ্রাসায়। শুরু হয় দুই বিপরীত মানসিকতার ভাইবোনের তীব্র মনস্তাত্ত্বিক সংঘাত। এক রক্তক্ষয়ী যুদ্ধের সুদীর্ঘ ছায়ায় আদর্শবাদিতা, ধর্মবিশ্বাস, পারিবারিক বন্ধন ও ভাইবোনের দ্বন্দ্বমুখর ভালোবাসার এক অনন্য কাহিনি দ্য গুড মুসলিম।"

Md.Alinur Rahman

Md.Alinur Rahman , Sep 8, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মুক্তি যুদ্ধ বিষয়ক তাহমিমা আনামের The Good Muslim উপন্যাসটি অনেক ভাল লাগল । সম্ভবত তাহমিমা আনাম আবুল মুনসুর সাহেবের নাতনী হবেন হয়ত । গ্রামের নাম ধানীখোলা থেকেই তা অনুমেয় । উপন্যাসের নায়িকা মায়া সাহসী এক নারী । যুদ্ধ জয়ী মায়া , নিজেকে যুদ্ধাহতদের সেবায় নিয়জিত করার জন্য, রাজশাহী অজপাড়ায় এক ক্লিনিকে কাজ করেন । দীর্ঘ দিন পর বাড়ী ফেরে দেখেন কোন কিছু যেন আগের মতন নেই । তারই আপন ভাই সোহেল যুদ্ধ শেষে ধর্ম ভিরু মানুষে পরিনত হয়েছেন । এটা যেন মায়া কোন ভাবেই মানতে পারছেন না । তারা দুজনই একই পরিবার জন্ম হওয়ার পরও যেন দুইজন দুই মেরুতে দাঁড়িয়াছেন ।"

Akhond Saif al Masud

Akhond Saif al Masud , Jul 29, 2019

★ ★ ★ ★ ★

"দারুণ লেগেছে!"

Shawon Shafi

Shawon Shafi , Aug 7, 2017

★ ★ ★ ★ ★

"‘দ্য গুড মুসলিম’ তাহমিমা আনামের লেখা দ্বিতীয় উপন্যাস। এটা প্রথম উপন্যাস ‘এ গোল্ডেন এজ’ এর সিকুয়্যেল। আমরা এ গোল্ডেন এজ এ দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় একটা পরিবারের কাহিনী।মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময়কালীন প্রেক্ষাপটের উপরে তুলে ধরা হয়েছে। বায়াহ্নের পর থেকে শুরু হয়ে যায় উত্তাল সময়, ৭১ এসে তা আরও উত্তাল হয়ে যায়। ২৬ শে মার্চ পাক হানাদাররা শান্তিকামী নিরীহ মানুষের উপর আক্রমন করে। এভাবে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। দুই ভাইবোন মায়া এবং সোহেল এর কাহিনীর মাধ্যমে মুক্তিযুদ্ধ কে তুলে ধরা হয়েছে। প্রায় এক দশক পর মায়া বাড়িতে ফিরে আসে। কিন্তু দেখতে পায়, এখন আর সব কিছু আগের মত নেই। তার ভাই সোহাইল এর মধ্যে অনেক পরিবর্তন। একদম ধর্মান্ধ হয়ে গেছে, জামায়াত ইসলামীর একজন নেতা। যারা যুদ্ধের সময় দেশ বিরোধী ছিল। অপরদিকে খুব স্বাধীঞ্চেতা এবং নিজে একজন ডাক্তার। যুদ্ধের সময় যারা ধর্ষনের স্বীকার হয়েছেন এবং এর ফলে যারা সন্তান সম্ভবা , মায়া তাদের এবরোশন করাতে সহায়তা করছেন। দুই ভাইবোনের মধ্যে একটা নীতিগত দ্বন্দ পরিলক্ষিত হয়। মায়া দেখতে পাচ্ছে সব জায়গায় দারিদ্র পীড়িত মানুষজন। ‘দ্য গুড মুসলিম’ পড়ার আগে আমি মনে করি ‘এ গোল্ডেন এজ’ বইটা পড়ে নেয়া ভাল। এই প্রজন্মের আমরা অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানিনা। হয়তো যতটুকু জানি ইতিহাস কিন্তু সামাজিক কাঠামো কেমন ছিল, মানুষের পারিবারিক প্রাত্যহিক জীবন কেমন ছিল তা আমরা অনেকাংশেই জানি না। এই দুটি বই এসব সম্পর্কে জানার অনেক ভাল সুযোগ।"

Supriya dey

Supriya dey , Nov 10, 2016

★ ★ ★ ★ ★

"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা নাম:দ্য গুড মুসলিম,The Good Muslim লেখিকা ও অনুবাদক: তাহমিমা আনাম প্রকাশক: প্রথমা মূল্য: ৭০০৳ তাহমিমা আনামের ত্রয়ীর ২য় বই এটি।প্রথম বই A Golden Age বা সোনাঝরা দিন।ত্রয়ী হলেও আলাদা উপন্যাস হিসেবেও পাঠ করা যেতে পারে। প্রথম বইয়ে ছিল মুক্তিযুদ্ধের সময় কাটানো এক পরিবারের কাহিনী।আর এই বইটি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে সেই একই পরিবারের প্রধান দুই চরিত্র মায়া ও সোহেলের দ্বন্দ্বমুখর ঘটনাবলী নিয়ে রচিত।উল্লেখ্য,এই উপন্যাসটি ২০১১ সালে ম্যান এশিয়ান লিটারারি প্রাইজের মনোনয়ন পেয়েছিল। সারসংক্ষেপ: প্রথম বইয়ে আমরা পাই রেহানা হক নামের এক মধ্যবিত্ত বিধবা মহিলার দুই ছেলেমেয়ে মায়া,যে ছিল স্বেচ্ছাসেবক ও সোহেল(গেরিলা যোদ্ধা) যুদ্ধ থেকে ফিরে আসে। এই উপন্যাসটি শুরু হয় যুদ্ধ শেষ হওয়ার পর থেকে।বইয়ে দেখা যায় মায়া মেডিকেল কলেজে ভর্তি হয় এবং গ্রামে যেয়ে চিকিৎসা কেন্দ্র খুলে।সাত বছর পরে সে ফিরে আসে তাদের বাড়ি "সোনা"-তে।এসে দেখে তার ভাইয়ের আমূল পরিবর্তন।বিশ্ববিদ্যালয়ে গিটার বাজানো,ইবসেন পড়া সোহেল পুরোপুরি ধর্মীয় দিকে ঘুরে যায়।এমনকি সে তার একমাত্র ছেলেকে স্কুলে না পাঠিয়ে মাদ্রাসায় পাঠায়। সোহেলের এই পরিবর্তন মায়ার মনোজগতে আঘাত ফেলে।শুরু হয় দুই ভাই-বোনের মনস্তাত্ত্বিক সংঘাত। কিন্তু কেন এই পরিবর্তন?কি ঘটেছিল সোহেলের জীবনে?কেনই বা মায়া ভাইয়ের এই পরিবর্তন মানতে পারে না?শেষ পর্যন্ত কি ঘটে এই দুই ভাই-বোনের জীবনে? এসব জানতে হলে পড়ে ফেলতে হবে পুরোপুরি যুদ্ধবিধ্বস্ত একটি দেশের মানুষের মনোজগতের কাহিনী নির্ভর উপন্যাস "দ্য গুড মুসলিম"। পাঠ প্রতিক্রিয়াঃ লেখিকা ইংরেজিতে যেমন অসাধারণ,তাঁর বাংলা ভাষার শব্দচয়ন ও ঠিক তেমন অসাধারণ।পাঠক হিসেবে এটি আমাকে মুগ্ধ করেছে। প্রথম বইতে রেহানা হক যেমন স্বক্রীয় ছিলেন,এই বইতে তিনি ঠিক তেমনই নিষ্ক্রীয়,যা বই পাঠে বাঁধা যোগায় নি।কিছু কিছু ক্ষেত্রে ঠিক যেখানে তার আসার কথা ছিল,লেখিকা তাকে ঠিক সেখানেই রেখেছেন।যেমন মায়া যখন সোহেলকে ধর্ম পালন নিয়ে বিদ্রুপ করছিল,ঐ জায়গায় মিসেস হকের সরব উপস্থিতি ছিল।যা আমাকে বাস্তবতা বুঝতে সহায়তা করেছে। সোহেলের একটি উক্তি,"আমি ক্ষমা করার কেউ না।তিনিই সর্বময় ক্ষমতার মালিক"- এই উক্তিটি সোহেলের নিস্পৃহতা বুঝিয়ে দেয়। লেখিকার পি.এইচ.ডির বিষয় ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি।লেখিকা যে এই বিষয় নিয়ে ব্যাপক পড়ালেখা করেছেন তা দৃষ্টিগ্রাহ্য হয় খুব সহজে। তাই আমি এই উপন্যাসকে ৪/৫ দিব।"

Md. Raihan

Md. Raihan , May 22, 2016

★ ★ ★ ★ ★

"বইটির বিষয়বস্তু মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের জীবন, যখন এ গোল্ডেন এজ-এর দুই পাত্রপাত্রী মায়া ও সোহেলের পথ দুটি ভিন্ন দিকে বাঁক নিয়েছে। মায়া মানবসেবার পথ বেছে নেয়, আর সোহেল আলিঙ্গন করে ধর্মকে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দ্য গুড মুসলিম (বাংলা)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 1 / 15
পাতা 2
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 2 / 15
পাতা 3
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 3 / 15
পাতা 4
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 4 / 15
পাতা 5
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 5 / 15
পাতা 6
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 6 / 15
পাতা 7
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 7 / 15
পাতা 8
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 8 / 15
পাতা 9
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 9 / 15
পাতা 10
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 10 / 15
পাতা 11
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 11 / 15
পাতা 12
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 12 / 15
পাতা 13
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 13 / 15
পাতা 14
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 14 / 15
পাতা 15
দ্য গুড মুসলিম (বাংলা) পাতা: 15 / 15
পাতা / 15
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।