১ম প্রকাশ, ২০২২
দ্য ফরগটেন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | দ্য ফরগটেন |
| Author | ডেভিড বালডাচি |
| Publisher | অনির্বাণ প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 448 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.6 Kg |
| Translator | ফাতেমা তাজিন |
| Editor | ইফতেখারুল ইসলাম (অনুবাদক) |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
RAIYAN MAHMOOD MOON , Mar 25, 2023
"জন পুলার এখানে জড়িয়ে পড়ে জাতীয় নিরাপত্তার সাথে সাথে ব্যক্তিগত ইস্যুতেও। তার প্রতিশোধ নেওয়ার স্পৃহা ই বইকে এগিয়ে নিয়ে যায়। খারাপ লাগবেনা থ্রিলার প্রেমীদের।"
Manna Chakraborty , Aug 29, 2022
"it's awesome..."
Zakaria Minhaz , Jun 5, 2022
"#Book_Mortem 45 #দ্য_ফরগটেন লেখকঃ ডেভিড বালডাচি অনুবাদকঃ ফাতেমা তাজিন প্রচ্ছদঃ আদনান আহমেদ রিজন প্রকাশনীঃ অনির্বান প্রকাশনী পৃষ্ঠা সংখ্যাঃ ৪৪৭ মূদ্রিত মূল্যঃ ৫৬০ টাকা সিরিজের প্রথম বই "জিরো ডে" এর নারকীয় এবং হৃদয়বিদারক অভিজ্ঞতার পর মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় ছুটি কাটাচ্ছিলেন এজেন্ট জন পুলার। এই সময়েই দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকা তার ফুপুর একটি অদ্ভুত চিঠি এসে পড়ে তার হাতে। যে চিঠির রহস্যের সমাধানের জন্য পুলার পৌছে যায় ফ্লোরিডার প্যারাডাইস শহরে। আর আবিষ্কার করে ফুফুর লাশ!! আপাত দৃষ্টিতে স্বাভাবিক মৃত্যু মনে হলেও, ওই চিঠির কারনেই পুলারের মনে তা নিয়ে সন্দেহ তৈরী হয়। আর সেই সন্দেহ থেকেই তদন্ত করতে গিয়ে একের পর এক খুন, গুম আর রহস্যের জালে জড়িয়ে ফেলে নিজেকে সে। #পর্যালোচনাঃ জনপ্রিয় লেখক ডেভিড বালডাচির অন্যতম জনপ্রিয় এই জন পুলার সিরিজের দ্বিতীয় কিস্তি মোটামুটি সবদিক থেকেই সিরিজের প্রথম বইয়ের তুলনায় বেশ ভালো লেগেছে। যথারীতি অধিক ডিটেইলস এ বিশ্বাসী বালডাচি এই বইতেও উনার সেই ধারা ধরে রেখেছিলেন। তবে এটা জিরো ডে এর তুলনায় বেশ অনেক ফাস্ট পেসড। জিরো ডে তে মাঝে মাঝেই গল্প ঝুলে গিয়ে আবার সেখান থেকে গতি প্রাপ্ত হতো। এই বইয়ে অবশ্য গল্প তেমন "ঝুলে" যাওয়ার অভিজ্ঞতা হয়নি আমার। মোটামুটি পুরো বইটাই একই গতিতে এগিয়েছে। যথারীতি শুরুটা সাদামাটা এক খুন থেকে শুরু হলেও, এখানে বিভিন্ন সাইড একটিভিটিস এর মাধ্যমে এটা যে বিশাল এক যজ্ঞ তা পাঠককে আগে থেকেই ধারণা দিয়ে রেখেছিলেন লেখক। কে কোথায় কেনো কিভাবে এই সবগুলো প্রশ্নের উত্তরই পাঠক বইয়ের অর্ধেকে থাকতেই বুঝে যাবে। জিরো ডে এর মতো মেজর কোনো টুইস্টও নেই এই বইয়ে। তবে কাহিনী বিন্যাস, রহস্যের অবতারণ, চরিত্রদের মনস্তাত্ত্বিক অবস্থান এবং কিছু একশন সিকুয়েন্স মিলে খুবই উপভোগ্য একটি বই। মেজর টুইস্ট ছাড়াও যে বই ভালো হয় তার উদাহরণ এই বইটি। বইয়ের বেশীরভাগ অংশ জন পুলারের কাহিনী ধরে আগালেও, কিছু অংশ ছিলো মেকো নামের এক চরিত্রের ঘটনাবলী নিয়ে। এবং দু'টো অংশই সমান গতিতে টেনে নিয়ে লেখক শেষে এসে এক বিন্দুতে মিলিয়েছেন সুন্দর করে। খারাপ লাগার অংশ বলতে অয়েল প্ল্যাটফর্মের শেষ একশন সিকুয়েন্সটা আরো সুন্দর হতে পারতো। বিশেষ করে যেখানে এর আগের প্রতিটা একশন সিকুয়েন্স ডিটেইল্ড এবং ওয়েল এক্সিকিউটেট ছিলো, সেই তুলনায় এটা সাদামাটা মনে হয়েছে। বইটাতে প্রচুর নগ্নতা এবং যৌনতার বর্ণনা আছে, যার কিছু জায়গা চাইলেই এড়ানো যেতো। কাহিনীর সাথে সেগুলার তেমন একটা যোগসাজশ পাইনি। তবে ওভারঅল বেশ ভালো বই। বই পড়ে বোরড হওয়ার কিংবা শেষ করে বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে হয়েছে আমার কাছে। #চরিত্রায়নঃ জন পুলারকে যতোটা চিনেছিলাম জিরো ডে তে এখানে তারচেয়েও ভালোভাবে বুঝতে পেরেছি তাকে। তার প্রতিটা চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা কিংবা মানবিক অনুভূতি গুলো চমৎকারভাবে ফুটিয়েছেন লেখক। তার এক্সপার্ট কমব্যাট এবিলিটি, রহস্য ভেদের কৌশল, আইনের প্রতি শ্রদ্ধাবোধ এবং যুদ্ধ করার কৌশল তাকে ফিকশনের দুনিয়ার অন্যতম প্রিয় এক চরিত্রে পরিণত করেছে। পুলারের বাইরে মেকো চরিত্রটা বেশ মনে ধরেছে। মোটামুটি পুলারের আদলে গড়ে তোলা এই চরিত্রের প্রতি মায়া জন্মাতে বাধ্য পাঠকদের। এর বাইরে খুব সামান্য কিছু মূখ্য চরিত্রের আগমন ঘটেছে এই বইয়ে, যাদের সবাইকেই মোটামুটি ভালোভাবে ফুটিয়েছেন লেখক। #অনুবাদঃ প্রথম অনুবাদেই বাজিমাত করেছেন নতুন অনুবাদিকা "ফাতেমা তাজিন"। বইটির অনুবাদ আমার কাছে খুবই সুখপাঠ্য লেগেছে। জানি না সেই ক্রেডিট কতোটা অনুবাদকের আর কতোটা সম্পাদকের। অপ্রয়োজনীয় কঠিন বাংলা শব্দ ব্যবহার না করে কিছু শব্দের ক্ষেত্রে মূল ইংরেজিটাই রেখে দেয়াটা ভালো লেগেছে। দু একটা জায়গায় যে কিছু ভুলভ্রান্তি ছিলো না, তা নয়। যেমন "ঘুর্ণিঝড় ড্যানিয়েল" কে দুই জায়গায় শুধু ড্যানিয়েল নাম ধরে সম্বোধন করায় কিছুটা ব্রেক দিতে হয়েছিলো পড়ায়। এই ড্যানিয়েলটা আবার কে!! যেহেতু কোনো চরিত্রের নাম ছিলো না, তাই বুঝতে কষ্ট হয়েছিলো। এছাড়া মূল বইতেও লেখক এটাকে "Storm" হিসাবেই লিখেছেন দেখলাম। তাই সেভাবেই লেখা উচিত ছিলো বলে মনে হয়। তবে এই রকম ২/১ টা বিষয় এতোই মাইনর যে সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। এই অনুবাদিকাকে এমনকি নিজের বইটা নিয়ে একটা প্রচারণাও করতে দেখিনি সম্ভবত। জানি না Iftekharul Islam ভাই উনাকে কিভাবে খুঁজে পেয়েছেন, তবে আমি চাইবো উনি অনুবাদের এই ধারা ধরে রাখুন। এরচেয়েও কাঠখোট্টা দাঁত কপাটি লেগে যাওয়ার মতো অনুবাদ করা লোকেরাও দিব্যি অনুবাদ করে যাচ্ছে দিনের পর দিন। সেই জায়গায় উনার মতো একজন আরো বেশী আলোচনা ডিজার্ভ করেন। এবং উনাকে আরো বেশী অনুবাদে দেখতে চাই আমি। #প্রোডাকশনঃ অনির্বান প্রকাশনীর এটা মাত্র দ্বিতীয় বই। জিরো ডে এর পেইজ কোয়ালিটি, প্রচ্ছদ, ফন্ট সাইজ এমনকি হার্ড কাভারটা নিয়েও ব্যাপক আক্ষেপ ছিলো। সেই তুলনায় এই বইটি সবদিক থেকেই লক্ষ্যনীয় উন্নতি করেছে বলা চলে। খুবই চমৎকার এবং তাকিয়ে থাকার মতো একটা প্রচ্ছদ করেছেন রিজন ভাই, যেটা বইয়ের কাহিনীর সাথেও অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। দারুন পেইজ কোয়ালিটি, ফন্ট সাইজ এবং প্রতি চ্যাপ্টারের আগে ছোটো করে প্রচ্ছদের ছবিটা জুড়ে দেয়া এই সবকিছুই অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। অল্প কিছু মূদ্রণ বিভ্রাট ছাড়া বানান ভুল ছিলো না বললেই চলে। তবে বাইন্ডিংসটা কিছুটা শক্ত মনে হয়েছে। আমারটা তবুও মোটামুটি চলনসই ছিলো, শুনেছি অন্যদের বাইন্ডিংস এরচেয়েও শক্ত। এই একটা বিষয়েই প্রকাশনীর নজর দেয়ার দরকার আছে বলে মনে হয়েছে। #পার্সোনাল_রেটিংঃ ৮/১০ (বালডাচি শুধু রহস্য আর তদন্ত প্রক্রিয়ার বুননেই সিদ্ধহস্ত নন, মানবিক আবেগ ফুটিয়ে তোলার ব্যাপারেও উনার লেখনী বেশ শক্তিশালী। জিরো ডে এর এন্ডিং এ সেটা লক্ষ্য করেছিলাম, আর এই বইয়ে ফুফুর মৃত্যুর পর পুলারের বিভিন্ন উপলব্ধি গুলো পড়তে গিয়ে তা আরেকবার টের পেলাম। সত্যিই মানুষ বেঁচে থাকতে আমরা কখনোই কখনোই তার মূল্যায়ন করতে জানি না 😔) #পরিশিষ্টঃ সিরিজের আর মাত্র ২টা বই বাকী আছে অনুদিত হওয়ার। এবং পরের বইয়ের কাহিনী সংক্ষেপ পড়ে অলরেডি সেটা পড়ার আগ্রহ তুঙ্গে উঠে গেছে আমার। এই দুই বইতেই কিছুটা উল্লেখ করে পুরোটাই অন্ধকারে রাখা জন পুলারের ভাইয়ের কাহিনী অবশেষে সামনে আসতে যাচ্ছে। প্রকাশকের কাছে আমার অনুরোধ, প্লিজ দ্রুত সেটা নিয়ে আসুন। ধৈর্যে না কূলালে কিন্তু ইংরেজিটাই পড়ে ফেলবো 🥴"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দ্য ফরগটেন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: